তারিখ লোড হচ্ছে...

ই-পেপার

শিরোনাম
ইরান ও লেবাননের পাশে থাকার ঘোষণা চীনের হাম ও হামের উপসর্গ নিয়ে আরও ৪ শিশুর মৃত্যু ওসমান হাদি হত্যা মামলার তদন্ত প্রতিবেদন পেছাল ১৬ বার জনগণের টাকা পাচার হতে দেওয়া হবে না: প্রধানমন্ত্রী চট্টগ্রামের শিশু ধর্ষণের আসামি মুনিরের যাবজ্জীবন কারাদণ্ড মামলা ও সিন্ডিকেটের ফাঁদে ঢাকার ১২৩ পরিত্যক্ত সরকারি বাড়ি, বেহাত হাজার কোটি টাকা জিয়া শিশু কিশোর মেলা, গাজীপুর মহানগর কমিটি ঘোষণা ইউএনএইচসিআর নির্বাহী কমিটির সভাপতির দায়িত্বে বাংলাদেশ বিদ্যুৎতের তার চুরি করতে গিয়ে যুবকের মৃত্যু ​চাঁপাইনবাবগঞ্জে বিজিবির অভিযানে সিরাপ ও ইয়াবাসহ আটক ২ কামারখন্দে সাড়ে ৩ হাজার ফুট পতাকা টাঙিয়ে আর্জেন্টিনার সমর্থকদের চমক বিশ্বম্ভরপুরের ফতেপুরে মাদক থেকে যুবসমাজকে রক্ষায় মানববন্ধন ট্রাকচাপায় ট্রাফিক পুলিশ নিহত বুড়িচংয়ে কিশোর গ্যাংয়ের দুই সদস্য আটক মাদক সেবন ও অশ্লীল কর্মকাণ্ডে জড়িত ৪ জনের কারাদণ্ড ভাগনেকে বিয়ে করলেন মামী, দেশে ফিরে আত্মহত্যা প্রবাসী স্বামী চট্টগ্রাম-জামালপুরের শিল্পপ্রতিষ্ঠান পরিদর্শনে ওপিসিডব্লিউ পরিদর্শক দল বিশ্বকাপে হ্যাটট্রিক করে নতুন ইতিহাস গড়লেন মেসি মৌলভীবাজার ও শ্রীমঙ্গলের পথে প্রধানমন্ত্রী সাব রেজিস্টার মাইকেলের হাজার কোটি টাকার অবৈধ সম্পদের অভিযোগ ২০ বছরেও পাকা হয়নি ইটের রাস্তা, ভোগান্তিতে সাধারণ মানুষ বটিয়াঘাটায় সুধী সমাবেশ আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে ক্ষোভ, পুলিশের কঠোর আশ্বাস শ্রীমঙ্গলে ৮ বছর বয়সী শিশুকে ডেকে নিয়ে ধর্ষণ পিরোজপুরে শিক্ষকের বিরুদ্ধে ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগ গণপূর্তের নির্বাহী প্রকৌশলী আজাদের অভিনব টেন্ডার বাণিজ্যের অভিযোগ রেল যোগাযোগের আওতায় যুক্ত হচ্ছে আরও ১০ জেলা ২৪ নম্বর ওয়ার্ডে ময়লা অপসারণে ব্যাপক উদ্যোগ-সফিউদ্দিন আহম্মেদ সেন্টু বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের আয়োজনে বৃক্ষ রোপন অনুষ্ঠিত গণমাধ্যম স্বাধীন থাকলে ক্ষমতা জবাবদিহিতার মুখোমুখি থাকবে: তথ্যমন্ত্রী পানি উন্নয়ন বোর্ডের হিসাব সহকারী মনির হোসেনের বিরুদ্ধে ঘুষ দুর্নীতির অভিযোগ ৭ হাজার কোটি টাকার ৫ প্রকল্প অনুমোদন সুপ্রিম কোর্ট সচিবালয়: আপিল শুনানি ১ সেপ্টেম্বর পর্যন্ত মুলতবি বাংলা টিভির সামাদুল হকের বিরুদ্ধে অভিযোগের পাহাড় ডাব পাড়ার প্রলোভনে ডেকে নিয়ে ১০ বছরের শিশুকে বলাৎকারের অভিযোগ ইথিওপিয়ায় বাস দুর্ঘটনায় নিহত ৩১ সিরাজগঞ্জে আন্তঃজেলা ডাকাত চক্রের ৫ সদস্য আটক সমতায় শেষ হল ইরান-নিউজিল্যান্ডের রোমাঞ্চকর লড়াই মৌলভীবাজারে প্রধানমন্ত্রীর আগমনকে স্বাগত জানিয়ে শেখ বোরহান উদ্দিন রেকর্ড পতনের পর আবারও বাড়ল জ্বালানি তেলের দাম আদ্-দ্বীনের নির্বাহী পরিচালকের পদত্যাগ সৌদি আরবে হিজরি নববর্ষ শুরু শিক্ষার ৪ স্তম্ভে আমূল পরিবর্তন আনা হচ্ছে: ববি হাজ্জাজ ভারতে প্রবেশ না করে দেশে ফেরা নিয়ে মুখ খুললেন ডা. জাহেদ উর রহমান মহাখালী-তেজগাঁও সড়ক অবরোধ বুধবার মৌলভীবাজারে যাচ্ছেন প্রধানমন্ত্রী , চলছে ব্যাপক প্রস্তুতি রংপুরের ঐতিহ্যবাহী হাঁড়িভাঙ্গা আমের আনুষ্ঠানিক বাজারজাতকরণ শুরু বরগুনায় পুলিশ সার্ভিস ডেস্ক সেবা বিষয়ে সচেতনতা সভা রাজধানীর তিন বাস টার্মিনাল স্থানান্তরে নির্দেশ: প্রধানমন্ত্রী কোস্ট গার্ডের অভিযানে প্রায় ৩৩ লক্ষ টাকা মূল্যের ফেন্সিডিল ও ভারতীয় ঔষধ জব্দ সাতক্ষীরা উদ্ধারকৃত মোবাইল ফোন ও বিকাশের টাকা মালিকদের নিকট হস্তান্তর

চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলায় আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত

চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলায় আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত
পাঠক সংখ্যা
638

মাহিদুল ইসলাম ফরহাদ, চাঁপাইনবাবগঞ্জঃ

চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলায় আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২৭ এপ্রিল) সকাল ১১টায় সদর উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ হলরুমে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন সদর উপজেলা নির্বাহী অফিসার মারুফ আফজাল রাজন। সভায় উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) মোঃ ইকরামুল হক নাহিদ, চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ একরামুল হোসাইন পিপিএম, জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মোসাঃ শারমিন আক্তার, উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ সুনাইন বিন জামান এবং সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা (অ:দা:) মোঃ ইমরুল কায়েসসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা।

সভায় আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে বিভিন্ন গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ করা হয়। বাল্যবিবাহ প্রতিরোধে সামাজিক আন্দোলন গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করা হয়। এ ক্ষেত্রে মসজিদের ইমাম ও নিকাহ রেজিস্ট্রারদের সমন্বয়ে সচেতনতামূলক প্রচারণা জোরদারের সিদ্ধান্ত নেওয়া হয়। বক্তারা বলেন, বাল্যবিবাহের ফলে মাতৃমৃত্যুর ঝুঁকি বৃদ্ধি পাচ্ছে, যা প্রতিরোধে সম্মিলিত উদ্যোগ প্রয়োজন। এছাড়া মাদকদ্রব্যের অপব্যবহার রোধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, পুলিশ ও বিজিবির সমন্বয়ে টাস্কফোর্স গঠন করে চিহ্নিত মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে অভিযান পরিচালনার নির্দেশনা দেওয়া হয়। সীমান্ত এলাকায় মাদক চোরাচালান রোধে নজরদারি আরও বাড়ানোর ওপর গুরুত্ব দেওয়া হয়।

সভায় অবৈধভাবে মাটি কাটা ও বালু উত্তোলন বন্ধে সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানদের সতর্ক থাকার আহ্বান জানানো হয়। একই সঙ্গে বাধ এলাকা থেকে অবৈধ বালু উত্তোলন রোধে পুলিশের টহল জোরদারের নির্দেশ দেওয়া হয়। পৌর এলাকায় যানজট নিরসনে কার্যকর ব্যবস্থা গ্রহণের বিষয়েও আলোচনা হয়। সভাপতির বক্তব্যে সদর উপজেলার নির্বাহী অফিসার মারুফ আফজাল রাজন বলেন, উপজেলার কোথাও যেন দুষ্কৃতিকারীরা অপরাধ সংঘটনের সুযোগ না পায়, সেজন্য সকলকে সতর্ক থাকতে হবে। সন্ত্রাস ও নাশকতার বিরুদ্ধে জনসচেতনতা সৃষ্টি অব্যাহত রাখার পাশাপাশি এ সংক্রান্ত কোনো তথ্য পাওয়া গেলে তাৎক্ষণিকভাবে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে অবহিত করার আহ্বান জানান তিনি। এছাড়া চোরাচালান প্রতিরোধে বিজিবিকে আরও সজাগ থাকার নির্দেশনা দেওয়া হয়।

Facebook
X
LinkedIn
Threads
WhatsApp
Telegram
Email

Leave a Comment

দেব-শুভশ্রীর ছবির ভিলেন নিষিদ্ধ অনির্বাণ

দেব-শুভশ্রীর ছবির ভিলেন নিষিদ্ধ অনির্বাণ

লাইফস্টাইল ডেস্কঃ দীর্ঘ দিন ধরে চলচ্চিত্র অঙ্গনে নিষিদ্ধ তকমা নিয়ে আলোচনা চলছিল অভিনেতা অনির্বাণ ভট্টাচার্যকে ঘিরে। এবার সেই বিতর্কের মধ্যেই নতুন খবর, অভিনেতা দেবের নতুন ছবিতে গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করতে যাচ্ছেন তিনি। ফলে প্রশ্ন উঠেছে, তবে কি চলচ্চিত্র অঙ্গনের নিষিদ্ধ সংস্কৃতির অবসান হতে চলেছে? সম্প্রতি এক অনুষ্ঠানে সাংবাদিকদের মুখোমুখি হয়ে বিষয়টি নিয়ে মুখ খুলেছেন অনির্বাণ। তিনি জানান, এই বিষয়ে শিল্পী সংগঠনগুলোর মধ্যে আলোচনা চলছে। তবে সমস্যার সমাধান কীভাবে হবে, তা সংগঠনের সদস্যরাই বলতে পারবেন। কারণ এসব বৈঠকে তিনি নিজে উপস্থিত থাকেন না। অনির্বাণ বলেন, আপাতত তিনি নতুন ছবিতে কাজ করার জন্য প্রস্তুতি নিচ্ছেন। তার লক্ষ্য একটাই, ভালো অভিনয় করে দর্শকের মন জয় করা।  এর আগে নতুন ছবিতে অনির্বাণের অভিনয়ের খবর ঘোষণা করেন দেব নিজেই। গত ৭ এপ্রিল টেকনিশিয়ান স্টুডিওতে সাংবাদিকদের

আরও পড়ুন
language Change