স্টাফ রিপোর্টঃ
রাজধানীর লালবাগ এলাকায় র্যাব-১০ এর একটি অভিযানে নারীসহ দুইজন মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে। এ সময় তাদের কাছ থেকে ব্যাগভর্তি গাজা ও ইয়াবা উদ্ধার করা হয়। তাদের নাম-পরিচয় তাৎক্ষণিকভাবে প্রকাশ করা হয়নি। অভিযান চলাকালে আটককৃতদের কাছ থেকে ব্যাগভর্তি গাঁজা এবং কিছু পরিমাণ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। গত ৩১ মার্চ (মঙ্গলবার) এ অভিযান পরিচালনা করা হয়।
ঢাকার লালবাগ থানার আরএনডি রোড এলাকায়, হৃদয় পার্টির সেন্টারের কাছাকাছি একটি স্থান থেকে তাদের আটক করা হয়। র্যাবের তথ্যমতে, লালবাগ এলাকায় দীর্ঘদিন ধরে একটি সক্রিয় মাদক চক্র কাজ করে আসছিল। স্থানীয়ভাবে মাদকের বিস্তার এবং যুবসমাজের ওপর এর নেতিবাচক প্রভাব প্রতিরোধে গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান চালানো হয়। র্যাব-১০ সদরঘাট এলাকা থেকে প্রাপ্ত গোয়েন্দা তথ্যের ভিত্তিতে লালবাগের আরএনডি রোড এলাকায় অভিযান পরিচালনা করে। ঘটনাস্থলে পৌঁছে সন্দেহভাজনদের তল্লাশি চালালে তাদের কাছে থাকা গাঁজার ব্যাগ ও ইয়াবা ট্যাবলেট উদ্ধার হয়। পরে তাৎক্ষণিকভাবে তাদের আটক করা হয়।
র্যাবের এক কর্মকর্তা জানান, এই চক্রের আরও সদস্য রয়েছে। তাদের চিহ্নিত করে গ্রেপ্তারের লক্ষ্যে অভিযান অব্যাহত থাকবে। র্যাব কর্মকর্তারা বলেন, মাদক চক্রের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি অনুসরণ করা হচ্ছে এবং রাজধানীর বিভিন্ন এলাকায় এ ধরনের অভিযান নিয়মিত পরিচালিত হবে। এ অভিযানে সন্তোষ প্রকাশ করেছেন স্থানীয় বাসিন্দারা। তাদের মতে, লালবাগ এলাকায় মাদকের প্রভাব কমাতে এ ধরনের অভিযান আরও জোরদার করা প্রয়োজন।
সম্পাদক মন্ডলীর সভাপতি: কে এম মাসুদুর রহমান, সম্পাদক ও প্রকাশক: মোহাম্মদ মাসুদ।
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ২১/১ নয়াপল্টন (মসজিদ গলি),ঢাকা - ১০০০।
✆ ০১৫১১৯৬৩২৯৪, ০১৬১১৯৬৩২৯৪ 📧dailysobujbangladesh@gmail.com.
কপিরাইট © ২০২৫ দৈনিক সবুজ বাংলাদেশ সর্বস্বত্ব সংরক্ষিত