স্পোর্টস ডেস্কঃ
২০২২ বিশ্বকাপে মেসির হাতে শিরোপা তুলে দিতে নিজেদের উড়াড় করে দিয়েছিলেন ডি মারিয়া-ডি পলরা। এবার ২০২৬ বিশ্বকাপ জিতে কিংবদন্তি ক্রিশ্চিয়ানো রোনালদোর আন্তর্জাতিক ক্যারিয়ারকে স্মরণীয় করে তুলতে চান পর্তুগালের মিডফিল্ডার ব্রুনো ফার্নান্দেজ।
আগামী জুনে তার ক্যারিয়ারের রেকর্ড ষষ্ঠ বিশ্বকাপে অংশ নিতে যাচ্ছেন রোনালদো। এরপরই ফুটবল মাঠ থেকে নিজেকে সরিয়ে নিতে পারেননি তিনি। এ প্রসঙ্গে ফার্নান্দেজ বলেন, শেষ বিশ্বকাপটা যদি আমরা রোনালদোর হাতে ট্রফি তুলে দিয়ে শেষ করতে পারি, সেটা হবে অসাধারণ একটি মুহূর্ত। তিনি বলেন, এটি শুধু পর্তুগালের জন্য নয়, বরং বিশ্ব ফুটবলে রোনালদোর অবদানের প্রতি সম্মান জানানোর একটি সুযোগ। আমি সত্যিই আশা করি আমরা এটা করতে পারব, শুধু দেশের জন্য নয়, বরং ফুটবলে রোনালদোর অবদানের জন্যও।
উল্লেখ্য, রোনালদো আন্তর্জাতিক ফুটবলের ইতিহাসে সর্বোচ্চ গোলদাতা ১৪৩ গোল। ইউরো এবং ন্যাশনস ট্রফি দুইবার ট্রফি তুলে ধরলেও এখনও পর্যন্ত বিশ্বকাপ জিততে পারেননি পাঁচবারের ব্যালন ডি’অর জয়ী এই তারকা। ২০২৬ বিশ্বকাপে পর্তুগালের গ্রুপ পর্ব শুরু হবে ১৭ জুন, যেখানে তাদের প্রথম ম্যাচ ডিআর কঙ্গোর বিপক্ষে। এরপর ২৩ জুন উজবেকিস্তান এবং ২৭ জুন কলম্বিয়ার মুখোমুখি হবে তারা।
সম্পাদক মন্ডলীর সভাপতি: কে এম মাসুদুর রহমান, সম্পাদক ও প্রকাশক: মোহাম্মদ মাসুদ।
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ২১/১ নয়াপল্টন (মসজিদ গলি),ঢাকা - ১০০০।
✆ ০১৫১১৯৬৩২৯৪, ০১৬১১৯৬৩২৯৪ 📧dailysobujbangladesh@gmail.com.
কপিরাইট © ২০২৫ দৈনিক সবুজ বাংলাদেশ সর্বস্বত্ব সংরক্ষিত