ডেস্ক রিপোর্টারঃ
সামাজিক যোগাযোগমাধ্যমে একটি সংক্ষিপ্ত পোস্টকে কেন্দ্র করে ব্যাপক আলোচনা-সমালোচনার জন্ম দিয়েছেন হাসনাত আবদুল্লাহ। সোমবার (২৭ এপ্রিল) রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া ওই পোস্টে তিনি সংক্ষিপ্তভাবে লেখেন, লাল কার্ড। তবে পোস্টটি কাকে বা কোন প্রেক্ষাপটে উদ্দেশ্য করে দেওয়া হয়েছে, সে বিষয়ে কোনো ব্যাখ্যা না থাকায় নেটিজেনদের মধ্যে শুরু হয়েছে নানা জল্পনা-কল্পনা।
পোস্টটি ঘিরে মন্তব্যের ঘরে বিভিন্ন প্রতিক্রিয়া দেখা গেছে। একজন মন্তব্য করেন, আগে হলুদ কার্ড দিলে ভালো হয়। আরেকজন লেখেন, হলুদ কার্ড না দিয়ে লাল কার্ড কেমনে কি। সংক্ষিপ্ত হলেও পোস্টটি দ্রুতই সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে এবং তা নিয়ে নানা ব্যাখ্যা-বিশ্লেষণ শুরু হয়।
অনেকে এটিকে প্রতীকী বার্তা হিসেবে দেখছেন, আবার কেউ কেউ নির্দিষ্ট ব্যক্তি বা ঘটনার প্রতি ইঙ্গিত খুঁজে বের করার চেষ্টা করছেন। এদিকে, পোস্টের বিষয়ে হাসনাত আবদুল্লাহর পক্ষ থেকে এখন পর্যন্ত কোনো আনুষ্ঠানিক ব্যাখ্যা পাওয়া যায়নি। ফলে বিষয়টি নিয়ে অনলাইন অঙ্গনে আলোচনা এখনো অব্যাহত রয়েছে।
সম্পাদক মন্ডলীর সভাপতি: কে এম মাসুদুর রহমান, সম্পাদক ও প্রকাশক: মোহাম্মদ মাসুদ।
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ২১/১ নয়াপল্টন (মসজিদ গলি),ঢাকা - ১০০০।
✆ ০১৫১১৯৬৩২৯৪, ০১৬১১৯৬৩২৯৪ 📧dailysobujbangladesh@gmail.com.
কপিরাইট © ২০২৫ দৈনিক সবুজ বাংলাদেশ সর্বস্বত্ব সংরক্ষিত