ডেস্ক রিপোর্টঃ
বিএনপি সরকারের দ্বিতীয় ও চলতি অর্থবছরের ১০ম জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি একনেক বৈঠক অনুষ্ঠিত হচ্ছে আজ রোববার। রাজধানীর বাংলাদেশ সচিবালয়ে আয়োজিত এ বৈঠকে সভাপতিত্ব করবেন প্রধানমন্ত্রী ও একনেক সভাপতি তারেক রহমান।
পরিকল্পনা মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, বৈঠকে মোট ১৭টি প্রকল্প অনুমোদনের জন্য উপস্থাপন করা হবে। এসব প্রকল্প বাস্তবায়নে ব্যয় ধরা হয়েছে প্রায় ৭ হাজার কোটি টাকা।উত্থাপিত প্রকল্পগুলোর মধ্যে পরিকল্পনা কমিশনের আর্থসামাজিক অবকাঠামো বিভাগের ৪টি, কৃষি-পানি-সম্পদ ও পল্লী প্রতিষ্ঠান বিভাগের ২টি এবং ভৌত অবকাঠামো বিভাগের ১১টি প্রকল্প রয়েছে। এছাড়া একনেকের অবগতির জন্য পরিকল্পনা মন্ত্রীর অনুমোদিত আরও ৩৩টি প্রকল্প উপস্থাপন করা হবে। এর আগে গত ৬ এপ্রিল অনুষ্ঠিত বর্তমান সরকারের প্রথম একনেক সভায় মোট ৪৮৩ কোটি ৪৩ লাখ টাকা ব্যয়ে ৫টি প্রকল্প অনুমোদন দেওয়া হয়েছিল।
সম্পাদক মন্ডলীর সভাপতি: কে এম মাসুদুর রহমান, সম্পাদক ও প্রকাশক: মোহাম্মদ মাসুদ।
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ২১/১ নয়াপল্টন (মসজিদ গলি),ঢাকা - ১০০০।
✆ ০১৫১১৯৬৩২৯৪, ০১৬১১৯৬৩২৯৪ 📧dailysobujbangladesh@gmail.com.
কপিরাইট © ২০২৫ দৈনিক সবুজ বাংলাদেশ সর্বস্বত্ব সংরক্ষিত