ইসমাইল মাহমুদ, মৌলভীবাজারঃ
মৌলভীবাজারের শ্রীমঙ্গলে আলোচিত স্কুলশিক্ষার্থী কিশোর জুনায়েদ (১৫) হত্যা মামলায় জড়িত দুই আসামীকে গ্রেপ্তার করেছে শ্রীমঙ্গল থানা পুলিশ। বুধবার (১ এপ্রিল) বেলা সাড়ে ১২টার দিকে শ্রীমঙ্গল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. জহিরুল ইসলাম মুন্না জানান, স্কুলশিক্ষার্থী কিশোর জুনায়েদ হত্যাকান্ডের পর তার মা ইয়ারুন নেছা বাদি হয়ে শ্রীমঙ্গল থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।
মামলা দায়েরের পর তথ্যপ্রযুক্তি ব্যবহার ও বিভিন্ন তথ্যের ভিত্তিতে খবর পেয়ে শ্রীমঙ্গল থানার একাধিক টিম অভিযান পরিচালনা করে মামলার ঘটনায় জড়িত উপজেলার ২ নম্বর ভুনবীর ইউনিয়নের আলিসারকুল গ্রামের মো. ছুরুত আলী ওরফে ছুরুকের ছেলে মো. মারুফ (২৪) ও একই ইউনিয়নের বাদে আলীশা গ্রামের তোরাব মিয়ার ছেলে মো. জুয়েল মিয়াকে (২৭) মঙ্গলবার (৩১ মার্চ) রাতে ভুনবীর এলাকা হতে গ্রেফতার করা হয়। আসামিদের দেয়া তথ্যের ভিত্তিতে নিহত জুনায়েদের ব্যবহৃত মোবাইলের সীম উদ্বার করা হয়। আসামীদের বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।
সম্পাদক মন্ডলীর সভাপতি: কে এম মাসুদুর রহমান, সম্পাদক ও প্রকাশক: মোহাম্মদ মাসুদ।
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ২১/১ নয়াপল্টন (মসজিদ গলি),ঢাকা - ১০০০।
✆ ০১৫১১৯৬৩২৯৪, ০১৬১১৯৬৩২৯৪ 📧dailysobujbangladesh@gmail.com.
কপিরাইট © ২০২৫ দৈনিক সবুজ বাংলাদেশ সর্বস্বত্ব সংরক্ষিত