তারিখ লোড হচ্ছে...

জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে কাশিয়ানীতে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত উত্তরায় বেনামি ক্লাবের রফিকের জমজমাট জুয়ার আসর, যথারীতি নিরব প্রশাসন উন্নয়নের ধারাকে অব্যাহত রাখতে কবির কে পুনরায় চেয়ারম্যান হিসেবে দেখতে চায় এলাকাবাসী বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর খুরুশকুল ইউনিয়নের অকুতোভয় সৈনিক মরহুম আমির হামজার ১৬তম মৃত্যু... খুলনায় ৭১ পরিবারের জমি দখল, চাঁদাবাজি ও প্রাণনাশের হুমকির অভিযোগে সংবাদ সম্মেলন: ৫ বসতবাড়িতে তালা নোয়াখালীতে প্রবাসীর স্ত্রীকে পিপ্তল ঠেকিয়ে চাঁদাবাজি, গ্রেফতার -১ পাঁচ আগস্টের দুই বছর: অর্জনের স্বীকৃতি, অপূর্ণতার প্রশ্ন পূবাইলে সাংবাদিকের পৈত্রিক জমি আওয়ামীলীগ নেতার দখলে নেয়ার অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ কামনা দুর্যোগ ব্যবস্থাপনা কর্মকর্তা মনিরুজ্জামানের অস্বাভাবিক সম্পদের পাহাড় পপুলার লাইফের গ্রাহকরা দাবির টাকা পাচ্ছে না ছাত্রদল-ছাত্রশিবিরের ফের সংঘর্ষ, পুলিশ মোতায়েন ‎ঢাকা জেলা সিএনজি মেট্রো করার মিথ‍্যা প্রতিশ্রুতি দিয়ে প্রায় ১০ কোটি টাকা দুর্নীতি সিলেট রেঞ্জের মধ্যে শ্রেষ্ট অফিসার হিসেবে সম্মাননাপত্র গ্রহন করেন দিরাই থানার ওসি মোঃ আমিনুল ইসলাম বাড়ির পাশেই পৌরসভার ময়লার স্তূপ, মানবেতর জীবন ব্র্যাক আবাসনের বাসিন্দাদের আইনি ব্যবস্থার হুশিয়ারিতে উল্টো গণক্ষোভ মুন্সিগঞ্জে উপ-সহকারী প্রকৌশলীর সহযোগিতায় কাজ শেষ না করেই বিল উত্তোলনের অভিযোগ রাজউকের মোবাইল কোর্ট নিয়ে প্রশ্ন: অথরাইজড অফিসার সাইদা ইসলামের বিরুদ্ধে দায়সারা অভিযান ও অনিয়মের ... কেশবপুরে প্রধান শিক্ষকের বদলির দাবিতে মানববন্ধন রামগড়ে গৃহবধূকে ধর্ষণের অভিযোগে শ্বশুর আটক দুপুরে প্রথম বৈঠকে বসছে সংবিধান সংশোধন কমিটি গলাচিপায় র‍্যালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণের মধ্য দিয়ে বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহ উদযাপন নদী খননের নামে ১৩৪ কোটি আত্মসাৎ, তবুও বহাল তবিয়তে বিআইডব্লিউটিএ’র সাইদুর রহমান রাশিয়া-ইউক্রেনে ভয়াবহ পাল্টাপাল্টি হামলা, প্রাণ গেল ২২ জনের সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে অ্যাম্বুলেন্সে আগুন মাইক্রোপ্লাস্টিক শরীরে প্রবেশ করলে কী হয়? বিশ্ববাজারে আবারও বাড়ল তেলের দাম সেপ্টেম্বরে ১০ দিনের সফরে যুক্তরাষ্ট্র যাচ্ছেন প্রধানমন্ত্রী লাইফ সাপোর্টে এক্সেল লোড নিয়ন্ত্রণ প্রকল্প কদমতলী থানা অধীনস্থ রায়েরবাগে ১২ বছরের মাদ্রাসা ছাত্রের রহস্যজনক মৃত্যু ‎ নোয়াখালীতে পুকুর থেকে অজ্ঞাত যুবকের মরদেহ উদ্ধার সিলেটে প্রধানমন্ত্রী তারেক রহমানকে নিয়ে নাসীরুদ্দীন ও সার্জিসের কটুক্তির প্রতিবাদে সুনামগঞ্জের বিক্ষ... এমপি মিলনের প্রতিশ্রুতি বাস্তবায়ন: দীর্ঘদিন পর চালু হলো কালীগঞ্জ-গুলিস্তান KTL বাস সার্ভিস রামুতে নূর ডেন্টাল পয়েন্ট নিয়ে প্রশ্ন,বিএসসি (ডেন্টাল) ডিগ্রি দিয়ে রুট ক্যানাল-সার্জারির অভিযোগ ব্রেন টিউমার সারেনি ইলিয়াস কাঞ্চনের, তবুও কেন দেশে ফেরা হাইকোর্টে জামিন পেলেন অভিনেতা জাহের আলভীর স্বাস্থ্য অধিদপ্তরে বদলি বাণিজ্যের অভিযোগ: আলোচনায় সহকারী পরিচালক ডা. শফিউল আজম রাজউকের নির্দেশ অমান্য করে নির্মাণে আল-আকসা-৩ ভবন কর্তৃপক্ষ নলডাঙ্গায় দুর্নীতি বিরোধী বিতর্ক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত সাতক্ষীরা সদর এসিল্যান্ড অফিসে সেবার মান বৃদ্ধি-খুশি সেবা প্রত্যাশিরা বৃষ্টির পানি আর চোখের জল-একই ঘরে অসহায় বৃদ্ধ দম্পতির জীবনযুদ্ধ মোংলায় প্রতিমন্ত্রীর সাক্ষর জাল করে তদবির বাণিজ্য, গ্রেফতার ১ পানছড়িতে বিজিবির উদ্যোগে জনকল্যাণমূলক সামগ্রী বিতরণ সুন্দরবন রক্ষায় ৪ হাজার কোটি টাকা দেবে জাতিসংঘ নিরাপদ ও নিয়মিত অভিবাসন জোরদারে আইওএমের আরও সহযোগিতা চায় বাংলাদেশ আবারও আলোচনায় চট্টগ্রামের এস এম মিজানুল্লাহ সমরকন্দী ওরফে চশমা মিজান দুদক কমিশনার হতে শতকোটি টাকার লবিং: সাবেক কাস্টমস কমিশনার হাফিজুর রহমানের বিরুদ্ধে অভিযোগ পুর্ব সুন্দরবনে বন বিভাগের অভিযানে শুটকি তৈরির আস্তানা ধংস আটক হয়নি কেউ নিরাপত্তাহীনতায় সিরাজগঞ্জের জ্যেষ্ঠ সাংবাদিক ও তাঁর পরিবার সাতক্ষীরায় বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষ মেলা ২০২৬ আনুষ্ঠানিক উদ্বোধন সাংবাদিক নিবন্ধনের আগে সংবাদমাধ্যমের জবাবদিহি নিশ্চিত হোক

কানাডা প্রবাসী মাওলানা ফুরহাতুলের বালাগঞ্জেরবাড়িতে যৌথ বাহিনীর অভিযান, এলাকায় আতঙ্ক

কানাডাপ্রবাসী মাওলানা ফুরহাতুলের বালাগঞ্জের বাড়িতে যৌথ বাহিনীর অভিযান, এলাকায় আতঙ্ক
পাঠক সংখ্যা
638

শামিম আহমদ, বালাগঞ্জ (সিলেট) থেকে:


সিলেটের বালাগঞ্জ উপজেলার সুলতানপুর গ্রামের জনপ্রিয় ইসলামি বক্তা ও কানাডাপ্রবাসী মাওলানা ফুরহাতুল হক চৌধুরীর বাড়িতে যৌথ বাহিনীর বিশেষ অভিযানের ঘটনায় এলাকাজুড়ে আতঙ্ক সৃষ্টি হয়েছে। পরিবারের দাবি, গত মঙ্গলবার (২৮ এপ্রিল) গভীর রাতে সেনাবাহিনী, পুলিশ ও র‌্যাবের সমন্বয়ে গঠিত একটি যৌথ বাহিনী তাঁদের বাড়িতে অভিযান চালিয়ে বিভিন্ন কক্ষ তল্লাশি করে এবং পরিবারের সদস্যদের জিজ্ঞাসাবাদ করে। এ সময় তারা ফুরহাতুল হক চৌধুরীর বর্তমান অবস্থান সম্পর্কে জানতে চায়।
মাওলানা ফুরহাতুল হক চৌধুরীর পিতা আহবাবুল হক চৌধুরী গতরাতে এই প্রতিবেদককে জানান, তল্লাশির সময় সেনাবাহিনী ও র‌্যাবের সদস্যরা তাঁর সঙ্গে অশোভন আচরণ করেন। অভিযানের নেতৃত্বে থাকা একজন সেনা কর্মকর্তা তাঁকে জিজ্ঞাসা করেন, ‘ফুরহাতুল হক চৌধুরী কিংবা তাঁদের পরিবারের কারও সঙ্গে কোনো উগ্রবাদী কার্যক্রমের সম্পর্ক আছে কি না’।
জবাবে তিনি জানান, তাঁর ছেলে একজন মাদ্রাসা শিক্ষক ও সুপরিচিত ইসলামি বক্তা। ফুরহাতুল কিংবা তাঁদের পরিবারের কেউ কোনো ধরনের উগ্রবাদী কার্যক্রমের সঙ্গে জড়িত নন। ফুরহাতুলের অবস্থান সম্পর্কে জানতে চাইলে তিনি বলেন, তাঁর ছেলে ও পুত্রবধূ বর্তমানে কানাডায় অবস্থান করছেন।
আহবাবুল হক চৌধুরী আরও জানান, অভিযানের শেষে সেনা কর্মকর্তা তাঁকে সতর্ক করে বলেন, ফুরহাতুল হক চৌধুরী সম্পর্কে কোনো তথ্য গোপন করা হলে তার পরিণতি ভয়াবহ হতে পারে। একই সঙ্গে প্রতি সপ্তাহে তাঁকে থানায় হাজিরা দিতে বলা হয়।
মাওলানা ফুরহাতুল হক চৌধুরীর বাড়িতে অভিযানের বিষয়ে জানতে চাইলে বালাগঞ্জ থানার অফিসার ইনচার্জ মাহফুজ ইমতিয়াজ ভূইয়া অভিযানের সত্যতা স্বীকার করে বলেন, জাতীয় সংসদসহ দেশের বিভিন্ন গুরুত্বপূর্ণ রাষ্ট্রীয় ও সরকারি স্থাপনায় সম্ভাব্য জঙ্গি হামলার পরিকল্পনা সম্পর্কে গত বৃহস্পতিবার (২৩ এপ্রিল) পুলিশ সদর দপ্তর থেকে গোয়েন্দা সতর্কতা জারি করা হয়।
এর পরিপ্রেক্ষিতে ঝুঁকিপূর্ণ স্থাপনায় নিরাপত্তা জোরদার এবং সন্দেহভাজনদের ওপর নজরদারি বাড়াতে সকল জেলার পুলিশ সুপারদের নির্দেশ দেওয়া হয়েছে বলে তিনি জানান। তাঁর ভাষ্য, আইনশৃঙ্খলা বাহিনীর কাছে থাকা সন্দেহভাজন উগ্রবাদী কার্যক্রম-সংশ্লিষ্ট ব্যক্তিদের তালিকায় ফুরহাতুল হক চৌধুরীর নাম রয়েছে বলে পুলিশের তথ্য রয়েছে। সে কারণেই তাঁর অবস্থান নিশ্চিত করতে এ অভিযান পরিচালিত হয়েছে। তবে ফুরহাতুলের পিতার সঙ্গে অশোভন আচরণের অভিযোগ তিনি অস্বীকার করেন।
পুলিশ কর্মকর্তার এ বক্তব্যের প্রতিক্রিয়ায় ফুরহাতুলের পিতা আহবাবুল হক চৌধুরী বলেন, “আমার ছেলে একজন স্বনামধন্য আলেম। মাদ্রাসায় শিক্ষকতা এবং ধর্মীয় মাহফিলে বক্তব্য দেওয়া ছাড়া কোনো ধরনের উগ্রবাদী কার্যক্রমের সঙ্গে তার কোনো সম্পর্ক নেই। সরকারের ইসলামবিদ্বেষী কর্মকাণ্ড এবং আলেম-ওলামাদের হত্যা ও নির্যাতনের প্রতিবাদ করায় ক্ষমতাসীন দল ও পুলিশ মিলে তাকে হয়রানি করতে সন্দেহভাজন উগ্রবাদীদের তালিকায় নাম অন্তর্ভুক্ত করেছে।”
ফুরহাতুল হক চৌধুরীর পিতা আরও জানান, ২০২৩ সালের রাজনৈতিক অস্থিরতার সময় সরকারদলীয় সন্ত্রাসীরা তাঁর ছেলের ওপর হামলা, অপহরণের চেষ্টা, হত্যার হুমকি এবং পুলিশি গ্রেপ্তারের চেষ্টা করে। তাঁর ভাষ্য, জীবন চরম ঝুঁকির মুখে পড়ায় দীর্ঘদিন আত্মগোপনে থাকার পর ২০২৪ সালে তিনি স্ত্রীসহ কানাডায় চলে যান।
মাওলানা ফুরহাতুল হক চৌধুরী গহরপুর হযরত শাহ সুলতান (রহ.) মাদ্রাসার শিক্ষক। আলেম-ওলামাদের ওপর সরকারের দমন-পীড়ন ও নির্যাতনের বিরুদ্ধে তিনি সোচ্চার ছিলেন বলে তাঁর পরিচিতদের দাবি। তিনি সিলেটের বিভিন্ন ধর্মীয় সমাবেশ ও ওয়াজ মাহফিলে নিয়মিত বক্তব্য দিতেন এবং ইসলামী যুব আন্দোলনের রাজনীতির সঙ্গে সম্পৃক্ত ছিলেন।

Facebook
X
LinkedIn
Threads
WhatsApp
Telegram
Email

Leave a Comment

প্রতারণার ফাঁদে ফেলে সাধারণ মানুষ কে নিঃস্ব করেন-আল আমিন

এম এ জব্বার: বিভিন্ন সময় দেখা যায় অনেক ধরনের কলাকৌশলী ব্যবহার করে এক শ্রেণীর লোক আছে, যারা মানুষের কাছ থেকে প্রলোভন দেখিয়ে নগদ অর্থ হাতিয়ে নিয়ে, পরবর্তীতে উধাও হয়ে যায়। পরে বিশ্বাসের প্রতিফলন নিয়ে ধারে ধারে ঘুরতে হয় ভূক্তভোগীদের। প্রতারণার ফাদে ফেলাই আল আমিনের বাণিজ্য! অভিযোগ উঠে যাত্রাবাড়ী থানাধীন কলাপট্টি ৪৮নং ওয়ার্ড বাসিন্দা ছিলেন আল আমিন (৩০) নামক ব্যক্তি। যানাযায় ভূক্তভোগী যাত্রাবাড়ী থানাধীন ৪৮ নং ওয়ার্ড বাসিন্দা, দিল মোহাম্মদ (৪৫) তার নিকট থেকে পলাতক আল আমিন ও তার মা ফাতেমা বেগম (৫৫) ছেলে প্রবাসে যাবে বলে, পলাতক আল আমিন এর জন্য নগদ ৫৭,০০০/- হাজার টাকা ধার নেন। পরবর্তী সময় সাপেক্ষ অনুযায়ী ফেরত দিয়ে দিবেন বলেন বলে মা – ছেলে উভয়েই বলে থাকেন। তবে ভূক্তভোগী দিল মোহাম্মদ ও পলাতক আল আমিন

আরও পড়ুন
language Change