মাহিদুল ইসলাম ফরহাদঃ
চাঁপাইনবাবগঞ্জের নাচোলে মাদকবিরোধী বিশেষ অভিযান পরিচালনা করে বিপুল পরিমাণ চোলাইমদ ও মাদক তৈরির উপকরণ (ওয়াশ) উদ্ধার করেছে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি)। অভিযানে জেসমিন মার্ডী নামে এক নারীকে গ্রেফতার করা হলেও কৌশলে পালিয়ে গেছেন তার স্বামী।
সোমবার (১৩এপ্রিল ২০২৬) দুপুর ১:৩০ টা থেকে ২:৩০ টা পর্যন্ত নাচোল উপজেলার নাচোল ইউনিয়নের হাঁকরইল গ্রামে এই ঝটিকা অভিযান চালানো হয়। গোপন সংবাদের ভিত্তিতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের একটি চৌকস দল ওই গ্রামের একটি বাড়িতে হানা দেয়।
গ্রেফতার ও পলাতক আসামী
অভিযানে ঘটনাস্থল থেকে একজনকে হাতেনাতে গ্রেফতার করা হয় এবং অপরজন পালিয়ে যেতে সক্ষম হন:
গ্রেফতারকৃত: জেসমিন মার্ডী (২৯), স্বামী- শ্রী শান্ত বাসকি ওরফে সুনিল। পলাতক: শ্রী শান্ত বাসকি ওরফে সুনিল (২৮), পিতা- সাম বাসকী। (উভয়ই সাং- হাঁকরইল, ৩নং ওয়ার্ড, নাচোল, চাঁপাইনবাবগঞ্জ)।
উদ্ধারকৃত আলামত
তল্লাশিকালে আসামীদের হেফাজত থেকে অবৈধ মাদকদ্রব্য উদ্ধার করা হয়, যার মধ্যে রয়েছে: তৈরি চোলাইমদ: ৮০ (আশি) লিটার। ওয়াশ (মদ তৈরির উপকরণ): ১৪০০ (এক হাজার চারশত) লিটার।
এই ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপ-পরিদর্শক মামুনুর রশীদ বাদী হয়ে নাচোল থানায় একটি নিয়মিত মামলা দায়ের করেছেন। পলাতক আসামীকে গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে বলে দপ্তর সূত্রে জানানো হয়েছে।
সম্পাদক মন্ডলীর সভাপতি: কে এম মাসুদুর রহমান, সম্পাদক ও প্রকাশক: মোহাম্মদ মাসুদ।
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ২১/১ নয়াপল্টন (মসজিদ গলি),ঢাকা - ১০০০।
✆ ০১৫১১৯৬৩২৯৪, ০১৬১১৯৬৩২৯৪ 📧dailysobujbangladesh@gmail.com.
কপিরাইট © ২০২৫ দৈনিক সবুজ বাংলাদেশ সর্বস্বত্ব সংরক্ষিত