স্পোর্টস ডেস্কঃ
পাকিস্তান সুপার লিগের ১১তম আসরের প্লে-অফের লড়াই শুরু হচ্ছে আজ। শেষ চারে লড়বে পেশোয়ার জালমি, মুলতান সুলতানস, ইসলামাবাদ ইউনাইটেড ও নতুন দল হায়দরাবাদ কিংসম্যান। ১০ ম্যাচে সর্বোচ্চ ১৭ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে থেকে প্লে-অফ নিশ্চিত করেছে পেশোয়ার।
লিগ পর্বে নিজেদের শেষ ম্যাচে মুলতান সুলতানসকে ৪ উইকেটে হারিয়ে প্লে অফ নিশ্চিত করে ইসলামাবাদ। ১০ ম্যাচে দ্বিতীয় সর্বোচ্চ ১৩ পয়েন্ট নিয়ে টেবিলের দ্বিতীয় স্থানে আছে তারা। ১০ ম্যাচে ১২ পয়েন্ট নিয়ে টেবিলের তৃতীয় স্থানে থাকায় প্লে-অফের টিকিট পায় মুলতান। শেষ রাউন্ডে রাওয়ালপিন্ডিজকে ১০৮ রানের বড় ব্যবধানে হারিয়ে প্লে-অফে জায়গা করে নেয় হায়দারাবাদ। ১০ ম্যাচে ১০ পয়েন্ট নিয়ে টেবিলের চতুর্থ স্থানে থাকায় প্লে-অফে নাম লেখায় তারা। আজ থেকে প্লে-অফ পর্ব শুরু হবে। করাচিতে কোয়ালিফায়ারে মুখোমুখি হবে পয়েন্ট টেবিলের শীর্ষ দুই দল-পেশোয়ার ও ইসলামাবাদ। জয়ী দল সরাসরি ফাইনালে উঠবে। হেরে যাওয়া দল দ্বিতীয় এলিমিনেটরে খেলবে।
২৯ এপ্রিল লাহোরে প্রথম এলিমিনেটরে মুখোমুখি হবে মুলতান ও হায়দরাবাদ। এ ম্যাচের বিজয়ী দল দ্বিতীয় এলিমিনেটরে উঠবে। আর হেরে যাওয়া দল টুর্নামেন্ট থেকে বিদায় নেবে। পহেলা মে লাহোরে দ্বিতীয় এলিমিনেটর ম্যাচ অনুষ্ঠিত হবে। এ ম্যাচে লড়বে কোয়ালিফাইয়ারে হেরে যাওয়া দল এবং প্রথম এলিমিনেটরের জয়ী দল। আগামী ৩ মে লাহোরে পিএসএলের ফাইনাল অনুষ্ঠিত হবে। প্রসঙ্গত, এবারের আসরে লাহোর কালান্দার্সের হয়ে খেলেছেন মুস্তাফিজুর রহমান ও পারভেজ হোসেন ইমন। এ ছাড়া পেশাওয়ার জালমির হয়ে খেলেছেন নাহিদ, শরিফুল ইসলাম ও তানজিদ তামিম। পাশাপাশি রিশাদ খেলেছেন রাওয়ালপিন্ডির হয়ে।
সম্পাদক মন্ডলীর সভাপতি: কে এম মাসুদুর রহমান, সম্পাদক ও প্রকাশক: মোহাম্মদ মাসুদ।
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ২১/১ নয়াপল্টন (মসজিদ গলি),ঢাকা - ১০০০।
✆ ০১৫১১৯৬৩২৯৪, ০১৬১১৯৬৩২৯৪ 📧dailysobujbangladesh@gmail.com.
কপিরাইট © ২০২৫ দৈনিক সবুজ বাংলাদেশ সর্বস্বত্ব সংরক্ষিত