মো. জুয়েল হোসেন, সিরাজগঞ্জঃ
সিরাজগঞ্জের উল্লাপাড়ায় জাল টাকা ক্রয়-বিক্রয়ের অভিযোগে ফরিদুল ইসলাম নামে এক যুবককে ১০ বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাকে ২০ হাজার টাকা অর্থদণ্ড এবং অনাদায়ে আরও এক বছরের বিনাশ্রম কারাদণ্ডের আদেশ দেওয়া হয়েছে।
বৃহস্পতিবার দুপুরে সিরাজগঞ্জের অতিরিক্ত দায়রা জজ তৃতীয় আদালতের বিচারক নজরুল ইসলাম এ রায় ঘোষণা করেন। আদালতের অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর (এপিপি) হামিদুল ইসলাম দুলাল জানান, রায় ঘোষণার সময় আসামি পলাতক ছিলেন। দণ্ডপ্রাপ্ত ফরিদুল ইসলাম উল্লাপাড়া উপজেলার মাটিকুড়া মাঠপাড়া গ্রামের কালাচাঁনের ছেলে।
মামলার অভিযোগপত্রে উল্লেখ করা হয়, ২০২৩ সালের ১০ মে সিরাজগঞ্জ গোয়েন্দা পুলিশ (ডিবি) জাল টাকা ক্রয়-বিক্রয়ের তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে ফরিদুল ইসলামকে আটক করে। এ সময় তার কাছ থেকে এক হাজার টাকার ৮০টি জাল নোট উদ্ধার করা হয়। এ ঘটনায় গোয়েন্দা পুলিশের এসআই ইশানুর রহমান বাদী হয়ে মামলা দায়ের করেন। দীর্ঘ বিচারিক প্রক্রিয়া শেষে অভিযোগ প্রমাণিত হওয়ায় আদালত এ রায় প্রদান করেন।
সম্পাদক মন্ডলীর সভাপতি: কে এম মাসুদুর রহমান, সম্পাদক ও প্রকাশক: মোহাম্মদ মাসুদ।
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ২১/১ নয়াপল্টন (মসজিদ গলি),ঢাকা - ১০০০।
✆ ০১৫১১৯৬৩২৯৪, ০১৬১১৯৬৩২৯৪ 📧dailysobujbangladesh@gmail.com.
কপিরাইট © ২০২৫ দৈনিক সবুজ বাংলাদেশ সর্বস্বত্ব সংরক্ষিত