শেখ তাইজুল ইসলাম, মোংলাঃ
সুন্দরবন সংলগ্ন চাঁদপাই রেঞ্জের মোংলার জয়মনি ওয়াইল্ডটিম কনজারভেশন বায়োলজি সেন্টারে ওয়াইল্ডটিমের আয়োজনে (৩০ মার্চ) সোমবার সকাল ১০টায় ৫০ জন বনজীবীদের নিয়ে নিরাপত্তা ব্যবস্থা ও সচেতনতা বৃদ্ধিমূলক ৩০ এবং ৩১ মার্চ ২ দিনব্যাপি প্রশিক্ষণ দেওয়া হয়। প্রশিক্ষণ শেষে সুন্দরবনের সাথে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে জড়িত ৫০ জন বনজীবীদের মাঝে প্রাথমিক চিকিৎসার সকল উপকরণ সরঞ্জামাদি বিতরণ করা হবে।
উক্ত প্রশিক্ষণ বৃদ্ধিমূলক কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চাঁদপাই রেঞ্জের সহকারী বন সংরক্ষক(এসিএফ) দ্বীপন চন্দ্র দাস,বিশেষ অতিথি ওয়াইল্ডটিম প্রতিনিধি মোঃ আবু জাফর সহ ওয়াইল্ডটিমের সকল প্রতিনিধি উপস্থিত ছিলেন। বনজীবীদের নিরাপত্তা ব্যবস্থা ও সচেতনতা বৃদ্ধিমূলক কর্মসূচিতে সভাপতিত্ব করেন চাঁদপাই সহ ব্যবস্থাপনা কো-ম্যানেজমেন্ট কমিটি (সিএমসি) সভাপতি মোঃ ফারুক হাওলাদার,এই সময় বক্তারা বলেন দুই দিনব্যাপী প্রশিক্ষণের মাধ্যমে যারা সুন্দরবনের উপর নির্ভরশীল প্রত্যক্ষ ও পরোক্ষভাবে যাদের বোর্ড লাইসেন্স সাটিফিকেট (বিএসলি) আছে তাদের সুন্দরবনে যাতায়াতের নিরাপত্তা ব্যবস্থা ও সচেতনতা বৃদ্ধি মূলক প্রশিক্ষণ দেওয়া হবে।
এছাড়াও বাঘ মানুষের সংঘাত নিরসনের করনীয়, বন্যপ্রাণী হত্যা এবং বন আইন সম্পর্কে ধারণা দেওয়া হচ্ছে। বনজীবীরা সুন্দরবনে বৈধভাবে পাস পারমিট নিয়ে গিয়ে আহত বা নিহতের ক্ষেত্রে ক্ষতিপূরণ নীতিমালার বিষয় নিয়েও আলোচনা করা হয়েছে।
সম্পাদক মন্ডলীর সভাপতি: কে এম মাসুদুর রহমান, সম্পাদক ও প্রকাশক: মোহাম্মদ মাসুদ।
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ২১/১ নয়াপল্টন (মসজিদ গলি),ঢাকা - ১০০০।
✆ ০১৫১১৯৬৩২৯৪, ০১৬১১৯৬৩২৯৪ 📧dailysobujbangladesh@gmail.com.
কপিরাইট © ২০২৫ দৈনিক সবুজ বাংলাদেশ সর্বস্বত্ব সংরক্ষিত