মো. জুয়েল হোসেন সিরাজগঞ্জ প্রতিনিধিঃ
সিরাজগঞ্জে ট্যাংকলরির ধাক্কায় সঞ্জয় কুমার সুত্রধর ওরফে জীবন (৩০) নামে এক পশু চিকিৎসক নিহত হয়েছেন। রোববার (৫ এপ্রিল) বেলা ১১টার দিকে বগুড়া-নগরবাড়ি মহাসড়ক-এর বাঘাবাড়ি বড়াল ব্রিজ-এর উত্তর পাশে এ দুর্ঘটনা ঘটে। নিহত সঞ্জয় কুমার সুত্রধর বেড়া উপজেলা-এর করমজা গ্রামের দীনেশ সুত্রধরের ছেলে।
প্রত্যক্ষদর্শীরা জানান, সকালে শাহজাদপুর উপজেলার বাঘাবাড়ি নৌবন্দর এলাকায় তেল ডিপো থেকে জ্বালানি তেল উত্তোলনের জন্য পাবনা থেকে একটি ট্যাংকলরি আসছিল। একই সময়ে যাত্রী নিয়ে একটি সিএনজিচালিত অটোরিকশাও ওই সড়কে চলছিল। অতিরিক্ত যানজটের কারণে বড়াল ব্রিজের দক্ষিণ পাশে সিএনজিটি থেমে গেলে পেছন থেকে দ্রুতগতির ট্যাংকলরি সজোরে ধাক্কা দেয়। এতে সিএনজির যাত্রী সঞ্জয় কুমার সুত্রধর ও রিপন বেপারি গুরুতর আহত হন।
পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে শাহজাদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স-এ নেওয়ার পথে সঞ্জয় কুমার সুত্রধর মারা যান। শাহজাদপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. সাইফুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে জানান, বাঘাবাড়ি এলাকায় সিএনজি ও ট্যাংকলরির সংঘর্ষে একজন নিহত হয়েছেন। নিহতের মরদেহ ইতোমধ্যে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
সম্পাদক মন্ডলীর সভাপতি: কে এম মাসুদুর রহমান, সম্পাদক ও প্রকাশক: মোহাম্মদ মাসুদ।
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ২১/১ নয়াপল্টন (মসজিদ গলি),ঢাকা - ১০০০।
✆ ০১৫১১৯৬৩২৯৪, ০১৬১১৯৬৩২৯৪ 📧dailysobujbangladesh@gmail.com.
কপিরাইট © ২০২৫ দৈনিক সবুজ বাংলাদেশ সর্বস্বত্ব সংরক্ষিত