তারিখ লোড হচ্ছে...

বাংলাদেশ শিল্প উদ্যোক্তা এসোসিয়েশন'র মৌসুমি ফল উৎসব ও আলোচনা সভা অনুষ্ঠিত ২০২৭ সালের মধ্যে ১০ উড়োজাহাজ লিজ নিচ্ছে বিমান সিরাজগঞ্জে শিশু ধর্ষণ মামলার প্রধান গ্রেফতার  বেনাপোল বন্দরের ৯২৫ নম্বর গুদামে পণ্য চুরির অভিযোগের কেন্দ্রে জামাই-শ্বশুর বুড়িচংয়ে প্রবাসীর স্ত্রী ও অষ্টম শ্রেণির ছাত্রী কন্যাকে কুপিয়ে জখমের অভিযোগ হঠাৎ বন্ধ ফেসবুক-মেসেঞ্জার বিএডিসির ৩৫০ কোটি টাকার সার গুদাম প্রকল্পে অনিয়মের অভিযোগ গৃহায়ন প্রকল্পের আড়ালে ১৭ কোটি টাকা লুট যুক্তরাষ্ট্রের ভিসা নিয়ে বাংলাদেশিদের জন্য নতুন বার্তা মানিকগঞ্জে নিয়ন্ত্রণ হারিয়ে বাস খাদে ; নিহত ১, আহত অন্তত ১০ বিশ্বকাপে না খেলেও মোটা অঙ্কের টাকা পাচ্ছে বাংলাদেশ আন্ডাররাইটিংয়ে ভর করে ইউনাইটেড ইন্স্যুরেন্সের মুনাফা বাড়লো সাবেক যুবদল নেতা জাকির হোসেন নান্নু মারা গেছেন লঞ্চের ধাক্কায় ডুবে গেল ট্রলার ইরানের বিরুদ্ধে বিবৃতি দিল সৌদি আরব শেখ হাসিনা ও আজিজসহ ৪১ জনের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন বিলাইছড়ির বন্যাদুর্গত মানুষের পাশে বাঁধন রাবিপ্রবি ইউনিট দীঘিনালায় ইসলামী যুব আন্দোলনের প্রতিষ্ঠাবার্ষিকীতে বৃক্ষরোপণ কর্মসূচি তৃতীয় হয়ে যত টাকা পেল ইংল্যান্ড পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদ (পিসিএনপি)-এর স্থায়ী কমিটির সভা অনুষ্ঠিত পাঁচ দিনের সরকারি সফরে তুরস্ক গেলেন সেনাপ্রধান আগামী মাসের মধ্যে প্রবাসী কার্ডের পরীক্ষামূলক কাজ চালু করবে সরকার প্রশিক্ষণের মাধ্যমে তাঁতশিল্পকে বিশ্বমানে রূপান্তরই সরকারের লক্ষ্য: মন্ত্রী ইকবাল হাসান টুকু পালিত হচ্ছে মরহুম মির্জা মোরাদুজ্জামানের ৩১তম মৃত্যুবার্ষিকী ইজারা নিয়েও তাহিরপুরের ফাজিলপুর ঘাটের সম্পূর্ণ দখল না পাওয়ার অভিযোগ চুপিসারে বিয়ে সারলেন অভিনেত্রী জেনিফার উইনগেট ফিটনেসহীন ও মেয়াদোত্তীর্ণ সব যানবাহন দ্রুত অপসারণের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান বিল নিয়ে উত্তেজনা, পরিস্থিতি নিয়ন্ত্রণে সফিউদ্দিন আহম্মেদ সেন্টু চাঁদাবাজির অভিযোগ ঝিনাইগাতী ক্ষুদ্র বণিক সমবায় লিমিটেডের বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত অবশেষে জিয়াউর রহমানের পলাতক খুনিকে গ্রেফতার তৃতীয়স্থান নির্ধারণী ম্যাচ খেলতে চায় না ইংল্যান্ড-ফ্রান্স ২০ জুলাই প্রকাশ হচ্ছে না এসএসসি পরীক্ষার ফল ফারুয়ায় বন্যায় ক্ষতিগ্রস্তদের পাশে জামায়াতে ইসলামী, দ্রুত পুনর্বাসনের আহ্বান কুমিল্লা সাংবাদিক ফোরাম, ঢাকা’র সভাপতি সাঈদ, সম্পাদক জসিম কেশবপুরে ভূয়া আয়কর কর্মকর্তা আটক ইরানিদের সড়কপথে ভ্রমণ এড়ানোর আহ্বান, নতুন হামলার আশঙ্কা প্রধানমন্ত্রীর কার্যালয়ে সংবাদ সম্মেলন আজ ১৮ জুলাই: রাজপথে বেসরকারি বিশ্ববিদ্যালয়, নতুন মোড় নেয় আন্দোলন সুন্দরবনের অজগর লোকালয় উদ্ধার করে বনে অবমুক্ত করেন বনবিভাগ বিশ্বকাপ ফুটবল, অর্থনীতির মাঠে কে জিতল, কে হারল নলডাঙ্গায় জুলাই শহীদদের স্বরণে আলোচনা সভা ও শ্রমিকদের মাঝে খাবার বিতরণ সীমান্তে বিজিবির অভিযানে এস্কাফ সিরাপ ও ভারতীয় মোবাইল ফোন জব্দ জনদুর্ভোগ এড়াতে কালভার্টের দাবি ছোট তালতলী গ্রামবাসীর বোয়ালখালীতে লবণ কারখানায় আগুন, দগ্ধ ১০ আমতলীতে মিথ্যা মামলা, ও অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন জুলাই শহিদ দিবস-২০২৬ উপলক্ষে শহিদদের প্রতি শ্রদ্ধাঞ্জলি মাদক ব্যবসায়ীদের ছাড় নয়, অপরাধী আমার ভাই হলেও ধরবেন: প্রতিমন্ত্রী জুলাই শহীদ দিবস ২০২৬ উদযাপনে আলোচনা সভা অনুষ্ঠিত ‎বাগেরহাটে নিজ ঘর থেকে দম্পতির মরদেহ উদ্ধার গলাচিপায় উৎসবমুখর পরিবেশে শ্রীশ্রী জগন্নাথদেবের রথযাত্রা অনুষ্ঠিত

বুড়িচংয়ে প্রবাসীর স্ত্রী ও অষ্টম শ্রেণির ছাত্রী কন্যাকে কুপিয়ে জখমের অভিযোগ

পাঠক সংখ্যা
638

বুড়িচং প্রতিনিধিঃ

কুমিল্লার বুড়িচং উপজেলার বাকশীমূল ইউনিয়নের বলারামপুর (পানার পুকুরপাড়) এলাকায় প্রবাসী মো. দেলোয়ার হোসেনের স্ত্রী রোজিনা আক্তার (৩৫) ও অষ্টম শ্রেণিতে অধ্যয়নরত তার মেয়ে শ্রাবন্তী (১৩)-কে কুপিয়ে জখম করার অভিযোগ উঠেছে। এ ঘটনায় তিনজনের নাম উল্লেখ করে বুড়িচং থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন রোজিনা আক্তার। ভিযোগে অভিযুক্তরা হলেন, একই এলাকার আবুল হাশেম (৫০), মৃত আব্দুল ছাত্তারের ছেলে; ছিনাইয়া গ্রামের মো. মাসুক মিয়া (৫১), মৃত সোনা মিয়ার ছেলে; এবং বলারামপুর গ্রামের আবুল খায়ের (৪২), মৃত অহেদ আলীর ছেলে।

অভিযোগ সূত্রে জানা যায়, শনিবার (১৮ জুলাই) ভোরে অভিযুক্তরা প্রবাসী দেলোয়ার হোসেনের বসতঘরে প্রবেশ করে রোজিনা আক্তার ও তার মেয়ে শ্রাবন্তীর ওপর হামলা চালায়। এতে শ্রাবন্তীর কপালে গুরুতর আঘাত লাগে এবং তাকে সাতটি সেলাই দিতে হয়েছে বলে দাবি করেছেন তার মা। রোজিনা আক্তার অভিযোগ করে বলেন, তাদের মধ্যে দীর্ঘদিন ধরে বাড়ির জায়গা নিয়ে বিরোধ চলে আসছিল। এর জেরে অভিযুক্তরা ঘরের দরজা ভেঙে ভেতরে প্রবেশ করে দেশীয় অস্ত্র দিয়ে হামলা চালায়। মেয়েকে রক্ষা করতে গেলে তাকে মারধর করা হয় এবং শ্লীলতাহানির চেষ্টা করা হয়। এছাড়া আলমারির ড্রয়ারে থাকা নগদ দুই লাখ টাকা ও প্রায় পাঁচ আনা ওজনের স্বর্ণের কানের দুল নিয়ে যাওয়ার অভিযোগও করেন তিনি।

তিনি আরও দাবি করেন, অভিযুক্তরা এর আগেও তাদের জায়গা দখলের চেষ্টা, গাছ কাটা এবং বিদ্যুতের তার কেটে দেওয়ার মতো ঘটনা ঘটিয়েছে। প্রবাসে স্বামী থাকায় এই সুযোগে তাদের ওপর বিভিন্নভাবে নির্যাতন চালানো হচ্ছে বলেও অভিযোগ করেন তিনি। পরিবারের চিৎকার শুনে স্থানীয় লোকজন এগিয়ে এলে অভিযুক্তরা পালিয়ে যায়। পরে স্থানীয়দের সহায়তায় আহত মা-মেয়েকে বুড়িচং উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। চিকিৎসা শেষে বুড়িচং থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়।

বিদেশে অবস্থানরত প্রবাসী দেলোয়ার হোসেন বলেন, আমি বাড়িতে না থাকার সুযোগে আমার স্ত্রী ও মেয়ের ওপর হামলা চালানো হয়েছে। এ ঘটনার সুষ্ঠু তদন্ত ও দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি চাই। এ বিষয়ে বুড়িচং থানার পক্ষ থেকে জানানো হয়েছে, লিখিত অভিযোগ গ্রহণ করা হয়েছে। ঘটনাটি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

Facebook
X
LinkedIn
Threads
WhatsApp
Telegram
Email

Leave a Comment

দীঘিনালা থেকে জাতীয় পর্যায়ে হানজালা সানির সাফল্যের যাত্রা

দীঘিনালা থেকে জাতীয় পর্যায়ে হানজালা সানির সাফল্যের যাত্রা

মোঃ হাচান আল মামুন, দীঘিনালা (খাগড়াছড়ি) প্রতিনিধিঃ খাগড়াছড়ির দীঘিনালা উপজেলার তরুণ ক্রীড়াবিদ হানজালা সানি অংশ নিয়েছেন ৪৯তম জাতীয় অ্যাথলেটিক্স প্রতিযোগিতা ২০২৬-এ। জাতীয় পর্যায়ের এই প্রতিযোগিতায় অংশগ্রহণের মাধ্যমে তিনি দীঘিনালা তথা পুরো খাগড়াছড়ি জেলার জন্য গৌরব বয়ে এনেছেন। পাহাড়ি জনপদ থেকে উঠে এসে জাতীয় পর্যায়ের ক্রীড়া আসরে জায়গা করে নেওয়ায় স্থানীয় ক্রীড়াঙ্গনে আনন্দ ও উচ্ছ্বাস বিরাজ করছে। ক্রীড়াপ্রেমীরা বলছেন, সীমিত সুযোগ-সুবিধার মধ্যেও হানজালা সানির এই সাফল্য নতুন প্রজন্মকে খেলাধুলায় আগ্রহী করে তুলবে। স্থানীয়রা জানান, ছোটবেলা থেকেই খেলাধুলার প্রতি আগ্রহী হানজালা সানি কঠোর পরিশ্রম ও আত্মবিশ্বাসের মাধ্যমে নিজেকে জাতীয় পর্যায়ে তুলে ধরেছেন। তার এই অর্জন শুধু ব্যক্তিগত সাফল্য নয়, বরং দীঘিনালার তরুণ সমাজের জন্যও একটি অনুপ্রেরণার উদাহরণ। দীঘিনালা উপজেলা প্রশাসনের পক্ষ থেকেও তাকে অভিনন্দন জানানো হয়েছে। উপজেলা প্রশাসন কর্মকর্তা তানজিল পারভেজ বলেন,

আরও পড়ুন
language Change