তারিখ লোড হচ্ছে...

ই-পেপার

শিরোনাম
সরকারি চাকরিজীবীদের জন্য জরুরি নির্দেশনা কেশবপুরে সাজাপ্রাপ্ত আসামি পুলিশের হাতে ফের আটক অসহায় এক পরিবারের পাশে দাঁড়ালো ‘সাউথ লন্ডন ফাউন্ডেশন ১২ কেজি এলপিজির দাম একলাফে বাড়ল ৩৮৭ টাকা মোংলায় মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে মানববন্ধন কমফোর্ট হাউজিংয়ের ভবনে অনুমোদনবিহীন অতিরিক্ত ফ্ল্যাট নির্মাণ শেরপুরে তেল নিতে ব্যস্ত ট্যাগ অফিসার, ভোগান্তিতে বাইকাররা এসএসসি পরীক্ষা নিয়ে জরুরি নির্দেশনা আপনার কিডনি নীরবে নষ্ট হয়ে যাচ্ছে না তো লক্ষ্মীপুরে বিদ্যুৎস্পৃষ্টে দুই শ্রমিকের মৃত্যু নামাজের মাধ্যমে আল্লাহর সঙ্গে সম্পর্ক গড়ার ৫ উপায় ৯ম জাতীয় পে স্কেল বাস্তবায়নের দাবি এনসিপির ফটোশুটের নামে শ্লীলতাহানি গায়ক জাহিদ অন্তু কারাগারে ২ সাংবাদিককে হাতকড়া পরিয়ে থানায় পাঠালেন এসিল্যান্ড পহেলা বৈশাখ ঘিরে জাসাসের ব্যাপক প্রস্তুতি পেট্রোল পাম্পে তেল নিতে মোটরসাইকেলের ট্যাংক খুলে হাজির চালক রাত ৮টার মধ্যে দোকান-শপিংমল বন্ধের সিদ্ধান্ত যুক্তরাষ্ট্রে সিনেমার টিজার প্রকাশ করে বিতর্কে রণবীর রেলের সাগর চুরির কারিগর ফকির মো. মহিউদ্দীন! একইদিনে তিনটি অপমৃত্যুর ১৫ এপ্রিলের পর পোল্যান্ডের ভিসার আবেদন নেবে না সুইডিশ দূতাবাস বনদস্যু দমনে জোরালো অভিযানের ঘোষণা প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলামের ইরান যুদ্ধ নিয়ে যা বললেন ট্রাম্প কেশবপুরে ঘরের গ্রিল কেটে শিক্ষকের বাসায় চুরি আমিরাতের প্রেসিডেন্টের কাছে প্রধানমন্ত্রীর বার্তা লালবাগে নারীসহ মাদক ব্যবসায়ী আটক ঝিনাইগাতীতে পানি নিষ্কাশন বন্ধ, চরম দুর্ভোগে গ্রামবাসী আমতলীতে জমি বিরোধে বৃদ্ধা নিহত, অভিযুক্তরা পলাতক অনিয়ম ও মেয়াদোত্তীর্ণ ওষুধ: চাটখিলে দুই হাসপাতালকে অর্থদণ্ড শেরপুরে টাঙ্কে ভরা অজ্ঞাত নারীর অর্ধগলিত মরদেহ উদ্ধার শ্রীমঙ্গলের কিশোর হত্যা মামলায় দুই আসামি গ্রেফতার কয়রায় পৈতৃক সম্পত্তি দখলের অপচেষ্টা ও হয়রানির প্রতিবাদে মানববন্ধন সুন্দরবনে আজ থেকে শুরু হলো মৌয়ালরা টাঙ্গাইলে অনুমোদনহীন ৪ ইট ভাটায় সাড়ে ১২ লাখ টাকা জরিমানা কেশবপুরে কৃষকের মাঝে বীজ বিতরণ চাঁপাইনবাবগঞ্জে মাদকবিরোধী পথসভা ও লিফলেট বিতরণ বটিয়াঘাটায় অগ্নিকাণ্ডে ভস্মীভূত চায়ের দোকান চাঁপাইনবাবগঞ্জে স্কুলের চুরি হওয়া ৩টি টিভি উদ্ধার, গ্রেফতার ২ চাঁপাইনবাবগঞ্জে ফিলিং স্টেশন পরিদর্শনে  বিএসটিআই কর্মকর্তারা সিরাজগঞ্জে ফিটনেসবিহীন ও অননুমোদিত যান চলাচলে নিষেধাজ্ঞা ভোলাহাটে উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত শেরপুরে কফি চাষে আশার আলো দেখাচ্ছেন উদ্যোক্তা রংপুরে জাল ব্যান্ডরোল উদ্ধারের ঘটনায় ২ জনের ১৪ বছরের সশ্রম কারাদণ্ড সুন্দরবনের ডাকাত জোনাব বাহিনীর হাতে জিম্মি থাকা ১ জেলে উদ্ধার পাইকার সংকটে তরমুজ বাজার, চাষির চোখে লোকসানের শঙ্কা ইউকে চিং নামে পাড়ার নাম করণের দাবি সিএইচটির দুর্যোগ ঝুঁকি হ্রাস ও জলবায়ু পরিবর্তন ওরিয়েন্টেশন অনুষ্ঠিত খাগড়াছড়িতে তেল সংকটে পাম্পে দীর্ঘ লাইন উন্নয়নের মানচিত্রে যেন এক ‘বিচ্ছিন্ন দ্বীপ’ আজহারির ভিসা বাতিল, অস্ট্রেলিয়া ত্যাগের নির্দেশ

পহেলা বৈশাখ ঘিরে জাসাসের ব্যাপক প্রস্তুতি

পহেলা বৈশাখ ঘিরে জাসাসের ব্যাপক প্রস্তুতি
পাঠক সংখ্যা
638

ডেস্ক রিপোর্টারঃ

পহেলা বৈশাখ যথাযথ মর্যাদা ও উৎসাহ-উদ্দীপনার সঙ্গে বরণ করে নিতে ব্যাপক প্রস্তুতি নিয়েছে বিএনপির সাংস্কৃতিক সংগঠন জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থা (জাসাস)। এ উপলক্ষে বুধবার বিকেলে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়। বিকেল ৩টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত অনুষ্ঠিত বৈঠকটি মূলত গত ২৯ মার্চ সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের উদ্যোগে আয়োজিত সভার ধারাবাহিকতায় জাসাস এই বিশেষ সভার আয়োজন করে।

সভায় বর্ষবরণের যাবতীয় পরিকল্পনা ও আয়োজনের রূপরেখা নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। সেই সঙ্গে সংগঠনের শীর্ষ নেতাদের মধ্যকার দীর্ঘদিনের কোনো গ্রুপিং-কোন্দল নিরসনে সকলে দল ও দেশের জন্য ঐক্যবদ্ধভাবে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন বলে জানা গেছে।

বিএনপির সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক আশরাফ উদ্দিন আহমেদ উজ্জ্বলের সভাপতিত্বে বৈঠকে জাসাসের আহ্বায়ক হেলাল খান, সদস্য সচিব জাকির হোসেন রোকন, সাবেক সহ-সভাপতি শায়রুল কবির খান, যুগ্ম সাধারণ সম্পাদক ইথুন বাবুসহ সংগঠনের কেন্দ্রীয় ও গুরুত্বপূর্ণ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। সভায় বক্তারা আসন্ন বর্ষবরণ অনুষ্ঠানে বাঙালির চিরন্তন লোকজ সংস্কৃতিকে তুলে ধরার ওপর গুরুত্বারোপ করেন। একই সঙ্গে মতভেদ ভুলে দলের জন্য ঐক্যবদ্ধভাবে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন।

এ প্রসঙ্গে জাসাসের সাবেক সহ-সভাপতি ও বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান বলেন, প্রতি বছরের ন্যায় এবারও জাসাস বর্ণাঢ্য সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে নতুন বছরকে বরণ করে নেওয়ার পরিকল্পনা করেছে, যেখানে সংগীত, নৃত্য ও দেশীয় ঐতিহ্যের মেলবন্ধন ঘটবে।

তিনি বলেন, পহেলা বৈশাখ আমাদের জীবনের একটি ঐতিহাসিক অংশ। আমরা এই ঐতিহ্যবাহী বাংলা বর্ষবরণ অনুষ্ঠানকে সুন্দর ও সুষ্ঠুভাবে উদযাপন করতে চাই। সেই উদ্দেশ্যেই জাসাসের কেন্দ্রীয় নেতারা বৈঠকে বসে বিস্তারিত আলোচনা করেছেন। আশা করছি শিগগির পাঁচটি উপকমিটি গঠন করা হবে এবং এসব কমিটির মাধ্যমে যাবতীয় কার্যক্রম সুষ্ঠুভাবে সম্পন্ন হবে। তাছাড়া গত ২৯ মার্চ সংস্কৃতি মন্ত্রণালয়ের যে বৈঠক হয়েছে সেখানেও জাসাসের শীর্ষ নেতাকর্মী অংশ নেন।

বৈঠক শেষে জাসাসের একাধিক নেতা জানান, পহেলা বৈশাখের সকালে রাজধানীর ঐতিহাসিক রমনা পার্কের রাণী মঞ্চে যা জাসাস রাণী মঞ্চে নামে মূল অনুষ্ঠানটি আয়োজিত হবে। সকালে ছায়ানট প্রথমে তাদের কার্যক্রম শুরু করবে। এরপর জাসাস তাদের মূল অনুষ্ঠান শুরু করবে। জাসাসের পক্ষ থেকে এই অনুষ্ঠানে অংশগ্রহণের জন্য বিএনপির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমানকে আনুষ্ঠানিকভাবে আমন্ত্রণ জানানো হবে।

এ বিষয়ে জানতে চাইলে জাসাসের সদস্য সচিব জাকির হোসেন রোকন বলেন, আমরা সবাই মিলে এবারের পহেলা বৈশাখ তথা বাংলা নববর্ষ উদযাপন করতে চাই। সেই লক্ষ্যেই জাসাসের নেতারা বৈঠকে বসে বিভিন্ন বিষয়ে আলোচনা করেছি। রমনা পার্কের রাণীমঞ্চে আমাদের কর্মসূচি হবে। আমাদের অনুষ্ঠানে প্রধানমন্ত্রী তারেক রহমানকেও আমন্ত্রণ জানানো হবে। শিগগিরই আনুষ্ঠানিকভাবে বিস্তারিত জানানো হবে।

Facebook
X
LinkedIn
Threads
WhatsApp
Telegram
Email

Leave a Comment

ঘুষ ও দুর্নীতির আখড়া বিআইএসএফ

ঘুষ ও দুর্নীতির আখড়া বিআইএসএফ

জান্নাত আশা ॥ স্বৈরাচার হাসিনার আমলে দেশে অরাজকতার কারনে পালালেও তার দোসররা বসে সেই অপর্কম করে যাচ্ছে প্রতিনিয়ত তেমনী ভাবে ঘুষ, অনিয়ম, দুর্নীতি আর উৎপাদিত পণ্য পাচার করছে ইনসুলেটর ও স্যানিটারিওয়্যার উৎপাদনকারী দেশের একমাত্র সরকারি প্রতিষ্ঠান বাংলাদেশ ইনসুলেটর অ্যান্ড স্যানিটারিওয়্যার ফ্যাক্টরি লিমিটেড (বিআইএসএফ)। বছরের পর বছর ধরে এমন অনিয়ম ও দুর্নীতির কারণে সফলতার মুখ দেখছে না প্রতিষ্ঠানটি। অথচ বৈদেশিক মুদ্রা সাশ্রয় করতে প্রতিবছর অর্থায়ন করছে শিল্প মন্ত্রণালয়। রহস্যজনকভাবে অনিয়ম-দুর্নীতি বন্ধে কার্যকর কোনো পদক্ষেপও নেই শিল্প মন্ত্রণালয়ের নিয়ন্ত্রক প্রতিষ্ঠান বিসিআইসি। শিল্প মন্ত্রণালয়ের অধীনস্থ বাংলাদেশ ইনসুলেটর অ্যান্ড স্যানিটারিওয়্যার ফ্যাক্টরি লিমিটেডের সহকারী ব্যবস্থাপক আব্দুল্লাহ আল মামুন। ঘুষের টাকা গুনে নেয়ার পরই তিনি ফাইলের দিকে নজর দেন। প্রতিষ্ঠানটিতে উৎপাদিত পণ্য পাচারের অভিযোগও রয়েছে। শুরুতেই প্রকাশ্য দিবালোকে সিরামিক পণ্য পাচারের চিত্র ধরা পড়ে সময় সংবাদের

আরও পড়ুন
language Change