তারিখ লোড হচ্ছে...

ই-পেপার

শিরোনাম
মোহাম্মদপুরে অনুমোদনবিহীন অতিরিক্ত ফ্ল্যাট নির্মাণের অভিযোগ শেরপুরে তেল নিতে ব্যস্ত ট্যাগ অফিসার, ভোগান্তিতে বাইকাররা এসএসসি পরীক্ষা নিয়ে জরুরি নির্দেশনা আপনার কিডনি নীরবে নষ্ট হয়ে যাচ্ছে না তো লক্ষ্মীপুরে বিদ্যুৎস্পৃষ্টে দুই শ্রমিকের মৃত্যু নামাজের মাধ্যমে আল্লাহর সঙ্গে সম্পর্ক গড়ার ৫ উপায় ৯ম জাতীয় পে স্কেল বাস্তবায়নের দাবি এনসিপির ফটোশুটের নামে শ্লীলতাহানি গায়ক জাহিদ অন্তু কারাগারে ২ সাংবাদিককে হাতকড়া পরিয়ে থানায় পাঠালেন এসিল্যান্ড পহেলা বৈশাখ ঘিরে জাসাসের ব্যাপক প্রস্তুতি পেট্রোল পাম্পে তেল নিতে মোটরসাইকেলের ট্যাংক খুলে হাজির চালক রাত ৮টার মধ্যে দোকান-শপিংমল বন্ধের সিদ্ধান্ত যুক্তরাষ্ট্রে সিনেমার টিজার প্রকাশ করে বিতর্কে রণবীর রেলের সাগর চুরির কারিগর ফকির মো. মহিউদ্দীন! একইদিনে তিনটি অপমৃত্যুর ১৫ এপ্রিলের পর পোল্যান্ডের ভিসার আবেদন নেবে না সুইডিশ দূতাবাস বনদস্যু দমনে জোরালো অভিযানের ঘোষণা প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলামের ইরান যুদ্ধ নিয়ে যা বললেন ট্রাম্প কেশবপুরে ঘরের গ্রিল কেটে শিক্ষকের বাসায় চুরি আমিরাতের প্রেসিডেন্টের কাছে প্রধানমন্ত্রীর বার্তা লালবাগে নারীসহ মাদক ব্যবসায়ী আটক ঝিনাইগাতীতে পানি নিষ্কাশন বন্ধ, চরম দুর্ভোগে গ্রামবাসী আমতলীতে জমি বিরোধে বৃদ্ধা নিহত, অভিযুক্তরা পলাতক অনিয়ম ও মেয়াদোত্তীর্ণ ওষুধ: চাটখিলে দুই হাসপাতালকে অর্থদণ্ড শেরপুরে টাঙ্কে ভরা অজ্ঞাত নারীর অর্ধগলিত মরদেহ উদ্ধার শ্রীমঙ্গলের কিশোর হত্যা মামলায় দুই আসামি গ্রেফতার কয়রায় পৈতৃক সম্পত্তি দখলের অপচেষ্টা ও হয়রানির প্রতিবাদে মানববন্ধন সুন্দরবনে আজ থেকে শুরু হলো মৌয়ালরা টাঙ্গাইলে অনুমোদনহীন ৪ ইট ভাটায় সাড়ে ১২ লাখ টাকা জরিমানা কেশবপুরে কৃষকের মাঝে বীজ বিতরণ চাঁপাইনবাবগঞ্জে মাদকবিরোধী পথসভা ও লিফলেট বিতরণ বটিয়াঘাটায় অগ্নিকাণ্ডে ভস্মীভূত চায়ের দোকান চাঁপাইনবাবগঞ্জে স্কুলের চুরি হওয়া ৩টি টিভি উদ্ধার, গ্রেফতার ২ চাঁপাইনবাবগঞ্জে ফিলিং স্টেশন পরিদর্শনে  বিএসটিআই কর্মকর্তারা সিরাজগঞ্জে ফিটনেসবিহীন ও অননুমোদিত যান চলাচলে নিষেধাজ্ঞা ভোলাহাটে উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত শেরপুরে কফি চাষে আশার আলো দেখাচ্ছেন উদ্যোক্তা রংপুরে জাল ব্যান্ডরোল উদ্ধারের ঘটনায় ২ জনের ১৪ বছরের সশ্রম কারাদণ্ড সুন্দরবনের ডাকাত জোনাব বাহিনীর হাতে জিম্মি থাকা ১ জেলে উদ্ধার পাইকার সংকটে তরমুজ বাজার, চাষির চোখে লোকসানের শঙ্কা ইউকে চিং নামে পাড়ার নাম করণের দাবি সিএইচটির দুর্যোগ ঝুঁকি হ্রাস ও জলবায়ু পরিবর্তন ওরিয়েন্টেশন অনুষ্ঠিত খাগড়াছড়িতে তেল সংকটে পাম্পে দীর্ঘ লাইন উন্নয়নের মানচিত্রে যেন এক ‘বিচ্ছিন্ন দ্বীপ’ আজহারির ভিসা বাতিল, অস্ট্রেলিয়া ত্যাগের নির্দেশ বিদেশগামী কর্মীদের জন্য সুখবর রাজ এগ্রো (রাজ সীডস) তরমুজের বীজ চাষ করে বিভিন্ন অঞ্চলের কৃষক বাজিমাত! মুক্তিযোদ্ধার হাত-পা ভেঙে দিলেন ছাত্রলীগ নেতা সময় পেলে প্রিন্স নিয়ে ফাটিয়ে দিতাম: শাকিব ব্যাংক খাতে বিশৃঙ্খলা বাড়ার আশংকা

যুক্তরাষ্ট্রে সিনেমার টিজার প্রকাশ করে বিতর্কে রণবীর

যুক্তরাষ্ট্রে সিনেমার টিজার প্রকাশ করে বিতর্কে রণবীর
পাঠক সংখ্যা
638

বিনোদন ডেস্কঃ

বলিউডের বহুল প্রতীক্ষিত সিনেমা রামায়ণ নিয়ে উন্মাদনার শেষ নেই। বৃহস্পতিবার (২ এপ্রিল) হনুমান জয়ন্তী উপলক্ষে বড়সড় ধামাকা দেবেন পরিচালক নীতেশ তিওয়ারি ও প্রযোজক নমিত মালহোত্রা। তবে টিজার প্রকাশের ঠিক আগমুহূর্তে রণবীর কাপুরকে ঘিরে শুরু হয়েছে তীব্র বিতর্ক।

সম্প্রতি মার্কিন যুক্তরাষ্ট্রে আয়োজিত একটি বিশেষ অনুষ্ঠানে রামায়ণ-এর টিজার প্রদর্শন করা হয়েছে। সেখানে রণবীর কাপুরকে রাম অবতারে দেখে প্রবাসী ভারতীয়রা প্রশংসায় পঞ্চমুখ হলেও, বিষয়টি একদমই ভালোভাবে নেয়নি দেশের সাধারণ দর্শক ও সমালোচকরা।

নিজের দেশের চেয়ে বিদেশের মাটিকে বেশি অগ্রাধিকার দেওয়াতেই চটেছেন তারা। সামাজিক যোগাযোগ মাধ্যমে সমালোচকদের প্রশ্ন, ভারতীয় মহাকাব্য কেন আমেরিকায় আগে প্রদর্শিত হবে? নেটিজেনদের একাংশ রণবীর ও নীতেশ তিওয়ারির বিরুদ্ধে ভারত এবং ভারতীয় সিনেদর্শককে অপমানের অভিযোগ তুলেছেন।

কেউ বা আবার সরাসরি আক্রমণ করে বলছেন, বাণিজ্যিক স্বার্থে, টাকার লোভেই নিজের দেশ ছেড়ে মার্কিন মুলুকে ঝলক উন্মোচন করেছেন রণবীর কাপুররা। রণবীরের জন্য এই পরিস্থিতি বেশ অস্বস্তিকর। কারণ, রাম চরিত্রের জন্য নিজেকে তৈরি করতে গত তিন বছর ধরে কঠোর পরিশ্রম করেছেন তিনি।

আলিয়া ভাট তার স্বামীর লুক দেখে উচ্ছ্বাস প্রকাশ করলেও আমজনতার ক্ষোভ আপাতত রণবীর ও টিম রামায়ণ-এর দিকেই ধাবিত হচ্ছে। এখন দেখার বিষয়, ভারতের মাটিতে আনুষ্ঠানিক টিজার মুক্তির পর এই ক্ষোভের আগুন প্রশমিত হয় কি না।

Facebook
X
LinkedIn
Threads
WhatsApp
Telegram
Email

Leave a Comment

তারাকান্দায় কৃষকদের মাঝে কৃষি উপকরণ বিতরণ  

মাসুদ মিয়া তারাকান্দা প্রতিনিধি: ময়মনসিংহের তারাকান্দায় বৃহত্তর ময়মনসিংহ অঞ্চলের ফসলের নিবিড়তা বৃদ্ধিকরণ প্রকল্প এর আওতায় কৃষক ক্লাবের মাঝে কৃষি উপকরণ আজ রবিবার কৃষি অফিস প্রাঙ্গনে বিতরণ করা হয়েছে। কৃষকদের মাঝে কৃষি উপকরণ বিতরণ করেন তারাকান্দা উপজেলা নির্বাহী অফিসার মিজাবে রহমত। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা প্রকৈাশলী(এলজিইডি)শফিউল্লাহ খন্দকার,উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা জাকারিয়া আলম,কৃষি সম্প্রসারণ অফিসার আরিফুল হক,উদ্ভিদ সংরক্ষন অফিসার আনিছুর রহমান.উপ-সহকারী কৃষি অফিসার রুবি বেগম প্রমূখ।কৃষি উপকরণের মধ্যে ছিল,এসি আই ভুট্টা মাড়াই যন্ত্র-৩ টি,হ্যান্ড স্প্রেয়ার-১০ টি,পাওয়ার স্প্রেয়ার-৮টি,ফুড স্প্রেয়ার-১০ টি। কৃষি উপকরণ গ্রহন করেন কৃষক ক্লাবের সভাপতি নাজিম উদ্দিন ও কৃষক হালিম,কামাল হোসেন। তারাকান্দা উপজেলা ১০ ইউনিয়নে একটি করে কৃষক ক্লাব গঠন করা হয়েছে। প্রতি কৃষক ক্লাবে ৩০ জন কৃষক নেয়া হয়েছে।

আরও পড়ুন
language Change