ডেস্ক রিপোর্টারঃ
এসএসসি পরীক্ষার প্রবেশপত্র না পাওয়ায় গাইবান্ধার পলাশবাড়ীতে রংপুর ঢাকা মহাসড়ক অবরোধ করে বিক্ষুব্ধ শিক্ষার্থীরা। পরে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে রাতেই প্রবেশপত্র হস্তান্তরের আশ্বাসে অবরোধ প্রহর করেন আন্দোলনকারীরা।
সোমবার (২০ মার্চ) রাত সাড়ে ৮ টার দিকে পলাশবাড়ী পৌর শহরের পলাশবাড়ী ফিলিং স্টেশনের সামনে অবস্থান নিয়ে অবরোধ সৃষ্টি করেন তারা। এসময় শিক্ষার্থীদের অভিভাবকরা অংশগ্রহণ করেন অবরোধে। এতে মহাসড়কের দু’পাশে শত শত যানবাহন আটকা পড়ে দুর্ভোগের শিকার হচ্ছেন যাত্রীরা। বিক্ষুব্ধ শিক্ষার্থীরা জানান, রাত পোহালেই এসএসসি পরীক্ষা। কিন্তু স্থানীয় গিরিধারী পুর আদর্শ উচ্চ বিদ্যালয় ৫০ জন পরীক্ষার্থী প্রবেশপত্র পাইনি। ফলে শিক্ষার্থী ও অভিভাবকরা মহাসড়ক অবস্থা নিয়ে অবরোধসৃষ্টি করেন।
দীর্ঘ সোয়া একঘণ্টা পর রাত পৌনে ১০ টার দিকে উপজেলা নির্বাহী অফিসার শেখ জাবের আহমেদ, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আল ইয়াশা রহমান দাপাদার ও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সরোয়ার আলম খান ঘটনাস্থলে উপস্থিত হয়ে রাতেই শিক্ষার্থীদের প্রবেশপত্র সরবরাহের আশ্বাস দিলে অবরোধ প্রার্থনা করেন বিক্ষুদ্ধরা। পরে নিজেদের গাড়িতে করে শিক্ষার্থীদের প্রবেশপত্র দেওয়ার জন্য নিয়ে যান ইউএনও-এ্যাসিল্যান্ড।
সম্পাদক মন্ডলীর সভাপতি: কে এম মাসুদুর রহমান, সম্পাদক ও প্রকাশক: মোহাম্মদ মাসুদ।
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ২১/১ নয়াপল্টন (মসজিদ গলি),ঢাকা - ১০০০।
✆ ০১৫১১৯৬৩২৯৪, ০১৬১১৯৬৩২৯৪ 📧dailysobujbangladesh@gmail.com.
কপিরাইট © ২০২৫ দৈনিক সবুজ বাংলাদেশ সর্বস্বত্ব সংরক্ষিত