তারিখ লোড হচ্ছে...

ই-পেপার

শিরোনাম
রামগড় কলেজে মাদক ও জুয়ার ক্ষতিকর দিক সম্পর্কে লিফলেট বিতরন ঝিনাইগাতীতে চায়না দুয়ারি জালে নির্বিচারে দেশীয় মাছের অস্তিত্ব সংকটে শ্রীবরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে অনুষ্ঠিত হলো বৈজ্ঞানিক সেমিনার বিসিবি পরিচালক ও এজ গ্রুপ কমিটির ভাইস চেয়ারম্যান নির্বাচিত হওয়ায় আনন্দ মিছিল আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিল শেরপুরে পাহাড়ি ঢলে জলমগ্ন সড়ক হাতিমুড়া পুলিশ ক্যাম্প আকস্মিক পরিদর্শনে খাগড়াছড়ির পুলিশ সুপার কেশবপুরে দুর্নীতি প্রতিরোধ বিষয়ক বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত নগরীর চান্দগাঁও থানা এলাকায় অভিযান চালিয়ে ইয়াবাসহ এক যুবক গ্রেফতার শিবগঞ্জ সীমান্তে বিজিবির অভিযানে চোরাই মোবাইল ও মোটরসাইকেলসহ আটক ১ অস্ট্রেলিয়ার বিপক্ষে টি-টোয়েন্টি স্কোয়াড ঘোষণা করলো বাংলাদেশ আদ-দ্বীন হাসপাতালে ৬ শিশু মৃত্যুর ঘটনা অমার্জনীয় অপরাধ চবিতে শিক্ষার্থীদের জন্য আবার জোবাইক সেবা চালু লন্ডন বিএনপির এক আলোকিত অধ্যায়, শেখ মোঃ ইয়াওর শিক্ষা খাতে বাড়তে পারে ৪৩ হাজার কোটি টাকা বাজেটে দুদকের বরাদ্দ কমেছে রামিসাসহ অন্যান্য ধর্ষণ-হত্যা মামলার বিচার বিরতিহীনভাবে চলবে শিবগঞ্জ বিজিবির অভিযানে চোরাই মোবাইল ও মোটরসাইকেলসহ আটক ১ কেন্দ্রীয় কমিটি ঘিরে উচ্ছ্বাস: চাটখিলে যুবদলের র‍্যালিতে তারেক রহমানকে অভিনন্দন সুনামগঞ্জে এক যৌতুকলোভী স্বামীর বিরুদ্ধে স্ত্রীর সংবাদ সম্মেলন বিশ্বকাপ ২০২৬: তিন দেশে কখন কোথায় উদ্বোধনী অনুষ্ঠান চাঁপাইনবাবগঞ্জ পৌরসভায় বর্জ্য পৃথকীকরণ কার্যক্রম জোরদারে কর্মশালা অনুষ্ঠিত যুক্তরাষ্ট্রের এফ-৩৫, এফ-১৫ ও এফ-১৬ যুদ্ধবিমান লক্ষ্য করে ইরানের হামলা রামগড় পুলিশের অভিযানে মাদক সেবনকালে ৯ যুবক আটক বরগুনায় পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস-২০২৬ অনুষ্ঠিত বিশ্বকাপ উপলক্ষে স্মারক ডাকটিকিট উন্মোচন করলেন প্রধানমন্ত্রী সুন্দরবনের কুখ্যাত ডাকাত বাহিনীর তিন সক্রিয় সদস্য অস্ত্র ও গোলাবারুদসহ গ্রেফতার ‎মোংলায় আন্তঃজেলা চোর চক্রের ৬ সদস্য গ্রেফতার উদ্ধার ৪ মোটরসাইকেল মাদক, সন্ত্রাস ও চাঁদাবাজমুক্ত সমাজ গড়ার প্রত্যয় নিয়ে ৯ নং কুড়িকাহনীয়া চেয়ারম্যান পদে প্রার্থী আকরাম... বিশ্বব্যাংকের সঙ্গে বাংলাদেশের ৪০৪ মিলিয়ন ডলারের ঋণ-অনুদান চুক্তি স্বাক্ষর ক্ষুদ্র জাতিগোষ্ঠীর কল্যাণে পৃথক অধিদপ্তর গঠন করা হবে: মির্জা ফখরুল গাবতলী সেতুতে উড়ছে ৪৮ দেশের পতাকা বাজেট ২০২৬-২৭: কর ও ভ্যাট নিয়ে আসতে পারে বড় সিদ্ধান্ত সেনাবাহিনীর মানবিক উদ্যোগে পাহাড়ের অসহায় মানুষের চোখে ফিরছে আলোর স্বপ্ন রামগড়ে ছয় কেজি গাঁজা সহ সিএনজি চালক আটক প্রধানমন্ত্রীর আগমন ঘিরে শ্রীমঙ্গল ও রাজনগরে ব্যাপক প্রস্তুতি ডেঙ্গু রোগীর অনুপাতে চিকিৎসকের ব্যবস্থা করা হবে : স্বাস্থ্যমন্ত্রী জেলা প্রশাসকে ফুলেল শুভেচ্ছা জানিয়েছেন পাটকেলঘাটা ক্লাব  বাজারে ফের বাড়ল তেলের দাম বাগেরহাটে শিশুকে ধর্ষণের অভিযোগে একজন গ্রেফতার মানবিক ও সামাজিক কাজের পাশাপাশি ৭নং ওয়ার্ডের সেবক হতে চান: মিজানুর রহমান ব্যভিচারের মামলায় খালাস পেলেন নাসির-তামিমা স্বপ্লের গাফিলতি’তে ১৫ লাখ গ্রাহক এখন বিপদগ্রস্থ হাইতির ‘গ্যাং সাপ্রেশন ফোর্স’-এ অংশ নেবে বাংলাদেশ: সেনাপ্রধান সন্ধ্যার মধ্যে দেশের ঝড়ের আশঙ্কা বড় জয় দিয়ে বিশ্বকাপের প্রস্তুতি সারল আর্জেন্টিনা ঢাকা-ময়মনসিংহ-জামালপুর রুটে ট্রেন চলাচল বন্ধ পে-স্কেল, গ্রেড-পেনশন নিয়ে বড় চমক জাতিসংঘ শান্তিরক্ষী দিবসে সেনাকুঞ্জে প্রধানমন্ত্রী শিক্ষার আলো ছড়াতে দীঘিনালায় সেনাবাহিনীর উদ্যোগ

যমুনা অয়েলে ব্যাপক রদবদল, বদলী হয়েও চেম্বার দখলে রেখেছে ক্ষমতাধর মাসুদুল ইসলাম

যমুনা অয়েলে ব্যাপক রদবদল, বদলী হয়েও চেম্বার দখলে রেখেছে ক্ষমতাধর মাসুদুল ইসলাম
পাঠক সংখ্যা
638

নিজস্ব প্রতিবেদকঃ

যমুনা অয়েলে একক আধিপাত্য : পাচঁ পদে মাসুদুল ইসলাম, নতুন এমডি চাপে “শিরোনামে বিভিন্ন গণমাধ্যমে বার্তায় ১৯ এপ্রিল অনলাইন ভার্সন এবং ২০ এপ্রিল প্রিন্টিংয়ে অনুসন্ধানী প্রতিবেদন প্রকাশিত হয়। সেই প্রতিবেদনে বের হয়ে এসেছে যমুনা অয়েলের সুপার পাওয়ার মাসুদুল ইসলামের বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির বিশদ খতিয়ান। এরপরই নড়েচড়ে বসে বিপিসি।

এরই মধ্যে মাসুদুল ইসলামের বিরুদ্ধে কোন তদন্ত কমিটি না করেই যমুনা অয়েল কোম্পানি লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মো: ইউসুফ হোসেন ভুইয়া নামে মাত্র একটা বদলীর আদেশ দিয়ে বিষয়টি ধামাচাপা দেয়ার চেষ্টা করে। ২৩ এপ্রিল যমুনা অয়েলের উচ্চ পদস্থ চার কর্মকর্তাকে বদলীর আদেশ দেন প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচাল। এদের তালিকায় আছে আলোচিত সেই ক্ষমতাধর মাসুদুল ইসলামও। শুধু মহাব্যবস্থাপক মার্কেটিং পদ থেকে তাকে প্রত্যাহার করা হয়অবশ্য এই পদ থেকে প্রত্যাহারের ফলে তিনি বিটুমিন সরবরাহ এবং অর্থ বিনিয়োগ কমিটির আহবায়ক পদটিও হারিয়েছেন, কারন এই দুটো পদই জিএম মার্কেটিংয়ের বিভাগে অর্ন্তভুক্ত। অর্থ্যাৎ মার্কেটিং বিভাগ থেকে প্রত্যাহারের সাথে সাথে এক সাথে তিনটি পদ হারায় ক্ষমতাধর মাসুদুল ইসলাম। তবে তিনি জিএম এইচ আর এবং কোম্পানি সচিব দুটো পদে এখনো বহাল তবিয়তে। যদিও যমুনা অয়েলের কর্মকর্তা, কর্মচারীরা দীর্ঘদিন ধরে দাবি তুলে আসছে তাকে কোম্পানি সচিব পদ থেকে প্রত্যাহারের জন্য। এছাড়া যমুনা অয়েল কোম্পানি লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালনা পর্ষদের সদ্য বিদায়ী চেয়ারম্যান ইউনুছুর রহমান তাকে কোম্পানী সচিব থেকে প্রত্যাহারের জন্য সুপারিশও করেছিলেন, কিন্তু কোন ফল হয়নি।

এদিকে মজার বিষয় হলো নতুন এমডি চাপের মুখে শিরোনামে আমার বার্তায় প্রকাশিত সেই অনুসন্ধানী প্রতিবেদন আবারও প্রমানিত হলো। জিএম মার্কেটিং থেকেও মাসুদুল ইসলামকে ছড়িয়ে দেয়া হয়েছে তা সপ্তাহ খানিক হতে চলছে, কিন্তু তিনি এখনো মার্কেটিং বিভাগের চেম্বার ছাড়েনি। এমনকি এখনো তিনি রয়ে গেছেন চেম্বার বন্টনের দায়িত্বেও। যেকারনে বদলী হওয়ার পরেও আগের মতো তিনটি চেম্বারই দখলে রেখেছেন। নতুন পদ উন্নতি প্রাপ্ত হাসান ইমাম মহাব্যবস্থাপক বিপণন পদের দায়িত্ব বুজে নিলেও মাসুদুল ইসলামের কাছ থেকে মার্কেটিং বিভাগের চেম্বার বুজে নিতে পারেনি। এদিকে বদলীর আদেশ দিয়েই চুপচাপ বসে আছেন প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক। নতুন দায়িত্ব প্রাপ্ত মার্কেটিং বিভাগের জিএমকে চেম্বারও বুজে দেয়ার নুন্যতম আগ্রহ দেখা যাচ্ছেনা ব্যবস্থাপনা পরিচালকের। এমনকি চেম্বার ছেড়ে দেয়ার কোন তাগাদাও দিচ্ছেনা মাসুদুল ইসলামকে। যমুনা অয়েলের একাধিক দায়িত্বশীল কর্মকর্তা দাবি করছে মার্কেটিং বিভাগের সাথে সম্পৃক্ত না থাকা সত্ত্বেও জিএম (এইচআর) মাসুদুল ইসলাম বর্তমানে ভিটামিন কমিটির প্রধান হিসেবে দায়িত্ব পালন করে আসছেন। এছাড়া বিটুমিন সংক্রান্ত কার্যক্রম ও সংশ্লিষ্ট কমিটির উপর তার প্রভাব ও নিয়ন্ত্রণ বিদ্যমান রয়েছে। বিষয়টি প্রতিষ্ঠানের প্রশাসনিক কাঠামো ও দায়িত্ব বণ্টনের স্বচ্ছতা সম্পর্কে বিভিন্ন প্রশ্নের জন্ম দিচ্ছে।

সক্রিয় মাসুদুল ইসলাম সিন্ডিকেট নামে মাত্র একটি পদ থেকে মাসুদুল ইসলামকে প্রত্যাহার করা হলেও তার ক্ষমতার নুন্যতম ভাটা পড়েনি প্রতিষ্ঠানটিতে। গেল শনিবার সন্ধ্যায় চট্টগ্রাম সিটিকর্পোরেশনের সাবেক মেয়র ও নিষিদ্ধ সংগঠন চট্টগ্রাম মহানগর আওয়ামীলীগের সাবেক সাধারণ সম্পাদক আজম নাসিরের বড় ভাই সাইফুদ্দিনকে নিয়ে হাজির হয় এমডির চেম্বারে। সুপারিশ করেন মাসুদুল ইসলামের অন্যতম সহযোগী চট্টগ্রাম মহানগর জাতীয় শ্রমিক লীগের নেতা ও যমুনা অয়েল কর্মচারী ইউনিয়নের সাধারণ সম্পাদক ও আজম নাসিরের অত্যান্ত সহোচর মুহাম্মদ এয়াকুবের চাকরি ফেরতের। উল্লেখ্য যে এই সিবিএ নেতা বর্তমানে চাকরি থেকে সাময়িক বরখাস্ত। যেখানে নিষিদ্ধ সংগঠন আওয়ামিলীগ নেতা কর্মীরা পুলিশ আতংকে আত্মগোপনে, সেখানে যমুনা অয়েলে মাসুদুল ইসলাম মহরা দেয় আওয়ামিলীগের শীর্ষ নেতার সহোদরকে নিয়ে ।
এদিকে জিএম মার্কেটিং থেকে তাকে বদলী করা হলেও তার নিয়ন্ত্রিত সিন্ডিকেট সদস্যেদের বিরুদ্ধে কোন এক অদৃশ্য শক্তির ইশারায় ব্যবস্থা নেয়া হচেছনা প্রতিষ্ঠানটিতে জুড়ে এখনো সক্রিয় মাসুদুল ইসলামের সকল সিন্ডিকেট সদস্যরা। এদের একজন মোঃ মাকসুদুর রহমান এজিএম টার্মিনাল (অতিরিক্ত দায়িত্ব) বিগত সময় চাকরী করেছে হিসাব শাখায় কিন্তু বছর খানিক আগে তাকে দায়িত্ব দেয়া হয় এজিএম টার্মিনাল পদে ( অতিরিক্ত দায়িত্ব) ৷

অপারেশন বিভাগে কাজ করার নুন্যতম অভিজ্ঞতা নেই,কিন্তু সেই মাকছুদুর রহমানকে ১১ নবেম্বর ২০২৫ তারিখে এজিএম টার্মিনাল পদে চলতি দায়িত্বে পদায়ন করে মানব সম্পদ বিভাগের জিএম এই মো : মাসুদুল ইসলাম৷ সিন্ডিকেট তালিকায় আরো আছে দৌলতপুর ডিপোর সিবিএ নেতা দেলোয়ার হোসেন বিশ্বাস, বাঘাবাড়ি ডিপোর ইনচার্জ আবুল ফজল মো: সাদেকিন, এসিস্ট্যান্ট ম্যানেজার মাহবুবুল আলম। কোন নিয়মনীতি ছাড়াই বাঘাবাড়ির এই দুই কর্মকর্তা একই ডিপোতে পাঁচ বছর ধরে চাকরি করছে। পাশাপাশি এই দুই কর্মকর্তার বিরুদ্ধে গত বছর স্থানীয় পেট্রোল পাম্প মালিকেরা জালানি সচিব বরাবর লিখিত অভিযোগও করেছে , কিন্তু অদৃশ্য শক্তির ইশারায় সেই অভিযোগ ফাইলবন্দী অবস্থায় পরে আছে। সিন্ডিকেটে আরও আছে পার্বতীপুর ডিপো থেকে সদ্য বদলীকৃত আইয়ুব আলী ( সিবিএ নেতা এয়াকুবের সহোদর) , ভৈরব ডিপোর ডেপুটি ম্যানেজার মতিয়ার রহমান , ধীমান কান্তি দাস মানেজার ( ফাইনান্স) ও হোসেন মোহাম্মদ ইয়াহিয়া ডেপুটি ম্যানেজার (এডমিন) এমডির দপ্তর প্রধান কার্যালয়।

মাসুদুল ইসলাম সিন্ডিকেটের নিয়ন্ত্রণে রাখতে মরিয়া ধীমান কান্তি দাস ও হোসেন মোহাম্মদ ইয়াহিয়া নামক যমুনা অয়েলের এই দুই কর্মকর্তা। প্রথম জন ২০০৭ সালে একাউন্টস অফিসার হিসাবে প্রধান কার্যালয়ে যোগদান করে। বর্তমানে ম্যানেজার (ফাইনান্স)। দ্বিতীয় জনের চাকরিতে যোগদান ২০১১ সালে। দীর্ঘ চাকরি জীবনে এদের কোনো বদলী নাই। যদিও ২০২৪ সালের ২৪ নভেম্বর বিপিসির সমন্বিত সভায় সিদ্ধান্ত হয়েছে তাদের অধীনস্থ কোম্পানি সমুহে ৩ বছরের অধিক কর্মরত, ওদেরকে বদলী করতে। কিন্তু এই দুজনের বেলায় কিছুই হয়নি৷ বরং হোসেন মোহাম্মদ ইয়াহিয়া দেখভালের দায়িত্ব পালন করছে এমডির গোপনীয় সহকারে হিসাবে। এমডির দপ্তরে যেকোনো অভিযোগ গেলে তার হাত দিয়েই যেতে হয়। জিএম এইচ আরের আরেক সহযোগী শেখ জাহিদ আহমেদ (এজিএম, ডিবি)। ফতুল্লা ডিপোতে জ্বালানি সংক্রান্ত অনিয়মের অভিযোগে সংশ্লিষ্ট থাকার পরও তার বিরুদ্ধে দৃশ্যমান কোনো শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ না করে ভিন্ন পদে বদলি করা হয়েছে , যা পক্ষপাতমূলক সিদ্ধান্তের ইঙ্গিত বহন করে।

মোহাম্মদ রাশেদুল ইসলাম (ম্যানেজার, ডিএস, শ্রীমঙ্গল ডিপো)-প্রমোশন সংক্রান্ত প্রক্রিয়ায় প্রচলিত নিয়ম-নীতি যথাযথভাবে অনুসরণ না করে তার নাম বোর্ডে উপস্থাপন করা হয়েছে বলে অভিযোগ উঠেছে মাসুদুল ইসলামের বিরুদ্ধে। পরবর্তীতে বোর্ড পর্যায়ে আপত্তি উত্থাপিত হওয়ায় তার প্রমোশন বাতিল করা হয়, যা পুরো প্রক্রিয়ার স্বচ্ছতা নিয়ে প্রশ্ন তুলেছে। ডেপুটি ম্যানেজার (ডিএস) পদে দায়িত্বপ্রাপ্ত এক কর্মকর্তাকে ঝালকাঠি ডিপো থেকে ফতুল্লা ডিপোতে বদলির ক্ষেত্রে আর্থিক লেনদেনের অভিযোগ উঠেছে মাসুদুল ইসলামের বিরুদ্ধে। প্রতিষ্ঠানের অভ্যন্তরে যা ব্যাপক আলোচিত হচ্ছে। এরকম অসংখ্য অভিযোগের পাহাড় মাসুদুল ইসলামের বিরুদ্ধে, কিন্তু বরাবরই বহাল তবিয়তে থেকে একের পর এক অনিয়ম তিনি করেই যাচ্ছেন।

Facebook
X
LinkedIn
Threads
WhatsApp
Telegram
Email

Leave a Comment

স্লো পয়জনিং এ খালেদা জিয়ার মৃত্যু হয়েছে : এম নাসের

স্লো পয়জনিং এ খালেদা জিয়ার মৃত্যু হয়েছে : এম নাসের

ইসমাইল মাহমুদঃ বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) জাতীয় নির্বাহী কমিটির সদস্য, সাবেক সংসদ সদস্য ও আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে মৌলভীবাজার-৩ (মৌলভীবাজার সদর-রাজনগর) আসনের বিএনপি মনোনীত সংসদ সদস্য প্রার্থী এম নাসের রহমান সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে কারাগারে ‘স্লো পয়জনিং’-এর মাধ্যমে হত্যা করা হয়েছে বলে অভিযোগ করেছেন। নিজের ফেসবুক পোস্টে তিনি এ অভিযোগ করেন। এম নাসের রহমান দাবি করেন, ২০২১ সালের নভেম্বর মাসে তিনি প্রথমবারের মতো এই বিষক্রিয়ার তথ্য ও প্রমাণ বিএনপির মহাসচিবকে অবহিত করেন। সেই সময় নিজ দপ্তরে বিএনপি মহাসচিবকে দাওয়াত করে এনে প্রামাণিক তথ্য উপস্থাপন করা হয়। ওই তথ্যের ভিত্তিতেই পরবর্তীতে বিএনপির মহাসচিব বিষয়টি প্রকাশ করেন। এম নাসের রহমান তার স্ট্যাটাসে আরও উল্লেখ করেন, ‘২০১৮ সালের ফেব্রুয়ারিতে বেগম খালেদা জিয়াকে ঢাকার সাবেক পরিত্যক্ত জেলখানায় নেওয়া হয়। ওখানে

আরও পড়ুন
language Change