তারিখ লোড হচ্ছে...

ই-পেপার

শিরোনাম
সাংবাদিকদের তালিকা প্রণয়নে মন্ত্রীর বক্তব্য ইতিবাচক: বিএমএসএফ ভারত যাওয়ার ১৯ মাস পর শেরপুর সীমান্তে যুবকের মরদেহ হস্তান্তর ধুতির ওপর অজানা পায়ের ছাপ, ‘গোপালের পদচিহ্ন’ বলছেন ভক্তরা বেলকুচিতে অভিযান চালিয়ে ১৭৪৪ লিটার ডিজেল জব্দ অ্যাম্বুলেন্সে ইয়াবা পাচার স্বামী-স্ত্রী আটক মোংলায় সড়ক দুর্ঘটনায় স্কুলছাত্রী নিহতের প্রতিবাদে মানববন্ধন কমলো জ্বালানি তেলের দাম কালীগঞ্জে শান্তিপূর্ণ পরিবেশে এসএসসি ও সমমানের পরীক্ষা শুরু বাংলাদেশে বিদেশি ঋণের পরিমাণ ৭৮ বিলিয়ন ডলারের বেশি রামগড়ে এসএসসি পরীক্ষার্থীদের পাশে ছাত্রদল এসএসসি পরীক্ষায় প্রশ্নফাঁসে সম্ভাবনা নেই : শিক্ষামন্ত্রী কেশবপুরে উদ্বোধন হলো হাম- রুবেলা টিকাদান ক্যাম্পেইন পাথরঘাটায় চাঁদা না দেওয়ায় হামলা কতদিন পরপর চুল কাটবেন  চট্টগ্রামে বস্তিতে ভয়াবহ আগুন হাসান নাসিমের মুক্তির দাবিতে মানববন্ধন রেলওয়ের প্রধান পরিকল্পনা কর্মকর্তা কুদরত-ই-খুদা অর্থ লুটপাট ও নারী কেলেঙ্কারিতে চ্যাম্পিয়ন ২৪ ঘণ্টা গ্যাস সরবরাহ বন্ধ থাকবে যেসব এলাকায় বন সংরক্ষক মোল্লা রেজাউল করিম গিলে খাচ্ছে চট্টগ্রামের বনাঞ্চল ঐশ্বরিয়ার বিয়ের শাড়ি দাম জানলে চোখ কপালে উঠবে ইসলামিক ফাউন্ডেশনের সতর্কবার্তা জিয়া শিশু কিশোর মেলা' এর ঢাকা মহানগর উত্তর ও দক্ষিন কমিটি বিলুপ্ত ঘোষণা কক্সবাজারে ৩ জনকে গলা কেটে হত্যা তারেক রহমানের নেতৃত্বে নতুন গণতান্ত্রিক অভিযাত্রায় বাংলাদেশ এমপি আমির হামজার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা রাজউকের হেলাল উদ্দীন সবুজ-ফাতেমা মলির অবৈধ সম্পদের পাহাড় ২৯ জেলার জন্য দুঃসংবাদ, সতর্কতা জারি রাজধানীর সাত পাম্পে বাধ্যতামূলক হলো ফুয়েল পাশ ধনবাড়ীতে পলাতক দুই মাদক আসামি প্রকাশ্যে সড়ক দুর্ঘটনায় শিক্ষার্থীর মৃত্যুতে শিক্ষক শিক্ষার্থীদের শোক শেখ হাসিনা সম্পর্কে গুরুত্বপূর্ণ তথ্য প্রকাশ কোহলির জন্য ক্রিকেট অনুসরণ করেন জোকোভিচ চাঁপাইনবাবগঞ্জে মাদকবিরোধী প্রশিক্ষণ ও আলোচনা সভা অনুষ্ঠিত প্রবেশপত্র না পেয়ে পরীক্ষার্থীদের মহাসড়ক অবরোধ আমতলীতে অবৈধ জ্বালানি মজুদ: ডিজেল-অকটেন জব্দ ভোলাহাটে নতুন কুঁড়ি স্পোর্টসের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত গ্যাস নিয়ে জরুরি নির্দেশনা দিল সরকার অফিস সময় শেষে শুরু অনিয়মের অফিস পূর্ববর্তী সরকারের ভুলে হুমকিতে জনস্বাস্থ্য: স্বাস্থ্যমন্ত্রী একই পরিবারের ৪ জনকে গলা কেটে হত্যা সাবেক এমপি শামসুদ্দোহার মৃত্যুতে গণতন্ত্রী পার্টির শোক গরমে ফুটি কেন খাবেন? বিএনপি শরিকদের সঙ্গে প্রতারণা করেছে: সার্জিস ইসরায়েল আমাকে ইরানের বিরুদ্ধে যুদ্ধে যেতে চাপ দেয়নি : ট্রাম্প এসএসসি পরীক্ষা শুরু, অংশ নিচ্ছে ১৮ লাখের বেশি শিক্ষার্থী সন্ধ্যায় ১১ দলীয় ঐক্যর জরুরি সংবাদ সম্মেলন রাজনীতিতে আমার কেবল শুরু: চমক শেরপুরের ঝিনাইগাতীতে আগাম জাতের বোরো ধান কাটা শুরু মোংলায় ইজিবাইক চাপায় ৬ষ্ঠ শ্রেণিতে পড়ুয়া ছাত্রীর মৃত্যু বগুড়ায় নিজ বাড়ির মা-বোনদের ফ্যামিলি কার্ড দিতে পেরে প্রধানমন্ত্রীর শুকরিয়া

রাজউকের হেলাল উদ্দীন সবুজ-ফাতেমা মলির অবৈধ সম্পদের পাহাড়

রাজউকের হেলাল উদ্দীন সবুজ-ফাতেমা মলির অবৈধ সম্পদের পাহাড়
পাঠক সংখ্যা
638


নিজস্ব প্রতিবেদক॥

রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের (রাজউক) দুই কর্মচারী জাহিদুল ইসলাম সবুজ ও ফাতেমা বেগম মলির বিরুদ্ধে অনিয়ম, দুর্নীতি, কর্মকর্তাদের হুমকি এবং অবৈধ উপায়ে সম্পদের পাহাড় গড়ার অভিযোগ পাওয়া গেছে। দুর্নীতি দমন কমিশন (দুদক) এবং প্রধানমন্ত্রীর কার্যালয়ে এ অভিযোগ দেওয়া হয়। তাদের অপকর্মের কথা জানেন রাজউক চেয়ারম্যান । তিনি তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার কথা বলেছেন।

অভিযুক্ত জাহিদুল ইসলাম সবুজ রাজউকের এস্টেট ও ভূমি-২ শাখার অফিস সহকারী কাম কম্পিউটার অপারেটর। আর ফাতেমা বেগম মলি জোন-৫ এর অফিস সহকারী কাম কম্পিউটার অপারেটর এবং উচ্চমান সহকারী (অতিরিক্ত দায়িত্ব)।

গত ২৬ ফেব্রুয়ারি রাজউকের সর্বস্তরের কর্মচারীদের পক্ষে মো. হেলাল উদ্দীন সবুজের বিরুদ্ধে লিখিত অভিযোগ দেন। এছাড়া তার বিরুদ্ধে ২০২২ সালের ২৮ অক্টোবর মো. আমিনুল ইসলাম নামে এক ব্যক্তি দুদকে অভিযোগ করেন। অভিযোগে বলা হয়, রাজউক শ্রমিক কর্মচারী লীগের কার্যকরী সভাপতি জাহিদুল ইসলাম সবুজ কোটি কোটি টাকার মালিক। তিনি কোনো কিছুরই তোয়াক্কা করেন না। তিনি নিজের খেয়াল-খুশিমতো অফিস করেন। অফিসের কাজ ফেলে অধিকাংশ সময়েই বিভিন্ন ফাইলের দালালীতে ব্যস্ত থাকেন তিনি। তার তদবীরকৃত ফাইলে স্বাক্ষর না করলে কর্মকর্তাদের নানা রকমের হুমকি এবং অসৌজন্যমূলক আচরণ করেন। ক্ষেত্রবিশেষে কর্মকর্তাদেরকে বিভিন্নভাবে নাজেহাল ও শারীরিক নির্যাতন করার অভিযোগও রয়েছে সবুজের বিরুদ্ধে।

অভিযোগে আরও বলা হয়, ১৯৯৮ সালে রাজউকে যোগদানের পর থেকেই অনিয়ম ও ঘুস-দুর্নীতির অভিযোগ উঠে সবুজের বিরুদ্ধে। পাঁচ বছর রাজউকের এস্টেট ও ভূমি-২ শাখায় ঘুসের রাজত্ব কায়েম করেছেন তিনি। গড়েছেন বাড়ি-গাড়িসহ সম্পদের পাহাড়। তিনি বসেন ‘৪২১’ নম্বর কক্ষে। এই কক্ষেই ঘুসের যাবতীয় লেনদেন হয়ে থাকে সবুজের মধ্যস্থতায়। ফাইলের নথি গায়েব থেকে শুরু করে একই প্লট একাধিকজনের কাছে বিক্রি কিংবা প্যাকেজ ঘুস, সব জায়গায় সবুজের ক্যারিশমাটিক ছোঁয়া আছে। ঘুসের টাকায় রাজধানী মাদারটেক কবরস্থান সংলগ্ন এলাকায় ১০ কাঠা জমিতে বেজমেন্টসহ নির্মাণাধীন ১০ তলা ভবনে একাধিক শেয়ার কিনেছেন তিনি। গ্রামের বাড়ি সিরাজগঞ্জের কাজীপুরেও গড়েছেন সম্পদের পাহাড়। বগুড়ার শেরপুরেও বাড়ি করেছেন। তিনি একটি গাড়িতে চলাফেরা করেন (নোহা ব্র্যান্ডের মাইক্রোবাস; যার নম্বর ঢাকা মেট্রো- ৫১৮৯৩৭)। এই গাড়ির চালক ও জ্বালানি বাবদ মাসে ৩০/৩৫ হাজার টাকা খরচ আছে। অথচ তার বেতন ২৫ থেকে ৩০ হাজার টাকা। গাজীপুর জেলার ভবানীপুরে ঢাকা-ময়মনসিংহ হাইওয়ে সংলগ্ন ‘রাজেন্দ্র ইকো রিসো অ্যান্ড ভিলেজ’ নামে ৪ তলার অত্যাধুনিক ভবনের শেয়ারহোল্ডার জাহিদুল ইসলাম সবুজ। রাজধানীর অভিজাত হোটেলে তার নিয়মিত যাতায়াত।

অন্যদিকে ফাতেমা বেগম মলির বিরুদ্ধে স্বেচ্ছাচারিতা ও অনিয়ম দুর্নীতির প্রতিকার চেয়ে প্রধানমন্ত্রী বরাবর লিখিত অভিযোগ করেন মেহেদী হাসান নামের জনৈক ভুক্তভোগী। ২০২০ সালের ১১ অক্টোবর প্রধানমন্ত্রীর দপ্তরে তিনি এ অভিযোগ দেন। অভিযোগে বলা হয়, দীর্ঘদিন চাকরি করার সুবাদে একটি শক্তিশালী সিন্ডিকেট গড়ে রাজউকের ঠিকাদারদের জিম্মি করে রেখেছেন মলি। প্রাক্কলন, চুক্তিপত্র, বোর্ড সভার কর্মপত্র, ঠিকাদারদের বিল এবং প্ল্যান পাসের নথিসহ কোনো ফাইলই টাকা ছাড়া ছাড়েন না তিনি। মলির অনিয়ম দুর্নীতির কারণে ঠিকানার ও গ্রাহক হয়রানি চরম পর্যায়ে পৌঁছেছে। ঘুস বাণিজ্যের মাধ্যমে স্থাবর-অস্থাবর মিলিয়ে কয়েক কোটি টাকার মালিক ফাতেমা বেগম মলি। রাজধানীর পূর্বাচলে ১৭নং সেক্টরে ৫ কাঠার একটি প্লট, ২২ নং সেক্টরে ৫ কাঠার একটি এবং ২৭নং সেক্টরে ৫ কাঠার আরও একটি প্লটের মালিক মলি। রাজধানীর ঝিগাতলায় ১৫/এ, ডার্লি পয়েন্টে, হাফিজুল্লাহ গ্রীন টাওয়ারে (লেভেল ই-৫) কয়েক কোটি টাকা মূল্যের ৩টি ফ্ল্যাট আছে তার। এছাড়া নারায়ণগঞ্জসহ মলির গ্রামের বাড়ি চাঁদপুরেও গড়েছেন সম্পদের পাহাড়। দামি নোহা গাড়িতে (ঢাকা মেট্রো-চ-১৫-৪৬১৮) চড়ে অফিসে আসেন তিনি। একজন উচ্চমান সহকারী কীভাবে ফ্ল্যাট-গাড়ি-প্লটসহ কোটি কোটি টাকার মালিক হলেন- এ প্রশ্ন রাজউকের অনেকের।

মলি নিজেকে রাজউক শ্রমিক কর্মচারী লীগের ‘মহিলা বিষয়ক সম্পাদিকা’ পরিচয় দিয়ে বিভিন্ন সুবিধা আদায় করেন। অথচ কাগজে-কলমে রাজউক শ্রমিক কর্মচারী লীগে ‘মহিলা বিষয়ক সম্পাদিকা’ নামে কোনো পদ নেই। মলির ঘুস-দুর্নীতির বিষয়ে দুদকেও একাধিক অভিযোগ রয়েছে এবং তদন্তও চলছে।

এই বিষয়ে রাজউকের একাধিক কর্মচারী বলেন, সবুজ ও মলির অনেক ক্ষমতা। তাদের আছে প্রচুর টাকা। তাদের কেউই কিছু করতে পারে না। এজন্য তাদের যা ইচ্ছে হয়; তারা তাই করে রাজউকে।

অভিযোগের বিষয়ে জাহিদুল ইসলাম সবুজ সাংবাদিকদের বলেন, আমার বিষয়ে যেসব অভিযোগ তোলা হয়েছে তা মিথ্যা-বানোয়াট। আমি কাজের বিনিময়ে কোনো ঘুস কারো কাছে দাবি করি না। একটি চক্র আমার পিছনে লেগেছে। অভিযোগের বিষয়ে জানতে ফাতেমা বেগম মলির মুঠোফোনে কল করা হয়। তবে ফোনকল গ্রহণ করেন একজন পুরুষ। তিনি রং নম্বর বলে ফোনকল কেটে দেন। সবুজ ও মলির বিরুদ্ধে অভিযোগের বিষয়ে জানেন রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান । তিনি বলেন, বিষয়টি তদন্ত করা হবে। অভিযুক্তদের আইনের আওতায় আনা হবে।

Facebook
X
LinkedIn
Threads
WhatsApp
Telegram
Email

Leave a Comment

তেঁতুলিয়ায় তাপমাত্রা নামল ৯.৩ ডিগ্রিতে

স্টাফ রিপোর্টার:  দেশের সর্ব উত্তরের জেলা পঞ্চগড়ে তাপমাত্রা ক্রমান্বয়ে নামছে। দিনের তাপমাত্রা স্বাভাবিক থাকলেও সন্ধ্যায় শীত বেশি অনুভূত হচ্ছে। ফলে স্থবিরতা দেখা দিয়েছে জনজীবনে। বিশেষ করে বিপাকে পড়েছেন খেটে খাওয়া মানুষজন। ঘন কুয়াশা ও তীব্র ঠাণ্ডা থাকায় কাজের জন্য তারা বাইরে বের হতে পারছেন না। ফলে আয় কমেছে তাদের। গতকাল তাপমাত্রা ছিল ৯ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস। এদিকে শীতের কারণে আবহাওয়ার কারণে বেড়েছে শীতজনিত বিভিন্ন রোগব্যাধি। পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালসহ বিভিন্ন স্বাস্থ্যকেন্দ্রে শিশু ও বয়স্করা সর্দি, কাশি, নিউমোনিয়া ও ডায়রিয়ায় আক্রান্ত হয়ে চিকিৎসা নিচ্ছেন। দেশের সর্ব উত্তরের জেলা পঞ্চগড়ে তাপমাত্রা ক্রমান্বয়ে নামছে। দিনের তাপমাত্রা স্বাভাবিক থাকলেও সন্ধ্যায় শীত বেশি অনুভূত হচ্ছে। ফলে স্থবিরতা দেখা দিয়েছে জনজীবনে। বিশেষ করে বিপাকে পড়েছেন খেটে খাওয়া মানুষজন। ঘন কুয়াশা ও তীব্র ঠাণ্ডা থাকায় কাজের

আরও পড়ুন
language Change