মো.মাসুদ রানা,
খাগড়াছড়ি জেলা প্রতিনিধিঃ
খাগড়াছড়িতে ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্টের (ইউপিডিএফ-প্রসীত খীসা) গ্রুপের সদস্য নিউটন চাকমা ওরফে নির্মল (৪৭) কে গুলি করে হত্যা করা হয়েছে। এই হত্যাকাণ্ডের জন্য ইউপিডিএফ-গণতান্ত্রিক পক্ষকে দায়ী করেছে ইউপিডিএফ-প্রসীত গ্রুফ।
আজ বুধবার সকাল সাড়ে ৯টার দিকে সদর উপজেলার খাগড়াছড়ি ইউনিয়নের আকবাড়ি এলাকায় একটি দোকানের পাশে নিউটনকে হত্যা করা হয়। নিহত নিউটন রাঙামাটি সদর উপজেলার মগবান ইউনিয়নের গবঘোনা গ্রামের মৃত সোনাধন চাকমার ছেলে। তিনি খাগড়াছড়ির মহালছড়ি উপজেলার সদর ইউনিয়নের যৌথ খামার এলাকায় পরিবার নিয়ে বসবাস করতেন।
ইউপিডিএফ-প্রসীত পক্ষের মুখপাত্র অংগ্য মারমা বলেন, আজ সকালে নিউটন চাকমাসহ ইউপিডিএফের দুজন সদস্য সাংগঠনিক কাজে আকবাড়ি এলাকায় যান। সেখানে অবস্থানকালে মাইসছড়ির দিক থেকে মোটরসাইকেলে করে আসা ৮ জনের একটি সশস্ত্র দল অতর্কিতে তাদের ওপর হামলা চালায়। হামলার সময় একজন পালিয়ে প্রাণে বাঁচলেও নিউটন চাকমা গুলিবিদ্ধ হয়ে ঘটনাস্থলেই নিহত হন। অংগ্য মারমা আরও বলেন,ইউপিডিএফ-গণতান্ত্রিক এই হত্যার সঙ্গে জড়িত। দলটির সদস্য অজিত চাকমার নেতৃত্বে এ হামলা চালানো হয়।
সম্পাদক মন্ডলীর সভাপতি: কে এম মাসুদুর রহমান, সম্পাদক ও প্রকাশক: মোহাম্মদ মাসুদ।
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ২১/১ নয়াপল্টন (মসজিদ গলি),ঢাকা - ১০০০।
✆ ০১৫১১৯৬৩২৯৪, ০১৬১১৯৬৩২৯৪ 📧dailysobujbangladesh@gmail.com.
কপিরাইট © ২০২৫ দৈনিক সবুজ বাংলাদেশ সর্বস্বত্ব সংরক্ষিত