তারিখ লোড হচ্ছে...

ই-পেপার

শিরোনাম
সরকারি চাকরিজীবীদের জন্য জরুরি নির্দেশনা কেশবপুরে সাজাপ্রাপ্ত আসামি পুলিশের হাতে ফের আটক অসহায় এক পরিবারের পাশে দাঁড়ালো ‘সাউথ লন্ডন ফাউন্ডেশন ১২ কেজি এলপিজির দাম একলাফে বাড়ল ৩৮৭ টাকা মোংলায় মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে মানববন্ধন কমফোর্ট হাউজিংয়ের ভবনে অনুমোদনবিহীন অতিরিক্ত ফ্ল্যাট নির্মাণ শেরপুরে তেল নিতে ব্যস্ত ট্যাগ অফিসার, ভোগান্তিতে বাইকাররা এসএসসি পরীক্ষা নিয়ে জরুরি নির্দেশনা আপনার কিডনি নীরবে নষ্ট হয়ে যাচ্ছে না তো লক্ষ্মীপুরে বিদ্যুৎস্পৃষ্টে দুই শ্রমিকের মৃত্যু নামাজের মাধ্যমে আল্লাহর সঙ্গে সম্পর্ক গড়ার ৫ উপায় ৯ম জাতীয় পে স্কেল বাস্তবায়নের দাবি এনসিপির ফটোশুটের নামে শ্লীলতাহানি গায়ক জাহিদ অন্তু কারাগারে ২ সাংবাদিককে হাতকড়া পরিয়ে থানায় পাঠালেন এসিল্যান্ড পহেলা বৈশাখ ঘিরে জাসাসের ব্যাপক প্রস্তুতি পেট্রোল পাম্পে তেল নিতে মোটরসাইকেলের ট্যাংক খুলে হাজির চালক রাত ৮টার মধ্যে দোকান-শপিংমল বন্ধের সিদ্ধান্ত যুক্তরাষ্ট্রে সিনেমার টিজার প্রকাশ করে বিতর্কে রণবীর রেলের সাগর চুরির কারিগর ফকির মো. মহিউদ্দীন! একইদিনে তিনটি অপমৃত্যুর ১৫ এপ্রিলের পর পোল্যান্ডের ভিসার আবেদন নেবে না সুইডিশ দূতাবাস বনদস্যু দমনে জোরালো অভিযানের ঘোষণা প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলামের ইরান যুদ্ধ নিয়ে যা বললেন ট্রাম্প কেশবপুরে ঘরের গ্রিল কেটে শিক্ষকের বাসায় চুরি আমিরাতের প্রেসিডেন্টের কাছে প্রধানমন্ত্রীর বার্তা লালবাগে নারীসহ মাদক ব্যবসায়ী আটক ঝিনাইগাতীতে পানি নিষ্কাশন বন্ধ, চরম দুর্ভোগে গ্রামবাসী আমতলীতে জমি বিরোধে বৃদ্ধা নিহত, অভিযুক্তরা পলাতক অনিয়ম ও মেয়াদোত্তীর্ণ ওষুধ: চাটখিলে দুই হাসপাতালকে অর্থদণ্ড শেরপুরে টাঙ্কে ভরা অজ্ঞাত নারীর অর্ধগলিত মরদেহ উদ্ধার শ্রীমঙ্গলের কিশোর হত্যা মামলায় দুই আসামি গ্রেফতার কয়রায় পৈতৃক সম্পত্তি দখলের অপচেষ্টা ও হয়রানির প্রতিবাদে মানববন্ধন সুন্দরবনে আজ থেকে শুরু হলো মৌয়ালরা টাঙ্গাইলে অনুমোদনহীন ৪ ইট ভাটায় সাড়ে ১২ লাখ টাকা জরিমানা কেশবপুরে কৃষকের মাঝে বীজ বিতরণ চাঁপাইনবাবগঞ্জে মাদকবিরোধী পথসভা ও লিফলেট বিতরণ বটিয়াঘাটায় অগ্নিকাণ্ডে ভস্মীভূত চায়ের দোকান চাঁপাইনবাবগঞ্জে স্কুলের চুরি হওয়া ৩টি টিভি উদ্ধার, গ্রেফতার ২ চাঁপাইনবাবগঞ্জে ফিলিং স্টেশন পরিদর্শনে  বিএসটিআই কর্মকর্তারা সিরাজগঞ্জে ফিটনেসবিহীন ও অননুমোদিত যান চলাচলে নিষেধাজ্ঞা ভোলাহাটে উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত শেরপুরে কফি চাষে আশার আলো দেখাচ্ছেন উদ্যোক্তা রংপুরে জাল ব্যান্ডরোল উদ্ধারের ঘটনায় ২ জনের ১৪ বছরের সশ্রম কারাদণ্ড সুন্দরবনের ডাকাত জোনাব বাহিনীর হাতে জিম্মি থাকা ১ জেলে উদ্ধার পাইকার সংকটে তরমুজ বাজার, চাষির চোখে লোকসানের শঙ্কা ইউকে চিং নামে পাড়ার নাম করণের দাবি সিএইচটির দুর্যোগ ঝুঁকি হ্রাস ও জলবায়ু পরিবর্তন ওরিয়েন্টেশন অনুষ্ঠিত খাগড়াছড়িতে তেল সংকটে পাম্পে দীর্ঘ লাইন উন্নয়নের মানচিত্রে যেন এক ‘বিচ্ছিন্ন দ্বীপ’ আজহারির ভিসা বাতিল, অস্ট্রেলিয়া ত্যাগের নির্দেশ

জাতীয় গৃহায়নে চলছে ঘুঘ বানিজ্য

পাঠক সংখ্যা
638

রাহিমা আক্তার মুক্তাঃ

জাতীয় গৃহায়নে ঘুষ-দুর্নীতি-অনিয়মের আরেক নাম জাতীয় গৃহায়ন কর্তৃপক্ষ। সিবিএ-এর নামধারী নেতাদের ছত্রছায়ায় জাতীয় গৃহায়ন কর্তৃপক্ষের প্রতিটি টেবিলে ঘুষ বাণিজ্য। পাঁচটার পর ঘুষের ভাগ-বাটোয়ারা চলে যাচ্ছে বিভিন্ন কর্মকর্তার পকেটে। এভাবেই চলছে জাতীয় গৃহায়ন কর্তৃপক্ষের কর্মকাণ্ড। সিবিএ নেতাদের অফিসে চলছে এই অপকর্ম। অভিযোগ আছে, সব ফাইলেই সেবাপ্রার্থীদের ঘুষ গুণতে হচ্ছে। ঘুষ বাণিজ্যের হোতা সিবিএ সভাপতি মুনছুর আলম, লিজ দলিলের দায়িত্বে নিয়োজিত জুলফিক্কার আলী,বিসিবি সাংগঠনিক আসরাফ, মোহাম্মদপুর এলাকার রেকর্ডরুমের নাফিনা, মিরপুরের রেকর্ডরুমের কামরুল ইসলামের বিরুদ্ধে রয়েছে সেবা প্রত্যাশীদের অনেক অভিযোগ।

অনুসন্ধানে জানা গেছে, রাজধানীর মিরপুর মোহাম্মদপুর এলাকার ফ্ল্যাটের সেল পারমিশন (বিক্রয় অনুমতি), হস্তান্তর সূত্রে বা দানসূত্রে মিউটেশন (নামজারি), চালান পাস, লিজ দলিলের স্বাক্ষর, দায় মুক্তি সনদ ও হাজিরাসহ বিভিন্ন কাজ করতে সেবা প্রার্থীদের পদে পদে হয়রানির শিকার হতে হচ্ছে।

যারা ঘুষ দিতে দ্বিধা করে না তাদের নির্ধারিত অঙ্কের ঘুষ গুনতে হচ্ছে। এসব ঘুষ গ্রহণ করছেন জাতীয় গৃহয়ন কর্তৃপক্ষের সিবিএর প্রভাবশালী নেতারা। প্রতি টেবিলে ঘুষ দিতে হচ্ছে বলে জানান, মোহাম্মদপুর সলিমুল্ল্যাহ রোর্ডের বাসিন্দা জাকির হোসেন। তিনি বলেন, টাকা ছাড়া ফাইল নড়ে না। একটি ফাইলের নম্বর দেখতেও টাকা গুনতে হচ্ছে। এর নাম জাতীয় গৃহায়ন কর্তৃপক্ষ।

জানা গেছে, কিছু চিহ্নিত কর্মকর্তা-কর্মচারীর সঙ্গে দালালদের সখ্যতা ব্যাপক। ঊর্ধ্বতন কর্মকর্তাদের কাছে চিহ্নিত কর্মচারী ও দালালদের উৎপাত সম্পর্কে অভিযোগ করতে গেলেই সহাস্যে বলা হয়, আপনি লিখিত অভিযোগ দেন ব্যবস্থা নিচ্ছি। এরপরই সেবা গ্রহীতা তার ফাইলের কথা চিন্তা করে চুপসে যান। গত কয়েক দিন জাতীয় গৃহায়ন কর্তৃপক্ষের প্রধান কার্যালয়ে নিচতলা, দোতলা ও তৃতীয় তলায় সরজমিন গিয়ে দেখা গেছে, প্রতিষ্ঠানটিতে বিভিন্ন কাজ করতে গিয়ে পদে পদে নির্ধারিত অঙ্কের ঘুষ দিতে হচ্ছে।

এ ব্যাপারে গতকাল জাতীয় গৃহায়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান দেলোয়ার হায়দারের মুঠোফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করেও তাকে পাওয়া যায়নি। এ কারণে তার মন্তব্য দেওয়া সম্ভব হলো না।

ভুক্তভোগীরা জানান, সেল পারমিশন (বিক্রয় অনুমতি) নিতে গেলে সর্বনিম্ন ১০-২০ হাজার টাকা ঘুষ দিতে হয়। ফ্ল্যাটভিত্তিক সেল পারমিশন বাবদ পাঁচ হাজার টাকা, হস্তান্তর বা দান সূত্রে মিউটেশন বাবদ (নামজারি) ১০-১৫ হাজার টাকা, বন্ধকী পারমিশন বাবদ পাঁচ হাজার টাকা, চালান পাস বাবদ ৫০০ টাকা, লিজ দলিলের স্বাক্ষর বাবদ দুই হাজার টাকা, দায় মুক্তি সনদ ইস্যু বাবদ পাঁচ হাজার টাকা এবং প্রতি জনের হাজিরার জন্য এক হাজার টাকা করে ঘুষ দিতে হয়।
মিরপুর ১১নং সেকশনে প্লট বরাদ্দপ্রাপ্ত রমজান আলীর সঙ্গে কথা বলে জানা গেছে, তিনি হাউজিং অফিসে কিস্তির টাকা জমা দেওয়ার জন্য এসেছেন। এরপর পাওয়ার অব এটর্নি করবে তারা। টাকা দেবে ২৫ লাখ। পাশে দাঁড়িয়ে থাকা তার ছেলে বলেন, পাঁচ বছর হাউজিংয়ের কর্মকর্তাদের পেছন পেছন ঘুরেছি। কোনো কাজ হয়নি। একবার প্লট বদলিয়ে দেওয়ার কথা বলা হয়েছিল। এর বেশি কিছু জানি না। আমাদের বেশি কথা বলতে নিষেধ করেছেন। বিকল্প বরাদ্দকৃত প্লটগুলোর মধ্যে কয়েকটি ফাইল ঘেঁটে দেখা গেছে, ৯৫ ভাগ বিকল্প বরাদ্দের ফাইলে আমমোক্তার নিয়োগ হয়ে গেছে বা লিজ ডিড হওয়ার পর বিক্রয় অনুমতির মাধ্যমে সাফ কবলা দলিল হয়েছে।

দুই রেকর্ডরুম, টাকা ছাড়া ফাইল বের হয় না : তৃতীয় তলার দুই রেকর্ড রুম যেন টাকার খনি। টাকা না দিলে ফাইল বের করা হয় না। প্লটের ঝামেলা বা রকমভেদে এ অর্থও নির্ভর করে। সরজমিন দুই রেকর্ডরুমের সামনেই দেখা যায় জটলা। যদিও রেকর্ডরুম দুটির সামনে দুটি বড় নোটিস টাঙানো রয়েছে। যাতে বলা হয়েছে, দয়া করে রেকর্ড রুমের সামনে ভিড় করবেন না। তিন তলার প্রথম রেকর্ডরুমটি থেকে লালমাটিয়া, মোহাম্মদপুরের বিভিন্ন এলাকার ফাইল দেওয়া হয়। এ রেকর্ডরুমটি দেখাশোনা করেন নাফিজা নামের এক রেকর্ডকিপার। অন্যদিকে মিরপুর এলাকার রেকর্ডরুমটি দেখাশোনা করেন কামরুল ইসলাম। নির্ধারিত কিছু ব্যক্তি ছাড়া সাধারণের তাদের সামনে থাকা দায়। ফাইল খুঁজতে গেলে নানা কথা শুনিয়ে শেষে বলা হয়, সংশ্লিষ্ট ডিলিং অ্যাসিস্ট্যান্ট ছাড়া ফাইলটি বের করা যাবে না। এরপরই নানা ধাপে হেনস্তার মুখোমুখি হতে হয়। এছাড়া, তিন তলায় সিঁড়ির পাশে একটি রুম থেকে টাকা ছাড়া কোনো চিঠি ইস্যু করা হয় না। দিনের পর দিন ঘোরানো হয়।

জাতীয় গৃহায়ন কর্তৃপক্ষের সহকারী পরিচালক নাম প্রকাশ না করার শর্তে বলেন, সিবিএ নেতাদের প্রভাবের কারণে ভালোভাবে কাজ করা মুসকিল হয়। তিনি বলেন, আমি সাধারণ পরিবারের সন্তান, এ কারণে বাস্তবে সেবা প্রার্থীদের সেবা দেওয়ার মানসিকতা নিয়ে কাজ করতে চাই। কিন্তু কিছু সিবিএ নেতার প্রভাবের কারণে জটিলতা সৃষ্টি হচ্ছে।

এবিষয়ে মন্তব্য জানতে চাইলে তিনি অফিসে গিয়ে মন্তব্য নিতে বলেন।

Facebook
X
LinkedIn
Threads
WhatsApp
Telegram
Email

Leave a Comment

বিটকয়েনের মাধ্যমে পাচার হচ্ছে কোটি কোটি টাকা

স্টাফ  রিপোর্টার॥ ক্রিপ্টো কারেন্সি বিটকয়েনের মাধ্যমে দেশ থেকে পাচার হচ্ছে কোটি কোটি টাকা। বিদেশে অর্থ পাচারের জন্য এক শ্রেণির কালো টাকার মালিক বিটকয়েনকে বেছে নিয়েছেন। একইসঙ্গে বিটকয়েন কেনা-বেচার মাধ্যমে কালো টাকার মালিকরা তাদের অবৈধ অর্থ সাদা করে নিচ্ছেন। সম্প্রতি ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের তেজগাঁও বিভাগ এক বিটকয়েন ব্যবসায়ীকে গ্রেফতারের পর এসব তথ্য জানতে পেরেছে। গোয়েন্দা কর্মকর্তারা বলছেন, দেশে অবৈধভাবে বিটকয়েন কেনাবেচা বেড়েছে। তারা ইতোমধ্যে বেশ কয়েকটি গ্রুপকে সনাক্ত করেছেন। রাজধানী ঢাকা থেকে মাহমুদুর রহমান জুয়েল নামে বিটকয়েন চক্রের এক সদস্যকে গ্রেফতার করেছে গোয়েন্দা পুলিশ। ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের উপ-কমিশনার (তেজগাঁও বিভাগ) বলেন, বিটকয়েন বাংলাদেশে অবৈধ। কিন্তু অনলাইনে বিটকয়েনে কেনাবেচার মাধ্যমে দেশ থেকে অর্থ পাচার হয়ে যাচ্ছে। আমরা এরকম বেশ কয়েকটি গ্রুপকে শনাক্ত করেছি। তাদের গ্রেফতারে অভিযান চালানো হচ্ছে। গোয়েন্দা কর্মকর্তারা

আরও পড়ুন
language Change