মো. জুয়েল হোসেন, সিরাজগঞ্জঃ
সিরাজগঞ্জের বেলকুচি উপজেলায় অবৈধভাবে জ্বালানি তেল মজুত ও বিক্রির দায়ে এক ব্যবসায়ীকে কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। এ সময় বিপুল পরিমাণ ডিজেল জব্দ করা হয়েছে। মঙ্গলবার (২১ এপ্রিল) সকাল ১১টায় প্রায় ২ ঘন্টা বেলকুচি উপজেলার শেরনগর এলাকায় এ অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আফরিন জাহান।
অভিযানে অবৈধভাবে জ্বালানি তেল মজুত ও বিক্রির অপরাধে মেসার্স রবিউল এন্টারপ্রাইজের স্বত্বাধিকারীকে পেট্রোলিয়াম আইন, ২০১৬-এর অধীনে ৩ দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়। একই সঙ্গে মজুতকৃত ১ হাজার ৭৪৪ লিটার ডিজেল জব্দ করা হয়। জব্দকৃত তেল বিক্রি করে প্রাপ্ত অর্থ চালানের মাধ্যমে সরকারি কোষাগারে জমা দেওয়া হয়েছে বলে জানিয়েছে উপজেলা প্রশাসন। এসময় উপস্থিত ছিলেন, বেলকুচি থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. ইমাম জাফরসহ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা। উপজেলা প্রশাসন জানায়, জনস্বার্থে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
সম্পাদক মন্ডলীর সভাপতি: কে এম মাসুদুর রহমান, সম্পাদক ও প্রকাশক: মোহাম্মদ মাসুদ।
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ২১/১ নয়াপল্টন (মসজিদ গলি),ঢাকা - ১০০০।
✆ ০১৫১১৯৬৩২৯৪, ০১৬১১৯৬৩২৯৪ 📧dailysobujbangladesh@gmail.com.
কপিরাইট © ২০২৫ দৈনিক সবুজ বাংলাদেশ সর্বস্বত্ব সংরক্ষিত