মিজানুর রহমান, শেরপুরঃ
শেরপুরের ঝিনাইগাতীতে এবছর বোরো ধানের ফলন ভালো হয়েছে বলে জানিয়েছেন কৃষকরা। চৈত্র মাসের শেষ এবং বৈশাখের শুরুতেই জেলার আগাম জাতের বোরো ধান কাটা শুরু হয়েছে। বিশেষ করে শেরপুর জেলার ঝিনাইগাতী উপজেলার মাটিয়াপাড়া, চতল, কয়রোড, তিনানি, হাতিবান্ধাশারিকালিনগর,চলছে ধান কাটার ধুম। কৃষি অফিস সূত্রে জানা গেছে, ঝিনাইগাতীতে এ বছর ১৪৬০৬ হেক্টর জমিতে বোরো ধানের আবাদ হয়েছে। বন্যাকবলিত নিচু জমিতে বোরোধান কাটা হচ্ছে।
ঝিনাইগাতী উপজেলার মাটিয়াপাড়া গ্রামে গিয়ে দেখা যায়, উৎসবমুখর পরিবেশে কৃষকরা ধান কাটছেন। কৃষক আজিমউদ্দিন জানান, তিনি ২ একর জমিতে শক্তি-১ ধান চাষ করেছেন এবং আশা করছেন ভালো ফলন পাবেন। উপজেলা এগ্রিকালচার এক্সটেনশন অফিসার ওহেদুজ্জামান নুর বলেন,এ বছরে বোরো ধানের ভালো ফলন হয়েছে আশাবাদী আবহাওয়া অনুকূলে থাকলে তারা ভালো ফলন পেয়ে লাভবান হবেন।
সম্পাদক মন্ডলীর সভাপতি: কে এম মাসুদুর রহমান, সম্পাদক ও প্রকাশক: মোহাম্মদ মাসুদ।
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ২১/১ নয়াপল্টন (মসজিদ গলি),ঢাকা - ১০০০।
✆ ০১৫১১৯৬৩২৯৪, ০১৬১১৯৬৩২৯৪ 📧dailysobujbangladesh@gmail.com.
কপিরাইট © ২০২৫ দৈনিক সবুজ বাংলাদেশ সর্বস্বত্ব সংরক্ষিত