তারিখ লোড হচ্ছে...

ই-পেপার

শিরোনাম
সরকারি চাকরিজীবীদের জন্য জরুরি নির্দেশনা কেশবপুরে সাজাপ্রাপ্ত আসামি পুলিশের হাতে ফের আটক অসহায় এক পরিবারের পাশে দাঁড়ালো ‘সাউথ লন্ডন ফাউন্ডেশন ১২ কেজি এলপিজির দাম একলাফে বাড়ল ৩৮৭ টাকা মোংলায় মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে মানববন্ধন কমফোর্ট হাউজিংয়ের ভবনে অনুমোদনবিহীন অতিরিক্ত ফ্ল্যাট নির্মাণ শেরপুরে তেল নিতে ব্যস্ত ট্যাগ অফিসার, ভোগান্তিতে বাইকাররা এসএসসি পরীক্ষা নিয়ে জরুরি নির্দেশনা আপনার কিডনি নীরবে নষ্ট হয়ে যাচ্ছে না তো লক্ষ্মীপুরে বিদ্যুৎস্পৃষ্টে দুই শ্রমিকের মৃত্যু নামাজের মাধ্যমে আল্লাহর সঙ্গে সম্পর্ক গড়ার ৫ উপায় ৯ম জাতীয় পে স্কেল বাস্তবায়নের দাবি এনসিপির ফটোশুটের নামে শ্লীলতাহানি গায়ক জাহিদ অন্তু কারাগারে ২ সাংবাদিককে হাতকড়া পরিয়ে থানায় পাঠালেন এসিল্যান্ড পহেলা বৈশাখ ঘিরে জাসাসের ব্যাপক প্রস্তুতি পেট্রোল পাম্পে তেল নিতে মোটরসাইকেলের ট্যাংক খুলে হাজির চালক রাত ৮টার মধ্যে দোকান-শপিংমল বন্ধের সিদ্ধান্ত যুক্তরাষ্ট্রে সিনেমার টিজার প্রকাশ করে বিতর্কে রণবীর রেলের সাগর চুরির কারিগর ফকির মো. মহিউদ্দীন! একইদিনে তিনটি অপমৃত্যুর ১৫ এপ্রিলের পর পোল্যান্ডের ভিসার আবেদন নেবে না সুইডিশ দূতাবাস বনদস্যু দমনে জোরালো অভিযানের ঘোষণা প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলামের ইরান যুদ্ধ নিয়ে যা বললেন ট্রাম্প কেশবপুরে ঘরের গ্রিল কেটে শিক্ষকের বাসায় চুরি আমিরাতের প্রেসিডেন্টের কাছে প্রধানমন্ত্রীর বার্তা লালবাগে নারীসহ মাদক ব্যবসায়ী আটক ঝিনাইগাতীতে পানি নিষ্কাশন বন্ধ, চরম দুর্ভোগে গ্রামবাসী আমতলীতে জমি বিরোধে বৃদ্ধা নিহত, অভিযুক্তরা পলাতক অনিয়ম ও মেয়াদোত্তীর্ণ ওষুধ: চাটখিলে দুই হাসপাতালকে অর্থদণ্ড শেরপুরে টাঙ্কে ভরা অজ্ঞাত নারীর অর্ধগলিত মরদেহ উদ্ধার শ্রীমঙ্গলের কিশোর হত্যা মামলায় দুই আসামি গ্রেফতার কয়রায় পৈতৃক সম্পত্তি দখলের অপচেষ্টা ও হয়রানির প্রতিবাদে মানববন্ধন সুন্দরবনে আজ থেকে শুরু হলো মৌয়ালরা টাঙ্গাইলে অনুমোদনহীন ৪ ইট ভাটায় সাড়ে ১২ লাখ টাকা জরিমানা কেশবপুরে কৃষকের মাঝে বীজ বিতরণ চাঁপাইনবাবগঞ্জে মাদকবিরোধী পথসভা ও লিফলেট বিতরণ বটিয়াঘাটায় অগ্নিকাণ্ডে ভস্মীভূত চায়ের দোকান চাঁপাইনবাবগঞ্জে স্কুলের চুরি হওয়া ৩টি টিভি উদ্ধার, গ্রেফতার ২ চাঁপাইনবাবগঞ্জে ফিলিং স্টেশন পরিদর্শনে  বিএসটিআই কর্মকর্তারা সিরাজগঞ্জে ফিটনেসবিহীন ও অননুমোদিত যান চলাচলে নিষেধাজ্ঞা ভোলাহাটে উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত শেরপুরে কফি চাষে আশার আলো দেখাচ্ছেন উদ্যোক্তা রংপুরে জাল ব্যান্ডরোল উদ্ধারের ঘটনায় ২ জনের ১৪ বছরের সশ্রম কারাদণ্ড সুন্দরবনের ডাকাত জোনাব বাহিনীর হাতে জিম্মি থাকা ১ জেলে উদ্ধার পাইকার সংকটে তরমুজ বাজার, চাষির চোখে লোকসানের শঙ্কা ইউকে চিং নামে পাড়ার নাম করণের দাবি সিএইচটির দুর্যোগ ঝুঁকি হ্রাস ও জলবায়ু পরিবর্তন ওরিয়েন্টেশন অনুষ্ঠিত খাগড়াছড়িতে তেল সংকটে পাম্পে দীর্ঘ লাইন উন্নয়নের মানচিত্রে যেন এক ‘বিচ্ছিন্ন দ্বীপ’ আজহারির ভিসা বাতিল, অস্ট্রেলিয়া ত্যাগের নির্দেশ

নামাজের মাধ্যমে আল্লাহর সঙ্গে সম্পর্ক গড়ার ৫ উপায়

নামাজের মাধ্যমে আল্লাহর সঙ্গে সম্পর্ক গড়ার ৫ উপায়
পাঠক সংখ্যা
638

ডেস্ক রিপোর্টঃ

ঈমানের পরই একজন মুসলিমের অন্যতম প্রধান দায়িত্ব হলো নিয়মিত নামাজ আদায় করা। নামাজের মাধ্যমে আল্লাহ তায়ালার সঙ্গে সম্পর্ক গভীর হয়। তবে নিয়মিত নামাজ আদায় অনেকের জন্যই চ্যালেঞ্জিং হয়ে দাঁড়ায়।

যারা নতুন নামাজ শুরু করেন তাদের অনেকেই ঠিকমতো নামাজের নিয়ম কানুন পারেন না আবার অনেকেই আরবি ভাষা পারেন না, তাদের জন্য নামাজের সুরা, কেরাত সঠিকভাবে উচ্চারণ করা কঠিন হয়ে পড়ে। ফলে নামাজ অনেক সময় শুধু কিছু যান্ত্রিক নড়াচড়া আর মুখস্থ বুলি আউড়ানোর মতো মনে হয়। তবে এই জড়তা কাটিয়ে কীভাবে নামাজের মাধ্যমে আল্লাহর সঙ্গে গভীর ও প্রাণবন্ত সম্পর্ক গড়ে তোলা যায়, সে বিষয়ে ৫টি পরামর্শ তুলে ধরা হলো—

১. জামাতে নামাজ পড়ার অভ্যাস
একা নামাজ আদায় করলেও নামাজ হয়ে যায়। তবে ইসলামে জামাতে নামাজের প্রতি গুরুত্ব দেওয়া হয়েছে সবসময়। একা নামাজ আদায় করলে আধ্যাত্মিক প্রশান্তি পাওয়া যায় না সহজে। তবে জামাতে নামাজ আদায় করলে এক অদ্ভুত মানসিক শক্তি ও শান্তি পাওয়া যায়। জামাতে নামাজ আদায়ের মাধ্যমে উম্মাহর ঐক্য এবং সবার সঙ্গে একই সময়ে সেজদায় যাওয়ার যে দৃশ্য, তা মনে প্রশান্তি দেয় এবং নামাজের প্রতি একাগ্রতা বাড়ায়।

২. কাবার লাইভ নামাজ দেখা
নামাজে যাওয়ার আগে মক্কার কাবা শরীফের সরাসরি সম্প্রচারিত নামাজের দৃশ্য দেখা যেতে পারে। হাজার হাজার মানুষ যখন এক ইমামের পেছনে একইভাবে রুকু ও সেজদা করছেন, এই দৃশ্যটি যে কাউকে আবেগপ্রবণ করে তোলে। এটি নিজেকে সেই বিশাল মুসলিম বিশ্বের একটি অংশ হিসেবে ভাবতে সাহায্য করে এবং নামাজের আগ্রহ বাড়িয়ে দেয়।

৩. পবিত্র ও নিরিবিলি পরিবেশ নির্বাচন
কাজের ব্যস্ততা বা চারপাশের কোলাহলে নামাজের সময় আমরা অনেক সময় মনোযোগ হারিয়ে ফেলি। তাই নামাজের জন্য এমন একটি জায়গা বেছে নিন যা শান্ত, পরিষ্কার এবং নিরাপদ। নামাজ শুরুর আগে নিজের মনকে প্রশান্ত করে মনে মনে ভাবুন-আপনি কার সামনে দাঁড়াতে যাচ্ছেন। যখন মাথায় এই চিন্তা থাকবে যে আপনি মহান আল্লাহর সঙ্গে কথা বলছেন, তখন নামাজ আর যান্ত্রিক মনে হবে না। আল্লাহর প্রতি ভালোবাসা ও ভক্তি নিয়ে কথা বললে আত্মিক প্রশান্তি আসবেই।

৪. সিজদায় আল্লাহর কাছে মনের আকুতি প্রকাশ
নামাজের কিয়াম, কেরাত, রুকু, বৈঠকের সিজদা হলো এমন একটি মুহূর্ত যখন বান্দা তার রবের সবচেয়ে কাছে থাকে। এই সময়টি ররেব সঙ্গে মন খুলে নিজের সব কথা বলার সেরা মুহূর্ত। আপনার জীবনের সমস্যা, কষ্ট কিংবা কোনো চাওয়া সিজদায় পড়ে সব আল্লাহর কাছে বলতে পারেন। এই একান্ত আলাপ আপনার মনের বোঝা হালকা করে দেবে এবং নামাজের প্রতি এক গভীর ভালোবাসা তৈরি করবে।

৫. ওয়াক্ত হওয়ার সঙ্গে সঙ্গে নামাজ পড়া
নামাজ পড়তে দেরি করলে মনের মধ্যে এক ধরনের অস্থিরতা ও দুশ্চিন্তা কাজ করে। তাড়াহুড়ো করে নামাজ পড়তে গিয়ে আমরা এর মূল নির্যাসটাই হারিয়ে ফেলি। ফলে নামাজ তখন শুধু নিয়ম রক্ষার কাজ হয়ে দাঁড়ায়। তাই যথাসম্ভব নামাজের ওয়াক্ত হওয়ার শুরুতেই তা আদায়ের চেষ্টা করুন। এতে হাতে যথেষ্ট সময় থাকে এবং ধীরস্থিরভাবে প্রতিটি রুকু-সিজদা আদায় করা যায়, এটি আল্লাহর সঙ্গে সংযোগ স্থাপনে বড় ভূমিকা রাখে। নামাজ শুধু শারীরিক কসরত নয়, এর মাধ্যমে পরম করুণাময় আল্লাহর সঙ্গে সরাসরি যোগাযোগের সেতুবন্ধন তৈরি হয়। এই ছোট ছোট বিষয়গুলো খেয়াল রাখলে যে কেউ নামাজের মাধ্যমে মানসিক ও আধ্যাত্মিক প্রশান্তি খুঁজে পাবেন। আল্লাহ আমাদের সবার জন্য নামাজকে সহজ ও আনন্দময় করে দিন। আমীন।

Facebook
X
LinkedIn
Threads
WhatsApp
Telegram
Email

Leave a Comment

কেরানীগঞ্জ পল্লী বিদ্যুৎ জেনারেল ম্যানেজারের ঘুষ বাণিজ্য অতিষ্ঠে মানব বন্ধন

জাহিদ হোসেন: ঢাকা কেরানীগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতি (৪) জেনারেল ম্যানেজার(জিএম)জুলফিকারের ঘুষ বাণিজ্যে অতিষ্ঠ সাধারণ জনগণ ইলেক্ট্রিশিয়ান সহ একাধিক ঠিকাদার। সকলের একটাই দাবি নতুন নিয়মের কারণে গ্রাহকরা সংযোগ প্রদানের বিলম্বিত হচ্ছে কেনো।প্রিপেইড মিটারের জামানত প্রয়োজন নেই তবুও জামানত নিচ্ছেন কেনো।ডিপোজিট আবেদন ইতিপূর্বে যে সকল ফাইল অনুমোদন হয়েছে তা পুনরায় রিভাইস করছে এতে লাইসেন্স বোর্ড ও সিটি টেস্টের রিপোর্ট পুনরায় করতে হচ্ছে কেনো।প্রিপেইড মিটারে লোড বৃদ্ধির ক্ষেত্রে গ্রাহক চার পাঁচ দিন অফিসে ঘুরেও লোড বৃদ্ধি করাতে পারছে না কেনো।স্টাফরাপছন্দ মত টাকার বিনিময়ে নিজ নিজ পছন্দের জাগায় বদলি হচ্ছে এতে লক্ষ লক্ষ টাকা বাণিজ্য করছে জি এম জুলফিকার।ডিপোজিটের আওতায় গ্রাহক আবেদন করলে সাত দিনের মধ্যে চিঠি দেওয়ার কথা থাকলেও দেড় দুই মাস চলে যাচ্ছে তবু ফাইলে অনুমোদন হচ্ছে না কেনো এমন অভিযোগ করেছেন

আরও পড়ুন
language Change