তারিখ লোড হচ্ছে...

ই-পেপার

শিরোনাম
অনিয়মের অভিযোগ এনে শেরপুর-৩ আসনে জামায়াত প্রার্থীর ভোট বর্জন পহেলা বৈশাখে কৃষক কার্ড বিতরণ, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী পেট্রোল-অকটেনে কতদিন চলবে, জানাল জ্বালানি বিভাগ জনস্বাস্থ্যের প্রধান প্রকৌশলীকে ঘিরে নতুন বিতর্ক, এনএসআই রিপোর্টে চাঞ্চল্যকর তথ্য শিক্ষাপ্রতিষ্ঠানে অনলাইন ও অফলাইন ক্লাস কতদিন, জানালেন শিক্ষামন্ত্রী সারা দেশে ইন্টারনেট ব্যবহারকারীদের জন্য দুঃসংবাদ ৪ হাজার পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার ঝিনাইগাতীতে শুরু হয়েছে ভোটগ্রহণ ইরানের সঙ্গে ১০ দফা চুক্তির খবরকে ভুয়া বলে উড়িয়ে দিলেন ট্রাম্প দেশের বাজারে স্বর্ণের দামে বড় পতন সিন্দুকছড়িতে সাড়ে ৮ কেজি গাঁজাসহ এক যুবক আটক প্লাস্টিক হেলমেট ভাঙা কর্মসূচী”ট্রাফিক গুলশান ডিভিশন আয়োজনে বলিউডের প্রস্তাব পেয়েও কেন ফিরিয়েছিলেন অভিনেত্রী বিপাশা চাঁপাইনবাবগঞ্জে প্রশাসকের নেতৃত্বে বর্ণাঢ্য স্কাউট র‍্যালি অনুষ্ঠিত আবু সাঈদ হত্যা মামলায় দুজনের মৃত্যুদণ্ড, তিনজনের যাবজ্জীবন ইউপিডিএফ সদস্যকে গুলি করে হত্যা মোংলায় তিন ব্যবসায়ীকে ১ লাখ ২৫ হাজার টাকা জরিমানা ব্যাংকিং নাকি ভয়ের সংস্কৃতি ইবিএলে এমডির স্বৈরতন্ত্র পল্টনে সাংবাদিকের অফিসে হামলা, চাঁদাবাজি ও টাকা ছিনতাইয়ের অভিযোগ বিমানের টয়লেটে ১৮ কেজি স্বর্ণ উদ্ধার সদরে আসাদুজ্জামানের উন্নয়ন এখন কাগজে-কলমে সীমাবদ্ধ আজ সরাসরি সম্প্রচার হবে আবু সাঈদ হত্যা মামলার রায় ভোলা পুলিশের অপরাধ ও আইন-শৃঙ্খলা বিষয়ক মতবিনিময় চুপ থাকুন, না হলে সমস্যায় পড়বেন: হাসনাত আবদুল্লাহ হাম ও হামের উপসর্গ নিয়ে আরও ১০ শিশুর মৃত্যু সখীপুর প্রশাসনের আয়োজনেজাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি মেলা ভোলা পুলিশের বিশেষ কল্যাণ সভায় ডিআইজি ভোলাহাটে বিনামূল্যে সার-বীজ বিতরণ উদ্বোধন রংপুরে বাকপ্রতিবন্ধী নারীকে সংঘবদ্ধ ধর্ষণ ও হত্যাচেষ্টা সুন্দরবনকে রক্ষা করতে হবে মোংলায় আর্থস্কাউট স্কুল ক্যাম্পেইনে বক্তারা শেরপুর-৩ আসনের নির্বাচন, কেন্দ্রে কেন্দ্রে যাচ্ছে ভোটগ্রহণের সরঞ্জামাদি নেত্রকোনায় গৃহবধূর রহস্যজনক মৃত্যু পাটোয়ারী বাবুর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি রাজধানীর গ্রিন লাইফ হাসপাতালে আগুন ঝিনাইগাতীতে বিরল লজ্জাবতী বানর উদ্ধার করল বন বিভাগ সিন্দুকছড়ি জোনে অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার অগ্রণীতে ‘বাশার' মামলার আসামি তবু এমডি পদের দৌড়ে এগিয়ে? যুদ্ধবিরতির ঘোষণায় তেলের দাম কত নামলো হাজির হননি নোরা ফাতেহি, সঞ্জয় দত্তকে তলব বেড়েই চলেছে হামের দাপট, ময়মনসিংহ হাসপাতালে একদিনে ভর্তি ২২ শিশু দুদকের জালে দুদক কমিশনার প্রধানমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করলেন বিমান বাহিনী প্রধান অবশেষে হরমুজ প্রণালি খুলে দিচ্ছে ইরান রূপগঞ্জে সাংবাদিকদের ওপর 'খারা মোশাররফ'র নেতৃত্বে হামলা: ১৮ লাখ টাকার সরঞ্জাম লুট ঝিনাইগাতীতে খেলার মাঠের দাবিতে তরুণদের জোরালো দাবি কেশবপুরে ভেজাল বিরোধী অভিযান শেরপুরে ভুয়া প্রতিবেদন দাখিলের কারিগর ভূমি কর্মকর্তা সেলিনা শেরপুরের নকলায় ফ্রি মেডিকেল ক্যাম্প ও ব্লাড গ্রুপিং সম্পন্ন আমতলীতে বাসচাপায় খাদেম নিহত চাঁপাইনবাবগঞ্জে উদ্ধারকৃত ১৪ মোবাইল ফোন হস্তান্তর

যৌতুক মামলায় পাথরঘাটার বাইনচটকি স্কুলের প্রধান শিক্ষক কারাগারে

যৌতুক মামলায় পাথরঘাটার বাইনচটকি স্কুলের প্রধান শিক্ষক কারাগারে
পাঠক সংখ্যা
638

হাফিজ খান, বরিশালঃ

বরগুনার পাথরঘাটায় স্ত্রীর করা যৌতুক মামলায় এক প্রধান শিক্ষককে জেল হাজতে পাঠানোর ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। একই সঙ্গে শিক্ষা প্রতিষ্ঠান পরিচালনায় তার বিরুদ্ধে ওঠা নানা অনিয়ম ও দুর্নীতির অভিযোগও নতুন করে আলোচনায় এসেছে। সূত্রে জানা যায়, উপজেলার কাকচিড়া ইউনিয়নের বাইনচটকি মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আনোয়ার হোসেন ১ এপ্রিল ২০২৬ তারিখে বরগুনা জেলা পারিবারিক আদালতে হাজিরা দিতে গেলে বিচারক তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। নির্ধারিত সময় অতিক্রমের পর স্বপ্রণোদিত হয়ে আদালতে উপস্থিত হওয়ায় এ আদেশ দেওয়া হয়।

মামলার বাদী তার স্ত্রী মোসা. খাদিজা বেগম (৪৭) জানান, তিনি যৌতুক নিরোধ আইনের ৩ ধারায় তার স্বামীর বিরুদ্ধে সি.আর মামলা (নং-৩০২/২০২৫) দায়ের করেছেন। তবে মামলার বিচারপ্রক্রিয়ায় প্রভাবশালীদের হস্তক্ষেপের অভিযোগ তুলে তিনি ন্যায়বিচার পাওয়া নিয়ে উদ্বেগ প্রকাশ করেন। তিনি বলেন, ২০২৫ সালের ২৮ জুলাই মীমাংসার আশ্বাসে আসামি অস্থায়ী জামিন নিলেও পরবর্তী তারিখগুলোতে আদালতে হাজির হননি। উল্টো মামলাটি তুলে নিতে তাকে বিভিন্নভাবে হুমকি দেওয়া হয়েছে বলেও অভিযোগ করেন তিনি। এ বিষয়ে পাথরঘাটা থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে।

খাদিজা বেগম আরও অভিযোগ করেন, আসামি নিজেকে আদালতের এক কর্মচারীর আত্মীয় পরিচয় দিয়ে মামলায় প্রভাব বিস্তারের চেষ্টা করছেন। মামলার এজাহার অনুযায়ী, ২০২৫ সালের ২৯ এপ্রিল তাদের বিয়ে হয়। বিয়ের পর থেকেই স্বামী বিভিন্ন অজুহাতে টাকা দাবি করতে থাকেন। সর্বশেষ ২২ জুন মোটরসাইকেল কেনার জন্য ৫ লাখ টাকা যৌতুক দাবি করা হলে তা দিতে অস্বীকৃতি জানানোয় তাকে গালিগালাজ ও তালাকের হুমকি দেওয়া হয়। এদিকে, অভিযুক্ত প্রধান শিক্ষকের বিরুদ্ধে বিদ্যালয় পরিচালনায় নিয়োগ বাণিজ্য, অতিরিক্ত ফি আদায়, মাঠ ভরাটের টাকা আত্মসাৎ এবং শিক্ষকদের বেতন উত্তোলনের সময় অর্থ আদায়ের মতো গুরুতর অভিযোগ রয়েছে। এসব অনিয়মের প্রতিবাদে ২০২৪ সালের ১০ সেপ্টেম্বর শিক্ষার্থীরা আন্দোলনেও নামে।

স্থানীয় সূত্রে আরও জানা যায়, ব্যক্তিগত জীবন নিয়েও তিনি বিতর্কে জড়িয়েছেন। অভিযোগ রয়েছে, ঢাকায় শিক্ষক আন্দোলনে যাতায়াতের সময় এক নারী সহকর্মীর সঙ্গে তার ঘনিষ্ঠতা তৈরি হয়। পরবর্তীতে তাদের সম্পর্ক নিয়ে এলাকায় আলোচনা সৃষ্টি হয় এবং একপর্যায়ে স্থানীয়দের হাতে আটক হওয়ার ঘটনাও ঘটে। পরে একটি কাবিননামা প্রদর্শনের মাধ্যমে তিনি সেখান থেকে মুক্ত হন বলে জানা গেছে। এ ঘটনায় তার একাধিক বিয়ের বিষয়টিও সামনে আসে। যৌতুক মামলা ও শিক্ষা প্রতিষ্ঠানের অনিয়ম এই দুই ইস্যুকে কেন্দ্র করে পুরো এলাকায় উত্তেজনা বিরাজ করছে। এখন সংশ্লিষ্ট প্রশাসন ও শিক্ষা কর্তৃপক্ষের পদক্ষেপের দিকেই তাকিয়ে আছেন স্থানীয়রা।

Facebook
X
LinkedIn
Threads
WhatsApp
Telegram
Email

Leave a Comment

রিয়ালে আলোনসোর পতনের নেপথ্যে যেসব কারণ

রিয়ালে আলোনসোর পতনের নেপথ্যে যেসব কারণ

ডেস্ক রিপোর্টঃ মাত্র সাড়ে সাত মাসের মাথায় রিয়াল মাদ্রিদের সঙ্গে পথচলা শেষ হয়েছে কোচ জাবি আলোনসোর। সুপারকোপা ফাইনালে চিরপ্রতিদ্বন্দ্বী বার্সেলোনার কাছে পরাজয়ের পর সোমবার তাকে বিদায় জানায় ক্লাবটি। আনুষ্ঠানিকভাবে পারস্পরিক সমঝোতা’ বলা হলেও ক্লাব ঘনিষ্ঠ সূত্রগুলো বলছে এই সিদ্ধান্ত ছিল বেশ কিছু দীর্ঘদিনের সমস্যার চূড়ান্ত পরিণতি। রিয়াল মাদ্রিদের বোর্ডের প্রধান আপত্তির জায়গা ছিল আলোনসোর কর্তৃত্ব ও ড্রেসিংরুম নিয়ন্ত্রণ। সুপারকোপা ফাইনালের শেষ মুহূর্তে মাঠে ঘটে যাওয়া একটি ঘটনা বিষয়টিকে আরও স্পষ্ট করে তোলে। ম্যাচ শেষে গার্ড অব অনার না দিয়ে সতীর্থদের মাঠ ছাড়তে ইশারা করেন কিলিয়ান এমবাপ্পে। আলোনসো তাকে থামানোর চেষ্টা করলেও শেষ পর্যন্ত সিদ্ধান্ত কার্যকর করতে পারেননি। বোর্ডের একটি অংশ এটিকে কোচের নেতৃত্ব দুর্বল হওয়ার প্রতীক হিসেবে দেখেছে। এছাড়া শুরু থেকেই ক্লাব সভাপতি ফ্লোরেন্তিনো পেরেজ আলোনসোর ওপর পূর্ণ আস্থা রাখতে

আরও পড়ুন
language Change