তারিখ লোড হচ্ছে...

ই-পেপার

শিরোনাম
২০২৭ সালের এসএসসি ও এইচএসসি পরীক্ষার তারিখ ঘোষণা সৌদি পৌঁছেছেন ৫৫ হাজার ৬৯৩ বাংলাদেশি হজযাত্রী আরব আমিরাতের উপকূলে জাহাজ আটক নেওয়া হচ্ছে ইরানে দেশে ভোটার সংখ্যা বাড়ল ৬ লাখ ২৮ হাজার ৫৭ জন বিনিয়োগ বাড়াতে চীনকে আহ্বান বাণিজ্যমন্ত্রীর বিশ্বকাপে অংশ নিচ্ছে যেসব মুসলিম দেশ বনানীতে দুটি বিদেশি পিস্তল-ইয়াবাসহ চিহ্নিত মাদক কারবারি গ্রেফতার স্থানীয় সরকার নির্বাচনের রোডম্যাপ তৈরি করছে ইসি নদীর বাঁধ ভেঙে প্লাবিত ২০ গ্রাম সন্ধ্যার মধ্যে সাত অঞ্চলে ঝড়ের আভাস কর পরিশোধে সচেতন হলেই এগোবে নগর উন্নয়ন শাপলা চত্বর হত্যাকাণ্ডে দিপু মনিসহ তিনজনকে গ্রেফতার এসএসসি-এইচএসসির সূচি নিয়ে সংবাদ সম্মেলনে আসছেন শিক্ষামন্ত্রী ঈদযাত্রার দ্বিতীয় দিনের টিকিট বিক্রি চলছে বাংলাদেশকে জ্বালানি সহযোগিতা বাড়াতে ওয়াশিংটন অঙ্গীকারবদ্ধ রামগড় বিজিবির মানবিক সহায়তা প্রদান নাটোরের লালপুরে র‍্যাবের উপর হামলার ঘটনায় আটক- ১ সাংবাদিকদের সঙ্গে অসৌজন্যমূলক আচরণের অভিযোগে ডিসির প্রেস ব্রিফিং বর্জন ​চাঁপাইনবাবগঞ্জ বিজিবির অভিযান ৪টি ভারতীয় গরু জব্দ​ চাঁপাইনবাবগঞ্জে মহানন্দা সেতুর টোল প্রত্যাহারের দাবিতে ডিসি অফিস ঘেরাও আসলাম চৌধুরীর ফলাফল ঘোষণা ও শপথ প্রশ্নে আদেশ বৃহস্পতিবার পাটুরিয়া-দৌলতদিয়ায় ফেরি-লঞ্চ চলাচল বন্ধ শান্তার ফাইল পার করতে রাজউকের ‘গোপন মিশন’ কোরবানি ঈদকে ঘিরে ব্যস্ত সময় পার করছেন কামারিরা জাতীয় পার্টি সংসদ নির্বাচনে ব্যয় করেছে ৫ লাখ টাকা নাটোরে পেঁপে চাষের আধুনিক পদ্ধতি বিষয়ক প্রশিক্ষণ সম্পন্ন ঢাকা-৭-এর গ্যাস সংকট নিরসনে তিতাস কার্যালয়ে বৈঠক শিরোপা জয়ের অপেক্ষা আরো দীর্ঘ হলো রোনালদোর ইসরায়েলের গুপ্তচরকে ফাঁসিতে ঝোলাল ইরান অনুমোদন পেলো পদ্মা ব্যারাজ শামীম ওসমানসহ ১২ জনের বিচার শুরু ৫ আর্থিক প্রতিষ্ঠান বন্ধ করার সিদ্ধান্ত প্রধানমন্ত্রীর সভাপতিত্বে চলছে একনেক সভা ‎মোংলার চিলা ইউনিয়ন পরিষদে জেলেদের মাঝে ৮০ কেজি করে চাল বিতরণ সম্পন্ন‎ তালতলীতে অপমৃত্যুর নাটক ভেঙে হত্যা মামলা,এজাহারের নির্দেশ বরগুনায় মারপিটে স্মৃতিশক্তি হারান এক নারী বিএনপি নেতার ইয়াবা সেবনের ভিডিও ভাইরাল শেরপুরের নকলায় খাল পুনঃখনন কার্যক্রমের উদ্বোধন নাটোরে অবৈধ পুকুর খননের বিরুদ্ধে অভিযান দীঘিনালায় আঙুর চাষে নতুন সম্ভাবনার উঠান বৈঠক অনুষ্ঠিত ভোলাহাটে গ্রামপুলিশ নজরুল অবসরে! ওসি দিলেন সম্বর্ধনা! ৩ লাখ ৮০ হাজার ডোজ পোলিও টিকা দিল চীন ভোলাহাটে বসতবাড়ীর ৪টি ঘরে আগুন সুপ্রিম কোর্ট বার নির্বাচনে ভোটগ্রহণ শুরু আজ ​পদ্মা নদী থেকে অবৈধভাবে মাটি উত্তোলন চাঁপাইনবাবগঞ্জে ট্রাক্টরসহ আটক ঢাকায় বজ্রবৃষ্টির আভাস ঈদুল আজহা উপলক্ষ্যে ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি শুরু আজ ঈদ উপলক্ষে দোকান-শপিংমল খোলার নতুন সময় নির্ধারণ ঈদে ট্রেনের টিকিট বিক্রি নিয়ে রেলওয়ের জরুরি বার্তা বিশ্বরেকর্ড হাতছাড়া করলেন শান্ত

দেবীগঞ্জে পৌর টোলের নামে অবৈধ চাঁদা আদায়

পাঠক সংখ্যা
638

 

এনামুল,পঞ্চগড়, প্রতিনিধিঃ
পঞ্চগড়ের দেবীগঞ্জ উপজেলায় অবৈধভাবে পৌর টোল আদায় করছেন দেবীগঞ্জ পৌরসভার কর্তৃপক্ষ। উচ্চ আদালতের নির্দেশনা অমান্য করে সড়ক মহাসড়কের উপর যানবাহন থামিয়ে টোল আদায়ের নামে চলছে চাঁদা। টোল আদায়কে কেন্দ্র করে একদিকে লেগে থাকে রাস্তায় যানজট।

অন্যদিকে টাকা দিতে না চাইলে অল্প আয়ের চালকদের সাথে আদায়কারীদের ঝগড়া বিবাদ লেগে থাকে। উচ্চ আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে পৌর কতৃপক্ষ চাঁদা আদায়ের কার্যক্রম চালিয়ে যাচ্ছে।

জানা গেছে, মহাসড়কে যানবাহন থামিয়ে টোল আদায় বন্ধ করতে হাইকোর্টে দায়েরকৃত
রিট পিটিশন নং-৪৬/৪০/ ২০২২ এর ২১/০৪/২০২২ ইং মোতাবেক গত ২১ এপ্রিল আদেশের আলোকে টার্মিনাল ব্যতীরেকে কোন সড়ক বা মহাসড়ক থেকে টোল
উত্তোলন না করার জন্য সকল সিটি কর্পোরেশন ও পৌরসভার মেয়রদের দৃষ্টি আকর্ষণ করে বিজ্ঞপ্তি জারি করে সরক পরিবহন ও সড়ক মহাসড়ক বিভাগ হতে নির্দেশনা প্রদান করা হয়।

গত ২৫ সেপ্টেম্বর হাইকোর্টের নির্দেশনা অনুযায়ী টার্মিনাল ছাড়া ও টেন্ডার ছাড়া টোল আদায় করা যাবে না। পৌরসভার বিধানের ৯৮ ধারার ৭ নং অনুচ্ছেদ অনুসারে শুধুমাত্র পৌর মেয়র নির্মিত টার্মিনাল ছাড়া পার্কিং ফির নামে টোল আদায় সম্পূর্ণ অবৈধ।

অথচ পৌর উন্নয়নের নামে ব্যাটারি চালিত ইজিবাইক, পাগলু, নছিমন, করিমন, সিএনজি মিশুক, বঙ্গা মেশিন, ভ্যান, থেকে টোল আদায়ের রশিদ দিয়ে সড়ক মহাসড়কের একাধিক স্থানে চাঁদাবাজি চলছে। অথচ দেবীগঞ্জ পৌরসভা এলাকাধীন কোন টার্মিনাল নেই।

কিন্তু আদালতের নিষেধাজ্ঞ মানছে না দেবীগঞ্জ পৌর কর্তৃপক্ষ। দেবীগঞ্জে সড়ক মহাসড়কে ইজিবাইক, পাগলু, সিএনজি, ভ্যান সহ যানবাহন গতিরোধ করে রশিদ দিয়ে
১০/১৫ টাকা টোলের নামে প্রতি মাসে প্রায় ২/৩ লাখ টাকা চাঁদা আদায় করা হচ্ছে। যানবাহন দাঁড় করিয়ে রশিদের মাধ্যমে টোল নেওয়ার নামে চাঁদা আদায় করা হচ্ছে।

এই বিষয়ে জানতে মেয়র আবু বক্কর সিদ্দিককে ফোনে কল দিলে তিনি রিসিভ করেননি।

স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক আজাদ জাহান বলেন, বিষয়টি আমার জানা নেই। আপনি যেহেতু অবগত করলেন আমি বিষয়টি সম্পর্কে খোঁজ খবর নিব।

Facebook
X
LinkedIn
Threads
WhatsApp
Telegram
Email

Leave a Comment

হজের প্রাথমিক নিবন্ধন শুরুর তারিখ ঘোষণা

হজের প্রাথমিক নিবন্ধন শুরুর তারিখ ঘোষণা

ডেস্ক রিপোর্ট: ২৭ জুলাই হতে শুরু হচ্ছে হজের প্রাথমিক নিবন্ধন। ২০২৬ সনে হজে গমনেচ্ছুক ব্যক্তিরা প্রাথমিকভাবে চার লাখ টাকা জমা দিয়ে হজের প্রাথমিক নিবন্ধন করতে পারবেন আজ সকালে সচিবালয়ে ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের সভাকক্ষে ২০২৬ সনের হজের রোডম্যাপ বাস্তবায়নের লক্ষ্যে অনুষ্ঠিত সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। ধর্ম উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন এতে সভাপতিত্ব করেন। সৌদি সরকারের রোডম্যাপ অনুসারে এবছরের ১২ অক্টোবরের মধ্যে হজের চূড়ান্ত নিবন্ধন সম্পন্ন করার বাধ্যবাধকতা রয়েছে। এসময়ের মধ্যেই হজযাত্রীদেরকে প্রাথমিক নিবন্ধন ও পরবর্তীতে হজ প্যাকেজ মূল্যের অবশিষ্ট টাকা জমা দিয়ে চূড়ান্ত নিবন্ধন করতে হবে। সৌদি পর্বের ব্যয়ের হিসাব ও বিমানভাড়া নির্ধারণসাপেক্ষে দ্রুত সময়ের মধ্যে ২০২৬ সনের হজ প্যাকেজ ঘোষণা করবে ধর্ম বিষয়ক মন্ত্রণালয়। সরকারি মাধ্যমের হজযাত্রীরা ই হজ সিস্টেম ( www.hajj.gov.bd), লাব্বাইক মোবাইল অ্যাপ, ইউনিয়ন

আরও পড়ুন
language Change