তারিখ লোড হচ্ছে...

ই-পেপার

শিরোনাম
ক্রিপ্টোকারেন্সি বাণিজ্যের মূলহোতা বেপরোয়া ডিজিটাল মাফিয়া আব্দুল্লাহ জায়েদ ঝিনাইগাতীতে সরকারি বনভূমি বেদখল: রেঞ্জ কর্মকর্তার বিরুদ্ধে নিষ্ক্রিয়তার অভিযোগ  ২০১৩ সালের ভয়াবহ অগ্নিকাণ্ডের পরও নেই নিরাপত্তা ব্যবস্থা, ঝুঁকিতে মধ্য বোয়ালখালী বাজার কিছু অসাংবাদিক সাংবাদিকের ভাবমূর্তি নষ্ট করছে-দুলু শেরপুরের সফল উদ্যোক্তা কৃষিবিদ ডা. মোঃ শহিদুল্লাহ শরীফ ঝিনাইগাতীতে রক্তের গ্রুপ নির্ণয় ও স্বাস্থ্যসচেতনতা কর্মসূচি দীঘিনালায় যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার, মিলল রহস্যঘেরা চিরকুট প্রাণী সংরক্ষণে নাটোরে বাংলাদেশ অ্যানিমেল ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন সাইনবোর্ড স্থাপন বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর (মহানন্দা সেতু) টোলমুক্ত করার দাবিতে সংবাদ সম্মেলন ‘জিনের বাদশা’ সেজে টেলিগ্রামে প্রতারণা, ২১ লাখ টাকা আত্মসাতকারী গ্রেফতার আমতলীতে সড়ক দুর্ঘটনায় ইউপি সদস্যের মৃত্যু যুবদল ও স্বেচ্ছাসেবক দল নেতাদের বিরুদ্ধে মিথ্যা মামলা নিন্দার ঝড় উঠেছে রামপাল-মোংলায় রংপুরে শতবর্ষী চলাচলের রাস্তা বন্ধের অভিযোগ, ভোগান্তিতে এলাকাবাসী রামগড় থানা পুলিশের অভিযানে সিলং তীর জুয়া ব্যবসায়ী আটক ভোলাহাটে হেরোইন ও গাঁজাসহ মা-ছেলেসহ একই পরিবারের ৩ জন আটক সুন্দরবনে বন বিভাগের অভিযান ৪টি নৌকা ও শুটকি তৈরির সরঞ্জাম জব্দ গুইমারার জালিয়াপাড়াতে অগ্নিকাণ্ডে হোটেল ও তেলের দোকান পুড়ে ছাই পুর্ব সুন্দরবনের হেতালমারি এলাকা থেকে ৫০ ফুট হরিণ শিকারের মালাফাঁদ উদ্ধার সড়ক পরিবহন আইন বাস্তবায়নে শেরপুর জেলায় মোবাইল কোর্ট শেরপুর জেলায় শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠানের স্বীকৃতি পেল জালালপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় মেসার্স মাসকুরা ট্রেডার্সের জেসমিনের বিরুদ্ধে ভুক্তভোগীদের মানববন্ধন ঝিনাইগাতীতে বালুদস্যুদের হামলায় বিট কর্মকর্তা ও বনরক্ষী আহত কেশবপুরে ওয়ারেন্টভুক্ত আসামি গ্রেফতার কেশবপুরে সংখ্যালঘু পরিবারের জমি জোর দখলের অভিযোগ কেশবপুরে মাদ্রাসা কর্মচারী নিয়োগে বাণিজ্যের অভিযোগ ঝালকাঠির কাঠালিয়ায় গ্রাম আদালত বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ আমাকে তারা নির্বাচনের আগেই হারিয়ে দিয়েছিল : মির্জা ফখরুল কুয়েত বিমানবন্দরে হামলার জন্য যুক্তরাষ্ট্রকে দায়ী করল ইরান শিশু রামিসা ধর্ষণ ও হত্যা মামলার রায় রোববার এবারের ঈদযাত্রায় সড়কে ঝরে গেছে ২৮১ প্রাণ তীব্র গরমের কারণ জানাল আবহাওয়া অধিদপ্তর কোটি টাকার সম্পদ কাস্টমস কর্মকর্তা সরোয়ারের বরগুনায় নির্মাণাধীন ভবনের সেপটিক ট্যাংকে ভয়াবহ দুর্ঘটনা, নিহত ২ ১০ বছর পর আবারও ফাইনালে মুখোমুখি বাংলাদেশ-ভারত শেরপুরের ঝিনাইগাতীতে লটকন চাষে বাম্পার ফলন দীঘিনালায় গাঁজা সেবনের দায়ে যুবকের ৩ মাসের কারাদণ্ড বরগুনায় ডাক বাংলো থেকে মা ও দুই কন্যাশিশুর মরদেহ উদ্ধার রামগড়ে সিএনজি ভাড়ার নৈরাজ্য: সংগঠনের কোষাধক্ষ্যের উগ্র আচরণে ক্ষুব্ধ যাত্রীরা গণহত্যার দায়ে জামায়াত-আওয়ামী লীগ একই সূত্রে গাঁথা: প্রতিমন্ত্রী ইশরাক বরগুনার তালতলীতে এএসআইয়ের বিরুদ্ধে ভাবিকে কোপানোর অভিযোগ পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা যুবদলের যুবদলের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা ঢাকায় মিলল আরেক নারীর গলিত মরদেহ যুক্তরাষ্ট্র থেকে দেশে ফিরেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান রামিসা হত্যা মামলায় যুক্তিতর্ক উপস্থাপন শুরু প্রকৌশলী মিস্ত্রির লুটপাটে ফোকলা হচ্ছে গণপূর্ত ঢাকায় গেড়ে বসেছেন গণপূর্তের ৬০ প্রকৌশলী রাজধানীর জিম সেন্টার গুলোতে অনিয়ম আর অব্যবস্থাপনা ৩০ বাংলাদেশিকে রুশ সেনাবাহিনীর কাছে বিক্রির অভিযোগ

এমপি আমির হামজার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা

এমপি আমির হামজার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা
পাঠক সংখ্যা
638

ডেস্ক রিপোর্টঃ

কুষ্টিয়া-৩ আসনের সংসদ সদস্য ও মুফতি আমির হামজার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছেন সিরাজগঞ্জের আদালত। মঙ্গলবার (২১এপ্রিল) আদালত এ পরোয়ানা জারি করেন।

এর আগে ১৩এপ্রিল কুষ্টিয়ার জেলা প্রশাসকের (ডিসি) বদলি নিয়ে বিতর্কিত মন্তব্য করায় আমির হামজাকে লিগ্যাল নোটিশ (আইনি নোটিশ) পাঠানো হয়। জেলা প্রশাসকের বিরুদ্ধে ২০ থেকে ৩০কোটি টাকা’ দিয়ে বদলি হয়ে আসার অভিযোগ তোলায় তার বিরুদ্ধে এ পদক্ষেপ নেওয়া হয়।

লিগ্যাল নোটিশে বলা হয়েছে, গত ২৭মার্চ হরিপুর জামে মসজিদে জুমার নামাজের খুতবার আগে মুসল্লিদের উদ্দেশ্যে বক্তব্যে সংসদ সদস্য আমির হামজা বলেন, কুষ্টিয়ার বর্তমান ডিসি এখানে বদলি হয়ে আসার জন্য ২০ থেকে ৩০কোটি টাকা ব্যয় করেছেন। এই বক্তব্য বিভিন্ন পত্রিকাসহ সামাজিক যোগাযোগমাধ্যমে ফলাওভাবে প্রকাশিত হয়েছে। যাতে জনমনে বিভ্রান্তি সৃষ্টি ও এ জাতীয় বক্তব্য বর্তমান সরকারের ভাবমূর্তি ক্ষুণ্ণ হয়েছে।

নোটিশে আরও বলা হয়, নোটিশ পাওয়ার ৭দিনের মধ্যে ডিসি বদলি হয়ে আসার জন্য কোন ব্যাক্তি ও প্রতিষ্ঠানের কাছে ২০থেকে ৩০কোটি দিয়েছেন, ওই ব্যক্তি ও প্রতিষ্ঠানের নাম অনতিবিলম্বে জনসম্মুখে প্রকাশ করতে হবে।

এর আগে জ্বালানি মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকুকে ‘নাস্তিক’ ও ‘ইসলামবিদ্বেষী’ আখ্যা দেয়ার অভিযোগে আমির হামজার বিরুদ্ধে সিরাজগঞ্জের আদালতে একাধিক মানহানির মামলা হয়েছে। গত ২এপ্রিল আদালত একটি অভিযোগ আমলে নিয়ে তার বিরুদ্ধে সমন জারি করেন।

মামলার বাদী জজ আদালতের অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর (পিপি) ও জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট হুমায়ুন কবির কর্নেল বলেন, মুফতি আমির হামজা সিরাজগঞ্জের কৃতী সন্তান বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকুকে ‘নাস্তিক’ বলে উল্লেখ করেছেন, যা মানহানিকর। এ ঘটনায় ক্ষুব্ধ হয়ে তারা দণ্ডবিধির ২৯৬, ৫০০ ও ৫০৪ ধারায় মামলা করেছেন।

এর আগে, একই অভিযোগে সিরাজগঞ্জ সদর আমলি আদালতে বিএনপি নেতা অ্যাডভোকেট নাজমুল ইসলাম বাদী হয়ে আমির হামজার বিরুদ্ধে ১০০কোটি টাকার আরেকটি মানহানির মামলা করেন। ওই মামলাটি তদন্তের জন্য পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনকে (পিবিআই) নির্দেশ দিয়েছেন আদালত।

Facebook
X
LinkedIn
Threads
WhatsApp
Telegram
Email

Leave a Comment

মেঘনায় ৫২ তম জাতীয় সমবায় দিবস পালিত

মো. ইব্রাহীম খলিল মোল্লা: কুমিল্লার মেঘনা উপজেলায় ৫২ তম জাতীয় সমবায় দিবস-২০২৩ উদযাপন উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৪ অক্টোবর,২০২৩) সকাল ১০টার দিকে উপজেলা প্রশাসন ও সমবায় বিভাগের যৌথ আয়োজনে উপজেলা কৃষি কর্মকর্তা মোহাম্মদ শাহে আলম এর সঞ্চালনায় উপজেলা পরিষদের সভা কক্ষে এ দিবসটি উদযাপন করা হয়। উপজেলা সমবায় কর্মকর্তা দেবেশ কুমার সিংহ এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মেঘনা উপজেলা নির্বাহী কর্মকর্তা রাবেয়া আক্তার। অপরাপর ব্যক্তিবর্গদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা রুমা পারভীন, পল্লী দারিদ্র বিমোচন ফাউন্ডেশন কর্মকর্তা মো. মতিউর রহমান, কুমিল্লা পল্লি বিদ্যুৎ (মেঘনা সাব-জোনাল) কর্মকর্তা প্রকৌঃ আহমেদ শাহরিয়ার সম্রাট, সরকারি মানিকারচর বঙ্গবন্ধু ডিগ্রি কলেজ এর প্রভাষক মো. মামুনুর রশীদ, মুক্তিযোদ্ধা আলী হোসেন সহ অন্যরা। এ দিবস উপলক্ষে প্রধান অতিথির বক্তব্যে উপজেলা

আরও পড়ুন
language Change