মো.মাসুদ রানা, খাগড়াছড়িঃ
রামগড়ের পাতাছড়া ইউনিয়নের কলাবাড়ি উচ্চ বিদ্যালয় গত ১৮ এপ্রিলের ভয়াবহ অগ্নিকাণ্ডে নিঃস্ব হয়ে গিয়েছিল। পুড়ে গিয়েছিল বই-খাতা আর প্রিয় শ্রেণিকক্ষ। তবে থেমে যায়নি শিক্ষার্থীরা, থেমে থাকেনি শিক্ষা। সব বাধা পেরিয়ে আবারও শুরু হয়েছে বিদ্যালয়ের নিয়মিত পাঠদান। আজ মঙ্গলবার ২১ এপ্রিল উপজেলা প্রশাসন এবং বিদ্যালয় পরিচালনা কমিটির দ্রুত পদ ক্ষেপে ক্ষতিগ্রস্ত হওয়া সত্ত্বেও বিকল্প ব্যবস্থাপনায় সকাল থেকেই শুরু হয়েছে শ্রেণি কার্যক্রম। পুড়ে যাওয়া ছাইয়ের ওপর দাঁড়িয়েই আজ আবারও বেজে উঠেছে স্কুলের ঘণ্টা।
১৮ এপ্রিলের সেই ভয়াবহ লেলিহান শিখা কেড়ে নিয়েছিল বিদ্যালয়ের আসবাবপত্র আর অতি প্রয়োজনীয় নথিপত্র। চোখের সামনে প্রিয় বিদ্যাপীঠকে পুড়ে যেতে দেখে থমকে গিয়েছিল শিক্ষার্থীর শিক্ষা জীবন। কিন্তু সেই অন্ধকার কেটে গেছে মাত্র কয়েকদিনেই। এক শিক্ষার্থী বলেন, ভেবেছিলাম আর বোধহয় ক্লাসে ফিরতে পারবো না। সব পুড়ে গিয়েছিল, কিন্তু আজ আবার স্যারদের কাছে পড়তে পেরে আমরা খুব খুশি।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল কাদের জানান, ক্ষতি অনেক বড় কিন্তু আমরা শিক্ষার্থীদের সময় নষ্ট করতে চাইনি। দ্রুত সংস্কার এবং বিকল্প ব্যবস্থা করে আজ থেকেই পাঠদান শুরু করেছি। সংশ্লিষ্ট শিক্ষা কর্মকর্তাদের প্রত্যক্ষ তত্ত্বাবধানে দ্রুত পুনর্বাসন করা সম্ভব হয়েছে। রামগড় উপজেলা নির্বাহী কর্মকর্তা ও বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি কাজী শামীম জানান, ক্ষতিগ্রস্ত শিক্ষার্থীদের প্রয়োজনীয় বই-খাতা সরবরাহের উদ্যোগ নেয়া হচ্ছে।
সম্পাদক মন্ডলীর সভাপতি: কে এম মাসুদুর রহমান, সম্পাদক ও প্রকাশক: মোহাম্মদ মাসুদ।
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ২১/১ নয়াপল্টন (মসজিদ গলি),ঢাকা - ১০০০।
✆ ০১৫১১৯৬৩২৯৪, ০১৬১১৯৬৩২৯৪ 📧dailysobujbangladesh@gmail.com.
কপিরাইট © ২০২৫ দৈনিক সবুজ বাংলাদেশ সর্বস্বত্ব সংরক্ষিত