নিজস্ব প্রতিনিধি।।
ঢাকার বাসস্ট্যান্ড ও ব্যস্ত চলার পথে নারীদের জন্য পর্যাপ্ত টয়লেট সুবিধার অভাব দীর্ঘদিনের একটি বাস্তবতা। এই সীমাবদ্ধতা কাটিয়ে উঠতে ছোট পরিসরে হলেও একটি আধুনিক ওয়াশ ব্লক নির্মাণ করা হয়েছে।
এখানে নারী ও পুরুষদের জন্য আলাদা টয়লেট সুবিধার পাশাপাশি নারীদের জন্য স্থাপন করা হয়েছে অটোমেটিক স্যানিটারি ন্যাপকিন ভেন্ডিং মেশিন। মাত্র ১০ টাকা প্রদান করলেই সহজেই ন্যাপকিন সংগ্রহ করা যাবে, যা নারীদের দৈনন্দিন চলাচলে বড় ধরনের স্বস্তি এনে দেবে।
মোহাখালী এসি ট্রাফিক অফিস সংলগ্ন স্থানে এই উদ্যোগটির উদ্বোধন করা হয়েছে। উদ্বোধন করেন মিজানুর রহমান শেলী, ডিসি, গুলশান ডিভিশন (ট্রাফিক), ডিএমপি।
এই উদ্যোগ বাস্তবায়নে সহযোগিতা করেছে WaterAid এবং দুস্থ স্বাস্থ্য সংস্থা। নগরবাসীর জন্য এটি একটি ইতিবাচক ও সময়োপযোগী পদক্ষেপ হিসেবে বিবেচিত হচ্ছে।
সম্পাদক মন্ডলীর সভাপতি: কে এম মাসুদুর রহমান, সম্পাদক ও প্রকাশক: মোহাম্মদ মাসুদ।
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ২১/১ নয়াপল্টন (মসজিদ গলি),ঢাকা - ১০০০।
✆ ০১৫১১৯৬৩২৯৪, ০১৬১১৯৬৩২৯৪ 📧dailysobujbangladesh@gmail.com.
কপিরাইট © ২০২৫ দৈনিক সবুজ বাংলাদেশ সর্বস্বত্ব সংরক্ষিত