শেখ তাইজুল ইসলাম মোংলাঃ
মোংলায় সোমবার (২০ এপ্রিল) সকালে সড়ক দুর্ঘটনায় সরকারি টি এ ফারুক স্কুল এন্ড কলেজের ৬ষ্ঠ শ্রেণির ছাত্রী সানজিদা আক্তার শিমু (১১) ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
তার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন সরকারি টি. এ. ফারুক স্কুল এন্ড কলেজ এর প্রধান শিক্ষক (ভারপ্রাপ্ত) তালুকদার মোঃ জিয়াদ হোসাইন। অনুরুপভাবে শোক প্রকাশ করছেন সরকারি টি. এ. ফারুক স্কুল এন্ড কলেজ এর সকল শিক্ষক-শিক্ষার্থী ও কর্মকর্তা-কর্মচারীবৃন্দ। শোক বার্তায় মরহুমের আত্মার মাগফিরাত কামনা ও শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জ্ঞাপন করেন।
সম্পাদক মন্ডলীর সভাপতি: কে এম মাসুদুর রহমান, সম্পাদক ও প্রকাশক: মোহাম্মদ মাসুদ।
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ২১/১ নয়াপল্টন (মসজিদ গলি),ঢাকা - ১০০০।
✆ ০১৫১১৯৬৩২৯৪, ০১৬১১৯৬৩২৯৪ 📧dailysobujbangladesh@gmail.com.
কপিরাইট © ২০২৫ দৈনিক সবুজ বাংলাদেশ সর্বস্বত্ব সংরক্ষিত