তারিখ লোড হচ্ছে...

বিশেষ অভিযানে ৮ গ্রাম হেরোইন ও ১০০ গ্রাম গাঁজাসহ নারায়ণগঞ্জে শীর্ষ মাদক ব্যবসায়ী গ্রেফতার ‎ প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীর পি এসের কক্ষে বসাকে কেন্দ্র করে পিয়ন সুমনকে শোকজ সুশৃঙ্খল সড়ক ও মোটরযান ব্যবস্থাপনায় ন্যায্যতার দাবিতে জাতীয় প্রেসক্লাবের সামনে শান্তিপূর্ণ আন্দোলন ... পাবনায় প্রতারণা মামলা: যশোরের মামুন হোসেনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা কুমিল্লা দাউদকান্দি থানার সাফল্যের মুকুটে নতুন পালক, শ্রেষ্ঠ ওসি পলাশ বাড়ছে বৃষ্টির প্রবণতা, বিভিন্ন অঞ্চলে ভারী বর্ষণের শঙ্কা বাংলাদেশের বিপক্ষে অস্ট্রেলিয়ার শক্তিশালী দল ঘোষণা জনগণ অর্থনৈতিকভাবে শক্তিশালী হলেই রাষ্ট্র শক্তিশালী হবে : প্রধানমন্ত্রী সাবেক নৌ প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ’র ঘনিষ্ঠ সহচর দুর্নীতিবাজ সাইদুর কি আইনের উর্ধ্বে? সালমান-শাবনূরের সম্পর্ক নিয়ে মুখ খুললেন প্রয়াত অভিনেতার মা   ২৪ ঘণ্টার মধ্যে সাগরে লঘুচাপ সৃষ্টির আভাস ইরানের সামরিক বাহিনীর শীর্ষ পদে বড় রদবদল রাজধানীতে ডিএমপি নিয়মিত অভিযানে গত ২৪ ঘণ্টায় গ্রেফতার ৪৮৪ গোল্ডেন শু’র মালিক আবারও হ্যারি কেইন দেশের বাজারে আবারও বাড়ল সোনার দাম রাষ্ট্রপতি নির্বাচন : জাতীয় সংসদে প্রস্তুতিমূলক সভা রামগড়ে মোবাইল কোর্টের অভিযানে বাল্যবিবাহ বন্ধ ও জরিমানা সুনামগঞ্জের নবীনগর এলাকায় পুলিশের অভিযানে ভারতীয় মদসহ ২ জন আটক গোয়েন্দা সংস্থার পদক্ষেপ জরুরী সরকারকে বেকায়দায় ফেলতে আমলা ও গুপ্ত সিন্ডিকেটের নানামুখি চক্রান্ত: কাশিয়ানীতে একযোগে আওয়ামী লীগের ১০ নেতার পদত্যাগ জামিনে মুক্তি পাওয়াদের বরণ করতে গিয়ে ফুলের মালাসহ আ.লীগের ৪ নেতাকর্মী আটক সৌদিতে আরবে সোফা কারখানায় অগ্নিকান্ডে নাটোরে নলডাঙ্গার ৩ প্রবাসী নিহত  বিশ্ববাজারে ফের বাড়ল জ্বালানি তেলের দাম ৩১২ শিক্ষা প্রতিষ্ঠানের কোনো শিক্ষার্থীই পাস করেনি কক্সবাজার দোকান মালিক সমিতি ফেডারেশনের নির্বাচন ২৮ আগস্ট সৌদি আরবে কারখানায় অগ্নিকাণ্ডে ১০ বাংলাদেশি নিহত প্রধানমন্ত্রীর সঙ্গে ভারতীয় হাইকমিশনারের বৈঠক অনৈতিক প্রস্তাবে রাজি না হওয়ায়, চুরির অপবাদ দিয়ে শ্লীলতাহানি পাবনায় ব্যাংক হামলার পর সাংবাদিক নির্যাতন, বিএনপি থেকে বহিষ্কৃত লোকমান মেম্বারের বিরুদ্ধে একের পর এক... কপ-৩১: প্রতিশ্রুতি থেকে বাস্তবায়নের পথে, তুরস্কে জলবায়ু কূটনীতির নতুন পরীক্ষা ফায়ার সার্ভিস এর অবৈধ নিয়োগ ও বদলী বানিজ্য সহ হত্যা মামলার অভিযুক্ত আসামী এবং ওয়ার হাউস থেকে দূর্নীত... জনপ্রিয় নায়ক সালমান শাহ হত্যা মামলায় গ্রেফতার ডন, পানির নিচের গ্যাস পাইপে লিকেজ, নোয়াখালী-লক্ষ্মীপুরে সরবরাহ বন্ধ সাতক্ষীরা ছাত্রদলের উপর হামলা,জেলা সভাপতি ও সাধারন সম্পাদকের কঠোর হুশিয়ারি ‎সুশৃঙ্খল সড়ক ও মোটরযান ব্যবস্থাপনায় ন্যায্যতার দাবিতে জাতীয় প্রেসক্লাবের সামনে শান্তিপূর্ণ আন্দোলন ফ্যামিলি কার্ড বিতরণ কার্যক্রমে সুপারভাইজার নিয়োগে অনিয়মের অভিযোগ সুনামগঞ্জ জেলা পূজা উদযাপন পরিষদের ৮১ সদস্য বিশিষ্ঠ পূর্ণাঙ্গ কমিটির অনুমোদন সাতক্ষীরায় রাস্তা উদ্বোধন ও বৃক্ষরোপণ করলেন জেলা পরিষদ প্রশাসক হাবিবুল ইসলাম হাবিব খাগড়াছড়িতে প্রমিলা কাপ ফুটবল ও ব্যাডমিন্টন টুর্নামেন্টের শুভ উদ্বোধন যে জাল থেকে রেহাই পাচ্ছে না জল জীবনের কেউ-নলডাঙ্গায় প্রসাশনকে বৃদ্ধাঙ্গুল দেখিয়ে পোনা মাছ নিধনের মহো... বৃষ্টির মৌসুম এলেই রাজধানী ঢাকা যেন এক পরিচিত দুর্ভোগের নগরী সাংবাদিক সুরক্ষা আইন প্রণয়নে সরকারকে ৩ মাসের আল্টিমেটাম শ্রীমঙ্গলে দলীয় নেতা তাজ উদ্দিনকে পাশে পেয়ে কান্নায় ভেঙে পড়লেন প্রক্ষাঘাতগ্রস্থ বিএনপি কর্মী  উত্তরাঞ্চলের বঞ্চনা দূর করে ন্যায্য উন্নয়নের অঙ্গীকার তিন মন্ত্রী-প্রতিমন্ত্রীর গোল করে মেসির বাবাকে শ্রদ্ধা জানালেন ডি পল টক্সিক ট্রেলারে যশের তাণ্ডব, ১৫ ঘণ্টায় দেড় কোটি ভিউ ডিএমপির বিশেষ অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেফতার ৫০৪ যুক্তরাষ্ট্রে দাবানল নিয়ন্ত্রণে গিয়ে হেলিকপ্টার বিধ্বস্ত সোমবার এসএসসি-সমমানের ফল, জানা যাবে যেভাবে? মহেশখালীর মাতারবাড়িতে পৌঁছেছেন প্রধানমন্ত্রী

সুপ্রিম কোর্টে চালু হচ্ছে নৈশকালীন ডাকঘর

সুপ্রিম কোর্টে চালু হচ্ছে নৈশকালীন ডাকঘর
পাঠক সংখ্যা
638

ডেস্ক রিপোর্টঃ

সুপ্রিম কোর্টে বর্তমানে বিদ্যমান সাব-পোস্ট অফিসের পাশাপাশি একটি নৈশকালীন বা দ্বিতীয় শিফটের ডাকঘর চালুর নির্দেশ দিয়েছে ডাক অধিদপ্তর। গত ১২ এপ্রিল মেট্রোপলিটন সার্কেল ঢাকা বরাবর পাঠানো পত্রে পোস্টমাস্টার জেনারেল এই নির্দেশনা প্রদান করেন। পত্রে আরও উল্লেখ করা হয়, নৈশকালীন সেবা চালুর পরবর্তী তিন মাসের ভ্যালু রিটার্ন সম্বলিত একটি প্রতিবেদন ডাক অধিদপ্তরে জমা দিতে হবে।

এর আগে গত ৮ ফেব্রুয়ারি আপিল বিভাগের অ্যাডভোকেট-অন-রেকর্ড এস এম আরিফ মন্ডল ডাক অধিদপ্তরের মহাপরিচালকের কাছে এই বিষয়ে একটি আনুষ্ঠানিক আবেদন জানিয়েছিলেন। সেই চিঠিতে তিনি জনসাধারণের দ্রুত ডাকসেবা নিশ্চিত করা, সুপ্রিম কোর্টের উভয় বিভাগের জরুরি আদেশ ও আইনজীবীদের চিঠিপত্র যথাসময়ে প্রেরণ এবং সরকারি কাজের স্বার্থে সান্ধ্যকালীন ডাকসেবার গুরুত্ব তুলে ধরেন। জানা গেছে, বর্তমানে সুপ্রিম কোর্টের সাব-পোস্ট অফিসটি দুপুর ২টা পর্যন্ত সেবা প্রদান করে থাকে, যা প্রয়োজনীয় চাহিদার তুলনায় অপ্রতুল। নৈশকালীন এই ডাকঘর চালু হওয়ার ফলে প্রতি কার্যদিবসে রাত সাড়ে ৮টা পর্যন্ত গ্রাহকসেবা পাওয়া যাবে।

এর ফলে বিচারপ্রার্থী জনসাধারণের কাছে আদালতের জরুরি আদেশ ও চিঠিপত্র পাঠানো অনেক সহজ ও দ্রুততর হবে। বিশেষ করে ফৌজদারি মামলায় জামিনের আদেশগুলো দ্রুততম সময়ে সংশ্লিষ্ট জেলা জজ আদালত ও কারাগারে পৌঁছানো সম্ভব হবে। এতে অনলাইনে আদেশ প্রেরণের পাশাপাশি ডাকযোগের আনুষ্ঠানিক প্রক্রিয়াতেও আর বিলম্ব ঘটবে না, যার ফলে একজন নিরপরাধ ব্যক্তি উচ্চ আদালত থেকে জামিন পাওয়ার পর প্রশাসনিক জটিলতা ছাড়াই দ্রুত কারাগার থেকে মুক্তি পাবেন।পাশাপাশি দেওয়ানি ও রিট মামলার আদেশগুলো পৌঁছাতে যে দীর্ঘ সময়ক্ষেপণ হতো, নতুন এই ব্যবস্থার ফলে তার অবসান ঘটবে। সুপ্রিম কোর্টের ডেসপ্যাচ সেকশন প্রতিদিনের ফাইলগুলো ওইদিন রাতেই জমা দিতে পারবে, ফলে ফাইলের স্তূপ জমে থাকার সুযোগ থাকবে না।

এছাড়া হাইকোর্ট বিভাগে অন্তর্বর্তীকালীন আদেশের ক্ষেত্রে কোনো পক্ষ যদি আপিল বিভাগে দ্রুত পদক্ষেপ নিতে চায়, তবে ডাকযোগে দ্রুত নোটিশ প্রাপ্তি তাদের আইনজীবী নিয়োগ ও পরবর্তী আইনি লড়াইয়ে বড় ধরনের সুবিধা দেবে। এই উদ্যোগের বিষয়ে এস এম আরিফ মন্ডল জানান, ডাক অধিদপ্তরের মহাপরিচালক কাজী আসাদুল ইসলামের সহযোগিতায় এবং নিরবচ্ছিন্ন দাপ্তরিক যোগাযোগের ফলে অতি স্বল্প সময়ে এই সিদ্ধান্ত বাস্তবায়িত হচ্ছে। আরিফ মণ্ডল আরও বলেন, বিচারপ্রার্থী জনসাধারণের জন্য নৈশকালীন পোস্ট অফিস স্থাপনে ব্যক্তিগত উদ্যোগে এমন নাগরিক সুবিধা নিশ্চিত করায় নিজেকে সোশ্যাল ইঞ্জিনিয়ার মনে হচ্ছে। আর উচ্চ আদালতে জামিনের আদেশপ্রাপ্ত ব্যক্তিটি যেন জেলখানা থেকে কাল বিলম্ব না করে মুক্তি পায়-তবেই আমার এই উদ্যোগটি সার্থক হবে।

Facebook
X
LinkedIn
Threads
WhatsApp
Telegram
Email

Leave a Comment

আবরার হত্যা: হাইকোর্টের পূর্ণাঙ্গ রায় প্রকাশ

স্টাফ রিপোর্টার: বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) ছাত্র আবরার ফাহাদ হত্যা মামলায় বিচারিক আদালতের দেওয়া ২০ জনের মৃত্যুদণ্ডাদেশ ও পাঁচজনের যাবজ্জীবন দণ্ডাদেশ বহাল রেখে হাইকোর্টের পূর্ণাঙ্গ রায় প্রকাশ করা হয়েছে। সম্প্রতি ১৩১ পৃষ্ঠার এই রায় প্রকাশ করা হয় বলে শনিবার (৩ মে) জানা গেছে। এর আগে গত ১৬ মার্চ হাইকোর্টের বিচারপতি এ কে এম আসাদুজ্জামান ও বিচারপতি সৈয়দ এনায়েত হোসেনের সমন্বয়ে গঠিত বেঞ্চ এ রায় দেন। ওই রায়ের পূর্ণাঙ্গ অনুলিপি প্রকাশ করা হলো। রায়ের সময় অ্যাটর্নি জেনারেল মো. আসাদুজ্জামান, আসামিপক্ষের আইনজীবী, আসামিদের পরিবারের সদস্য এবং ভিকটিম আবরার ফাহাদের ভাই আবরার ফাইয়াজ ও বাবা বরকত উল্লাহ উপস্থিত ছিলেন। রায়ের পর এক সংক্ষিপ্ত প্রতিক্রিয়ায় আবরার ফাইয়াজ বলেন, রায় বহাল রয়েছে। আমরা অবশ্যই সন্তুষ্ট। আশা করবো অতি দ্রুত যে প্রক্রিয়াগুলো আছে সেগুলো সম্পন্ন করে

আরও পড়ুন
language Change