শেখ তাইজুল ইসলাম, মোংলাঃ
বাগেরহাটে সরকারিকৃত কলেজ শিক্ষক সমিতির মতবিনিময় সভা ও কমিটি গঠন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। ২৫ এপ্রিল সকাল সাড়ে ১০ টায় বাগেরহাট খাঁনজাহান আলী কলেজের শিক্ষক মিলনায়তন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।
বাগেরহাটের কচুয়া সরকারি মহিলা কলেজের প্রভাষক মোঃ বনী আমিনের সভাপতিত্বে এবং শরণখোলা সরকারি কলেজের প্রভাষক মোঃ আলীম আল-রেজার সঞ্চালনায় অনুষ্ঠানে। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন (সকশিসে)-র কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি আবু-সাইদ মোঃ আতিকুর রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন (সকশিসে)-র কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক রওশানুল কাওসার।
সকশিসে মতবিনিময় সভা ও কমিটি গঠন অনুষ্ঠানে উপস্থিত সকলের সম্মতিক্রমে রামপাল সরকারি কলেজের প্রভাষক কাজী ফারজানা মুন্নী কে সভাপতি এবং শরণখোলা সরকারি কলেজের প্রভাষক মোঃ আলীম আল-রেজা শোভন কে সাধারণ সম্পাদক করে ২১ সদস্য বিশিষ্ট একটি কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়। সভায় বক্তারা বলেন পরবর্তীতে বাগেরহাটের সকল উপজেলায় পর্যায়ক্রমে (সকশিসে)-র কমিটি গঠন করা হবে।
সম্পাদক মন্ডলীর সভাপতি: কে এম মাসুদুর রহমান, সম্পাদক ও প্রকাশক: মোহাম্মদ মাসুদ।
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ২১/১ নয়াপল্টন (মসজিদ গলি),ঢাকা - ১০০০।
✆ ০১৫১১৯৬৩২৯৪, ০১৬১১৯৬৩২৯৪ 📧dailysobujbangladesh@gmail.com.
কপিরাইট © ২০২৫ দৈনিক সবুজ বাংলাদেশ সর্বস্বত্ব সংরক্ষিত