শেখ তাইজুল ইসলাম, মোংলাঃ
পঞ্জিকার পাতা উল্টে বৈশাখের শুরুতেই সুন্দরবনের গহীন অরণ্যে শুরু হয়েছে ঐতিহ্যবাহী মধু আহরণ মৌসুম বন বিভাগের অনুমতি (পাস) নিয়ে আজ থেকেই বনের দুর্গম এলাকায় মধু সংগ্রহে নামছেন হাজারো শ্রমজীবী মানুষ,যারা স্থানীয়ভাবে বাওয়ালি বা মৌয়াল' নামে পরিচিত তবে এবারের যাত্রায় প্রাকৃতিক দুর্যোগ ও বন্যপ্রাণীর আক্রমণের পাশাপাশি মৌয়ালদের কপালে চিন্তার ভাঁজ ফেলেছে জলদস্যু ও বনদস্যুদের পুনরাবির্ভাবের গুঞ্জন।
প্রতি বছর এই সময়ে সুন্দরবন সংলগ্ন লোকালয়গুলোতে সাজ সাজ রব পড়ে যায় নৌকা মেরামত, নতুন লগি-বৈঠা তৈরি আর বনের ভেতরে টিকে থাকার রসদ সংগ্রহে ব্যস্ত সময় পার করেন মৌয়ালরা আজ থেকে উপকূলীয় রেঞ্জ অফিসগুলো থেকে পাস নিয়ে বনের গভীরে প্রবেশ করতে দেখা যায় অনেক নৌকাকে। তবে এবারের চিত্র কিছুটা ভিন্ন গত কয়েক বছরে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর তৎপরতায় সুন্দরবন দস্যুমুক্ত ঘোষিত হলেও, সম্প্রতি লোকালয়ে ছোট ছোট দস্যু বাহিনীর তৎপরতা এবং মুক্তিপণ দাবির খবর লোকমুখে ছড়িয়ে পড়েছে।
পেটের তাগিদে বনে তো যেতেই হবে বাঘের ভয় চিরকালের, কিন্তু এখন নতুন করে ডাকাতদের কথা শুনে বুক কাঁপছে অনেক টাকা খরচ করে নৌকা ভাসিয়েছি, এখন কপালে কী আছে আল্লাহ জানেন। মধু সংগ্রহের এই যাত্রা মোটেও সহজ নয় মৌয়ালদের বেশ কিছু প্রতিকূলতা মোকাবিলা করতে হয় বন্যপ্রাণীর আক্রমণ বিশেষ করে রয়েল বেঙ্গল টাইগার ও বিষধর সাপের ভয় পাশাপাশি দস্যু আতঙ্ক মুক্তিপণ আদায় ও সংগৃহীত মধু ছিনতাইয়ের ভয় পানির সংকট তীব্র গরমে গহীন বনে সুপেয় পানিরও অভাব রয়েছে।
পুর্ব বন বিভাগের চাঁদপাই রেঞ্জের রেঞ্জ কর্মকর্তা দ্বীপন চন্দ্র দাস জানিয়েছে, মৌয়ালদের নিরাপত্তার বিষয়টি মাথায় রেখে টহল জোরদার করা হয়েছে। সুন্দরবনের স্মার্ট প্যাট্রোলিং টিম এবং কোস্টগার্ডের সদস্যরা নিয়মিত তদারকি চালাবেন কোনো অপ্রীতিকর ঘটনা বা দস্যুদের গতিবিধি লক্ষ্য করলে তাৎক্ষণিক বন বিভাগ বা আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে জানানোর পরামর্শ দেওয়া হয়েছে এবং সুন্দরবনের ভিতরে থাকা জেলে বাওয়ালিদের স স এলাকার নির্দিষ্ট ক্যাম্পের আওতায় রাত্রি যাপন করার নির্দেশনাও দেওয়া হয়েছে।
আবহাওয়া অনুকূলে থাকায় এবার সুন্দরবনে খলসি, গরান ও কেওড়া ফুলের মধু ভালো হওয়ার সম্ভাবনা রয়েছে বন বিভাগের তথ্যমতে আহরণকাল: ১ এপ্রিল থেকে ৩০ জুন পর্যন্ত রাজস্ব গত বছরের তুলনায় এবার রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রা কিছুটা বাড়ানো হয়েছে। সুন্দরবনের এই স্বর্ণালি সম্পদ (মধু) সংগ্রহ করে একদিকে যেমন কয়েক হাজার মানুষের কর্মসংস্থান হয়, অন্যদিকে দেশের অর্থনীতিতে তা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে তবে মৌয়ালদের দাবি, বনের ভেতরে কেবল নিরাপত্তা নয়, দস্যু দমনে স্থায়ী ও কঠোর নজরদারি প্রয়োজন।
সম্পাদক মন্ডলীর সভাপতি: কে এম মাসুদুর রহমান, সম্পাদক ও প্রকাশক: মোহাম্মদ মাসুদ।
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ২১/১ নয়াপল্টন (মসজিদ গলি),ঢাকা - ১০০০।
✆ ০১৫১১৯৬৩২৯৪, ০১৬১১৯৬৩২৯৪ 📧dailysobujbangladesh@gmail.com.
কপিরাইট © ২০২৫ দৈনিক সবুজ বাংলাদেশ সর্বস্বত্ব সংরক্ষিত