তারিখ লোড হচ্ছে...

ই-পেপার

শিরোনাম
প্রধানমন্ত্রীর স্বাস্থ্যবিষয়ক বিশেষ সহকারী হলেন জিয়াউদ্দিন হায়দার সেচ পাম্পের ৩ ট্রান্সফরমার চুরি অন্তর্বর্তী সরকার হামের টিকা আমদানি করা হয়নি: প্রধানমন্ত্রী প্রবাসীর স্ত্রীকে ধর্ষণের পর ভিডিও ধারণ হজযাত্রীদের নিরাপত্তা ও যাতায়াত নির্বিঘ্ন ব্যাপক প্রস্তুতি সৌদির প্রতারিত অভিবাসীদের পাশে ব্র্যাক: চাটখিলে অভিজ্ঞতা বিনিময় সভা অনুষ্ঠিত শেরপুরের নতুন পুলিশ সুপার একেএম জহিরুল ইসলাম অতিথি নিয়ে ব্যস্ত পুকুরে ডুবে প্রাণ গেল শিশুর শেরপুরে বিনামূল্যে চক্ষু চিকিৎসা পেলেন দুই শতাধিক রোগী হজে গিয়ে ১ বাংলাদেশির মৃত্যু গাছের ডালে ‘লাশ’ ভেবে আতঙ্ক, শেষ পর্যন্ত জীবিত উদ্ধার যুবক প্রাথমিকের শিক্ষার্থীদের জন্য বড় সুখবর হামের উপসর্গ নিয়ে ৫ শিশুর মৃত্যু এসএসসি পরিক্ষা ঘড়ি ও ক্যালকুলেটর ব্যবহারে নতুন নির্দেশনা ভয়াবহ অগ্নিকাণ্ডে পুড়ে ছাই ৯ দোকান নৌপুলিশের প্রধান রেজাউল করিম, রংপুরে কমিশনার আবদুল মাবুদ নৃশংস হামলার শিকার সাংবাদিক আলী আশরাফ বোরো মৌসুমের ধান-চাল-গমের মূল্য নির্ধারণ ১০০ বছর বাঁচার উপায় জানুন বিএমইউর নতুন প্রো-ভিসি অধ্যাপক নজরুল ইসলাম গম দুর্নীতি মামলায় মুখোমুখি নুসরাত পাচার অর্থ ফেরাতে সরকারের উদ্যোগ লাশ চুরির ভয়ে সন্তানের কবর পাহারা দিচ্ছেন বাবা সভাপতি-সম্পাদক পদে একক প্রার্থী হয়ে বিজয়ের পথে রাজ্জাক রাজ ও রিপন বাড়ল জ্বালানি তেলের দাম টেইলার্সের আড়ালে মাদক বিক্রি চানাচুরের প্যাকেটে শহীদ এম. মনসুর আলী থেকে ‘সিরাজগঞ্জ মেডিকেল কলেজ’ বিএনপি সঙ্গে চীনের শীর্ষ নেতৃত্বের দ্বিপাক্ষিক সভা টাস্কফোর্সের বড় সাফল্য বিপুল পরিমাণ হেরোইন ও লক্ষাধিক টাকাসহ আটক ২ সামাজিক বনায়নের গাছ না কেটে বেড়িবাঁধ সংস্কারের অভিযোগ অবশেষে জয়ের দেখা পেল রিয়াল মাদ্রিদ কিশোরগঞ্জের এসপি হলেন মিজানুর রহমান শেলী শেরপুরে টিআরসি কনস্টেবল নিয়োগে ব্রিফিং প্যারেড কনটেন্ট ক্রিয়েটর দের জন্য দুঃসংবাদ  আগুনের ক্ষতিগ্রস্থ কলাবাড়ি উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীরা আবারও ক্লাসে ফিরল নকল বীজ বিক্রি ও লাইসেন্স না থাকায় দুই ডিলারকে জরিমানা সরকারি সিদ্ধান্ত না আসা পর্যন্ত বাস ভাড়া না বাড়ানোর নির্দেশ রাজশাহীতে র‍্যাবের অভিযানে বিদেশি অস্ত্র উদ্ধার ২৪ ঘণ্টায় সাত খুন, জামায়াত আমিরের ক্ষোভ জাতীয়ভাবে পালন হবে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে মনোনয়নপত্র বাছাই শুরু সুন্দরবনে কোস্ট গার্ডের অভিযানে, ছোট সুমন বাহিনীর সেকেন্ড ইন কমান্ড আটক সাংবাদিকদের তালিকা প্রণয়নে মন্ত্রীর বক্তব্য ইতিবাচক: বিএমএসএফ ভারত যাওয়ার ১৯ মাস পর শেরপুর সীমান্তে যুবকের মরদেহ হস্তান্তর ধুতির ওপর অজানা পায়ের ছাপ, ‘গোপালের পদচিহ্ন’ বলছেন ভক্তরা বেলকুচিতে অভিযান চালিয়ে ১৭৪৪ লিটার ডিজেল জব্দ অ্যাম্বুলেন্সে ইয়াবা পাচার স্বামী-স্ত্রী আটক মোংলায় সড়ক দুর্ঘটনায় স্কুলছাত্রী নিহতের প্রতিবাদে মানববন্ধন কমলো জ্বালানি তেলের দাম কালীগঞ্জে শান্তিপূর্ণ পরিবেশে এসএসসি ও সমমানের পরীক্ষা শুরু

প্রতারিত অভিবাসীদের পাশে ব্র্যাক: চাটখিলে অভিজ্ঞতা বিনিময় সভা অনুষ্ঠিত

প্রতারিত অভিবাসীদের পাশে ব্র্যাক চাটখিলে অভিজ্ঞতা বিনিময় সভা অনুষ্ঠিত
পাঠক সংখ্যা
638

আবদুল মোতালেব, চাটখিলঃ

নোয়াখালীর চাটখিল উপজেলায় প্রতারিত ও ফেরত আসা অভিবাসীদের পাশে দাঁড়াতে এবং নিরাপদ অভিবাসন বিষয়ে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে ব্র্যাক মাইগ্রেশন প্রোগ্রামের উদ্যোগে এক বিস্তারিত অভিজ্ঞতা বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে আয়োজিত এই সভায় বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ, স্থানীয় প্রশাসনের কর্মকর্তা এবং ভুক্তভোগী অভিবাসীরা অংশগ্রহণ করেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চাটখিল উপজেলার মিজানুর রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাব-ইন্সপেক্টর মো. শাহজাহান এবং কৃষি অফিসার জুনাইদ আলম। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ব্র্যাকের ডিস্ট্রিক্ট কো-অর্ডিনেটর মো. নুরুজ্জামান এবং সঞ্চালনায় ছিলেন আরএমসি ব্র্যাক মাইগ্রেশন প্রোগ্রামের মো. ইমাম উদ্দীন। সভায় প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, “অভিবাসন আমাদের দেশের অর্থনীতির একটি গুরুত্বপূর্ণ খাত। তবে প্রতারণার কারণে অনেক মানুষ ক্ষতিগ্রস্ত হচ্ছেন। এ বিষয়ে সচেতনতা বৃদ্ধি এবং আইনগত পদক্ষেপ জোরদার করা প্রয়োজন।” তিনি নিরাপদ অভিবাসনের জন্য সরকারি অনুমোদিত রিক্রুটিং এজেন্সির মাধ্যমে বিদেশ যাওয়ার পরামর্শ দেন।

বিশেষ অতিথিরা তাদের বক্তব্যে বলেন, দালাল চক্রের মাধ্যমে বিদেশে যাওয়ার চেষ্টা করলে প্রতারণার শিকার হওয়ার ঝুঁকি বেশি থাকে। এ ধরনের অপরাধ দমনে আইনশৃঙ্খলা বাহিনী কঠোর অবস্থানে রয়েছে এবং কেউ প্রতারণার শিকার হলে দ্রুত আইনগত সহায়তা নেওয়ার আহ্বান জানান। সভায় ব্র্যাকের ডিস্ট্রিক্ট কো-অর্ডিনেটর মো. নুরুজ্জামান বলেন, ব্র্যাক মাইগ্রেশন প্রোগ্রাম দীর্ঘদিন ধরে নিরাপদ ও নিয়মতান্ত্রিক অভিবাসন নিশ্চিত করতে কাজ করে যাচ্ছে। প্রতারিত ও ফেরত আসা অভিবাসীদের জন্য কাউন্সেলিং, আইনি সহায়তা এবং পুনর্বাসন কার্যক্রম পরিচালনা করা হচ্ছে।

অনুষ্ঠানের একটি গুরুত্বপূর্ণ অংশ ছিল ফেরত আসা ও প্রতারিত অভিবাসীদের অভিজ্ঞতা বিনিময়। তারা তাদের জীবনের কঠিন বাস্তবতার কথা তুলে ধরে জানান, অনেকেই দালালদের প্রলোভনে পড়ে বিপুল অর্থ খরচ করেও বিদেশে গিয়ে কাজ পাননি, বরং নির্যাতন ও মানবেতর জীবনযাপন করতে বাধ্য হয়েছেন। কেউ কেউ অবৈধভাবে অবস্থান করার কারণে দেশে ফেরত আসতে বাধ্য হয়েছেন। বক্তারা বলেন, বিদেশ যাওয়ার আগে প্রয়োজনীয় প্রশিক্ষণ গ্রহণ, সঠিক তথ্য যাচাই এবং সরকারি নিয়ম মেনে চলা অত্যন্ত জরুরি। এ ক্ষেত্রে ব্র্যাকসহ বিভিন্ন সংস্থা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে।

সভায় অংশগ্রহণকারীরা প্রতারণা প্রতিরোধে স্থানীয় পর্যায়ে আরও সচেতনতা কার্যক্রম জোরদার করার আহ্বান জানান। পাশাপাশি যুব সমাজকে সঠিক দিকনির্দেশনা দেওয়ার উপর গুরুত্বারোপ করা হয়। অনুষ্ঠানের শেষে নিরাপদ অভিবাসন নিশ্চিত করতে সকলের সম্মিলিত উদ্যোগের ওপর গুরুত্বারোপ করা হয় এবং ভবিষ্যতে এ ধরনের সচেতনতামূলক কার্যক্রম অব্যাহত রাখার প্রত্যাশা ব্যক্ত করা হয়

Facebook
X
LinkedIn
Threads
WhatsApp
Telegram
Email

Leave a Comment

ক্যানসার থেকে মুক্তি দেবে ৩ পানীয়

ডেস্ক রিপোর্ট: ‘ক্যানসার’ এখন শুধু অসুখ নয়, এক আতঙ্কের নাম। স্তন, কোলন, প্রস্টেট, ফুসফুসের ক্যানসারে আক্রান্ত হওয়ার হার আগের চেয়ে অনেক বেড়েছে। অগ্ন্যাশয়ের ক্যানসারও চিন্তার কারণ হয়ে উঠেছে। ক্যানসার সাধারণ হোক বা বিরল, সব ক্ষেত্রেই এই ‘গ্রোথ অব সেল’ হবেই। খুব তাড়াতাড়ি এক কোষ থেকে অন্য কোষে তা ছড়াবে। এমন বাস্তবতায় জীবনধারায় সামান্য পরিবর্তন এনে ক্যানসারের ঝুঁকি কমানো সম্ভব—এমনটাই জানালেন হার্ভার্ড ইউনিভার্সিটির একদল গবেষক। তাদের মতে, ওষুধ বা দামী সাপ্লিমেন্ট নয়, মাত্র তিনটি ঘরোয়া পানীয় নিয়মিত গ্রহণ করলেই শরীরের রোগপ্রতিরোধ ক্ষমতা বেড়ে যায় এবং কমে ক্যানসারের ঝুঁকি। সুপারিশকৃত সেই তিন পানীয় হলো- মাচা গ্রিন টি মাচা চা-তে থাকে প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিড্যান্ট, পলিফেনল, অ্যামাইনো অ্যাসিড থাকে যা শরীরের রোগ প্রতিরোধ শক্তি বাড়ায়। মাচা চা-এ থাকা কিছু উপাদান ক্যানসার প্রতিরোধ করতে পারে,

আরও পড়ুন
language Change