তারিখ লোড হচ্ছে...

ই-পেপার

শিরোনাম
ইরান ও লেবাননের পাশে থাকার ঘোষণা চীনের হাম ও হামের উপসর্গ নিয়ে আরও ৪ শিশুর মৃত্যু ওসমান হাদি হত্যা মামলার তদন্ত প্রতিবেদন পেছাল ১৬ বার জনগণের টাকা পাচার হতে দেওয়া হবে না: প্রধানমন্ত্রী চট্টগ্রামের শিশু ধর্ষণের আসামি মুনিরের যাবজ্জীবন কারাদণ্ড মামলা ও সিন্ডিকেটের ফাঁদে ঢাকার ১২৩ পরিত্যক্ত সরকারি বাড়ি, বেহাত হাজার কোটি টাকা জিয়া শিশু কিশোর মেলা, গাজীপুর মহানগর কমিটি ঘোষণা ইউএনএইচসিআর নির্বাহী কমিটির সভাপতির দায়িত্বে বাংলাদেশ বিদ্যুৎতের তার চুরি করতে গিয়ে যুবকের মৃত্যু ​চাঁপাইনবাবগঞ্জে বিজিবির অভিযানে সিরাপ ও ইয়াবাসহ আটক ২ কামারখন্দে সাড়ে ৩ হাজার ফুট পতাকা টাঙিয়ে আর্জেন্টিনার সমর্থকদের চমক বিশ্বম্ভরপুরের ফতেপুরে মাদক থেকে যুবসমাজকে রক্ষায় মানববন্ধন ট্রাকচাপায় ট্রাফিক পুলিশ নিহত বুড়িচংয়ে কিশোর গ্যাংয়ের দুই সদস্য আটক মাদক সেবন ও অশ্লীল কর্মকাণ্ডে জড়িত ৪ জনের কারাদণ্ড ভাগনেকে বিয়ে করলেন মামী, দেশে ফিরে আত্মহত্যা প্রবাসী স্বামী চট্টগ্রাম-জামালপুরের শিল্পপ্রতিষ্ঠান পরিদর্শনে ওপিসিডব্লিউ পরিদর্শক দল বিশ্বকাপে হ্যাটট্রিক করে নতুন ইতিহাস গড়লেন মেসি মৌলভীবাজার ও শ্রীমঙ্গলের পথে প্রধানমন্ত্রী সাব রেজিস্টার মাইকেলের হাজার কোটি টাকার অবৈধ সম্পদের অভিযোগ ২০ বছরেও পাকা হয়নি ইটের রাস্তা, ভোগান্তিতে সাধারণ মানুষ বটিয়াঘাটায় সুধী সমাবেশ আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে ক্ষোভ, পুলিশের কঠোর আশ্বাস শ্রীমঙ্গলে ৮ বছর বয়সী শিশুকে ডেকে নিয়ে ধর্ষণ পিরোজপুরে শিক্ষকের বিরুদ্ধে ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগ গণপূর্তের নির্বাহী প্রকৌশলী আজাদের অভিনব টেন্ডার বাণিজ্যের অভিযোগ রেল যোগাযোগের আওতায় যুক্ত হচ্ছে আরও ১০ জেলা ২৪ নম্বর ওয়ার্ডে ময়লা অপসারণে ব্যাপক উদ্যোগ-সফিউদ্দিন আহম্মেদ সেন্টু বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের আয়োজনে বৃক্ষ রোপন অনুষ্ঠিত গণমাধ্যম স্বাধীন থাকলে ক্ষমতা জবাবদিহিতার মুখোমুখি থাকবে: তথ্যমন্ত্রী পানি উন্নয়ন বোর্ডের হিসাব সহকারী মনির হোসেনের বিরুদ্ধে ঘুষ দুর্নীতির অভিযোগ ৭ হাজার কোটি টাকার ৫ প্রকল্প অনুমোদন সুপ্রিম কোর্ট সচিবালয়: আপিল শুনানি ১ সেপ্টেম্বর পর্যন্ত মুলতবি বাংলা টিভির সামাদুল হকের বিরুদ্ধে অভিযোগের পাহাড় ডাব পাড়ার প্রলোভনে ডেকে নিয়ে ১০ বছরের শিশুকে বলাৎকারের অভিযোগ ইথিওপিয়ায় বাস দুর্ঘটনায় নিহত ৩১ সিরাজগঞ্জে আন্তঃজেলা ডাকাত চক্রের ৫ সদস্য আটক সমতায় শেষ হল ইরান-নিউজিল্যান্ডের রোমাঞ্চকর লড়াই মৌলভীবাজারে প্রধানমন্ত্রীর আগমনকে স্বাগত জানিয়ে শেখ বোরহান উদ্দিন রেকর্ড পতনের পর আবারও বাড়ল জ্বালানি তেলের দাম আদ্-দ্বীনের নির্বাহী পরিচালকের পদত্যাগ সৌদি আরবে হিজরি নববর্ষ শুরু শিক্ষার ৪ স্তম্ভে আমূল পরিবর্তন আনা হচ্ছে: ববি হাজ্জাজ ভারতে প্রবেশ না করে দেশে ফেরা নিয়ে মুখ খুললেন ডা. জাহেদ উর রহমান মহাখালী-তেজগাঁও সড়ক অবরোধ বুধবার মৌলভীবাজারে যাচ্ছেন প্রধানমন্ত্রী , চলছে ব্যাপক প্রস্তুতি রংপুরের ঐতিহ্যবাহী হাঁড়িভাঙ্গা আমের আনুষ্ঠানিক বাজারজাতকরণ শুরু বরগুনায় পুলিশ সার্ভিস ডেস্ক সেবা বিষয়ে সচেতনতা সভা রাজধানীর তিন বাস টার্মিনাল স্থানান্তরে নির্দেশ: প্রধানমন্ত্রী কোস্ট গার্ডের অভিযানে প্রায় ৩৩ লক্ষ টাকা মূল্যের ফেন্সিডিল ও ভারতীয় ঔষধ জব্দ সাতক্ষীরা উদ্ধারকৃত মোবাইল ফোন ও বিকাশের টাকা মালিকদের নিকট হস্তান্তর

খুলনায় কেএমপি ভিকটিম সাপোর্ট সেন্টারের ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত

খুলনায় কেএমপি ভিকটিম সাপোর্ট সেন্টারের ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত
পাঠক সংখ্যা
638

মো: মাসুম বিল্লাহ, খুলনাঃ

খুলনা মেট্রোপলিটন পুলিশের (কেএমপি) ভিকটিম সাপোর্ট সেন্টারের স্টিয়ারিং কমিটির ত্রৈমাসিক সভা আজ সোমবার বেলা ১১টায় সেন্টারের নিজস্ব কার্যালয়ে অনুষ্ঠিত হয়েছে। সভায় নারী ও শিশু ভুক্তভোগীদের দ্রুত আইনি সহায়তা প্রদান এবং তাদের টেকসই পুনর্বাসন নিশ্চিত করার বিষয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গৃহীত হয়।

কেএমপি’র মাননীয় পুলিশ কমিশনার জনাব মোহাম্মদ জাহিদুল হাসান, বিপিএম-সেবা মহোদয় উক্ত সভায় সভাপতিত্ব করেন। সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম অ্যান্ড অপস্) জনাব মোহাম্মদ রাশিদুল ইসলাম খান, বিপিএম-সেবা, পিপিএম (বার)। এছাড়াও সভায় উপস্থিত ছিলেন কেএমপি’র ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দসহ বিভিন্ন সরকারি ও বেসরকারি সংস্থার প্রতিনিধিগণ। তাদের মধ্যে উল্লেখযোগ্য এ.বি.এম মহিদ হোসেন (জাস্টিস অ্যান্ড কেয়ার) অ্যাডভোকেট ফাতেমা খন্দকার রিমা (মহিলা সহায়তা কর্মসূচি কর্মকর্তা) পান্না লোপা বাড়ৈ (নবলোক) তাজমুল হাসান (এসওএস শিশু পল্লী) সংশ্লিষ্ট প্রবেশন অফিসার এবং ভিকটিম সাপোর্ট সেন্টারের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ।

সভায় ভিকটিম সাপোর্ট সেন্টারের সেবার মান উন্নয়ন এবং বর্তমান কার্যক্রমের অগ্রগতি নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। ভুক্তভোগীদের দ্রুত সেবা নিশ্চিত করতে বিভিন্ন সংস্থার মধ্যে সমন্বয় বাড়ানো। বর্তমান প্রেক্ষাপটে নারী ও শিশুদের সাইবার নিরাপত্তায় বিশেষ গুরুত্ব প্রদান। ছোট শিশু থাকা ভুক্তভোগী মায়েদের জন্য বিশেষ মানবিক সহায়তার ব্যবস্থা করা। পথশিশু ও ঝুঁকিপূর্ণ শিশু হারিয়ে যাওয়া বা ঝুঁকিতে থাকা শিশুদের নিরাপদ আশ্রয় এবং তাদের সঠিক পুনর্বাসন নিশ্চিত করা।

সভায় সিদ্ধান্ত হয় যে, অপরাধে জড়িত শিশুদের জন্য পৃথক পর্যবেক্ষণ ও পুনর্বাসন ব্যবস্থা গড়ে তোলা হবে। উদ্ধারকৃত শিশু ও ভিকটিমদের স্থানীয় থানার মাধ্যমে যথাযথ আইনি প্রক্রিয়ায় হস্তান্তর এবং পরিবারের কাছে ফিরিয়ে দেওয়ার ক্ষেত্রে সংশ্লিষ্ট সংস্থাগুলোর সমন্বিত ভূমিকা পালনের ওপর জোর দেওয়া হয়। সভাপতির বক্তবে পুলিশ কমিশনার মোহাম্মদ জাহিদুল হাসান বলেন, ভিকটিম সাপোর্ট সেন্টারের মাধ্যমে আসা সকল অভিযোগ ও সালিশ কার্যক্রম বিধি অনুযায়ী নিষ্পত্তি করা হবে। আমাদের লক্ষ্য হলো ভুক্তভোগীদের জন্য একটি নিরাপদ পরিবেশ এবং টেকসই পুনর্বাসন নিশ্চিত করা। সভায় সংশ্লিষ্ট সকল সংস্থাকে ভুক্তভোগীদের সুরক্ষায় আরও আন্তরিক ও তৎপর হওয়ার আহ্বান জানিয়ে সভার সমাপ্তি ঘোষণা করা হয়।

Facebook
X
LinkedIn
Threads
WhatsApp
Telegram
Email

Leave a Comment

পদ্মা যমুনায় প্রকাশ্যে চাঁদাবাজি ছিনতাই

পদ্মা যমুনায় প্রকাশ্যে চাঁদাবাজি ছিনতাই

মানিকগঞ্জ সংবাদদাতা: মানিকগঞ্জের শিবালয় ও দৌলতপুর উপজেলার পদ্মা এবং যমুনা নদীপথ যেন এখন জলদস্যুদের দখলে। প্রতিদিন শতাধিক বালুবোঝাই বাল্কহেড ও পণ্যবাহী নৌযান আটকিয়ে প্রকাশ্যে চাঁদাবাজি ও ছিনতাই চালাচ্ছে একটি সংঘবদ্ধ চক্র। চাঁদা না দিলে চালক ও হেলপারদের মারধরের অভিযোগও পাওয়া যাচ্ছে। ফলে দিনদিন এই নদীপথ হয়ে উঠছে ঝুঁকিপূর্ণ ও আতঙ্কজনক। সিরাজগঞ্জসহ আশপাশের জেলা থেকে প্রতিদিনই বালুবোঝাই বাল্কহেড যোগে দেশের বিভিন্ন অঞ্চলে বালু সরবরাহ করা হয়। এই রুটে চলাচলকারী নৌযানগুলোই এখন জলদস্যুদের প্রধান নিশানা। শিবালয় উপজেলার আলোকদিয়া এবং দৌলতপুর উপজেলার কিছু দুর্বৃত্ত প্রতিদিন ৬ থেকে ৮টি ইঞ্জিনচালিত নৌকায় করে নদীতে নামে। প্রতিটি নৌকায় থাকে ১০ থেকে ১২ জন স্বশস্ত্র ব্যক্তি। যারা আগ্নেয়াস্ত্র, রামদা, হাসুয়া ও লাঠিসোটা নিয়ে বাল্কহেড থামিয়ে চালকদের কাছ থেকে জোরপূর্বক টাকা আদায় করে। নাম প্রকাশ না করার শর্তে

আরও পড়ুন
language Change