তারিখ লোড হচ্ছে...

জনদুর্ভোগ এড়াতে কালভার্টের দাবি ছোট তালতলী গ্রামবাসীর বোয়ালখালীতে লবণ কারখানায় আগুন, দগ্ধ ১০ আমতলীতে মিথ্যা মামলা, ও অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন জুলাই শহিদ দিবস-২০২৬ উপলক্ষে শহিদদের প্রতি শ্রদ্ধাঞ্জলি মাদক ব্যবসায়ীদের ছাড় নয়, অপরাধী আমার ভাই হলেও ধরবেন: প্রতিমন্ত্রী জুলাই শহীদ দিবস ২০২৬ উদযাপনে আলোচনা সভা অনুষ্ঠিত ‎বাগেরহাটে নিজ ঘর থেকে দম্পতির মরদেহ উদ্ধার গলাচিপায় উৎসবমুখর পরিবেশে শ্রীশ্রী জগন্নাথদেবের রথযাত্রা অনুষ্ঠিত জিপে লুকিয়ে ৮০ হাজার ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেফতার ভোলাহাটে কৃষক কার্ড বিতরণের তথ্য সংগ্রহ কার্যক্রমের উদ্বোধন রামগড়ে কৃষক কার্ডের তথ্য সংগ্রহ কার্যক্রমের শুভ উদ্বোধন জলবায়ু পরিবর্তন ও খাদ্যনিরাপত্তার চ্যালেঞ্জ মোকাবিলায় প্রযুক্তিনির্ভর কৃষির নতুন দিগন্ত বাঁশখালীতে বন্যার্তদের পাশে ছাত্রদল নেতা আফজাল রহমান, ৩০০ পরিবার পেল ত্রাণ ঢাকায় এবার মনোরেল করতে চায় সরকার ৬০ বছর পর বিশ্বকাপে স্পেনের মুখোমুখি হবে আর্জেন্টিনা গলাচিপায় প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্তদের পাশে যুবদল নেতা ইখতিয়ার রহমান কবির নলডাঙ্গায় সারবোঝাই ট্রাক উল্টে দুর্ঘটনা, চালক-হেলপার অক্ষত প্রাথমিক শিক্ষা পদক-২০২৬ উপলক্ষে শেরপুরে বৃক্ষরোপণ কর্মসূচির শুভ উদ্বোধন বরগুনায় কৃষক স্মার্ট কার্ড বিষয়ক প্রশিক্ষণ মির্জা মোরাদুজ্জামানের ৩১তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত জলাবদ্ধতায় ঘরেই নবজাতকসহ প্রসূতির মৃত্যু কেশবপুরে অবহেলিত নবজাতক প্রসূতির পাশে ইউএনও ৯ ঘণ্টা আত্মগোপন, অবশেষে গ্রামবাসীর হাতে আটক দুই গরু চোর রাঙামাটি সদর হাসপাতালে প্রথমবার চালু হলো কলপোস্কোপি সেবা বাজেট অধিবেশন শেষ ২৬ কার্যদিবসে, ১০ বিল পাস জুলাই শহীদদের স্বপ্নের বাংলাদেশ গঠনে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান: রাষ্ট্রপতির ধরাছোঁয়ার বাইরে প্রধান বনরক্ষক আমির হোসাইন চৌধুরী এনআইবির মহাপরিচালকের বিরুদ্ধে ক্রয় অনিয়ম ও ক্ষমতার অপব্যবহারের অভিযোগ কেশবপুরে দিন দুপুরে দুর্ধর্ষ ডাকাতি সুনামগঞ্জের তাহিরপুরের মোল্লাপাড়া গ্রাম থেকে ২ শত পিস ইয়াবাসহ ৩ জন আটক বাঘাইছড়িতে সরকারি সহায়তার আশ্বাস এমপি দীপেন দেওয়ান মোংলা বন্দরে কর্মচারী সংঘের নির্বাচনের উদ্যোগ, ৩ সদস্যের কমিটি গঠন মেধাস্বত্ব সুরক্ষায় নোবিপ্রবি-ডিপিডিটির সমঝোতা স্মারক স্বাক্ষর ও প্রশিক্ষণ অনুষ্ঠিত রামগড়ে দূর্যোগে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে ত্রাণ সামগ্রী বিতরন ফ্যাসিস্টের দোসর ও হাইব্রিডদের স্থান নেই বিএনপিতে দীঘিনালায় বন্যাদুর্গত মানুষের পাশে ৭ বিজিবি জাহাঙ্গীর হত্যা মামলায় স্বামী, স্ত্রী ও কন্যাসহ ৫ জনের যাবজ্জীবন ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে প্রধানমন্ত্রী তারেক রহমান একহাতে বদলির প্রজ্ঞাপন অন্ন হাতে সেই প্রজ্ঞাপন বাতিল বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের জুনিয়র টেকনিক্যাল অফিসার মফিজুর রহমান খান রিপনের বিরুদ্ধে দুদকে অভিযোগ এলেনবাড়ি গণপূর্তে অনিয়মের অভিযোগ, ঠিকাদারদের ক্ষোভ ঘাগড়া গ্রামে প্রায় ৩ যুগেরও বেশি উন্নয়নের ছোঁয়া নেই: চরম ভোগান্তিতে এলাকাবাসী চট্টগ্রাম বিমানবন্দরে সাড়ে ৩ কোটি টাকার স্বর্ণসহ যাত্রী আটক সিরাজগঞ্জে ফার্টিলাইজার অ্যাসোসিয়েশনের নির্বাচনে মনোনয়নপত্র বিতরণ বিস্তীর্ণ জঙ্গলে সেনাবাহিনীর গ্রীষ্মকালীন মহড়া পরিদর্শনে প্রধানমন্ত্রী চার দশকের রাজপথ পেরিয়ে সা.সম্পাদক পদপ্রার্থী রাশেদুল হাসান রঞ্জন হরিদাস থেকে তাওহীদ, ইলেকট্রিশিয়ান থেকে কোটিপতি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের জন্য জরুরি নির্দেশনা বিশ্বকাপের সেমিফাইনালে কখনো হারেনি আর্জেন্টিনা কেশবপুরে পানিবন্দি মানুষের পাশে এমপি মোক্তার আলী

যাত্রীদের কল্যাণের নামে নিজে টাকার পাহাড় গড়েছেন মোজাম্মেল

যাত্রীদের কল্যাণের নামে নিজে টাকার পাহাড় গড়েছেন মোজাম্মেল
পাঠক সংখ্যা
638


স্টাফ রিপোর্টার॥

পরিবহন যাত্রীদের কল্যাণের নামে “বাংলাদেশ যাত্রী কল্যাণ সমিতি” প্রতিষ্ঠা করে অল্প সময়েই নিজের কল্যাণে কোটিপতি বনে গেছেন সংগঠনের মহাসচিব মোজাম্মেল হক চৌধুরী। সংগঠনের নামে প্রভাব বিস্তার করে গোপনে নিজে গড়েছেন টাকার পাহাড়। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং সড়ক পরিবহন ও সেতু মন্ত্রীর সাথে ছবি দিয়ে পোস্টার টাঙিয়ে এতাদিন প্রভাব বিস্তারের পর এখন সুর পাল্টানোর চেষ্টা করছেন এই মোজাম্মেল হক চৌধুরী।

খোঁজ নিয়ে জানা গেছে, বাংলাদেশ যাত্রী কল্যাণ সমিতির নামে লাইসেন্সবিহীন সিএনজি অটোরিকশার রমরমা ব্যবসা ছাড়াও অঢেল সম্পত্তি। আর সেই সঙ্গে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের নাম ভাঙিয়ে সুবিধা ভাগিয়ে নিয়েছেন। তার বিরুদ্ধে চাঁদাবাজির দায়েরকৃত অভিযোগের বিষয়ে তদন্তে নেমে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)। আবার বিভিন্ন দপ্তরে তদবির বাণিজ্য, সড়কে নিয়ম ভেঙে সুবিধা আদায়, বিআরটিএ’র মিরপুরসহ বিভিন্ন অফিসে দালালির অভিযোগ রয়েছে। তার বিরুদ্ধে অর্থ, সম্পদ ও ব্যবসার বিষয়ে দুর্নীতি দমন কমিশনে (দুদক) অভিযোগ জমা পড়েছে।

জানা গেছে, মোজাম্মেল হক চৌধুরীর পৈতৃক বাড়ি চট্টগ্রামের বোয়ালখালী উপজেলার সারোয়াতলী ইউনিয়নের ইমামুল্লাহ চরের পূর্ব পাড়ায়। তার বাড়িতে দুটি ঘর ছিল। এর মধ্যে বড় ঘরটির চারপাশে মাটির দেয়াল, ওপরে টিনের ছাউনি। তিনি স্বাভাবিক জীবনযাপন করেছেন। গত এক যুগ ধরে পরিবহনের যাত্রীদের অধিকার আদায়ের নামে ‘বাংলাদেশ যাত্রী কল্যাণ সমিতি’র নামে সংগঠন করেন। সামাজিক যোগাযোগমাধ্যম ও গণমাধ্যমে সড়ক দুর্ঘটনায় আহত নিহত ও চাঁদাবাজি নিয়ে সোচ্চার বক্তব্য রাখেন। যাত্রীদের বিভিন্ন বিষয় নিয়ে আন্দোলনও করেন। তবে এই যাত্রী কল্যাণ সমিতির আড়ালে নিজের আখের গড়ে তুলেছেন। গত ২০১৮ সালের ৫ সেপ্টেম্বর রাজধানীর মিরপুর থানায় চাঁদাবাজির অভিযোগে দায়ের হওয়া একটি মামলায় মোজাম্মেল গ্রেফতার হন। আর একই বছরের ১০ সেপ্টেম্বর জাতীয় প্রেস ক্লাব মিলনায়তনে তার স্ত্রী সংবাদ সম্মেলনে দাবি করেন, ‘তার স্বামী (মোজাম্মেল হক চৌধুরী) একটি অনলাইন গণমাধ্যমে অল্প টাকা বেতনে কাজ করেন। সেই টাকা দিয়ে তাদের সংসার চালানো হয়।

সূত্র জানায়, মোজাম্মেল হক চৌধুরীর গোপন সম্পত্তির মালিক হয়েছে। তার অর্থের বেশিরভাগই ব্যয় করা হয়েছে জমি ক্রয়ে। চট্টগ্রামের চন্দনাইশ উপজেলার হাশিমপুর মৌজায় দেড় কোটি টাকায় ৩৪৫ শতাংশ জমি কিনেছেন। দলিলে মৌজা অনুযায়ী, জমির যে দাম দেখানো হয়েছে প্রকৃতপক্ষে সেই জমির আনুমানিক মূল্য ৮ কোটি টাকা ছাড়িয়েছে। আর তার নামে রেজিস্ট্রি হওয়া জমির দলিলে তিনি চার দফায় ৪টি দলিলের মাধ্যমে হাশিমপুর মৌজায় বিভিন্ন দাগে ৩৪৫ শতক জমি ক্রয় করেছেন। রেজিস্ট্রি দলিলে সেই জমির মূল্য উল্লেখ করা হয়েছে ১ কোটি ৪৯ লাখ ৪২ হাজার টাকা। তবে স্থানীয়দের দাবি, মোজাম্মেলের কেনা জমির প্রকৃত বাজারমূল্য তার কয়েকগুণ বেশি হবে।

জমির দলিল মোতাবেত ২০১৯ সালের ২৩ জুন চন্দনাইশের গাছবাড়িয়া সাব রেজিস্ট্রার অফিসে তার নামে প্রথম দলিলটি রেজিস্ট্রেশন (নম্বর ১৬৬২) করা হয়। ওই দলিলে ১ একর ৬০ শতাংশ (চার কানি) জমি কেনেন মোজাম্মেল। যার দাম দেখানো হয়েছে ১ কোটি ৯ লাখ টাকা। এরপর একই বছরের ২৩ জুলাই ১৫ শতক জমির দ্বিতীয় দলিলটি রেজিস্ট্রি (দলিল নং ১৯০৮) করা হয় মোজাম্মেলের নামে। দলিলে জমির দাম ১০ লাখ ২৫ হাজার টাকা উল্লেখ করা হয়। এর মাত্র এক মাসের মাথায় একই বচরের ১৬ সেপ্টেম্বর তৃতীয় দলিল রেজিস্ট্রেশন (নম্বর ২৪৪১) করা হয় তার নামে। জমির পরিমাণ ৩৭ দশমিক ৫০ শতক। দলিলে এই জমির দাম দেখানো হয়েছে ৪ লাখ ৬৭ হাজার টাকা। চতুর্থ দফায় ৮ দিন পর ২৩ সেপ্টেম্বর আরেকটি জমি কিনেন মোজাম্মেল হক চৌধুরী। রেজিস্ট্রেশন (নম্বর ২৫৩৮) হওয়া জমির পরিমাণ ১৩২ দশমিক ৫০ শতক। জমিটির দাম উল্লেখ করা হয়েছে ২৫ লাখ ৫০ হাজার টাকা। এতে চার দফায় ৪টি দলিলে মোট ৩৪৫ শতক জমি কিনেছেন মোজাম্মেল হক এবং দলিলে এই জমির মূল্য উল্লেখ করা হয়েছে ১ কোটি ৪৯ লাখ ৪২ হাজার টাকা। অথচ আরো কয়েক কোটি টাকার সম্পত্তি রাখা হয়েছে গোপনে।

নাম না করার শর্তে স্থানীয় একজন বাসিন্দা জানান, মোজাম্মেলের অবস্থা আগে খবুই শোচনীয় ছিল। গত ২০০৯ সালের দিকে তৎকালীন উপজেলা যুবলীগের সভাপতি জাকারিয়ার পাওনা টাকা না দেওয়ায় মোজাম্মেলকে আটকে রেখেছিলেন। এরপর সেই পাওনা টাকা পেতে স্ট্যাম্পে লিখিত দিয়ে তাকে ছাড়িয়ে আনা হয়। এরপর থেকেই মোজাম্মেল ঢাকায় এসে যাত্রী কল্যাণ নামে যাত্রীদের কল্যাণের নামে প্রতারণার পথে পা বাড়ান।

অপর সূত্র জানায়, চট্টগ্রামে রেজিস্ট্রেশন নম্বর প্লেট ছাড়া প্রায় ২ শতাধিক সিএনজিচালিত অটোরিকশা চলে ‘বাংলাদেশ উন্নয়ন সাংবাদিক সমিতি’র নামে। প্রতিটি গাড়িতে সাঁটানো হয়েছে সমিতির ব্যানার। ওই ব্যানারে ‘সাংবাদিক’ মোজাম্মেল হক চৌধুরীর নাম ও ফোন নম্বর ব্যবহার করা হয়েছে। আর ওই পরিচয়ের কারণে সেই সব সিএনজি অটোরিকসার চালকদের রাস্তায় ডিউটিরত সার্জেন্ট বা পুলিশের কোন হয়রানী হতে হয় না।

গাড়ীর রেজিস্ট্রেশন নম্বর প্লেট ছাড়া সিএনজিচালিত অটোরিকশা চলে মোজাম্মেলের ইশারায়। সেখান থেকে মাসিক চাঁদা হিসেবে তার পকেটে লাখ লাখ টাকা ঢুকছে। আর স্থানীয় প্রভাবশালী সাবেক আওয়ামী লীগ, যুবলীগ স্বেচ্চাসেবক লীগের নেতাদের সঙ্গে সখ্যতা করে এসব অনৈতিক কর্মকান্ডে লিপ্ত হন। তার অপকর্মের বিরোধিতা করায় অনেকেই হুমকির সম্মুখীন হয়েছেন।

স্থানীয়রা বলছেন, মোজাম্মেল হক চৌধুরী অল্প সময়ের মধ্যে বিপুল পরিমাণ অর্থ সম্পদের মালিক হয়ে প্রভাবশালীদের সঙ্গে ওঠাণ্ডবসা করছেন। আর সেই সুবাধেই সরকারের বিভিন্ন দপ্তরে প্রভাব বিস্তার করেছেন। তিনি পালিয়ে যাওয়া সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক সড়ক পরিবহন ও সেতুন মন্ত্রী আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের ছবি দিয়ে পোস্টার করেছেন। ওই পোস্টারে তিনি লিখেছেন, “দেশের যাত্রী আন্দোলনের প্রবক্তা তরুণ সাংবাদিক বোয়ালখালীর কৃর্তি সন্তান বাংলাদেশ যাত্রী কল্যাণ সমিতির প্রতিষ্ঠাতা মহাসচিব মো. মোজ্জামেল হক চৌধুরীকে, ঢাকা মেট্রো: আরটিসি ও চট্ট মেট্রো: আরটিসি’ির সদস্য মনোনীত করায় জননেত্রী শেখ হাসিনা ও মাননীয় যোগাযোগ মন্ত্রী ওবায়দুল কাদের এমপিকে শুভেচ্ছা ও অভিনন্দন। নিচে লেখা রয়েছে, “ যাত্রী কল্যাণ সমিতি” চট্টগ্রাম উত্তর, দক্ষিন ও মহানগর। নিজেকে পরিচয় দেন সাংবাদিক ও পরিবহন সমিতির নেতা হিসেবে। কোটি টাকার সম্পত্তির তথ্য গোপন রাখতেই সাধারণ জীবনযাপন করেন মোজাম্মেল। তবে পাল্টে গেছে তার কথার ধরন।

যাত্রী কল্যাণ সমিতির প্রভাব খাটিয়ে বিআরটিএতে দালালি করেই তিনি সবচেয়ে বেশী টাকার মালিক হয়েছেন। আর সেই টাকায় কিনেছেন কোটি টাকার সম্পত্তি। ঢাকায় রয়েছে তার একটি প্রাইভেট কার যার আনুমানিক মূল্য ১২-১৫ লাখ, একটি নোহা গাড়ি যার আনুমানিক মূল্য ২৫ লাখ ও চট্টগ্রামে একটি অত্যাধুনিক প্রাইভেট কার রয়েছে। মোজাম্মেলের স্ত্রী ইউনিয়ন পরিষদ নির্বাচনে মেম্বার পদে প্রার্থী হয়ে ৩০ ভোট পেয়েছিলেন। মোজাম্মেল নিজেও উপজেলা নির্বাচনে ভাইস চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করতে গিয়ে জামানত বাজেয়াপ্ত হন বলে স্থানীয় সূত্র জানিয়েছে।

বাংলাদেশ যাত্রী কল্যাণ সমিতির মহাসচিব মোজাম্মেল হক চৌধুরীর বিরুদ্ধে সাধারণ ডায়েরি (জিডি) করেছেন বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক নেতা মোহাম্মদ হানিফ খোকন গত ২৩ এপ্রিল রাজধানীর শাহবাগ থানায় একটি জিডি করেন। আবার মোজাম্মেল হক চৌধুরীর বিরুদ্ধে জিডির পর সিএমএ আদালতে মামলা করা হয়েছে। ৫৫১ নাম্বার মামলায় ৫০০, ৫০১ ও ৫০৬ তিনটি ধারা উল্লেখ করা হয়েছে। মামলাটি পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) তদন্তনাধীন রয়েছে।
এদিকে “অতীতের বৈষম্য দূর করে সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়সহ অধীন প্রতিষ্ঠানগুলোতে গণপরিবহনের আইন ও বিধি-বিধান তৈরি, ভাড়া নির্ধারণ, গণপরিবহনের যাত্রী সাধারণের সুযোগ-সুবিধা নির্ধারণসহ যেকোনও সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে যাত্রীর প্রতিনিধিত্ব নিশ্চিত করার দাবি জানিয়েছে বাংলাদেশ যাত্রী কল্যাণ সমিতি।
গত ৮ অক্টোবর বিকালে রেলপথ মন্ত্রণালয়ে উপদেষ্টার দফতরে অন্তরবর্তীকালীন সরকারের সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয় ও রেলপথ মন্ত্রণালয়ের উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খানের সঙ্গে বৈঠকে এ দাবি জানান সংগঠনটি। যাত্রী কল্যাণ সমিতির স্মারকলিপিতে বলা হয়েছে, সড়ক পরিবহনের প্রধানতম স্টেকহোল্ডার ১. যাত্রী বা জনগণ ২. বাস মালিক সমিতি ৩. শ্রমিক সংগঠন ৪. সরকার। জনসাধারণের নিরাপদ ও নির্বিঘ্ন যাতায়াত নিশ্চিত করা বাস মালিক সমিতি, পরিবহন শ্রমিক সংগঠন ও সরকারের অন্যতম প্রধান কাজ। এই কাজের একমাত্র রাজস্ব যোগানদাতা যাত্রী তথা দেশের জনগণ। আবার বলা হয়েছে, “পরিবহন খাতে নির্লজ্জ দলীয়করণ, চাদাঁবাজি, ধান্ধাবাজি, বিশৃঙ্খলা, অরাজকতা চরম আকার ধারণ করেছে”।
সম্প্রতি একটি অনলাইন গণমাধ্যমে “যাত্রী কল্যাণ সমিতির মহাসচিব মোজাম্মেল হক চৌধুরী” বলেছেন, ‘বিগত সরকারের অনিয়ম, দুর্নীতি, মালিক-শ্রমিকদের তোষামোদির প্রতিবাদ করায়, যাত্রী অধিকার ও সড়ক নিরাপত্তায় সোচ্চার থাকায় বিগত সরকারের সড়ক পরিবহন ও সেতুমন্ত্রীর বিরাগভাজন হওয়ায় যাত্রী কল্যাণ সমিতিকে সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয় এবং এর সহযোগী প্রতিষ্ঠানগুলোতে অংশগ্রহণ নিষিদ্ধ করেছিলেন।
তিনি এখন ভোল পাল্টিয়ে চাঁদাবাজির কৌশল হিসেবে অন্তরবর্তীকালীন সরকারের সঙ্গে আতাঁত করার চেষ্টায় লিপ্ত ছিলেন বলে সংশ্লিষ্ট সূত্র দাবি করেছে।
এখন আবার বর্তমান সরকারের আমলে নিজেকে আলোচনায় আসার চেষ্টা করছেন এই মোজাম্মেল।

Facebook
X
LinkedIn
Threads
WhatsApp
Telegram
Email

Leave a Comment

ডিগ্রি শুধু চাকরির জন্য নয়, দেশ ও প্রকৃতির দায়িত্ব নেওয়ার অঙ্গীকার

ডিগ্রি শুধু চাকরির জন্য নয়, দেশ ও প্রকৃতির দায়িত্ব নেওয়ার অঙ্গীকার

মো: রফিকুল ইসলামঃ পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন; পানি সম্পদ এবং তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বলেছেন, ডিগ্রি অর্জনের মূল লক্ষ্য কেবল ভালো বেতন বা সুযোগ–সুবিধা নয়; বরং পরিবার, সমাজ, দেশ এবং প্রকৃতির প্রতি দায়িত্ববোধ নিয়ে কর্মজীবনে প্রবেশ করাই হওয়া উচিত নতুন প্রজন্মের প্রধান অঙ্গীকার। তিনি বলেন, পরিবর্তন কখনো স্বয়ংক্রিয়ভাবে আসে না মূল্যবোধ, দায়িত্ববোধ ও ব্যক্তিগত আচরণের পরিবর্তনের মাধ্যমেই একটি দেশ এগিয়ে যায়। রোববার (২৮ ডিসেম্বর) রাজধানীর আন্তর্জাতিক কনভেনশন সিটি বসুন্ধরায় অনুষ্ঠিত সোনারগাঁও ইউনিভার্সিটির দ্বিতীয় সমাবর্তন ২০২৫-এ সমাবর্তন বক্তৃতায় তিনি এসব কথা বলেন। পরিবেশ উপদেষ্টা ডিগ্রি অর্জনকারী শিক্ষার্থীদের অভিনন্দন জানিয়ে তাঁদের শিক্ষক ও অভিভাবকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং বলেন, অভিভাবকদের সীমাহীন ত্যাগ ও ভালোবাসার ফলেই আজ শিক্ষার্থীরা এই গুরুত্বপূর্ণ পর্যায়ে পৌঁছেছে। তিনি শিক্ষাজীবন থেকে কর্মজীবনে প্রবেশকে

আরও পড়ুন
language Change