হাফিজ খান, বরিশালঃ
ভবিষ্যৎ প্রজন্মকে মাদকের নীল দংশন, ইভটিজিং, বাল্যবিবাহ এবং সাইবার অপরাধের ভয়াবহতা থেকে রক্ষা করতে আজ বোরহানউদ্দিন উপজেলায় ভোলা পলিটেকনিক ইনস্টিটিউট প্রাঙ্গণে এক বর্ণাঢ্য সচেতনতামূলক সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভোলা জেলার সুযোগ্য পুলিশ সুপার জনাব মোঃ শহিদুল্লাহ কাওছার, পিপিএম (বার) মহোদয়।
শিক্ষার্থীদের উদ্দেশ্যে পুলিশ সুপার মহোদয় তার দিকনির্দেশনামূলক বক্তব্যে বলেন, সুস্থ ও সুন্দর সমাজ গঠনে তরুণ প্রজন্মের ভূমিকা অপরিসীম। মাদক ও অপরাধমূলক কর্মকাণ্ড থেকে দূরে থেকে নিজেদের যোগ্য নাগরিক হিসেবে গড়ে তুলতে হবে। সোশ্যাল মিডিয়া ও মোবাইল ফোনের ব্যবহারে হতে হবে সর্বোচ্চ সতর্ক। তিনি দেশে ক্রমবর্ধমান মাদকাসক্তির পরিসংখ্যান তুলে ধরে গভীর উদ্বেগ প্রকাশ করেন। তিনি উল্লেখ করেন, বাংলাদেশে প্রায় ৮২ লক্ষ মাদকাসক্তের মধ্যে ৯০ শতাংশই যুবসমাজ-যা অনেক দেশের মোট জনসংখ্যার চেয়েও বেশি। তিনি তরুণদের আহ্বান জানান যেন তারা কোনো অবস্থাতেই মাদকের পথে পা না বাড়ায়।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য প্রদান করেন জনাব মনোরঞ্জন বর্মন, উপজেলা নির্বাহী অফিসার, বোরহানউদ্দিন, জনাব সত্যজিৎ কুমার ঘোষ, অতিরিক্ত পুলিশ সুপার (লালমোহন সার্কেল), জনাব মোহাম্মদ মনিরুজ্জামান, অফিসার ইনচার্জ, বোরহানউদ্দিন থানা। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ভোলা পলিটেকনিক ইনস্টিটিউটের ভারপ্রাপ্ত অধ্যক্ষ জনাব মোহাম্মদ জহিরুল ইসলাম। আলোচনা সভা শেষে একটি সচেতনতামূলক র্যালি বের করা হয়। এতে পুলিশ সদস্য, শিক্ষকবৃন্দ এবং সাধারণ শিক্ষার্থীরা স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করে। র্যালিটি এলাকার সাধারণ মানুষের মাঝে মাদক ও সাইবার অপরাধ বিরোধী বার্তা পৌঁছে দেয়।
সম্পাদক মন্ডলীর সভাপতি: কে এম মাসুদুর রহমান, সম্পাদক ও প্রকাশক: মোহাম্মদ মাসুদ।
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ২১/১ নয়াপল্টন (মসজিদ গলি),ঢাকা - ১০০০।
✆ ০১৫১১৯৬৩২৯৪, ০১৬১১৯৬৩২৯৪ 📧dailysobujbangladesh@gmail.com.
কপিরাইট © ২০২৫ দৈনিক সবুজ বাংলাদেশ সর্বস্বত্ব সংরক্ষিত