তারিখ লোড হচ্ছে...

ই-পেপার

শিরোনাম
নেত্রকোনায় গৃহবধূর রহস্যজনক মৃত্যু পাটোয়ারী বাবুর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি রাজধানীর গ্রিন লাইফ হাসপাতালে আগুন ঝিনাইগাতীতে বিরল লজ্জাবতী বানর উদ্ধার করল বন বিভাগ সিন্দুকছড়ি জোনে অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার অগ্রণীতে ‘বাশার' মামলার আসামি তবু এমডি পদের দৌড়ে এগিয়ে? যুদ্ধবিরতির ঘোষণায় তেলের দাম কত নামলো হাজির হননি নোরা ফাতেহি, সঞ্জয় দত্তকে তলব বেড়েই চলেছে হামের দাপট, ময়মনসিংহ হাসপাতালে একদিনে ভর্তি ২২ শিশু দুদকের জালে দুদক কমিশনার প্রধানমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করলেন বিমান বাহিনী প্রধান অবশেষে হরমুজ প্রণালি খুলে দিচ্ছে ইরান রূপগঞ্জে সাংবাদিকদের ওপর 'খারা মোশাররফ'র নেতৃত্বে হামলা: ১৮ লাখ টাকার সরঞ্জাম লুট ঝিনাইগাতীতে খেলার মাঠের দাবিতে তরুণদের জোরালো দাবি কেশবপুরে ভেজাল বিরোধী অভিযান শেরপুরে ভুয়া প্রতিবেদন দাখিলের কারিগর ভূমি কর্মকর্তা সেলিনা শেরপুরের নকলায় ফ্রি মেডিকেল ক্যাম্প ও ব্লাড গ্রুপিং সম্পন্ন আমতলীতে বাসচাপায় খাদেম নিহত চাঁপাইনবাবগঞ্জে উদ্ধারকৃত ১৪ মোবাইল ফোন হস্তান্তর চাঁপাইনবাবগঞ্জে অবৈধভাবে মাটি কাটার দায়ে ২জন গ্রেফতার যুবদল নেতার অর্থায়নে কাঠের পুল মেরামত জরিমানার পরও নির্দেশনা অমান্য প্রভাবশালীদের দৌরাত্ম্য অব্যাহত শ্রীমঙ্গল হাসপাতাল থেকে উদ্ধার হলো কালনাগিনী সাপ বরগুনায় পালিত হলো বিশ্ব স্বাস্থ্য দিবস খাগড়াছড়ি জেলা পরিষদের জমকালো শোভাযাত্রা খোকন হত্যার প্রতিবাদে রাস্তায় এলাকাবাসী, মানববন্ধন ট্রাম্পকে পাল্টা হুমকি দিল ইরান শিরীন শারমিনকে ডিবি কার্যালয়ে নেওয়া হয়েছে ফের নেইমারের অস্ত্রোপচার ডিআইজিসহ ৭ পুলিশ কর্মকর্তাকে বদলি দুপুরে আদালতে তোলা হবে শিরীন শারমিনকে রাজ্যসভার সদস্য হিসেবে শপথ নিলেন কোয়েল মল্লিক ইরান উড়িয়ে দেওয়ার হুমকি দিলেন ট্রাম্প চাঁদপুরে হামের উপসর্গ নিয়ে এক শিশুর মৃত্যু আজ থেকে দিনে দুইবেলা সংসদ অধিবেশন সাবেক স্পিকার শিরীন শারমিন চৌধুরী গ্রেফতার গ্যাস সংকটে অচল চাটখিল, রাজপথে ভুক্তভোগীরা পুলিশ নারী কল্যাণ সমিতি পুনাক এর সভানেত্রীর দায়িত্ব গ্রহণ জেলা পুলিশের বিশেষ কল্যাণ সভা নিখোঁজ রফিকুল ইসলামের সন্ধানে পরিবারের সংবাদ সম্মেলন রোগীর চাপ বাড়ায় ২ টি পাক ফ্যান হস্তান্তর করেন নজেকশিস সুন্দরবনে মালা ফাঁদসহ হরিণ শিকারি আটক সিরাজগঞ্জে ইন্টার্ন চিকিৎসকদের কর্মবিরতি মুক্তিযোদ্ধা সংসদের আয়োজনে আয়নুল হককে সংবর্ধনা বিএনপি নেতার ওপর হামলা, ভাঙচুর ও লুটপাটের অভিযোগ মেয়েকে ধর্ষণ,গর্ভবতী ও গর্ভপাত করানো পিতা গ্রেফতার। ধনবাড়িতে বিজিডি চাল বিতরণ সম্পন্ন ট্যাংকলরির ধাক্কা: সিরাজগঞ্জে প্রাণ হারালেন পশু চিকিৎসক স্বাধীনতা দিবস ফুটভলি চ্যাম্পিয়নশীপের উদ্বোধন শেরপুরে কড়া নজরদারি: দায়িত্বে ১৬ প্লাটুন বিজিবি

স্বৈরাচারের প্রতিমন্ত্রীর আস্থাভাজন আলাউদ্দিন এবার ফায়ার সার্ভিসে পিরটালক পদ বাগালেন

স্বৈরাচারের প্রতিমন্ত্রীর আস্থাভাজন আলাউদ্দিন এবার ফায়ার সার্ভিসে পিরটালক পদ বাগালেন
পাঠক সংখ্যা
638

নিজস্ব প্রতিবেদক্ট।
স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের বাজেট শাখায় কর্মরত উপসচিব আলাউদ্দিন আলীর বিরুদ্ধে নানা অনিয়ম ও দুর্নীতির অভিযোগ উঠেছে। একাধিক সূত্রের দাবি, তিনি অতীতে প্রভাব খাটিয়ে গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব নেওয়ার পাশাপাশি নিয়োগ প্রক্রিয়ায় অনিয়মে জড়িত ছিলেন।

অভিযোগ রয়েছে, পূর্ববর্তী ফ্যাসিস্ট সরকারের সময়ে তিনি ফায়ার সার্ভিসে নিয়োগ কমিটির প্রতিনিধি পদ বাগিয়ে নেন এবং পরবর্তীতে জনপ্রশাসন মন্ত্রণালয়েও প্রভাব বিস্তার করে গুরুত্বপূর্ণ পদে আসীন হন। সে সময় জনপ্রশাসন প্রতিমন্ত্রী হিসেবে দায়িত্বে ছিলেন ফরহাদ হোসেন। এই আলাউদ্দিন ছিলেন প্রতিমন্ত্রীর আস্থাভাজন তাছাড়া তৎকালীন মৎস্য ও প্রানীসম্পদ মন্ত্রী শ.ম রেজাউল করিমের আত্নীয় এই কর্মকর্তা। সেসময় তিনি পেয়ে বসেছেন “আলাদীনের চেরাগ” সেই চেরাগ জ্বালিয়ে নতুন করে পদ দখলের জন্য উঠেপরে লেগেছেন।

সূত্রগুলো জানায়, ওই সময় প্রতিমন্ত্রীর ঘনিষ্ঠ হিসেবে প্রশাসনিক অঙ্গনে আলাউদ্দিন আলীর ব্যাপক পরিচিতি ছিল। পরবর্তীতেও সেই প্রভাব কাজে লাগিয়ে বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পাওয়ার চেষ্টা করেছেন বলে অভিযোগ রয়েছে।
সূত্রের দাবি, প্রতিমন্ত্রীর সুপারিশে তিনি ফায়ার সার্ভিসের নিয়োগ কার্যক্রমে তিনবার প্রতিনিধির দায়িত্ব পান। এসব নিয়োগ প্রক্রিয়ায় বিভিন্ন সিন্ডিকেটের মাধ্যমে প্রায় ৮ কোটি টাকা অবৈধভাবে উত্তোলনের অভিযোগ রয়েছে।
সাম্প্রতিক সময়ে আরও একটি গুরুতর অভিযোগ সামনে এসেছে। সংশ্লিষ্ট সূত্রের দাবি, বর্তমানে প্রায় ৩ কোটি টাকার বিনিময়ে ফায়ার সার্ভিসে পরিচালক পদ বাগিয়ে নিয়েছেন বলে অভিযোগ উঠেছে।

একই সঙ্গে অভিযোগ রয়েছে, স্বরাষ্ট্র মন্ত্রণালয় ১১/০৩/২০২৬ তারিখে স্মারক নং- ৪৪.০০.০০০০.০৫২.৪৬.০০১.২১(অংশ)-১০০ আলোকে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরে রাজস্ব খাতে তিনটি ক্যাটাগরিতে ১১৪ জনের নিয়োগ ছাড়পত্র প্রদান করেন। এই নিয়োগ প্রক্রিয়া থেকে অবৈধভাবে প্রায় দশ কোটি টাকার বাণিজ্য করার উদ্দেশ্যে, তিনি এই পদ বাগিয়ে নেন। এই প্রক্রিয়ার মাধ্যমে ফায়ার সার্ভিসের স্বচ্ছ ও দুর্নীতিমুক্ত নিয়োগ ব্যবস্থাকে বাধাগ্রস্ত করা হচ্ছে এমনটাই দাবী ফায়ার সার্ভিস সংশ্লিষ্টদের।
অভিযোগের বিষয়ে প্রতিক্রিয়া জানতে উপসচিব আলাউদ্দিন আলীর মুঠোফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলে তার নাম্বারটি বন্ধ পাওয়া যায়।
সংশ্লিষ্ট বিশ্লেষকরা মনে করছেন, এমন গুরুতর অভিযোগের ক্ষেত্রে স্বচ্ছতা নিশ্চিত করতে দ্রুত নিরপেক্ষ তদন্ত জরুরি। অভিযোগ প্রমাণিত হলে দায়ীদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণ করা উচিত, অন্যথায় প্রশাসনের জবাবদিহিতা নিয়ে প্রশ্ন থেকে যাবে। ফুলেফেঁপে তৈরী হবে নতুন নতুন “আলাদীনের চেরাগ” এসব চেরাগ জ্বলতে থাকলে স্বচ্ছতা ও জবাবদিহিতার জায়গা ভঙ্গুর হয়ে পড়বে।
আলাউদ্দিন আলীর অনিয়ম দুর্নীতি ও অবৈধ অর্থ সম্পদের আরো তথ্য নিয়ে আসছে দ্বিতীয় পর্ব ভিডিও নিউজ।

Facebook
X
LinkedIn
Threads
WhatsApp
Telegram
Email

Leave a Comment

অস্ট্রেলিয়ার সবচেয়ে আলোচিত হত্যাকাণ্ড

সবুজ বাংলাদেশ ডেস্ক:  ১৯৭৭ সালে অস্ট্রেলিয়ার মেলবোর্নে নৃশংস হত্যাকাণ্ডের শিকার হয়েছিলেন দুই নারী। ‘ইজি স্ট্রিট মার্ডার’ নামে পরিচিত ৪৬ বছর আগের এই ঘটনা দেশটির সবচেয়ে আলোচিত ঠান্ডা মাথার খুন। আলোচিত ওই হত্যাকাণ্ডের একমাত্র সন্দেহভাজনকে প্রত্যর্পণের মাধ্যমে ইতালি থেকে দেশে ফিরিয়ে নিয়েছে অস্ট্রেলিয়া। ঘটনার সময় বর্তমানে ৬৫ বছর বয়সী পেরি কুরুম্বলিসের বয়স ছিল ১৭ বছর। গত সেপ্টেম্বরে ইতালিতে গ্রেপ্তার করা হয়েছিল তাঁকে। জানা যায়, ১৯৭৭ সালে মেলবোর্নের একটি বাড়িতে ২৭ বছরের সুজান আর্মস্ট্রং এবং ২৮ বছর বয়সী সুসান বার্টলেট ছুরিকাঘাতে নিহত হয়েছিলেন। হাইস্কুলে পড়ার সময় থেকেই তাঁরা দুজন বন্ধু ছিলেন। হত্যার তিন দিন পর তাঁদের মরদেহ দুটি উদ্ধার করা হয়েছিল। ঘটনাটি এখনো পুরো জাতিকে নাড়া দেয়। অস্ট্রেলিয়ার পুলিশ জানিয়েছে, সাম্প্রতিক বছরগুলোতে ডিএনএ পরীক্ষায় অগ্রগতির ফলে তাদের তদন্তের কেন্দ্রে চলে এসেছেন পেরি।

আরও পড়ুন
language Change