তারিখ লোড হচ্ছে...

ই-পেপার

শিরোনাম
খেলাফত মজলিসের আমিরের সঙ্গে ইরানের হাইকমিশনারের সাক্ষাৎ ঝিনাইগাতীতে বিশিষ্ট ব্যাবসায়ীর বাসায় চুরি সর্বোচ্চ সতর্কতা দেশের বিমানবন্দর যমুনা অয়েলে ব্যাপক রদবদল, বদলী হয়েও চেম্বার দখলে রেখেছে ক্ষমতাধর মাসুদুল ইসলাম মাসুদ উদ্দিন চৌধুরী ফের ৩ দিনের রিমান্ড ড. ইউনূসের অতি গুরুত্বপূর্ণ ব্যক্তির মর্যাদা কমল টস জিতে বোলিংয়ে বাংলাদেশ পদত্যাগ করলেন কিশোরগঞ্জ বিশ্ববিদ্যালয়ের ২০ শিক্ষক লাঠি দিয়ে পিটিয়ে যুবককে হত্যা নতুন চমক, হোয়াটসঅ্যাপেই হবে মোবাইল রিচার্জ বাবার কাটা খাল পুনঃখনন করলেন প্রধানমন্ত্রী বজ্রপাতে প্রাণ গেল এক বৃদ্ধের বিনামূল্যে ডিগ্রি পর্যন্ত মেয়েদের শিক্ষাব্যবস্থা করবে প্রধানমন্ত্রী রাবিতে ডিনস্ অ্যাওয়ার্ড পেলেন ১৬ শিক্ষার্থী প্রেমের আগ্রহ বাড়াতে টাকা দিচ্ছে জাপান মানবতাবিরোধী মামলায় সাবেক এমপি গোলাপকে গ্রেফতার মোবাইল গ্রাহকদের জন্য বড় সুখবর আমরা অনেক কথা বলি, কিন্তু বাস্তবায়ন করি না নারীদেরকে এলপিজি কার্ড দেবে সরকার কাস্টমস কর্মকর্তাকে হত্যা, জড়িত ৫ জন গ্রেফতার ঝড়ে ঘরের ওপর গাছ পড়ে একই পরিবারের ৩ জন নিহত বিশ্ববাজারে তেলের দামে বড় লাফ যে গ্রহ হীরা দিয়ে তৈরি শহীদ জিয়ার মাজারে জিয়া শিশু কিশোর মেলার নতুন কমিটির শ্রদ্ধা বিশ্বকাপ প্রাইজমানি বাড়ানোর ঘোষণা ফিফার যশোরে উলশী খাল পুনর্খনন কর্মসূচি উদ্বোধন প্রধানমন্ত্রীর পবিত্র হজ পালন করতে গিয়ে ৪ বাংলাদেশির মৃত্যু ঢাকায় ২৪ ঘণ্টায় ৪১ মিলিমিটার বৃষ্টি: আজও বজ্রসহ বৃষ্টির পূর্বাভাস ঢাবি শিক্ষার্থীর আত্মহত্যা, শিক্ষক সুদীপকে কারাগারে আটকের আবেদন রায়গঞ্জে বজ্রপাতে যুবকের মৃত্যু যুদ্ধ বন্ধে যুক্তরাষ্ট্রকে নতুন প্রস্তাব ইরানের হাইকোর্টে এমপি মুফতি আমির হামজার আগাম জামিন রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ আয়কর রিটার্ন নিয়ে কঠোর হচ্ছে এনবিআর যশোরে পৌঁছালেন তারেক রহমান বিএনপি না হয়ে সাংবাদিক হোন: অর্থমন্ত্রী হাসপাতালের খাবার খেয়ে যাচাই করলেন এমপি রোনালদোর ক্যারিয়ারকে পূর্ণতা দিতে চান ব্রুনো পরীক্ষার হলে ফ্যান খুলে মাথায় পড়ল শিক্ষার্থীর চট্টগ্রাম বন্দরে ৩৪ হাজার টন জেট ফুয়েল নিয়ে জাহাজ বাবার গ্রেফতার ইস্যুতে পূজা চেরী: আমাকে জড়াবেন না রাজউক ইমারত পরিদর্শক মোঃ আমিনুল ইসলামের বিরুদ্ধে ঘুষ বাণিজ্যের অভিযোগ চার বিভাগে ধেয়ে আসছে শক্তিশালী কালবৈশাখী ঝড় শিক্ষার্থীরা এখন ভাইরাল হতে চায় সিবিএ নেতার বরখাস্ত প্রত্যাহারে যমুনা অয়েল কর্তৃপক্ষকে আওয়ামিলীগ নেতা আজম নাসিরের বড় ভাইয়ের চাপ ঢাকায় লোডশেডিংয়ের পরিকল্পনা সম্পর্কের পর বিয়ের গুঞ্জনে আনুশকা সোমবার যশোর যাচ্ছেন প্রধানমন্ত্রী বাংলাদেশের এই মুহূর্তে প্রধান সমস্যা কী সম্পাদক-প্রকাশক পরিষদের আত্মপ্রকাশ, নেতৃত্বে আয়ান, খায়রুল ও মতিউর

রাবিতে ডিনস্ অ্যাওয়ার্ড পেলেন ১৬ শিক্ষার্থী

রাবিতে ডিনস্ অ্যাওয়ার্ড পেলেন ১৬ শিক্ষার্থী
পাঠক সংখ্যা
638

ডেস্ক রিপোর্টারঃ

কৃতিত্বপূর্ণ ফলাফলের জন্য রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) কলা অনুষদের ১২ বিভাগের ১৬ শিক্ষার্থীকে ‘ডিনস্ অ্যাওয়ার্ড’ দেওয়া হয়েছে। সোমবার (২৭ এপ্রিল) বেলা ১১টার দিকে বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনে আয়োজিত বর্ণাঢ্য অনুষ্ঠানের মধ্য দিয়ে তাদের হাতে এ সম্মাননা তুলে দেওয়া হয়।

অ্যাওয়ার্ড প্রাপ্ত শিক্ষার্থীরা হলেন-দর্শন বিভাগের আতিয়া সাকেরা সহীহ ও মো. আলমগীর হোসেন, ইতিহাস বিভাগের লতিফা খাতুন ও মাহফুজা সুলতানা মুক্তা, ইংরেজি বিভাগের মো: আসাদুজ্জামান রাফি, বাংলা বিভাগের সাবরিনা মমতাজ রিপা ও পলি রানী, ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের মোছা. ফাতেমা নাসরিন, আরবী বিভাগের মো. মাহমুদুল হাসান, ইসলামিক স্টাডিজ বিভাগের উম্মে হাবিবা, সংগীত বিভাগের অনিন্দিতা আলমগীর, নাট্যকলা বিভাগের মেফতাহুন নাহার, ফারসি ভাষা ও সাহিত্য বিভাগের খায়রুন নাহার আলো, সংস্কৃত বিভাগের জাকিয়া সুলতানা ও মনিরা আক্তার, উর্দু বিভাগের মনিজা আক্তার।

অনুভূতি জানতে চাইলে অ্যাওয়ার্ডপ্রাপ্ত সংগীত বিভাগের শিক্ষার্থী অনিন্দিতা আলমগীর বলেন, আমি মহান আল্লাহর প্রতি কৃতজ্ঞ, যে আমার কষ্ট, পরিশ্রম সফল হয়েছে৷ এ যাত্রায় যারা সবসময় আমার পাশে ছিলেন বিশেষ করে আমার বাবা-মা, বিভাগের শিক্ষক, শিক্ষিকা, সহপাঠীদের ধন্যবাদ জানাতে চাই। আজকের দিনটি আমার জন্য অত্যন্ত আনন্দের, ডিনস্ অ্যাওয়ার্ড পেয়ে আমার খুব ভালো লাগছে৷কলা অনুষদের ডিন অধ্যাপক ড. মোহাম্মদ বেলাল হোসেন বলেন, আজ যারা অ্যাওয়ার্ড পেয়েছে তাদের জন্য দিনটি বিশেষ অর্জনের, আর যারা পায়নি তাদের জন্য এটি অনুপ্রেরণার। যেসকল শিক্ষার্থী এবার পুরস্কৃত হতে পারেনি, তারা যেন নিরাশ না হয়ে নিয়মিত চেষ্টা চালিয়ে যায়- কঠোর অধ্যবসায় থাকলে ভবিষ্যতে সফলতা আসবেই।

তিনি আশাবাদ ব্যক্ত করে বলেন, পুরস্কারপ্রাপ্ত শিক্ষার্থীরা যেন নিজেদের দক্ষতা কাজে লাগিয়ে দেশের উন্নয়ন এবং মানবসম্পদ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য জরুরি কাজে ঢাকায় অবস্থান করায় উপস্থিত থাকতে পারেননি বলে দুঃখ প্রকাশ করেছেন। পাশাপাশি অনুষ্ঠানে উপস্থিত সকল সম্মানিত অতিথিদের প্রতি আন্তরিক ধন্যবাদ জ্ঞাপন করছি। বিশ্ববিদ্যালয়ের উপউপাচার্য অধ্যাপক ড. মাঈন উদ্দিন বলেন, একটা জায়গায় যেতে অনেক ধৈর্য ও পরিশ্রম দরকার। সবার আগে দরকার মোটিভেশন। এই মোটিভেশন দিয়ে মানুষকে অনেকদূর এগিয়ে নিয়ে যায়। তারা খুব সহজেই কঠিন কাজকে অনেক সহজে করতে পারে। আমার কাছে মনে হয়, ডীনস অ্যাওয়ার্ড প্রোগ্রাম গুলো হলো তেমনই একটি মোটিভশনাল প্রোগ্রাম।

তিনি আরও বলেন, ডিনস অ্যাওয়ার্ড যারা পেয়েছেন নিশ্চয়ই তারা অনেক মেধাবী ও পরিশ্রমী। তোমরা এই বিশ্ববিদ্যালয়ের সেরা শিক্ষার্থী নির্বাচিত হয়ে যে সম্মান অর্জন করেছ সেই ধারাবাহিকতা বজায় রাখবে এই প্রত্যাশা করছি। অনুষ্ঠানে কলা অনুষদের অধিকর্তা অধ্যাপক ড. মো. বেলাল হোসেনের সভাপতিত্বে উপ-উপাচার্য অধ্যাপক ড. মোহা. ফরিদ উদ্দীন খান, কোষাধ্যক্ষ অধ্যাপক মতিয়ার রহমান, প্রক্টর অধ্যাপক মাহবুবর রহমান, ছাত্র উপদেষ্টা ড. আমিরুল ইসলাম, জনসংযোগ দপ্তরের প্রশাসক অধ্যাপক ড. আখতার হোসেন মজুমদার, কলা অনুষদের সাবেক ডিন অধ্যাপক ফজলুল হক ও বিভিন্ন বিভাগের শিক্ষক-শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

Facebook
X
LinkedIn
Threads
WhatsApp
Telegram
Email

Leave a Comment

জনস্বাস্থ্য পেশার সম্ভাবনা নিয়ে আইএসইউতে সেমিনার

জনস্বাস্থ্য পেশার সম্ভাবনা নিয়ে আইএসইউতে সেমিনার

ডেস্ক রিপোর্টঃ ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড ইউনিভার্সিটিতে (আইএসইউ) মাস্টার অব পাবালিক হেলথ প্রোগ্রামের আয়োজনে জনস্বাস্থ্য পেশার সুযোগ ও সম্ভাবনা শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) বিকেলে আইএসইউ-এর মহাখালী ক্যাম্পাসে সেমিনার অনুষ্ঠিত হয়। মূল আলোচক হিসেবে উপস্থিত ছিলেন অস্ট্রেলিয়ার ফেডারেশন ইউনিভার্সিটির জনস্বাস্থ্য বিভাগের অধ্যাপক, গবেষণা বিষয়ক সহযোগী ডিন এবং অস্ট্রেলিয়ার জনস্বাস্থ্য সমিতির ভাইস প্রেসিডেন্ট প্রফেসর ড. আজিজ রহমান। প্রফেসর ড. আজিজ অংশগ্রহণকারীদের উদ্দেশে বলেন, পাবলিক হেলথের প্রতিটি উদ্যোগই গবেষণানির্ভর হওয়া উচিত। নীতি, প্রোগ্রাম ও সমাধানগুলো বৈজ্ঞানিক প্রমাণের ওপর ভিত্তি করে তৈরি করতে হবে। গবেষণার মাধ্যমে আমরা সমাজের স্বাস্থ্য চ্যালেঞ্জগুলো চিহ্নিত করতে পারি এবং সঠিক তথ্যের ভিত্তিতে কার্যকরী সমাধান আনতে পারি। তিনি আরও বলেন, জনস্বাস্থ্য পেশা কেবল একটি চাকরি নয়, এটি সমাজের কল্যাণে অবদান রাখার এক অসাধারণ সুযোগ। এ ক্ষেত্রটি পেশাগত সম্ভাবনা এবং

আরও পড়ুন
language Change