তারিখ লোড হচ্ছে...

ই-পেপার

শিরোনাম
শেরপুরের নতুন পুলিশ সুপার একেএম জহিরুল ইসলাম অতিথি নিয়ে ব্যস্ত পুকুরে ডুবে প্রাণ গেল শিশুর শেরপুরে বিনামূল্যে চক্ষু চিকিৎসা পেলেন দুই শতাধিক রোগী হজে গিয়ে ১ বাংলাদেশির মৃত্যু গাছের ডালে ‘লাশ’ ভেবে আতঙ্ক, শেষ পর্যন্ত জীবিত উদ্ধার যুবক প্রাথমিকের শিক্ষার্থীদের জন্য বড় সুখবর হামের উপসর্গ নিয়ে ৫ শিশুর মৃত্যু এসএসসি পরিক্ষা ঘড়ি ও ক্যালকুলেটর ব্যবহারে নতুন নির্দেশনা ভয়াবহ অগ্নিকাণ্ডে পুড়ে ছাই ৯ দোকান নৌপুলিশের প্রধান রেজাউল করিম, রংপুরে কমিশনার আবদুল মাবুদ নৃশংস হামলার শিকার সাংবাদিক আলী আশরাফ বোরো মৌসুমের ধান-চাল-গমের মূল্য নির্ধারণ ১০০ বছর বাঁচার উপায় জানুন বিএমইউর নতুন প্রো-ভিসি অধ্যাপক নজরুল ইসলাম গম দুর্নীতি মামলায় মুখোমুখি নুসরাত পাচার অর্থ ফেরাতে সরকারের উদ্যোগ লাশ চুরির ভয়ে সন্তানের কবর পাহারা দিচ্ছেন বাবা সভাপতি-সম্পাদক পদে একক প্রার্থী হয়ে বিজয়ের পথে রাজ্জাক রাজ ও রিপন বাড়ল জ্বালানি তেলের দাম টেইলার্সের আড়ালে মাদক বিক্রি চানাচুরের প্যাকেটে শহীদ এম. মনসুর আলী থেকে ‘সিরাজগঞ্জ মেডিকেল কলেজ’ বিএনপি সঙ্গে চীনের শীর্ষ নেতৃত্বের দ্বিপাক্ষিক সভা টাস্কফোর্সের বড় সাফল্য বিপুল পরিমাণ হেরোইন ও লক্ষাধিক টাকাসহ আটক ২ সামাজিক বনায়নের গাছ না কেটে বেড়িবাঁধ সংস্কারের অভিযোগ অবশেষে জয়ের দেখা পেল রিয়াল মাদ্রিদ কিশোরগঞ্জের এসপি হলেন মিজানুর রহমান শেলী শেরপুরে টিআরসি কনস্টেবল নিয়োগে ব্রিফিং প্যারেড কনটেন্ট ক্রিয়েটর দের জন্য দুঃসংবাদ  আগুনের ক্ষতিগ্রস্থ কলাবাড়ি উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীরা আবারও ক্লাসে ফিরল নকল বীজ বিক্রি ও লাইসেন্স না থাকায় দুই ডিলারকে জরিমানা সরকারি সিদ্ধান্ত না আসা পর্যন্ত বাস ভাড়া না বাড়ানোর নির্দেশ রাজশাহীতে র‍্যাবের অভিযানে বিদেশি অস্ত্র উদ্ধার ২৪ ঘণ্টায় সাত খুন, জামায়াত আমিরের ক্ষোভ জাতীয়ভাবে পালন হবে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে মনোনয়নপত্র বাছাই শুরু সুন্দরবনে কোস্ট গার্ডের অভিযানে, ছোট সুমন বাহিনীর সেকেন্ড ইন কমান্ড আটক সাংবাদিকদের তালিকা প্রণয়নে মন্ত্রীর বক্তব্য ইতিবাচক: বিএমএসএফ ভারত যাওয়ার ১৯ মাস পর শেরপুর সীমান্তে যুবকের মরদেহ হস্তান্তর ধুতির ওপর অজানা পায়ের ছাপ, ‘গোপালের পদচিহ্ন’ বলছেন ভক্তরা বেলকুচিতে অভিযান চালিয়ে ১৭৪৪ লিটার ডিজেল জব্দ অ্যাম্বুলেন্সে ইয়াবা পাচার স্বামী-স্ত্রী আটক মোংলায় সড়ক দুর্ঘটনায় স্কুলছাত্রী নিহতের প্রতিবাদে মানববন্ধন কমলো জ্বালানি তেলের দাম কালীগঞ্জে শান্তিপূর্ণ পরিবেশে এসএসসি ও সমমানের পরীক্ষা শুরু বাংলাদেশে বিদেশি ঋণের পরিমাণ ৭৮ বিলিয়ন ডলারের বেশি রামগড়ে এসএসসি পরীক্ষার্থীদের পাশে ছাত্রদল এসএসসি পরীক্ষায় প্রশ্নফাঁসে সম্ভাবনা নেই : শিক্ষামন্ত্রী কেশবপুরে উদ্বোধন হলো হাম- রুবেলা টিকাদান ক্যাম্পেইন পাথরঘাটায় চাঁদা না দেওয়ায় হামলা কতদিন পরপর চুল কাটবেন 

কয়রায় চটকাতলা গ্রামের সড়ক এখন মরণফাঁদ

কয়রায় চটকাতলা গ্রামের সড়ক এখন মরণফাঁদ
পাঠক সংখ্যা
638

মোঃ মাসুম বিল্লাহ, খুলনাঃ

খুলনার কয়রা উপজেলার ২ নং বাগালী ইউনিয়নের ৯ নং ওয়ার্ডের চটকাতলা গ্রামের একমাত্র প্রধান সড়কটি এখন এলাকাবাসীর জন্য চরম দুর্ভোগের কারণ হয়ে দাঁড়িয়েছে। দীর্ঘদিন সংস্কার না হওয়ায় রাস্তাটির পিচ-খোয়া উঠে গিয়ে বড় বড় গর্তের সৃষ্টি হয়েছে এবং বর্তমানে তা চলাচলের সম্পূর্ণ অনুপযোগী হয়ে পড়েছে।

সরে জমিনে দেখা যাচ্ছে, রাস্তার মাঝখানে বিশাল বিশাল গর্তে কর্দমাক্ত পানি জমে আছে। রাস্তার দুই পাশের মাটি ধসে সরু হয়ে গেছে, যা যেকোনো সময় বড় ধরনের দুর্ঘটনার কারণ হতে পারে। স্থানীয়রা জানান, সামান্য বৃষ্টি হলেই পুরো রাস্তা পানিতে তলিয়ে যায়। এমনকি জোয়ারের পানি বৃদ্ধি পেলে রাস্তার ভাঙা অংশ দিয়ে পানি ঢুকে যাতায়াত ব্যবস্থা বিচ্ছিন্ন হয়ে পড়ে। এ অবস্থায় ভ্যান, ইজিবাইক বা জরুরি প্রয়োজনে অ্যাম্বুলেন্স চলাচল করা তো দূরের কথা, সাধারণ মানুষের পায়ে হেঁটে চলাই দায় হয়ে পড়েছে।

চটকাতলা গ্রামের বাসিন্দারা ক্ষোভ প্রকাশ করে জানান, এই রাস্তা দিয়ে প্রতিদিন শত শত মানুষ এবং স্কুল-কলেজের শিক্ষার্থীরা যাতায়াত করে। রাস্তাটি ভেঙেচুরে যাওয়ায় তারা এখন এক প্রকার অবরুদ্ধ অবস্থায় আছেন। কৃষিপণ্য আনা-নেওয়া থেকে শুরু করে দৈনন্দিন কাজে স্থবিরতা নেমে এসেছে। এলাকাবাসীর দাবি, আর কোনো বড় দুর্ঘটনা ঘটার আগেই যেন প্রশাসন দ্রুত পদক্ষেপ নেয়। টেকসই বাঁধ নির্মাণের পাশাপাশি রাস্তাটি আধুনিক পদ্ধতিতে সংস্কারের জন্য তারা স্থানীয় জনপ্রতিনিধি ও ঊর্ধ্বতন কর্তৃপক্ষের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন।

Facebook
X
LinkedIn
Threads
WhatsApp
Telegram
Email

Leave a Comment

রাবিতে আওয়ামীপন্থী ডিনদের কার্যালয়ে তালা

রাবিতে আওয়ামীপন্থী ডিনদের কার্যালয়ে তালা

ডেস্ক রিপোর্টঃ রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) আওয়ামীপন্থী ডিনদের পদত্যাগের দাবিতে তিনটি অনুষদের ডিন কার্যালয়ে তালা ঝুলিয়েছে রাকসুর প্রতিনিধিরা। রবিবার ২১ ডিসেম্বর দুপুর ১২টার দিকে বিশ্ববিদ্যালয়ের ডিনস কমপ্লেক্সে বিক্ষোভ চলাকালে কার্যালয়গুলোতে তালা দেওয়া হয়। অনুষদগুলো হলো, সামাজিক বিজ্ঞান অনুষদ, আইন অনুষদ ও ব্যবসায় অনুষদ। সংশ্লিষ্ট ডিনরা হলেন আইন অনুষদের অধ্যাপক আবু নাসের মো. ওয়াহিদ, ব্যবসায় শিক্ষা অনুষদের অধ্যাপক এ এস এম কামরুজ্জামান এবং সামাজিক বিজ্ঞান অনুষদের অধ্যাপক এস এম এক্রাম উল্লাহ। এ সময় বিক্ষোভকারীরা আওয়ামী লীগের ঠিকানা, এই বাংলায় হবে না আওয়ামী লীগের দালালেরা হুঁশিয়ার সাবধান হৈ হৈ রৈ রৈ, আওয়ামী লীগ গেলি কই, আওয়ামী লীগের বিরুদ্ধে ডাইরেক্ট অ্যাকশন সহ বিভিন্ন স্লোগান দেন। সিনেটের ছাত্র প্রতিনিধি আকিল বিন তালেব বলেন, গণ-অভ্যুত্থানের পরবর্তী সময়ে শিক্ষার্থীদের নিরাপত্তা গুরুতর সংকটে পড়েছে। সম্প্রতি আওয়ামী লীগের কর্মীবাহিনীর

আরও পড়ুন
language Change