তারিখ লোড হচ্ছে...

বর্ণাঢ্য আয়োজনে ‘ছোটদের পত্রিকা কানামাছি'র ২০তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন পদত্যাগ করলেন ভারতের শিক্ষামন্ত্রী মতামত, অনুমান কিংবা অ্যাক্টিভিজম দিয়ে সাংবাদিকতা হয় না: তথ্যমন্ত্রী সাংবাদিক শফিকের মুক্তির দাবিতে তেজগাঁও কলেজ সাংবাদিক সমিতির মানববন্ধন অনুসন্ধানী সাংবাদিক শফিকের নিঃশর্ত মুক্তির দাবিতে গেন্ডারিয়া থানা রিপোর্টার ক্লাবের মানববন্ধন বরগুনায় জনদুর্ভোগ কমাতে নিজস্ব অর্থায়নে সাংবাদিক নেতার সেতু সংস্কার বাগেরহাটে দুর্বৃত্তের ছুরিকাঘাতে আইনজীবী নিহত নিহত ৪৩ সাংবাদিকের হত্যাকাণ্ডের দ্রুত বিচার নিশ্চিত করার দাবি বিপিজেএফের নলডাঙ্গায় মাদক মামলায় ভ্রাম্যমাণ আদালাতের অভিযান মতিঝিল মেট্রো স্টেশনের নিচ থেকে বোমা উদ্ধার রামগড় বিজিবির মাসিক নিরাপত্তা সমন্বয় সভা অনুষ্ঠিত শাপলা চত্বর হত্যা মামলার বিচার কার্যক্রম শুরু ২৭ জুলাই কালীগঞ্জে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর ওকৃষি উন্নয়নের প্রণোদনা বিতরণ  কালীগঞ্জের শিশু ফারজানা হত্যার প্রধান আসামি আল মামুনকে আটক  চাঁদপুরের রামচন্দ্রপুরে ডাকাতিয়ার ভাঙ্গন আতঙ্ক চট্টগ্রামে সাংবাদিক আসিফ কে প্রাণনাশের হুমকির অভিযোগ পদত্যাগের পর সাহাবুদ্দিনের পুরোনো বক্তব্য ভাইরাল কেশবপুরে নিষিদ্ধ মাগুর চাষ‌: ব্যবসায়ীকে জরিমানা সংসদ অধিবেশনে নতুন রাষ্ট্রপতি নির্বাচিত হবে সেপ্টেম্বরে: আইনমন্ত্রী সাগরে লঘুচাপ, চার সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্কসংকেত বিশ্ব সাহিত্য কেন্দ্রে নেলসন ম্যান্ডেলা শান্তি পুরস্কার দীঘিনালায় জামায়াতে ইসলামীর দায়িত্বশীল সমাবেশ অনুষ্ঠিত সুনামগঞ্জের মাছ লুট,ইজারাদারকে হত্যার হুমকিতে সংবাদ সম্মেলন গুজবে সাতক্ষীরার পাম্পে তেল কেনার ভিড়, সরবরাহ স্বাভাবিক থাকার দাবি প্রশাসনের ৯০ দিনের মধ্যে নতুন রাষ্ট্রপতি পাবে বাংলাদেশ মিথ্যা মামলায় সাংবাদিক শফিকের গ্রেফতারের প্রতিবাদে চট্টগ্রামে সিআরএর মানববন্ধন স্বাস্থ্যে দুর্নীতির স্বর্গরাজ্য, নেতৃত্বে সচিব কামরুজ্জামান সাংবাদিক হাফিজুর রহমান শফিকের মুক্তির দাবিতে কদমতলী থানা প্রেসক্লাবের মানববন্ধন ফরিদপুরে স্কুলছাত্রীকে ধর্ষণের দায়ে শওকতকে যাবজ্জীবন কারাদণ্ড ইশরাক হোসেনকে নিয়ে বিভ্রান্তিকর প্রতিবেদন প্রচারের অভিযোগে প্রতিবাদ ​অভিযোগ ভুল প্রমাণিত: স্বপদে ফিরলেন ডিএসসিসির প্রকৌশলী গোলাম কিবরিয়া বৃক্ষরোপণে সাজাই দেশ প্রতিপাদ্যে রাঙামাটিতে বৃক্ষমেলার উদ্বোধন দুদকের মামলায় সাবেক ইউপি চেয়ারম্যানের স্ত্রীর ৩ বছরের কারাদণ্ড চট্টগ্রামে তীব্র গ্যাস সংকট: মহেশখালীর টার্মিনালে ত্রুটির কারণে কমেছে সরবরাহ কেশবপুরে দেশীয় ফল ও প্রদর্শনী মেলার আয়োজন রামগড় উপজেলা ক্রীড়া সংস্থার সভাপতি ইউএনও কাজী শামীম, সদস্য সচিব সাংবাদিক নিজাম উদ্দিন নোয়াখালীতে বাসি খাবার বিক্রির অভিযোগে দুই বিরিয়ানি হাউজে জরিমানা ​নলডাঙ্গায় অপরাধ দমন ও জনসচেতনতায় ওপেন হাউস ডে অনুষ্ঠিত আরসিইপিতে সম্পৃক্ত হতে সিঙ্গাপুরের সমর্থন চেয়েছে বাংলাদেশ দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ ৩৬.৪৭ বিলিয়ন ডলার দেশের অর্থনীতি ট্রিলিয়ন ডলারের নিতে কাজ করছে সরকার: প্রধানমন্ত্রী যন্তর মন্তরে বিক্ষোভ: শিক্ষার্থীদের যে বার্তা দিলেন মোদি ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে জিয়া হত্যার আসামি মোজাফফরকে সাংবাদিক শফিকের মুক্তি না দেয়ার প্রতিবাদে সাধারণ সাংবাদিকদের মানববন্ধন গাজী নজরুল ইসলামকে শ্যামনগরে অবাঞ্চিত ঘোষণা, নোয়াখালীতে দুই চাঞ্চল্যকর হত্যা মামলার ৩ আসামিকে আটক কালীগঞ্জে সাবেক ইউপি সদস্যের জমি দখলের অভিযোগ রাঙ্গুনিয়ায় স্কুল ছুটির পর ৭ বছরের শিশু অপহরণ অভিযোগের পাহাড়ে চাপা রাজউক জোন ৬/১: সুমন আহমেদের বিরুদ্ধে দুর্নীতির বিস্ফোরণ, তদন্তে গড়িমসি কেন? সড়ক দুর্ঘটনা কমাতে শক্তিশালী প্রতিষ্ঠান গড়ার আহ্বান

চট্টগ্রামে সাংবাদিক আসিফ কে প্রাণনাশের হুমকির অভিযোগ

চট্টগ্রামে সাংবাদিক আসিফ কে প্রাণনাশের হুমকির অভিযোগ
পাঠক সংখ্যা
638

চট্টগ্রাম প্রতিনিধি
মোঃ জয়নাল উদ্দিনঃ 

চট্টগ্রামে পেশাগত দায়িত্ব পালন করতে গিয়ে চরম নিরাপত্তা ঝুঁকিতে পড়েছেন এক গণমাধ্যমকর্মী। পেশাগত কাজকর্মে ক্ষুব্ধ হয়ে কিংবা অন্য কোনো অসৎ উদ্দেশ্যে তাকে মুঠোফোনে প্রাণনাশের হুমকি দেওয়া হয়েছে বলে অভিযোগ উঠেছে। এই ঘটনায় নিজের, স্ত্রী-সন্তান ও পরিবারের অন্যান্য সদস্যদের নিরাপত্তা নিশ্চিত করতে শেষ পর্যন্ত বাধ্য হয়ে ডবলমুরিং থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন ভুক্তভোগী সাংবাদিক মোহাম্মদ আসিফ।

​থানায় দায়ের করা অভিযোগপত্র ও পুলিশ সূত্রে জানা যায়, গত ২৩ জুলাই ২০২৬ তারিখ সকাল আনুমানিক ১০টার দিকে মো. বেলাল নামের এক ব্যক্তি সাংবাদিক মোহাম্মদ আসিফের ব্যক্তিগত মুঠোফোনে কল করেন। ফোন তোলার পরপরই তিনি কোনো কারণ ছাড়াই ক্ষিপ্ত হয়ে ওঠেন এবং অশালীন ও কুরুচিপূর্ণ ভাষায় গালিগালাজ শুরু করেন। একপর্যায়ে তিনি সাংবাদিক আসিফকে জীবননাশসহ যেকোনো সময় বড় ধরনের মারাত্মক ক্ষতি করার প্রকাশ্য হুমকি দেন।

​জিডিতে আরও একটি গুরুত্বপূর্ণ বিষয় তুলে ধরা হয়েছে- অভিযুক্ত মো. বেলাল কেবল এই একবারই নন, বরং এর আগেও বিভিন্ন সময় নানা অজুহাতে তাকে ভয়ভীতি ও হুমকি প্রদর্শন করে আসছেন। বারবার এমন আচরণে শুধু সাংবাদিক আসিফ একা নন, তার পুরো পরিবারও বর্তমানে চরম আতঙ্ক ও নিরাপত্তাহীনতার মধ্যে দিন কাটাচ্ছেন। ঘরে বাইরে সবসময় এক ধরণের অজানা ভয়ে থাকতে হচ্ছে তাদের। এই পরিস্থিতিতে ভবিষ্যতে বড় কোনো অনাকাঙ্ক্ষিত দুর্ঘটনা বা বিপদ এড়াতে এবং নিজের ও পরিবারের জীবন রক্ষার্থে ডবলমুরিং থানার অফিসার ইনচার্জের শরণাপন্ন হন ভুক্তভোগী। তিনি থানায় জিডি এন্ট্রি করার পাশাপাশি অভিযুক্তের বিরুদ্ধে দ্রুত যথাযথ আইনগত ব্যবস্থা নেওয়ার জোর দাবি জানান।

​ডবলমুরিং থানা পুলিশ জানিয়েছে, সাংবাদিক মোহাম্মদ আসিফের করা অভিযোগটি অত্যন্ত গুরুত্বের সাথে গ্রহণ করা হয়েছে। নিয়মানুযায়ী এটি সাধারণ ডায়েরি বা জিডি হিসেবে নথিভুক্ত করা হয়েছে। বর্তমানে পুরো বিষয়টি গভীরভাবে খতিয়ে দেখা হচ্ছে এবং ঘটনার সত্যতা যাচাই করে দ্রুতই প্রয়োজনীয় আইনগত পদক্ষেপ গ্রহণ করা হবে।

​এ বিষয়ে প্রতিক্রিয়া জানতে চাইলে ভুক্তভোগী সাংবাদিক মোহাম্মদ আসিফ গভীর উদ্বেগ প্রকাশ করে বলেন, “আমি সমাজের একজন সংবাদকর্মী হিসেবে সম্পূর্ণ সততা, পেশাদারিত্ব ও সাহসিকতার সাথে আমার ওপর অর্পিত দায়িত্ব পালন করে যাচ্ছি। সত্য প্রকাশ বা পেশাগত কাজের জেরে এ ধরনের প্রাণনাশের হুমকি কেবল আমার ব্যক্তিগত নিরাপত্তাকেই বিঘ্নিত করছে না, বরং এটি স্বাধীন সাংবাদিকতার ওপরও একটি বড় আঘাত। আমি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কাছে বিনীত অনুরোধ জানাচ্ছি, যেন এই ঘটনার একটি সুষ্ঠু, নিরপেক্ষ তদন্ত করা হয় এবং আমার ও আমার পরিবারের যথাযথ নিরাপত্তা নিশ্চিত করে অভিযুক্তের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক ব্যবস্থা নেওয়া হয়।

Facebook
X
LinkedIn
Threads
WhatsApp
Telegram
Email

Leave a Comment

ভারতে মা ও ১০ মাসের শিশুকে পুড়িয়ে হত্যা

ভারতে মা ও ১০ মাসের শিশুকে পুড়িয়ে হত্যা

আন্তর্জাতিক ডেস্কঃ ভারতের পূর্বাঞ্চলীয় রাজ্য ঝাড়খণ্ডে জাদুটোনা করার অভিযোগে এক নারী ও তার ১০ মাসের শিশুপুত্রকে পুড়িয়ে হত্যার ঘটনা ঘটেছে। এ ঘটনায় চারজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। খবর বিবিসি। পুলিশ জানায়, নিহত নারীর নাম জ্যোতি সিংকু। গত মঙ্গলবার রাতে তার বাড়িতে হামলা চালানো হয়। এ সময় তার স্বামী কোলহান সিংকুও গুরুতর আহত হন এবং বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। ঘটনার সঙ্গে জড়িত অন্যদের ধরতে অভিযান চলছে বলে জানিয়েছে পুলিশ। প্রাথমিক তদন্তে পুলিশ ধারণা করছে, গ্রামে ছড়িয়ে পড়া গুজব ও কুসংস্কার এ হামলার পেছনে ভূমিকা রেখেছে। সম্প্রতি গ্রামের এক ব্যক্তির অসুস্থতা ও মৃত্যুর জন্য জ্যোতি সিংকুকে দায়ী করা হয়। এরপর উত্তেজিত লোকজন তার বাড়িতে হামলা চালায়। ঝাড়খণ্ডের কুদসাই নামের একটি প্রত্যন্ত গ্রামে এ ঘটনাটি ঘটে। গ্রামটি রাজ্যের রাজধানী রাঞ্চি থেকে প্রায় ২৫০ কিলোমিটার

আরও পড়ুন
language Change