তারিখ লোড হচ্ছে...

ই-পেপার

শিরোনাম
ক্রিপ্টোকারেন্সি বাণিজ্যের মূলহোতা বেপরোয়া ডিজিটাল মাফিয়া আব্দুল্লাহ জায়েদ ঝিনাইগাতীতে সরকারি বনভূমি বেদখল: রেঞ্জ কর্মকর্তার বিরুদ্ধে নিষ্ক্রিয়তার অভিযোগ  ২০১৩ সালের ভয়াবহ অগ্নিকাণ্ডের পরও নেই নিরাপত্তা ব্যবস্থা, ঝুঁকিতে মধ্য বোয়ালখালী বাজার কিছু অসাংবাদিক সাংবাদিকের ভাবমূর্তি নষ্ট করছে-দুলু শেরপুরের সফল উদ্যোক্তা কৃষিবিদ ডা. মোঃ শহিদুল্লাহ শরীফ ঝিনাইগাতীতে রক্তের গ্রুপ নির্ণয় ও স্বাস্থ্যসচেতনতা কর্মসূচি দীঘিনালায় যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার, মিলল রহস্যঘেরা চিরকুট প্রাণী সংরক্ষণে নাটোরে বাংলাদেশ অ্যানিমেল ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন সাইনবোর্ড স্থাপন বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর (মহানন্দা সেতু) টোলমুক্ত করার দাবিতে সংবাদ সম্মেলন ‘জিনের বাদশা’ সেজে টেলিগ্রামে প্রতারণা, ২১ লাখ টাকা আত্মসাতকারী গ্রেফতার আমতলীতে সড়ক দুর্ঘটনায় ইউপি সদস্যের মৃত্যু যুবদল ও স্বেচ্ছাসেবক দল নেতাদের বিরুদ্ধে মিথ্যা মামলা নিন্দার ঝড় উঠেছে রামপাল-মোংলায় রংপুরে শতবর্ষী চলাচলের রাস্তা বন্ধের অভিযোগ, ভোগান্তিতে এলাকাবাসী রামগড় থানা পুলিশের অভিযানে সিলং তীর জুয়া ব্যবসায়ী আটক ভোলাহাটে হেরোইন ও গাঁজাসহ মা-ছেলেসহ একই পরিবারের ৩ জন আটক সুন্দরবনে বন বিভাগের অভিযান ৪টি নৌকা ও শুটকি তৈরির সরঞ্জাম জব্দ গুইমারার জালিয়াপাড়াতে অগ্নিকাণ্ডে হোটেল ও তেলের দোকান পুড়ে ছাই পুর্ব সুন্দরবনের হেতালমারি এলাকা থেকে ৫০ ফুট হরিণ শিকারের মালাফাঁদ উদ্ধার সড়ক পরিবহন আইন বাস্তবায়নে শেরপুর জেলায় মোবাইল কোর্ট শেরপুর জেলায় শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠানের স্বীকৃতি পেল জালালপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় মেসার্স মাসকুরা ট্রেডার্সের জেসমিনের বিরুদ্ধে ভুক্তভোগীদের মানববন্ধন ঝিনাইগাতীতে বালুদস্যুদের হামলায় বিট কর্মকর্তা ও বনরক্ষী আহত কেশবপুরে ওয়ারেন্টভুক্ত আসামি গ্রেফতার কেশবপুরে সংখ্যালঘু পরিবারের জমি জোর দখলের অভিযোগ কেশবপুরে মাদ্রাসা কর্মচারী নিয়োগে বাণিজ্যের অভিযোগ ঝালকাঠির কাঠালিয়ায় গ্রাম আদালত বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ আমাকে তারা নির্বাচনের আগেই হারিয়ে দিয়েছিল : মির্জা ফখরুল কুয়েত বিমানবন্দরে হামলার জন্য যুক্তরাষ্ট্রকে দায়ী করল ইরান শিশু রামিসা ধর্ষণ ও হত্যা মামলার রায় রোববার এবারের ঈদযাত্রায় সড়কে ঝরে গেছে ২৮১ প্রাণ তীব্র গরমের কারণ জানাল আবহাওয়া অধিদপ্তর কোটি টাকার সম্পদ কাস্টমস কর্মকর্তা সরোয়ারের বরগুনায় নির্মাণাধীন ভবনের সেপটিক ট্যাংকে ভয়াবহ দুর্ঘটনা, নিহত ২ ১০ বছর পর আবারও ফাইনালে মুখোমুখি বাংলাদেশ-ভারত শেরপুরের ঝিনাইগাতীতে লটকন চাষে বাম্পার ফলন দীঘিনালায় গাঁজা সেবনের দায়ে যুবকের ৩ মাসের কারাদণ্ড বরগুনায় ডাক বাংলো থেকে মা ও দুই কন্যাশিশুর মরদেহ উদ্ধার রামগড়ে সিএনজি ভাড়ার নৈরাজ্য: সংগঠনের কোষাধক্ষ্যের উগ্র আচরণে ক্ষুব্ধ যাত্রীরা গণহত্যার দায়ে জামায়াত-আওয়ামী লীগ একই সূত্রে গাঁথা: প্রতিমন্ত্রী ইশরাক বরগুনার তালতলীতে এএসআইয়ের বিরুদ্ধে ভাবিকে কোপানোর অভিযোগ পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা যুবদলের যুবদলের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা ঢাকায় মিলল আরেক নারীর গলিত মরদেহ যুক্তরাষ্ট্র থেকে দেশে ফিরেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান রামিসা হত্যা মামলায় যুক্তিতর্ক উপস্থাপন শুরু প্রকৌশলী মিস্ত্রির লুটপাটে ফোকলা হচ্ছে গণপূর্ত ঢাকায় গেড়ে বসেছেন গণপূর্তের ৬০ প্রকৌশলী রাজধানীর জিম সেন্টার গুলোতে অনিয়ম আর অব্যবস্থাপনা ৩০ বাংলাদেশিকে রুশ সেনাবাহিনীর কাছে বিক্রির অভিযোগ

কালীগঞ্জে শান্তিপূর্ণ পরিবেশে এসএসসি ও সমমানের পরীক্ষা শুরু

কালীগঞ্জে শান্তিপূর্ণ পরিবেশে এসএসসি ও সমমানের পরীক্ষা শুরু
পাঠক সংখ্যা
638

পঙ্কজ সরকার নয়ন, গাজীপুরঃ

গাজীপুরের কালীগঞ্জ উপজেলায় সারা দেশের মতোই সুষ্ঠু, শান্তিপূর্ণ ও নকলমুক্ত পরিবেশে এসএসসি, দাখিল এবং এসএসসি (ভোকেশনাল) পরীক্ষা শুরু হয়েছে। মঙ্গলবার (২১ এপ্রিল) সকাল ১০টা থেকে উপজেলার ৫টি কেন্দ্রে একযোগে পরীক্ষা অনুষ্ঠিত হয়। প্রথম দিনে কোথাও কোনো অপ্রীতিকর ঘটনা বা বহিষ্কারের খবর পাওয়া যায়নি।

উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিস সূত্রে জানা যায়, এ বছর ৩৬টি বিদ্যালয় ও ২৯টি মাদ্রাসা থেকে মোট ২,৫৩৯ জন পরীক্ষার্থীর অংশগ্রহণের কথা থাকলেও প্রথম দিনে ৩৫ জন অনুপস্থিত ছিল। পরীক্ষাকেন্দ্রগুলো হলো-কালীগঞ্জ আর আর এন পাইলট সরকারি উচ্চ বিদ্যালয়, কালীগঞ্জ সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়, বালিগাঁও উচ্চ বিদ্যালয়, জামালপুর রাজ মোহন বিদ্যাপীঠ এবং নোয়াপাড়া ময়েজউদ্দিন আদর্শ উচ্চ বিদ্যালয়। উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা নূর ই জান্নাত জানান, আগেভাগেই সব প্রস্তুতি সম্পন্ন করে প্রতিটি কেন্দ্রে কঠোর নজরদারি নিশ্চিত করা হয়েছে।

তিনি বলেন, প্রথম দিনের পরীক্ষা অত্যন্ত সুশৃঙ্খলভাবে সম্পন্ন হয়েছে এবং অনুপস্থিত শিক্ষার্থীদের বিষয়ে খোঁজ নেওয়া হচ্ছে। পরীক্ষার সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষণে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এটিএম কামরুল ইসলাম বিভিন্ন কেন্দ্র পরিদর্শন করেন। তিনি বলেন, পরীক্ষার্থীদের নির্বিঘ্নে পরীক্ষা দেওয়ার জন্য বিদ্যুৎসহ সব ধরনের প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে এবং কোথাও কোনো শিক্ষার্থী বহিষ্কৃত হয়নি।

কেন্দ্রগুলোতে ভেতরে ছিল শান্ত পরিবেশ, যদিও বাইরে অভিভাবকদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। আইন-শৃঙ্খলা বাহিনী নিরাপত্তা নিশ্চিত করতে দায়িত্ব পালন করেছে। গরমের কথা বিবেচনায় রেখে ফ্যান ও আলোর ব্যবস্থা জোরদার করা হয় এবং লোডশেডিং এড়াতে বিদ্যুৎ বিভাগকে বিশেষ নির্দেশনা দেওয়া হয়। উপজেলা প্রশাসনের এমন উদ্যোগে অভিভাবক ও শিক্ষার্থীরা সন্তুষ্টি প্রকাশ করেছেন। সংশ্লিষ্টরা আশা করছেন, পরবর্তী পরীক্ষাগুলোও একইভাবে শান্তিপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হবে।

Facebook
X
LinkedIn
Threads
WhatsApp
Telegram
Email

Leave a Comment

সাংবাদিককে গুলি করে হত্যাকারী প্রধান আসামীর পরিবারের টার্গেট যখন সহকর্মী সাংবাদিক!!

স্টাফ রিপোর্টারঃ গত ১৩ই এপ্রিল কুমিল্লার বুড়িচং সীমান্তে মাদক কারবার ও বড় চোরাচালানের তথ্যা দেয়ার কথা বলে সুপরিকল্পিত ভাবে একজন পুলিশ কর্মকর্তার পূত্র ও সাংবাদিক (মহিউদ্দিন সরকার নাঈম)’কে সীমান্তে ডেকে নিয়ে নৃশংশ ভাবে পিটিয়ে ও গুলি করে হত্যা করা হয়। পূর্ব ঘোষণা দিয়ে সাংবাদিককে হত্যার ঘটনাটি দেশব্যাপী ব্যপক আলোচিত হয়। আন্দোলন ও নানা কর্মসূচি পালন করে সারা দেশের সাংবাদিক মহল। এ হত্যাকান্ডে জড়িত প্রধান আসামী’র (র‌্যাবের সাথে ভারত সীমান্তের গোলাবাড়ি এলাকায় বন্দুকযুদ্ধে নিহত) পিতা কর্তৃক নিহত সাংবাদিক নাঈম এর কাছের সহকর্মীদের বিরুদ্ধে মিথ্যা বানোয়াট চাঁদাবাজির মামলা যা বিন্দুমাত্র সত্যতা না থাকায় থানায় গিয়ে দায়ের করতে ব্যার্থ হয়। অবশেষে আদালতে মনগড়া কাহিনি সাজিয়ে গুছিয়ে মামলাটি দায়ের করেন সাংবাদিকের বিরুদ্ধে! আদালত মামলা তদন্তের দায়িত্ব দেন জেলা গোয়েন্দা শাখাকে। জেলা গোয়েন্দা (ডিবি) সহ-পরিদর্শক

আরও পড়ুন
language Change