তারিখ লোড হচ্ছে...

ই-পেপার

শিরোনাম
সিরাজগঞ্জে বর্ণাঢ্য আয়োজনে ‘দৈনিক যুগের কথা’র ১৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উদ্‌যাপিত সাতক্ষীরায় পরীক্ষা দিতে যাওয়ার পথে বাসের চাপায় ছেলে নিহত, আহত শিক্ষক পিতা পাটকেলঘাটা বাজারে ইউএনওর অভিযান: ৩ হোটেলকে ১০ হাজার টাকা জরিমানা সবুজায়নে বাঘাইহাট জোনের উদ্যোগ, পাহাড়ি-বাঙালি পরিবারের হাতে গাছের চারা হাতের টানেই উঠে যাচ্ছে কার্পেটিং কালিগঞ্জে মিথ্যা মামলার প্রতিবাদে চেয়ারম্যান প্রার্থীর সংবাদ সম্মেলন হেঁটে হেঁটে বিভিন্ন দেশের পতাকা বিক্রি করেন রেনু মিয়া রোগাক্রান্ত মৌলভীবাজার জেলার অধিকাংশ কমিউনিটি ক্লিনিক সিরাজগঞ্জে পল্লী বিদ্যুতের জিএমের অপসারণ দাবিতে মানববন্ধন নামাজে পড়াতে যাওয়ার পথে প্রাণ গেল খতিবের রামগড় পাহাড়াঞ্চল গবেষণা কেন্দ্রে কফি চাষে সফলতা, নতুন সম্ভাবনার দ্বার উন্মোচন স্বপ্ন পুঁজি করে এগিয়ে চলা: সংগ্রাম পেরিয়ে স্বাবলম্বিতার দীঘিনালার নারী উদ্যোক্তা হালিমা খাতুন নোয়াখালীতে শিশু আসমা হত্যা মামলার রায় আজ, সর্বোচ্চ শাস্তির প্রত্যাশা পরিবারের পরীক্ষানিরীক্ষা করানো কি চিকিৎসকের অক্ষমতার প্রমাণ মেট্রোরেলের ঢাবি স্টেশন ৩ ঘণ্টা বন্ধ থাকবে ইতিহাস বলছে নরওয়ের কাছে হেরে বিদায় নিবে ব্রাজিল ময়মনসিংহে মাদকের আস্তানা গুঁড়িয়ে দিল এলাকাবাসী রাঙামাটিতে বিশেষ অভিযানে ৫৮ পিস ইয়াবাসহ তিন মাদক কারবারি আটক দুই বছর পর আবারও তৈলারদ্বীপ সেতুতে টোল আদায়ের উদ্যোগ সরকারি চাকরিতে ১১-২০তম গ্রেডে বাড়ছে ১৩৫% বেতন সিরাজগঞ্জে দুদকের মামলায় মাছ ব্যবসায়ী ছালাম কারাগারে বড়ছড়ায় ব্যবসায়িদের হয়রানি ও অপপ্রচারের প্রতিবাদে মানববন্ধন এয়ারপোর্ট থেকে সাজাপ্রাপ্ত আসামিকে গ্রেফতার করেছে চাটখিল পুলিশ টাইব্রেকারে কবাখালীকে হারিয়ে দীঘিনালা জোন কাপ জিতল বোয়ালখালী চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি অতিরিক্ত আইজিপি হওয়ায় খাগড়াছড়ি পুলিশ সুপারের ফুলের শুভেচ্ছা কালিগঞ্জে বোরো চাষির তালিকা জালিয়াতির অভিযোগ বার কাউন্সিলের অ্যাডহক কমিটির বৈধতা চ্যালেঞ্জ করে রিট বাঁশখালীর আ. লীগ নেতা রিয়াজ উদ্দিন সুমনের মোবাইলে চাঞ্চল্যকর তথ্য পাকিস্তানে হামলা চালাল আফগানিস্তান পূর্বাচলে হবে ৪ থানা, ৬ তদন্ত কেন্দ্র: আইজিপি কর্ণফুলী নদীতে লাইটার জাহাজ ডুবি, ১২ জন উদ্ধার দেশের প্রতিটি গণতান্ত্রিক আন্দোলনে নেতৃত্ব দিয়েছে ঢাবির শিক্ষার্থীরা: প্রধানমন্ত্রী আনসার-ভিডিপি উন্নয়ন ব্যাংকের ডিএমডির বিরুদ্ধে দুদকে অভিযোগ সাংবাদিকদের নিরাপত্তা, স্বাধীনতা,ও অধিকার বাস্তবায়ন জরুরি শ্রীমঙ্গলে উদযাপিত হচ্ছে ১৭১তম সাঁওতাল বিদ্রোহ দিবস ‎চাটখিলে পুলিশের অভিযানে জুয়া চক্রের মূল হোতাসহ গ্রেফতার ১০ রাজউক কর্মকর্তার বিরুদ্ধে নারী সাংবাদিকদের সঙ্গে অশালীন আচরণের অভিযোগ নলডাঙ্গায় দুর্বৃত্তের হামলায় আহত আওয়ামী লীগ নেতা চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু রামগড় পাহাড়াঞ্চল কৃষি গবেষণা কেন্দ্রের উদ্যোগে গাছের চারা বিতরণ নলডাঙ্গা পৌরসভার কোটি টাকার বাজেট ঘোষনা বৃষ্টি হলেই হাঁটু সমান কাদা, চরম ভোগান্তিতে এলাকাবাসী চাঁদপাই স্কুলে জলবায়ু ও পরিবেশ সুরক্ষায় সচেতনতামূলক কর্মসুচি পালন রাজবাড়ীতে গৃহবধূ নির্যাতন অভিযোগের নতুন মোড় দেশের ১১ ভাগ মানুষ আর্সেনিক দূষণের ঝুঁকিতে রয়েছে: মির্জা ফখরুল প্রেসিডেন্সি ইউনিভার্সিটিতে বিবিএ ওরিয়েন্টেশন ও বার্ষিক পিকনিক অনুষ্ঠিত চট্টগ্রাম বন্দরে ১৯৮ কোটি টাকা হোল্ডিং ট্যাক্স পেল চসিক ম্যাচ শেষে স্টেডিয়াম পরিষ্কার করলেন জাপানি সমর্থকরা সিন্ধু নদীর পানিবণ্টন ইস্যুতে ভারতের প্রতি কড়া হুঁশিয়ারি পাকিস্তান কাতারে নিহত পাঁচ প্রবাসীর মরদেহ পৌঁছাল সিলেটে শপথ নিতে পারবেন না আসলাম চৌধুরী: আপিল বিভাগ

অসহায় এক পরিবারের পাশে দাঁড়ালো ‘সাউথ লন্ডন ফাউন্ডেশন

অসহায় এক পরিবারের পাশে দাঁড়ালো ‘সাউথ লন্ডন ফাউন্ডেশন’
পাঠক সংখ্যা
638

ইসমাইল মাহমুদ, মৌলভীবাজারঃ

মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলার ৩ নম্বর শ্রীমঙ্গল ইউনিয়নের নোয়াগাঁও গ্রামের ২৬ বছর বয়সী ফাতেমা বেগম এক অসহায় ও নিঃস্ব নারী। পরিবারের একমাত্র উপার্জনক্ষম দিনমজুর স্বামী সৈয়দ সামাদ গত প্রায় আড়াই মাস আগে শহরের মৌলভীবাজার সড়কে পিকআপ ও টমটম অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে গুরুতর আহত হন। আহত স্বামীর চিকিৎসা করাতে গিয়ে একেবারে নিঃস্ব হয়ে পড়েছে পরিবারটি।

বর্তমানে বিছানায় শয্যাশায়ী আহত ও অসুস্থ্য স্বামীর চিকিৎসা ব্যয়, ১০ মাস বয়সী সন্তান সৈয়দা হাফসা, ৩ বছর বয়সী সন্তান সৈয়দা মাদিনাকে নিয়ে খেয়ে না খেয়ে মানবেতর জীবনযাপন করছিলেন অসহায় ফাতেমা। বাবা মো. লাল মিয়াও দিনমজুর। যখন যে কাজ পান সে কাজই করেন তিনি। তার উপার্জনে ও প্রতিবেশীদের সাহায্যে কোন রকম চলছিল তাদের সংসার। পরিবারটির কষ্টের কথা শুনে তাদের সহায়তায় এগিয়ে আসে ইংল্যান্ডের চ্যারেটি সংগঠন সাউথ লন্ডন ফাউন্ডেশনের সভাপতি ইংল্যান্ড প্রবাসী মোহিন আহমদ চৌধুরী ও সাধারণ সম্পাদক মো. সাজন মিয়া। নিঃস্ব পরিবারটির স্থায়ী উপার্জনের লক্ষ্যে সেলাইয়ের কাজ জানা অসহায় ফাতেমা বেগমকে একটি সেলাই মেশিন উপহার হিসেবে প্রদান করা হয়েছে।

বৃহস্পতিবার (২ এপ্রিল) শহরের মৌলভীবাজার সড়কে সাউথ লন্ডন ফাউন্ডেশনের পক্ষ্যে সেলাই মেশিনটি অসহায় ফাতেমার হাতে তুলে দেন সংগঠনের সমন্বয়ক মো. আলফাজ উদ্দিন, মো. সেলিম আহমদ ও ইমাদ আলী। এ সময় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাংবাদিক ইসমাইল মাহমুদ ও সৈয়দ আবু জাফর সালাউদ্দিন। সেলাই মেশিন পেয়ে আবেগে আপ্লুত ফাতেমা বেগম বলেন, আমার স্বামী এক্সিডেন্ট করে অসুস্থ্য। আমার পরিবার খুবই অসহায়। ছোট ছোট দুটি মেয়ে নিয়ে আমি অন্যের দ্বারে দ্বারে ঘুরছিলাম। সাউথ লন্ডন ফাউন্ডেশন আমার দুঃখের কথা শুনে তারা আমারে একটা সেলাই মেশিন দিছুইন। আমি ফাউন্ডেশনের সবার জন্য দোয়া করি। এ মেশিন দিয়া আমি আমার সংসার চালাইতে পারমু। আশা করি এখন আমরা সুন্দরভাবে চলতে পারমু।

উল্লেখ্য যে, চ্যারেটি সংগঠন সাউথ লন্ডন ফাউন্ডেশন দীর্ঘদিন ধরে মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলাসহ সিলেট বিভাগের বিভিন্ন উপজেলায় অসহায়, দরিদ্র মানুষের মাঝে ঈদ উপহার, রমজানের ইফতার সামগ্রী বিতরণ, অসুস্থ্য রোগীদের চিকিৎসা সহায়তা, মসজিদ-মাদ্রাসায় অনুদান প্রদান, নিঃস্ব পরিবারকেব স্বাবলম্বি করার নানা পদক্ষেপসহ সমাজের কল্যাণে নিস্বার্থভাবে কাজ করে চলেছে। এরই অংশ হিসেবে অসহায় ও নিঃস্ব ফাতেমা বেগমের পরিবারের সহায়তায় সেলাই মেশিন বিতরণ করা হয়।

Facebook
X
LinkedIn
Threads
WhatsApp
Telegram
Email

Leave a Comment

আমতলীতে অবৈধ জ্বালানি মজুদ ডিজেল-অকটেন জব্দ

আমতলীতে অবৈধ জ্বালানি মজুদ: ডিজেল-অকটেন জব্দ

হাফিজ খান, বরিশালঃ জেলায় অবৈধভাবে মজুদ রাখা ৫১০ লিটার ডিজেল ও অকটেন জব্দ করেছে প্রশাসন। এ সময় সংশ্লিষ্ট দোকান মালিককে ৫ হাজার টাকা জরিমানা করা হয়। সোমবার উপজেলার ঘটখালি বাজার সংলগ্ন একটি দোকানে অভিযান চালিয়ে এ জ্বালানি তেল উদ্ধার করা হয়। স্থানীয় সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে দোকানটিতে অনুমোদন ছাড়া ডিজেল ও অকটেন মজুদ করে বিক্রি করা হচ্ছিল।অভিযান পরিচালনাকারী কর্মকর্তারা জানান, অবৈধভাবে জ্বালানি মজুদ ও বিক্রি করা আইনত দণ্ডনীয় অপরাধ। ভবিষ্যতে এ ধরনের কার্যক্রম বন্ধে নিয়মিত অভিযান অব্যাহত থাকবে বলে তারা জানান। স্থানীয় বাসিন্দারা এ ধরনের অভিযানকে স্বাগত জানিয়ে বলেন, এতে করে অবৈধ ব্যবসা কমবে এবং বাজারে শৃঙ্খলা ফিরে আসবে।

আরও পড়ুন
language Change