তারিখ লোড হচ্ছে...

ই-পেপার

শিরোনাম
হাসিনাকে কেন দিল্লিতে আশ্রয় দিয়ে রাখা হয়েছে বিকেলে শুরু যুক্তরাষ্ট্র-ইরান আলোচনা চিটাগং শপিং কমপ্লেক্সের আগুন নিয়ন্ত্রণে গোপনে ইরানে অস্ত্র পাঠানোর প্রস্তুতি নিচ্ছে চীন এনসিপির নতুন কার্যালয় উদ্বোধন অনুষ্ঠানে দুই পক্ষের মারামারি ঢাকাসহ সারা দেশে বাড়বে গরম চট্টগ্রামে শপিং কমপ্লেক্সে আগুন, নিয়ন্ত্রণে ৫ ইউনিট ইসরায়েলি হামলায় বাংলাদেশি নারীর মৃত্যুতে নিন্দা অনিয়মের অভিযোগ এনে শেরপুর-৩ আসনে জামায়াত প্রার্থীর ভোট বর্জন পহেলা বৈশাখে কৃষক কার্ড বিতরণ, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী পেট্রোল-অকটেনে কতদিন চলবে, জানাল জ্বালানি বিভাগ জনস্বাস্থ্যের প্রধান প্রকৌশলীকে ঘিরে নতুন বিতর্ক, এনএসআই রিপোর্টে চাঞ্চল্যকর তথ্য শিক্ষাপ্রতিষ্ঠানে অনলাইন ও অফলাইন ক্লাস কতদিন, জানালেন শিক্ষামন্ত্রী সারা দেশে ইন্টারনেট ব্যবহারকারীদের জন্য দুঃসংবাদ ৪ হাজার পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার ঝিনাইগাতীতে শুরু হয়েছে ভোটগ্রহণ ইরানের সঙ্গে ১০ দফা চুক্তির খবরকে ভুয়া বলে উড়িয়ে দিলেন ট্রাম্প দেশের বাজারে স্বর্ণের দামে বড় পতন সিন্দুকছড়িতে সাড়ে ৮ কেজি গাঁজাসহ এক যুবক আটক প্লাস্টিক হেলমেট ভাঙা কর্মসূচী”ট্রাফিক গুলশান ডিভিশন আয়োজনে বলিউডের প্রস্তাব পেয়েও কেন ফিরিয়েছিলেন অভিনেত্রী বিপাশা চাঁপাইনবাবগঞ্জে প্রশাসকের নেতৃত্বে বর্ণাঢ্য স্কাউট র‍্যালি অনুষ্ঠিত আবু সাঈদ হত্যা মামলায় দুজনের মৃত্যুদণ্ড, তিনজনের যাবজ্জীবন ইউপিডিএফ সদস্যকে গুলি করে হত্যা মোংলায় তিন ব্যবসায়ীকে ১ লাখ ২৫ হাজার টাকা জরিমানা ব্যাংকিং নাকি ভয়ের সংস্কৃতি ইবিএলে এমডির স্বৈরতন্ত্র পল্টনে সাংবাদিকের অফিসে হামলা, চাঁদাবাজি ও টাকা ছিনতাইয়ের অভিযোগ বিমানের টয়লেটে ১৮ কেজি স্বর্ণ উদ্ধার সদরে আসাদুজ্জামানের উন্নয়ন এখন কাগজে-কলমে সীমাবদ্ধ আজ সরাসরি সম্প্রচার হবে আবু সাঈদ হত্যা মামলার রায় ভোলা পুলিশের অপরাধ ও আইন-শৃঙ্খলা বিষয়ক মতবিনিময় চুপ থাকুন, না হলে সমস্যায় পড়বেন: হাসনাত আবদুল্লাহ হাম ও হামের উপসর্গ নিয়ে আরও ১০ শিশুর মৃত্যু সখীপুর প্রশাসনের আয়োজনেজাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি মেলা ভোলা পুলিশের বিশেষ কল্যাণ সভায় ডিআইজি ভোলাহাটে বিনামূল্যে সার-বীজ বিতরণ উদ্বোধন রংপুরে বাকপ্রতিবন্ধী নারীকে সংঘবদ্ধ ধর্ষণ ও হত্যাচেষ্টা সুন্দরবনকে রক্ষা করতে হবে মোংলায় আর্থস্কাউট স্কুল ক্যাম্পেইনে বক্তারা শেরপুর-৩ আসনের নির্বাচন, কেন্দ্রে কেন্দ্রে যাচ্ছে ভোটগ্রহণের সরঞ্জামাদি নেত্রকোনায় গৃহবধূর রহস্যজনক মৃত্যু পাটোয়ারী বাবুর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি রাজধানীর গ্রিন লাইফ হাসপাতালে আগুন ঝিনাইগাতীতে বিরল লজ্জাবতী বানর উদ্ধার করল বন বিভাগ সিন্দুকছড়ি জোনে অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার অগ্রণীতে ‘বাশার' মামলার আসামি তবু এমডি পদের দৌড়ে এগিয়ে? যুদ্ধবিরতির ঘোষণায় তেলের দাম কত নামলো হাজির হননি নোরা ফাতেহি, সঞ্জয় দত্তকে তলব বেড়েই চলেছে হামের দাপট, ময়মনসিংহ হাসপাতালে একদিনে ভর্তি ২২ শিশু দুদকের জালে দুদক কমিশনার প্রধানমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করলেন বিমান বাহিনী প্রধান

বলিউডের প্রস্তাব পেয়েও কেন ফিরিয়েছিলেন অভিনেত্রী বিপাশা

বলিউডের প্রস্তাব পেয়েও কেন ফিরিয়েছিলেন অভিনেত্রী বিপাশা
পাঠক সংখ্যা
638

ডেস্ক রিপোর্টঃ

নব্বই দশকের জনপ্রিয় অভিনেত্রীদের মধ্যে অন্যতম বিপাশা হায়াত। মঞ্চ থেকে টিভি ও চলচ্চিত্রে অভিনয় করে মুগ্ধ করেছেন দর্শকদের। নাট্যকার ও চিত্রশিল্পী হিসেবেও খ্যাতি কুড়িয়েছেন। এখন দূর দেশে আঁকাআঁকি নিয়েই অধিক সময় কাটান। সম্প্রতি যুক্তরাষ্ট্র থেকে দেশে ফিরেছেন বিপাশা।

কয়েক দিন আগে একটি পডকাস্টে সাক্ষাৎকার দেন বিপাশা হায়াত। এই আলাপচারিতায় নানা বিষয়ে কথা বলার পাশাপাশি চলচ্চিত্রে অভিনয় নিয়ে নানা ঘটনা ভক্তদের সঙ্গে ভাগ করে নেন এই অভিনেত্রী। সঞ্চালক জানতে চান ‘কেয়ামত থেকে কেয়ামত’ সিনেমার প্রস্তাব এবং সেই সময়ে বলিউড থেকেও প্রস্তাব পাওয়ার বিষয়ে।

জবাবে বিপাশা হায়াত জানান বলিউডের যে প্রস্তাব এসেছিল সেটি এত আগে নয় আরও পরে। বলিউডের সিনেমায় পার্শ্ব চরিত্রে অভিনয়ের প্রস্তাব এসেছিল তার কাছে। সিনেমাটির নাম মনে করতে না পারলেও যে লোক ফোন করেছিলেন তার ফোন নম্বর এখনো বিপাশার ফোনে সেভ করা আছে এবং তার সঙ্গে কয়েকবার কথাও হয়েছে বলে জানান তিনি।

বলিউড সিনেমার প্রস্তাব ফেরানোর কারণ ব্যাখ্যা করে বিপাশা হায়াত জানান তখন তার মনে হয়েছিল তিনি তার দেশের মানুষকে কখনো ছোট করবেন না। তার দেশের মানুষ তাকে যেভাবে ভালোবাসে এবং দর্শকরা যেভাবে নিয়েছেন সেই দর্শক যদি দেখেন ওখানে যাওয়ার জন্য যেনতেন একটি চরিত্রে অভিনয় করছেন আসলে তিনি তা করতে পারেন না

বিপাশা তার ভাবনা আরও খানিকটা ব্যাখ্যা করে জানান তারকা নয় বরং তিনি পাবলিক ফিগার বলছেন। এই পাবলিক ফিগার হয়ে ওঠার অনেক বড় একটি দায়িত্ব রয়েছে এবং প্রত্যেকটি কাজের মাধ্যমে এই দায়িত্ববোধ বহন করা উচিত যা তিনি বহন করতে চান। মানুষের ভালোবাসা ভীষণ স্বর্গীয়। এই পৃথিবীতে যত যুদ্ধবিগ্রহ কোন্দল ও মারামারি কাটাকাটি সবই ভালোবাসার অভাবে। সুতরাং মানুষের ভালোবাসা হচ্ছে পৃথিবীতে সবচেয়ে মূল্যবান এবং এ জায়গা থেকে তার মনে হয়নি বাংলাদেশের চাইতে ওখানে গিয়ে ভালো কিছু করতে পারবেন।

টিভি পর্দার সেই প্রিয় বিপাশা হায়াতকে এখন আর অভিনয়ে দেখা যায় না বললেই চলে। প্রিয় তারকাকে অভিনয়ে না পেয়ে দর্শকদের মনেও খানিকটা অভিমান জমা রয়েছে। কয়েক বছর আগে অভিনয় থেকে নিজেকে দূরে রাখার বিষয়ে বিপাশা হায়াত জানিয়েছিলেন তিনি অভিনয়কে ভালোবাসেন কিন্তু সমাজের প্রতি তার দায়বদ্ধতা আছে। নাটক তার কাছে পরিপূর্ণ এক শিল্প যেখানে বাণিজ্য অবশ্যই থাকবে। কিন্তু একটা সময় তার মনে হয়েছে বাণিজ্যই আসল শিল্প নয় এবং সবাই অনেক বেশি কম্প্রোমাইজ করছেন। তখন সিরিয়াসলি ছবি আঁকতে শুরু করেন তিনি কারণ আর্ট প্র্যাকটিস শতভাগ সময় দাবি করে এবং এভাবেই তিনি অভিনয় থেকে দূরে সরে গেছেন।

Facebook
X
LinkedIn
Threads
WhatsApp
Telegram
Email

Leave a Comment

১১ মাসে ৭৬৮টি অনুসন্ধান দুদকের

১১ মাসে ৭৬৮টি অনুসন্ধান দুদকের

ডেস্ক রিপোর্ট: ২০২৪ সালের আগস্ট থেকে চলতি বছরের জুন পর্যন্ত (১১ মাস) দুর্নীতি দমন কমিশনে (দুদক) বিভিন্ন ব্যক্তি ও প্রতিষ্ঠানের নামে ১২৮২৭টি অভিযোগের এসেছে। এ সময়ে ৭৬৮ জন ব্যক্তি ও প্রতিষ্ঠানের বিরুদ্ধে অনুসন্ধান শুরু করেছে দুদক। দুদকের হালনাগাদ প্রতিবেদন সূত্রে এসব তথ্য জানা গেছে। সবচেয়ে বেশি অনুসন্ধান শুরু হয় চলতি বছর। জানুয়ারি থেকে জুন পর্যন্ত ৫৩০টি অনুসন্ধান কার্যক্রম শুরু হয়। জানুয়ারি মাসে ৯৬, ফেব্রুয়ারি মাসে ৯৫, মার্চ মাসে ১০১, এপ্রিল মাসে ১১৮, মে ৭২ ও জুন মাসে ৪৮টি অনুসন্ধান শুরু হয়। অন্যদিকে, গতবছরের আগস্ট থেকে ডিসেম্বর পর্যন্ত ২৩৮টি অনুসন্ধান শুরু হয়। আগস্ট মাসে ৩৬, সেপ্টেম্বর মাসে ১০০, অক্টোবর মাসে ৭৩, নভেম্বর মাসে ০ ও ডিসেম্বর মাসে ২৯ টি অনুসন্ধান করা হয়। এ সময়ে দুদকের জালে ফেঁসেছেন ২ হাজার ৭৮৮ জন

আরও পড়ুন
language Change