তারিখ লোড হচ্ছে...

ই-পেপার

শিরোনাম
পরিবেশ সুরক্ষায় জনসচেতনতা তৈরিতে গণমাধ্যমের ভূমিকা শতকোটি টাকার সরকারি জমি সানভিউ টাওয়ার্সের দখলে ঝিনাইগাতীর স্বাস্থ্যসেবার মানোন্নয়নে এমসিজিএল’র অর্থায়ন বিষয়ক সভা অনুষ্ঠিত ​সিরাজগঞ্জে মহাসড়কের পাশে পড়ে ছিল অজ্ঞাত নারীর মরদেহ জিয়াউলের বিচার বিলম্বের চেষ্টা চলছে : চিফ প্রসিকিউটর ঝরা বকুল-এ মনিরা হয়ে হৃদয় ছুঁয়েছেন সুনেরাহ জনসেবার রাজনীতি থেকে মেয়র ভাবনায় সাইদুর রহমান বাচ্চু আন্তর্জাতিক অর্থনীতি অলিম্পিয়াডে অংশ নিচ্ছে বাংলাদেশের ৫ শিক্ষার্থী সাকিব আল হাসান গ্রেফতার কেশবপুরে কৃষি প্রণোদনা কর্মসূচির উদ্বোধন ঢাকাসহ ৬ জেলায় সেনা মোতায়েনের নির্দেশ গণপূর্ত প্রকৌশলী ফয়সাল হালিমের বিরুদ্ধে ব্যাপক দুর্নীতির অভিযোগ বাকেরগঞ্জে একই রাতে ৫ বাড়িতে চুরি ৫ বছরের সাজাপ্রাপ্ত পরোয়ানাভুক্ত আসামি গ্রেফতার ভোলাহাটে গুজবের ঘটনায় রক্তক্ষয়ী সংঘর্ষে নিহত ১; আহত ১২: গ্রেফতার আতঙ্কে স্থানীয়রা গ্রামছাড়া! মানবতাবিরোধী অপরাধ মামলায় ইনুর রায় ৩০ জুন ফেসবুকে আলেমের বিরুদ্ধে বাপ-ছেলের অপপ্রচার খারিজ বাতিলের ২ দিন পরই নতুন খতিয়ান সিরাজগঞ্জে একাত্তর টেলিভিশনের ১৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন দ্বিতীয় রাউন্ডে মুখোমুখি হতে পারে আর্জেন্টিনা ও কেপ ভার্দে রামগড় বিজিবি পরিচালিত কম্পিউটার ও সেলাই প্রশিক্ষণার্থীদের সনদপত্র বিতরন মালয়েশিয়া-বাংলাদেশ দ্বিপাক্ষিক আলোচনা ফলপ্রসূ হয়েছে : প্রধানমন্ত্রী দেশজুড়ে বজ্রসহ বৃষ্টির আভাস চলন্ত বাইকে ইটের আঘাতে আহত তরুণের মৃত্যু মালয়েশিয়ার শ্রমবাজার দ্রুত খুলে দেওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর বিশ্বকাপ ইতিহাসে প্রথম জয়ের স্বাদ পেল মিশর মালয়েশিয়াকে বাংলাদেশে বিনিয়োগের আহ্বান প্রধানমন্ত্রীর সাভারে বজ্রপাতে ক্ষেতের মালিকসহ তিন কৃষকের মৃত্যু রামগড় ৪৩ বিজিবির উদ্যোগে মানবিক সহায়তা প্রদান যমুনার তীরে বাঁধ ভাঙন আতঙ্কে নদীপাড়ের বাসিন্দারা পাহাড়ি এলাকায় বিদ্যালয়ের সংস্কার এবং শিক্ষা উপকরণ, ক্রীড়া সামগ্রী বিতরণ পরিবেশ রক্ষায় সেনাবাহিনীর উদ্যোগ, ৩ হাজার ৬০০ গাছের চারা বিতরণ ১ ইউনিট বিদ্যুৎ ব্যবহারে সাশ্রয়ী হলে বাঁচবে ৩০৪ কোটি টাকা আলুবোখারা চাষে সফলতা অর্জন রামগড় কৃষি গবেষণা কেন্দ্রের কেশবপুরে ড. সুকুমার রায়ের স্বরণে শিক্ষাবৃত্তি চালু বগুড়ার সিটি কর্পোরেশনে প্রশাসককে সন্মননা স্মারক প্রদান ক্রীড়া প্রতিযোগিতায় ক্যারাম একক রানার্সআপ ও দ্বৈত খেলায় চ্যাম্পিয়ন মমিনুর রশীদ শাইন জাতীয় কবি দর্শন ছড়িয়ে দিতে ‘নজরুল বর্ষ’ পালনের সিদ্ধান্ত বিদেশি শিক্ষার্থীদের শর্ট-টার্ম গ্র্যাজুয়েট ভিসা দিচ্ছে নিউজিল্যান্ড ৪৩ বছর বয়সে মা হচ্ছেন হলিউড অভিনেত্রী অ্যান হ্যাথাওয়ে মালয়েশিয়ার পথে প্রধানমন্ত্রী তারেক রহমান আদ্‌-দ্বীনের প্রতি গণস্বাস্থ্য কেন্দ্রের সংহতি, দ্রুত চালুর দাবি‎ ইমারত পরিদর্শক মোহাম্মদ আমিনুল ইসলাম পিয়ালের বিরুদ্ধে অনিয়ম ও অর্থ আদায়ের অভিযোগ মাদ্রাসার আড়ালে রাস্তা দখলের মহোৎসব, আওয়ামী লীগ নেতার বিরুদ্ধে অভিযোগ ইরানকেই জয়ী মনে করছে ইসরায়েলি ব্যাংক নির্ভরতা কমিয়ে বিকল্প অর্থায়নে নজর দিচ্ছি: অর্থমন্ত্রী দুর্নীতির মামলায় মাসুদ উদ্দিন চৌধুরী ৪ দিনের রিমান্ডে ১১ বলে ফিফটি করে সূর্যবংশীর বিশ্বরেকর্ড বিধি ভেঙে আরএমও পদায়ন থেকে 'এম উদ্দিন' ছদ্মনামের টেস্ট সিন্ডিকেট দুর্নীতি, সন্ত্রাস মুক্ত ও বৈষম্যহীন আদর্শ সমাজ গড়তে মেম্বার পদপার্থী আশরাফুল ইসলাম

আবুধাবিস্থ বাংলাদেশ দূতবাসের নিজস্ব স্থায়ী কমপ্লেক্স নির্মানের জন্য আমিরাত সরকার কর্তৃক প্লট বরাদ্দ

পাঠক সংখ্যা
638

সংযুক্ত আরব আমিরাত থেকে মোঃ  মোক্তার হোসেনঃ

আবুধাবিস্থ বাংলাদেশ দূতবাসের নিজস্ব স্থায়ী কমপ্লেক্স নির্মানের জন্য সংযুক্ত আরব আমিরাত সরকার কর্তৃক প্লট বরাদ্দ সংক্রান্ত চুক্তি (প্রোটোকল) এবং বাংলাদেশ ও ইউএই-এর পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তাদের সমন্বয়ে’যৌথ কনস্যুলার কমিটি গঠন সংক্রান্ত সমঝোতা স্মারক আজ ( ৩ মে, বুধবার) আবুধাবিতে স্বাক্ষরিত হয়।

সংযুক্ত আরব আমিরাতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মোঃ আবু জাফর এবং বাংলাদেশে নিযুক্ত ইউএই রাষ্ট্রদূত আব্দুল্লাহ আলি আল হামুদি নিজ নিজ সরকারের পক্ষে আবুধাবিস্থ ইউএই পররাষ্ট্র মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে এ প্রোটোকল এবং সমঝোতা স্মারক স্বাক্ষর করেন। ইউএই পররাষ্ট্র মন্ত্রণালয় এবং বাংলাদেশ দূতাবাসের উর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ এ সময়ে উপস্থিত ছিলেন।

দুতাবাসের জন্য প্লট বরাদ্দ সংক্রান্ত প্রোটকলের মাধ্যমে ইউএই সরকার আবুধাবিস্থ বাংলাদেশ দূতাবাস কমপ্লেক্স নির্মানের জন্য নতুন কুটনৈতিক জোন-এ ৫৫১৫ বগমিটারের একটি প্লট বরাদ্দ দিয়েছে। উল্লেখ্য, বাংলাদেশ সরকার ২০১৪ সালে ঢাকাস্থ ইউএই দূতাবাসের জন্য বারিধারায় একটি প্লট বরাদ্দ করে যার বিনিময়ে ২০২০ সালের জানুয়ারীতে ইউএই সরকার ৪২৪৬ বর্গমিটার সাইজের একটি প্লট আবুধাবিতে বাংলাদেশ দূতবাসের জন্য বরাদ্দ দেয়। কিন্তু ইউএইতে বসবাসরত বিপুল সংখ্যক প্রবাসীকে স্বাচ্ছন্দে কনস্যুলার ও কল্যাণ সেবা প্রদানসহ অন্যান্য কুটনৈতিক কার্যক্রম পরিচালনার জন্য সুপরিসর দূতাবাস ভবন ও অন্যান্য প্রয়োজনীয় স্থাপনা নির্মানের জন্য এ জমি অপর্যাপ্ত বিবেচিত হওয়ায় ২০২১ সালে দূতাবাসের পক্ষ থেকে বৃহদকার প্লট বরাদ্দের জন্য ইউএই সরকারকে অনুরোধ জানানো হয়। এর প্রেক্ষিতে ইউএই সরকার নতুন প্লটটি বরাদ্দ দিয়েছে; যা পূর্বের বরাদ্দকৃত প্লটের চেয়ে আকারে প্রায় এক বিঘা পরিমান বড়। নতুন কুটনৈতিক জোনের অবকাঠামোগত উন্নয়ন সম্পন্ন হলে ইউএই কর্তৃপক্ষ উক্ত প্লট দূতাবাসের নিকট হস্তান্তরের পর অগ্রাধিকার ভিত্তিতে স্থায়ী দূতাবাস কমপ্লেক্স নির্মান করা হবে যেখানে দূতালয়, রাষ্ট্রদূতের বাসভবন, অডিটোরিমসহ প্রয়োজনীয় অন্যান্য অবকাঠামো অন্তর্ভুক্ত থাকবে।

বাংলাদেশ ও ইউএই এর পররাষ্ট্র মন্ত্রণালয়ের নের্তৃত্বে বিভিন্ন সরকারী কর্মকর্তাদের সমন্বয়ে কনস্যুলার কমিটি গঠন সংক্রন্ত সমঝোতা স্মারকের আওতায় একটি উচ্চ-ক্ষমতাসম্পন্ন যৌথ কনস্যুলার কমিটি গঠিত হবে । এ কমিটি নিয়মিত বৈঠকে মিলিত হবে এবং অপর দেশে বসবাসকারী নিজ দেশের নাগরিকদের জন্য কনস্যুলার ও কল্যাণ সেবা দ্রুত ও সহজলভ্যকরণ, বিচারাধীন মামলাসহ সংশ্লিষ্ট অন্যান্য জটিল কনস্যুলার সমস্যা পারস্পরিক আলোচনা ও সহযোগিতা মাধ্যমে নিষ্পত্তির লক্ষ্যে কাজ করবে। কমিটির কার্যক্রম বাস্তবায়নের জন্য তারা প্রয়োজনে এক বা একাধিক সাব-কমিটিও গঠন করতে পারবেন।

স্বাক্ষর অনুষ্ঠান শেষে রাষ্ট্রদূত আবু জাফর তার প্রতিক্রিয়ায় বলেন – আজকে এ প্রটোকল ও সমঝোতা স্মারক সম্পাদনের মাধ্যমে বাংলাদেশ ও ইউএই এর মধ্যে বিদ্যমান চমৎকার ভ্রাতৃপ্রতিম সর্ম্পকের প্রতিফলন ঘটেছে। এগুলোসহ ইতোপূর্বে স্বাক্ষরিত অন্যান্য চুক্তি ও সমঝোতা স্মারকসমূহ বাস্তবায়নের মাধ্যমে আমাদের দ্বিপাক্ষিক সম্পর্ক শীঘ্রই অংশিদারিত্বের পর্যায়ে উন্নীত হবে। পাশাপাশি এদেশে বসবাসরত প্রবাসী বাংলাদেশীদের উন্নততর কনস্যুলার সেবা প্রদান ও কল্যাণ নিশ্চিত করা সম্ভব হবে।

 

Facebook
X
LinkedIn
Threads
WhatsApp
Telegram
Email

Leave a Comment

উপজেলা ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী ভি পি ইকবাল

উপজেলা ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী ভি পি ইকবাল

জসিম উদ্দিনঃ ‎‎আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে ফরিদপুর জেলার মধুখালী উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান পদে প্রার্থী হিসেবে নির্বাচন করার মত প্রকাশ করেছেন মধুখালীর কৃতি সন্তান, মধুখালী উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহবায়ক ও  সরকারী আইনুদ্দিন কলেজের সাবেক ভি.পি, ইকবাল হোসেন।‎‎যিনি ইতিপূর্বে উপজেলার গরিব, দুঃখী ও মেহনতি মানুষের পাশে দাঁড়ানো এক মানবিক তরুণ সমাজসেবক হিসেবে সুনাম অর্জন করেছন। শিক্ষানুরাগী, দায়িত্বশীল ও সচেতন নাগরিক হিসেবে ইতোমধ্যে উপজেলা বাসীর আস্থা অর্জন করেছেন।‎‎ একজন ব্যবসায়ী,মানব সেবক ও রাজনীতিবিদ হিসেবে দীর্ঘদিন সত্য ও ন্যায়ের পক্ষে কাজ করছেন। মধুখালী উপজেলার বিভিন্ন সামাজিক ও মানবিক কার্যক্রমে সক্রিয়ভাবে যুক্ত হয়েছেন। এবং ‎গত ১৭ বছরে মানুষের পবিত্র আমানত ভোটাধিকার ও গণতন্ত্র ফিরে আনার জন্য রাজপথে সোচ্চার থেকেছেন যার জন্য তিনি বারবার কারাবরণ করেছেন।‎‎সমাজ, রাষ্ট্র কিংবা যে কোনো প্রতিষ্ঠানের উন্নতির মূল চাবিকাঠি

আরও পড়ুন
language Change