তারিখ লোড হচ্ছে...

ই-পেপার

শিরোনাম
সুন্দরবনে কোস্ট গার্ডের অভিযানে, ছোট সুমন বাহিনীর সেকেন্ড ইন কমান্ড আটক সাংবাদিকদের তালিকা প্রণয়নে মন্ত্রীর বক্তব্য ইতিবাচক: বিএমএসএফ ভারত যাওয়ার ১৯ মাস পর শেরপুর সীমান্তে যুবকের মরদেহ হস্তান্তর ধুতির ওপর অজানা পায়ের ছাপ, ‘গোপালের পদচিহ্ন’ বলছেন ভক্তরা বেলকুচিতে অভিযান চালিয়ে ১৭৪৪ লিটার ডিজেল জব্দ অ্যাম্বুলেন্সে ইয়াবা পাচার স্বামী-স্ত্রী আটক মোংলায় সড়ক দুর্ঘটনায় স্কুলছাত্রী নিহতের প্রতিবাদে মানববন্ধন কমলো জ্বালানি তেলের দাম কালীগঞ্জে শান্তিপূর্ণ পরিবেশে এসএসসি ও সমমানের পরীক্ষা শুরু বাংলাদেশে বিদেশি ঋণের পরিমাণ ৭৮ বিলিয়ন ডলারের বেশি রামগড়ে এসএসসি পরীক্ষার্থীদের পাশে ছাত্রদল এসএসসি পরীক্ষায় প্রশ্নফাঁসে সম্ভাবনা নেই : শিক্ষামন্ত্রী কেশবপুরে উদ্বোধন হলো হাম- রুবেলা টিকাদান ক্যাম্পেইন পাথরঘাটায় চাঁদা না দেওয়ায় হামলা কতদিন পরপর চুল কাটবেন  চট্টগ্রামে বস্তিতে ভয়াবহ আগুন হাসান নাসিমের মুক্তির দাবিতে মানববন্ধন রেলওয়ের প্রধান পরিকল্পনা কর্মকর্তা কুদরত-ই-খুদা অর্থ লুটপাট ও নারী কেলেঙ্কারিতে চ্যাম্পিয়ন ২৪ ঘণ্টা গ্যাস সরবরাহ বন্ধ থাকবে যেসব এলাকায় বন সংরক্ষক মোল্লা রেজাউল করিম গিলে খাচ্ছে চট্টগ্রামের বনাঞ্চল ঐশ্বরিয়ার বিয়ের শাড়ি দাম জানলে চোখ কপালে উঠবে ইসলামিক ফাউন্ডেশনের সতর্কবার্তা জিয়া শিশু কিশোর মেলা' এর ঢাকা মহানগর উত্তর ও দক্ষিন কমিটি বিলুপ্ত ঘোষণা কক্সবাজারে ৩ জনকে গলা কেটে হত্যা তারেক রহমানের নেতৃত্বে নতুন গণতান্ত্রিক অভিযাত্রায় বাংলাদেশ এমপি আমির হামজার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা রাজউকের হেলাল উদ্দীন সবুজ-ফাতেমা মলির অবৈধ সম্পদের পাহাড় ২৯ জেলার জন্য দুঃসংবাদ, সতর্কতা জারি রাজধানীর সাত পাম্পে বাধ্যতামূলক হলো ফুয়েল পাশ ধনবাড়ীতে পলাতক দুই মাদক আসামি প্রকাশ্যে সড়ক দুর্ঘটনায় শিক্ষার্থীর মৃত্যুতে শিক্ষক শিক্ষার্থীদের শোক শেখ হাসিনা সম্পর্কে গুরুত্বপূর্ণ তথ্য প্রকাশ কোহলির জন্য ক্রিকেট অনুসরণ করেন জোকোভিচ চাঁপাইনবাবগঞ্জে মাদকবিরোধী প্রশিক্ষণ ও আলোচনা সভা অনুষ্ঠিত প্রবেশপত্র না পেয়ে পরীক্ষার্থীদের মহাসড়ক অবরোধ আমতলীতে অবৈধ জ্বালানি মজুদ: ডিজেল-অকটেন জব্দ ভোলাহাটে নতুন কুঁড়ি স্পোর্টসের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত গ্যাস নিয়ে জরুরি নির্দেশনা দিল সরকার অফিস সময় শেষে শুরু অনিয়মের অফিস পূর্ববর্তী সরকারের ভুলে হুমকিতে জনস্বাস্থ্য: স্বাস্থ্যমন্ত্রী একই পরিবারের ৪ জনকে গলা কেটে হত্যা সাবেক এমপি শামসুদ্দোহার মৃত্যুতে গণতন্ত্রী পার্টির শোক গরমে ফুটি কেন খাবেন? বিএনপি শরিকদের সঙ্গে প্রতারণা করেছে: সার্জিস ইসরায়েল আমাকে ইরানের বিরুদ্ধে যুদ্ধে যেতে চাপ দেয়নি : ট্রাম্প এসএসসি পরীক্ষা শুরু, অংশ নিচ্ছে ১৮ লাখের বেশি শিক্ষার্থী সন্ধ্যায় ১১ দলীয় ঐক্যর জরুরি সংবাদ সম্মেলন রাজনীতিতে আমার কেবল শুরু: চমক শেরপুরের ঝিনাইগাতীতে আগাম জাতের বোরো ধান কাটা শুরু মোংলায় ইজিবাইক চাপায় ৬ষ্ঠ শ্রেণিতে পড়ুয়া ছাত্রীর মৃত্যু

সাংবাদিকদের তালিকা প্রণয়নে মন্ত্রীর বক্তব্য ইতিবাচক: বিএমএসএফ

সাংবাদিকদের তালিকা প্রণয়নে মন্ত্রীর বক্তব্য ইতিবাচক বিএমএসএফ
পাঠক সংখ্যা
638

স্টাফ রিপোর্টারঃ

ঢাকা, সোমবার, ২০ এপ্রিল, ২০২৬ খ্রী: সাংবাদিকদের একটি সমন্বিত তালিকা/ডাটাবেজ প্রণয়নের বিষয়ে তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপনের সাম্প্রতিক সংসদীয় বক্তব্যকে স্বাগত জানিয়েছে বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম। রবিবার ১৯ এপ্রিল জাতীয় সংসদে প্রদত্ত বক্তব্যে মন্ত্রী সাংবাদিকদের একটি তালিকা বা ডাটাবেজ তৈরি এবং সাংবাদিকদের নিয়োগ নীতিমালার প্রয়োজনীয়তার কথা উল্লেখ করেন, যা দীর্ঘদিনের একটি বাস্তব ও যৌক্তিক দাবি।

বিএমএসএফ মনে করে, দেশে কর্মরত পেশাদার সাংবাদিকদের একটি নির্ভরযোগ্য তালিকা না থাকায় দীর্ঘদিন ধরে নানা ধরনের অনিয়ম, অপসাংবাদিকতা ও পরিচয় সংকট তৈরি হয়েছে। এই প্রেক্ষাপটে গত ১৪ বছর ধরে বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম ধারাবাহিকভাবে সাংবাদিকদের তালিকা প্রণয়ন, সাংবাদিক নিয়োগ নীতিমালা প্রণয়ন, সাংবাদিক সুরক্ষা আইন প্রণয়নসহ ১৪ দফা দাবিতে আন্দোলন চালিয়ে আসছে।

সংগঠনটির কেন্দ্রীয় কমিটির সভাপতি ও ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান আহমেদ আবু জাফর বলেন, একটি সঠিক ও গ্রহণযোগ্য ডাটাবেজ প্রণয়ন করা গেলে প্রকৃত সাংবাদিকদের স্বীকৃতি নিশ্চিত হবে, অপসাংবাদিকতা ও ভুয়া পরিচয়ের অপব্যবহার কমবে, সাংবাদিকদের নিরাপত্তা ও পেশাগত মর্যাদা বৃদ্ধি পাবে। এক কথায় হলুদ সাংবাদিকতা মুক্ত দেশ গড়ে উঠবে। এই তালিকা প্রণয়নের ক্ষেত্রে স্বচ্ছতা, দলনিরপেক্ষতা ও অংশগ্রহণমূলক প্রক্রিয়া নিশ্চিত করতে হবে। যাতে দেশের তৃণমূল পর্যায়ের কর্মরত সাংবাদিকরা যথাযথভাবে অন্তর্ভুক্ত হন। বিগত আওয়ামী লীগ সরকার ২০১৮ সালে সাংবাদিকদের তালিকা প্রণয়নের কাজ শুরু করলেও তা ৯ বছরে আলোর মুখ দেখেনি।

সংগঠনটি সরকারের প্রতি জোর দাবি জানাচ্ছে, যেন দ্রুত সময়ের মধ্যে একটি কার্যকর, গ্রহণযোগ্য ও সর্বজনীন সাংবাদিক ডাটাবেজ প্রণয়ন করে বাস্তবায়নের উদ্যোগ নেওয়া হয়। গত সরকারের দেওয়া ঘোষণায় ভুল রোটেশন থাকায় তালিকা প্রণয়নের কাজটি সমাপ্ত করতে পারেনি। এ সরকারও যদি আগের পথে হাঁটেন তবে তবে তা বাস্তবায়ন করা সম্ভব হবে না। বিএমএসএফ বিশ্বাস করে, এই উদ্যোগ বাস্তবায়িত হলে দেশের গণমাধ্যম ও সাংবাদিকদের পেশাগত মানোন্নয়ন ও গণতান্ত্রিক চর্চা আরও সুদৃঢ় হবে।

Facebook
X
LinkedIn
Threads
WhatsApp
Telegram
Email

Leave a Comment

রংধনু গ্রুপের চেয়ারম্যানের বিরুদ্ধে মানিলন্ডারিং মামলা ও সম্পত্তি ক্রোক

রংধনু গ্রুপের চেয়ারম্যানের বিরুদ্ধে মানিলন্ডারিং মামলা ও সম্পত্তি ক্রোক

ডেস্ক রিপোর্ট: রংধনু গ্রুপের চেয়ারম্যান রফিকুল ইসলামের বিরুদ্ধে ৮৭৮ কোটি টাকা পাচারের অভিযোগে মামলা ও সম্পত্তি জব্দ করেছেন ক্রাইম ইনভেস্টিগেশন ডিপার্টমেন্ট (সিআইডি)। জাল জালিয়াতি এবং অর্থ পাচার, মানিলন্ডারিং অভিযোগে বুধবার (৭ আগস্ট) গুলশান থানায় মামলা করে সিআইডি। বৃহস্পতিবার (৭ আগস্ট) এ কথা নিশ্চিত করে সংস্থাটি। রংধনু গ্রুপের মালিক রফিকুল ইসলাম এবং তার স্বার্থ সংশ্লিষ্ট ব্যক্তি ও প্রতিষ্ঠানের নামে মানিলন্ডারিং অনুসন্ধান পরিচালনা করে সিআইডি। অনুসন্ধানে জানা যায়, রংধনু বিল্ডার্স প্রাইভেট লি. বিভিন্ন ব্যক্তির নিকট হতে জমি কিনে বা পাওয়ার অব অ্যাটর্নি গ্রহণ করে বিক্রি করে। বাংলাদেশ পুলিশ অফিসার্স বহুমুখী সমবায় সমিতির কাছে রফিকুল ইসলামের দুই ছেলে কাউসার আহমেদ অপু এবং মেহেদী হাসান দিপু ২০২২ সালের ৮ মার্চ বিভিন্ন দলিলে ৭.৫৭৫১ একর জমি বিক্রি করে। উক্ত তফসিলভুক্ত জমির মধ্যে একই বছরে জুনের

আরও পড়ুন
language Change