তারিখ লোড হচ্ছে...

কদমতলী থানা অধীনস্থ রায়েরবাগে ১২ বছরের মাদ্রাসা ছাত্রের রহস্যজনক মৃত্যু ‎ নোয়াখালীতে পুকুর থেকে অজ্ঞাত যুবকের মরদেহ উদ্ধার সিলেটে প্রধানমন্ত্রী তারেক রহমানকে নিয়ে নাসীরুদ্দীন ও সার্জিসের কটুক্তির প্রতিবাদে সুনামগঞ্জের বিক্ষ... এমপি মিলনের প্রতিশ্রুতি বাস্তবায়ন: দীর্ঘদিন পর চালু হলো কালীগঞ্জ-গুলিস্তান KTL বাস সার্ভিস রামুতে নূর ডেন্টাল পয়েন্ট নিয়ে প্রশ্ন,বিএসসি (ডেন্টাল) ডিগ্রি দিয়ে রুট ক্যানাল-সার্জারির অভিযোগ ব্রেন টিউমার সারেনি ইলিয়াস কাঞ্চনের, তবুও কেন দেশে ফেরা হাইকোর্টে জামিন পেলেন অভিনেতা জাহের আলভীর স্বাস্থ্য অধিদপ্তরে বদলি বাণিজ্যের অভিযোগ: আলোচনায় সহকারী পরিচালক ডা. শফিউল আজম রাজউকের নির্দেশ অমান্য করে নির্মাণে আল-আকসা-৩ ভবন কর্তৃপক্ষ নলডাঙ্গায় দুর্নীতি বিরোধী বিতর্ক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত সাতক্ষীরা সদর এসিল্যান্ড অফিসে সেবার মান বৃদ্ধি-খুশি সেবা প্রত্যাশিরা বৃষ্টির পানি আর চোখের জল-একই ঘরে অসহায় বৃদ্ধ দম্পতির জীবনযুদ্ধ মোংলায় প্রতিমন্ত্রীর সাক্ষর জাল করে তদবির বাণিজ্য, গ্রেফতার ১ পানছড়িতে বিজিবির উদ্যোগে জনকল্যাণমূলক সামগ্রী বিতরণ সুন্দরবন রক্ষায় ৪ হাজার কোটি টাকা দেবে জাতিসংঘ নিরাপদ ও নিয়মিত অভিবাসন জোরদারে আইওএমের আরও সহযোগিতা চায় বাংলাদেশ আবারও আলোচনায় চট্টগ্রামের এস এম মিজানুল্লাহ সমরকন্দী ওরফে চশমা মিজান দুদক কমিশনার হতে শতকোটি টাকার লবিং: সাবেক কাস্টমস কমিশনার হাফিজুর রহমানের বিরুদ্ধে অভিযোগ পুর্ব সুন্দরবনে বন বিভাগের অভিযানে শুটকি তৈরির আস্তানা ধংস আটক হয়নি কেউ নিরাপত্তাহীনতায় সিরাজগঞ্জের জ্যেষ্ঠ সাংবাদিক ও তাঁর পরিবার সাতক্ষীরায় বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষ মেলা ২০২৬ আনুষ্ঠানিক উদ্বোধন সাংবাদিক নিবন্ধনের আগে সংবাদমাধ্যমের জবাবদিহি নিশ্চিত হোক ১৩ মাসের ডেলিভারি: প্রতিশ্রুতি নয়, প্রমাণ চান সংশ্লিষ্টরা পুলিশ কোনো দলের বা গোষ্ঠীর লাঠিয়াল বাহিনী নয়: স্বরাষ্ট্রমন্ত্রী নতুন ডিএজি-এএজিদের সততার সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান টি-টোয়েন্টিতে ইতিহাস, ৮৬ রানের লক্ষ্য দিয়েও চ্যাম্পিয়ন প্রাথমিক শিক্ষকদের যোগদানের তারিখ জানাল মন্ত্রণালয় পেরুতে পর্যটকবাহী বিমান বিধ্বস্ত, নিহত ১৩ ডিএমপির বিশেষ অভিযানে, গুলশান ও যাত্রাবাড়ীতে গ্রেফতার ৩৭ গর্ভবতী নারী ও শিশুদের স্বাস্থ্য সুরক্ষায় খাগড়াছড়ি রিজিয়নের ব্যতিক্রমী উদ্যোগ চতুর্থ পেড়িয়ে পঞ্চম বর্ষে পদার্পণ করল উদ্যোক্তা জাতিসংঘের জলবায়ু সম্মেলন কপ-৩১-এ অংশ নেবেন প্রধানমন্ত্রী সাতক্ষীরায় জনস্বার্থে কথা বলায় চটে গেলেন সদর উপজেলা সমাজসেবা ও সমবায় কর্মকর্তা পানির দাম ৫ শতাংশ বাড়ানোর প্রস্তাব চট্টগ্রাম ওয়াসার পূষ্পধারা হাউজিং এর নতুন জালিয়াতির ফাঁদ, পা দিলেই সর্বনাশ জুলাইকে বিতর্কিত করার অপচেস্টা চলছে:জাহাঙ্গীর শিকদার জগন্নাথপুরে ধর্মীয় অনুষ্ঠান থেকে বাড়ি ফেরার পথে হাওরে নৌকা ডুবে ৪জন নিখোঁজ,১ জনের লাশ উদ্ধার রামগড় পাহাড়াঞ্চল কৃষি গবেষনা কেন্দ্রে শ্রমিক আনসারের নিরাপত্তার মাঝেও সেগুনগাছ চুরি কামরাঙ্গীরচরে মাদক, সন্ত্রাস, কিশোরগ্যাং ও চাঁদাবাজি প্রতিরোধে মতবিনিময় সভা মোংলায় তুষার রায়কে জড়িয়ে মিথ্যা ও ভিত্তিহীন বক্তব্যের নিন্দা জানিয়ে সংবাদ সম্মেলন বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহ উপলক্ষে মাতৃদুগ্ধদানে সচেতনতা বৃদ্ধির আহ্বান ১৫৯ গ্যাংয়ে কাঁপছে ঢাকা কিছুতেই দমানো যাচ্ছে না কিশোর গ্যাং কালচার স্বামীর সম্পত্তির অধিকার চান শারিরীক প্রতিবন্ধী বিধবা রহিমা রাঙামাটিতে কৃষকের পেঁপে বাগান ধ্বংসের অভিযোগ, প্রতিবাদে মানববন্ধন  এম এ রশিদের রংপুর ডায়েরি এখন মানুষের কণ্ঠস্বর কদমতলী থানা প্রেসক্লাব ঢাকা নির্বাচন ২০২৬: যুগ্ম সাধারণ সম্পাদক পদে প্রার্থী এইচএম হাকিম তথ্য ও সম্প্রচার মন্ত্রীর হাত থেকে ভিওডি বাংলার ডিএমডির সম্মাননা গ্রহণ সংসদের চেয়ে রাজপথকে প্রাধান্য দেওয়ার প্রবণতা গণতন্ত্রের জন্য শুভ নয়: তথ্যমন্ত্রী কেরাণীগঞ্জে ইয়াবা তৈরির কারখানায় র‌্যাবের অভিযান, আটক ৪ ফটিকছড়ি ছেঁড়া বিদ্যুতের তারে প্রাণ গেল কৃষি শ্রমিকের

সংবাদ প্রকাশের জেরে সাপ্তাহিক ‘তদন্ত রিপোর্ট’-এর সম্পাদক ও নির্বাহী সম্পাদকের বিরুদ্ধে মামলা

সংবাদ প্রকাশের জেরে সাপ্তাহিক ‘তদন্ত রিপোর্ট’-এর সম্পাদক ও নির্বাহী সম্পাদকের বিরুদ্ধে মামলা
পাঠক সংখ্যা
638

নিজস্ব প্রতিবেদক:

নওগাঁ আদালতে দায়ের হওয়া একটি মানহানি মামলাকে কেন্দ্র করে নতুন করে আলোচনায় এসেছে জাতীয় সাপ্তাহিক ‘তদন্ত রিপোর্ট’। সংবাদ প্রকাশের ঘটনায় পত্রিকাটির সম্পাদক, নির্বাহী সম্পাদক ও সংশ্লিষ্ট কয়েকজনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। এ ঘটনাকে ঘিরে সাংবাদিক মহল, মানবাধিকারকর্মী ও সুশীল সমাজের বিভিন্ন স্তরে আলোচনা-সমালোচনার পাশাপাশি উদ্বেগও দেখা দিয়েছে।

মামলার বাদী নওগাঁ সদর উপজেলার খাস নওগাঁ এলাকার বাসিন্দা মো. শফিকুল ইসলাম শফিক। তিনি অভিযোগ করেছেন, জাতীয় সাপ্তাহিক তদন্ত রিপোর্ট-এ প্রকাশিত একটি প্রতিবেদনের কারণে তার সামাজিক মর্যাদা, ব্যক্তিগত সুনাম ও পেশাগত অবস্থান ক্ষুণ্ন হয়েছে। এ অভিযোগে তিনি নওগাঁর মুখ্য আমলি আদালতে দণ্ডবিধির ৫০০, ৫০১ ও ৫০৯ ধারায় মামলা দায়ের করেন।

অন্যদিকে, মামলার বিষয়ে প্রতিক্রিয়া জানিয়ে জাতীয় সাপ্তাহিক তদন্ত রিপোর্ট-এর ভারপ্রাপ্ত সম্পাদক এম এ মমিন আনসারী বলেন, প্রকাশিত সংবাদটি কোনোভাবেই ভিত্তিহীন নয়; বরং দীর্ঘ অনুসন্ধান, তথ্য যাচাই-বাছাই, সংশ্লিষ্ট নথিপত্র পর্যালোচনা এবং একাধিক ভুক্তভোগীর বক্তব্য গ্রহণের পরই প্রতিবেদনটি প্রকাশ করা হয়েছে।

তিনি বলেন, “বাদীর বিরুদ্ধে প্রকাশিত প্রতিবেদনের স্বপক্ষে প্রয়োজনীয় তথ্য-প্রমাণ, নথিপত্র ও ভুক্তভোগীদের বক্তব্য আমাদের কাছে সংরক্ষিত রয়েছে। জনস্বার্থে প্রকাশিত অনুসন্ধানী প্রতিবেদনে যে তথ্য উপস্থাপন করা হয়েছে, তা যথাযথ যাচাই-বাছাই করেই প্রকাশ করা হয়েছে। কোনো ব্যক্তি বা গোষ্ঠীকে হেয় প্রতিপন্ন করার উদ্দেশ্যে নয়, বরং জনস্বার্থ রক্ষার দায়বদ্ধতা থেকেই সংবাদটি প্রকাশিত হয়েছে।”

তিনি আরও বলেন, “বাংলাদেশের সংবিধান মতপ্রকাশের স্বাধীনতা এবং গণমাধ্যমের স্বাধীনতাকে স্বীকৃতি দিয়েছে। একইসঙ্গে জনস্বার্থে অনুসন্ধানী সাংবাদিকতা পরিচালনা ও তথ্য প্রকাশ করা সাংবাদিকদের পেশাগত দায়িত্বের অংশ। কোনো অনুসন্ধানী সংবাদ প্রকাশের কারণে সাংবাদিকদের বিরুদ্ধে মামলা দায়ের করে চাপ সৃষ্টি করা হলে তা স্বাধীন সাংবাদিকতা চর্চার জন্য অশনিসংকেত হয়ে দাঁড়াবে।”

মমিন আনসারীর দাবি, “এই মামলাটি প্রকৃতপক্ষে অনুসন্ধানী সাংবাদিকতার কণ্ঠরোধের একটি অপচেষ্টা। দুর্নীতি, প্রতারণা, অনিয়ম ও জনস্বার্থসংশ্লিষ্ট বিষয় নিয়ে সংবাদ প্রকাশের কারণে গণমাধ্যমকে আইনি হয়রানির মুখে ফেলা হলে ভবিষ্যতে সত্য অনুসন্ধানে নিরুৎসাহিত হওয়ার আশঙ্কা তৈরি হবে।”

তিনি বলেন, “আমরা বিচার বিভাগের প্রতি পূর্ণ শ্রদ্ধাশীল এবং আদালতের প্রতি আস্থাশীল। আদালতে যথাযথ তথ্য-প্রমাণ উপস্থাপনের মাধ্যমে সত্য উদঘাটিত হবে বলে আমরা বিশ্বাস করি। তবে সংবাদ প্রকাশের কারণে সাংবাদিকদের বিরুদ্ধে ধারাবাহিক মামলা ও হয়রানির প্রবণতা গণতন্ত্র, মতপ্রকাশের স্বাধীনতা এবং অবাধ সংবাদপ্রবাহের জন্য উদ্বেগজনক।”

এদিকে স্থানীয় সাংবাদিক, মানবাধিকারকর্মী ও বিভিন্ন পেশাজীবী মহলের অনেকেই মনে করছেন, জনস্বার্থে প্রকাশিত অনুসন্ধানী প্রতিবেদন নিয়ে ভিন্নমত বা আপত্তি থাকলে তার জবাব তথ্য ও যুক্তির মাধ্যমে দেওয়া উচিত। সংবাদমাধ্যমের বিরুদ্ধে মামলা যেন সাংবাদিকদের ন্যায়সঙ্গত অনুসন্ধানী কর্মকাণ্ডে প্রতিবন্ধকতা সৃষ্টি না করে, সে বিষয়েও তারা গুরুত্বারোপ করেন।

সংশ্লিষ্ট মহলের মতে, আদালতের বিচারিক প্রক্রিয়ার মাধ্যমেই অভিযোগের সত্যতা ও প্রকাশিত সংবাদের গ্রহণযোগ্যতা নির্ধারিত হবে। তবে এরই মধ্যে মামলাটিকে ঘিরে গণমাধ্যমের স্বাধীনতা, সাংবাদিকদের নিরাপত্তা এবং অনুসন্ধানী সাংবাদিকতার ভবিষ্যৎ নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে।

Facebook
X
LinkedIn
Threads
WhatsApp
Telegram
Email

Leave a Comment

শেরপুরের মেধাবী ছাত্র আমিনুল ইসলাম বিসিএস ক্যাডারে সুপারিশ প্রাপ্ত

শেরপুরের মেধাবী ছাত্র আমিনুল ইসলাম বিসিএস ক্যাডারে সুপারিশ প্রাপ্ত

মিজানুর রহমান, শেরপুরঃ গারো পাহাড়ের পাদদেশে অবস্থিত শেরপুর জেলার নকলা  উপজেলার কুর্শাবাদাগৈড় গ্রামের কৃতি সন্তান আমিনুল ইসলাম ১৯ ডিসেম্বর ১৯৮৯ সালে জন্মগ্রহণ করেন পিতা: আব্দুল মান্নান, মাতা: আছিয়া খাতুন। আমিনুল ইসলাম  ছোট থেকেই অনেক মেধাবী ছাত্র ছিলেন। তিনি নকলা পাইলট উচ্চ বিদ্যালয় থেকে ২০০৫ সালে এস এস সি এবং  ২০০৭ সালে এইচএসসি (ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজ, মোমেনশাহী) কলেজ থেকে কৃতিত্বের সাথে উত্তীর্ণ হন।  এর পর দেশের সনামধন্য প্রতিষ্ঠান বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় বিএসসি ইন এগ্রিকালচার বিভাগ থেকে  ২০১৩ সালে  কৃতিত্বের সাথে উত্তীর্ণ হন। এরপর তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় হতে ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেম বিভাগ থেকে স্নাতকোত্তর সম্পন্ন করেন। তার প্রথম কর্মজীবন শুরু হয় ২০১৪ সালে সার্ভিস ইঞ্জিন বিপিও তে এক্সিকিউটিভ হিসেবে ০৬ মাস জব করেন। তারপর জব ছেড়ে ফুলটাইম বিসিএস এর জন্য প্রিপারেশন নেন

আরও পড়ুন
language Change