তারিখ লোড হচ্ছে...

ই-পেপার

শিরোনাম
অপহৃত শিশুর বস্তাবন্দি মরদেহ উদ্ধার, গ্রেফতার ৫ ব্রাজিল দলের অনুশীলনে ফিরলেন নেইমার এসএসএফের ফায়ারিং রেঞ্জে নিশানা পরীক্ষা করলেন প্রধানমন্ত্রী রংপুরে পল্লী উন্নয়ন কর্মকর্তার ওপর হামলা প্রশাসনের অভিযানের পরও গভীর রাতে ড্রেজার দিয়ে মাটি কাটার মহোৎসব রংপুর সদরে ফল মেলা ও পাটনার কংগ্রেসের উদ্বোধন সব বোর্ডে একই প্রশ্নপত্রে পরীক্ষা হবে: শিক্ষামন্ত্রী শিক্ষার্থীদের ঝরে পড়া রোধে নকলায় স্কুল ড্রেস ও ব্যাগ বিতরণ ফাইল আটকে কমিশন বাণিজ্য গণপূর্তের প্রকৌশলী শরিফুলের যমুনা রেলওয়ে সেতু প্রকল্পে হাজার কোটি টাকার অনিয়মের অভিযোগ, তদন্তে দুদক পানি নিষ্কাশনের জন্য কাটা বাঁধই এখন দুর্ভোগের কারণ জয়মনি গ্রামে মূল ভূখণ্ড থেকে বিচ্ছিন্ন দুর্ভোগে বাসিন্দারা সংবাদ প্রকাশের জেরে সাপ্তাহিক ‘তদন্ত রিপোর্ট’-এর সম্পাদক ও নির্বাহী সম্পাদকের বিরুদ্ধে মামলা চাকরিতে প্রক্সি সিন্ডিকেটের নেপথ্যে জনস্বাস্থ্যের আনোয়ার ও কাস্টমসের সিপাহী আজিজ! অভিযোগের পাহাড়, তবুও নীরব রাজউক: ‘অপ্রতিরোধ্য’ দুর্নীতির জালে আবুল কালাম আজাদ উত্তরা ভূমি উপ-সহকারী কর্মকর্তা মাকসুদুর আলমের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ খুলনা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক এর বিরুদ্ধে যৌন হয়রানীর অভিযোগ সিরাজগঞ্জে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ কমিটির উদ্যোগে মিছিল ‎ সিরাজগঞ্জে সেতুর নিচ থেকে মরদেহ উদ্ধার নলডাঙ্গার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত হলেন-মনিরুল ইসলাম ডাবলু বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ চুরিতে ৬৪ ব্যক্তি-প্রতিষ্ঠান জ্বালানি সিন্ডিকেটের প্রভাবে সচিব সাইফুল ইসলাম বহাল তবিয়তে প্রতিমন্ত্রী শাহে আলমের মানহানী মামলার প্রতিবাদে সাংবাদিকদের মানববন্ধন অনুষ্ঠিত ঢাকার গুরুত্বপূর্ণ ১২০ মোড়ে বসছে এআই ক্যামেরা সাংবাদিকের ওপর হামলার অভিযোগ ছাত্রদল নেতার বিরুদ্ধে ইরান ও লেবাননের পাশে থাকার ঘোষণা চীনের হাম ও হামের উপসর্গ নিয়ে আরও ৪ শিশুর মৃত্যু ওসমান হাদি হত্যা মামলার তদন্ত প্রতিবেদন পেছাল ১৬ বার জনগণের টাকা পাচার হতে দেওয়া হবে না: প্রধানমন্ত্রী চট্টগ্রামের শিশু ধর্ষণের আসামি মুনিরের যাবজ্জীবন কারাদণ্ড মামলা ও সিন্ডিকেটের ফাঁদে ঢাকার ১২৩ পরিত্যক্ত সরকারি বাড়ি, বেহাত হাজার কোটি টাকা জিয়া শিশু কিশোর মেলা, গাজীপুর মহানগর কমিটি ঘোষণা ইউএনএইচসিআর নির্বাহী কমিটির সভাপতির দায়িত্বে বাংলাদেশ বিদ্যুৎতের তার চুরি করতে গিয়ে যুবকের মৃত্যু ​চাঁপাইনবাবগঞ্জে বিজিবির অভিযানে সিরাপ ও ইয়াবাসহ আটক ২ কামারখন্দে সাড়ে ৩ হাজার ফুট পতাকা টাঙিয়ে আর্জেন্টিনার সমর্থকদের চমক বিশ্বম্ভরপুরের ফতেপুরে মাদক থেকে যুবসমাজকে রক্ষায় মানববন্ধন ট্রাকচাপায় ট্রাফিক পুলিশ নিহত বুড়িচংয়ে কিশোর গ্যাংয়ের দুই সদস্য আটক মাদক সেবন ও অশ্লীল কর্মকাণ্ডে জড়িত ৪ জনের কারাদণ্ড ভাগনেকে বিয়ে করলেন মামী, দেশে ফিরে আত্মহত্যা প্রবাসী স্বামী চট্টগ্রাম-জামালপুরের শিল্পপ্রতিষ্ঠান পরিদর্শনে ওপিসিডব্লিউ পরিদর্শক দল বিশ্বকাপে হ্যাটট্রিক করে নতুন ইতিহাস গড়লেন মেসি মৌলভীবাজার ও শ্রীমঙ্গলের পথে প্রধানমন্ত্রী সাব রেজিস্টার মাইকেলের হাজার কোটি টাকার অবৈধ সম্পদের অভিযোগ ২০ বছরেও পাকা হয়নি ইটের রাস্তা, ভোগান্তিতে সাধারণ মানুষ বটিয়াঘাটায় সুধী সমাবেশ আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে ক্ষোভ, পুলিশের কঠোর আশ্বাস শ্রীমঙ্গলে ৮ বছর বয়সী শিশুকে ডেকে নিয়ে ধর্ষণ পিরোজপুরে শিক্ষকের বিরুদ্ধে ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগ গণপূর্তের নির্বাহী প্রকৌশলী আজাদের অভিনব টেন্ডার বাণিজ্যের অভিযোগ

পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনে ভোট গণনা শুরু, কে এগিয়ে?

পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনে ভোট গণনা শুরু, কে এগিয়ে?
পাঠক সংখ্যা
638

আন্তর্জাতিক ডেস্কঃ

ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যে সদ্যসমাপ্ত বিধানসভা নির্বাচনের ভোট গণনা শুরু হয়েছে। সোমবার সকাল ৮টায় কড়া নিরাপত্তার মধ্যে শুরু হয়েছে এই ভোট গণনা। গত ২৩ ও ২৯ এপ্রিল দুই দফায় পশ্চিমবঙ্গ বিধানসভার ২৯৪টি আসনে ভোট গ্রহণ হয়। অনিয়মের অভিযোগে একটি আসনের ভোট বাতিল করে নির্বাচন কমিশন। তাই আজ ২৯৩ আসনে ভোট গণনা চলছে। 

২৯৪ আসনের এই বিধানসভায় সরকার গঠনের জন্য যেকোনো দলের প্রয়োজন হবে ১৪৮ আসনে জয়। মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী অবশ্য ইতোমধ্যেই দুই শতাধিক আসন পেয়ে ফের সরকার গঠনের আশাবাদ ব্যক্ত করেছেন। তবে, প্রাথমিক ফলাফলে এখন পর্যন্ত রাজ্যটির মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের দল তৃণমূল কংগ্রেস ও প্রধান বিরোধী বিজেপির মধ্যে হাড্ডাহাড্ডি লড়াইয়ের আভাস পাওয়া যাচ্ছে। অন্যদিকে রাজ্যের তৃতীয় বৃহত্তম রাজনৈতিক দল সিপিএম পিছিয়ে আছে বেশ বড় ব্যবধানে। ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির তথ্য অনুযায়ী, ভোটগণণা শুরুর প্রথম সোয়া ঘণ্টায় মমতা বন্দ্যোপাধ্যায়ের তৃণমূল কংগ্রেস ও বিজেপির মধ্যে হাড্ডাহাড্ডি লড়াইয়ের আভাস পাওয়া যাচ্ছে। এখন পর্যন্ত প্রাপ্ত ফলাফলে মমতার তৃণমূল এগিয়ে আছে ১০৬টি আসনে। আর শুভেন্দু অধিকারীর বিজেপি এগিয়ে আছে ১৫২টি আসনে। 

অন্যদিকে কলকাতাভিত্তিক সংবাদমাধ্যম আনন্দবাজারের তথ্য অনুযায়ী, ১১২টি আসনের ফলাফল ইতোমধ্যে প্রকাশ করা হয়েছে। এই ১১২টি আসনের মধ্যে ৫৬টিতে বিজেপি, ৫৩টিতে তৃণমূল কংগ্রেস, ২টিতে কংগ্রেস এবং একটিতে অন্যান্য প্রার্থীরা জয়ী হয়েছেন। রাজ্যের তৃতীয় বৃহত্তম রাজনৈতিক দল সিপিএম এখনও কোনো আসনে জয় পায়নি। কোন দল জিতছে, কারা বসতে চলেছে পশ্চিমবঙ্গের মসনদে- তা সবই স্পষ্ট হবে ভোট গণনার পর। তবে, রাজ্যবাসী কার হাতে পশ্চিমবঙ্গের শাসনভার তুলে দিলেন তার একটা প্রাথমিক ধারণা সোমবার দুপুর একটার মধ্যেই মিলতে পারে বলে মনে করা হচ্ছে। অতীতের ইতিহাস অবশ্য বলছে, কিছু কিছু কেন্দ্রের গণনা শেষ হতে রাতও গড়িয়ে যেতে পারে। পশ্চিমবঙ্গে এবার মোট দুইটি দফায় ভোটগ্রহণ হয়েছে। প্রথম দফায় নির্বাচন হয়েছে গত ২৩ এপ্রিল, দ্বিতীয় দফায় নির্বাচন হয় গত ২৯ এপ্রিল। প্রথম ৯৩.১৯ শতাংশ ও দ্বিতীয় দফা ৯২.৬৭ শতাংশ মিলিয়ে এবার রেকর্ড সংখ্যক ভোট পড়েছে বলে জানিয়েছে নির্বাচন কমিশন।

গত নির্বাচনে কেন্দ্রের সংখ্যা ১০৮টি থাকলেও এবার ভোট গ্রহণ হয়েছে ৭৭টি কেন্দ্রে। অর্থাৎ, এবারের নির্বাচনে ভোটকেন্দ্রের সংখ্যা কমানো হয়েছে ৩১টি। সেইসঙ্গে ভোট গণনা সুষ্ঠুভাবে পরিচালনা করতে পর্যাপ্ত ব্যবস্থা নিয়েছে নির্বাচন কমিশন। তিন স্তরের নিরাপত্তার চাদরে ঢেকে ফেলা হয়েছে গণনাকেন্দ্র। গণনাকেন্দ্রে বিভিন্ন রাজনৈতিক দলের কাউন্টিং এজেন্টদের ঢোকার অনুমতি প্রদান করা হয়েছে এবং অনুমোদনপ্রাপ্ত এই এজেন্টদের  কিউআর কোড-সংবলিত পরিচয়পত্র দেওয়া হয়েছে। কোনো কাউন্টিং এজেন্ট কে গণনাকেন্দ্রে মুঠোফোন নিয়ে ঢুকতে দেওয়া হয়নি। কেবল নির্বাচনী কর্মকর্তাদেরকে মুঠোফোন ব্যবহারের অনুমতি দেওয়া হয়েছে। এদিকে, ভোটের ফল নিয়ে তৃণমূল কংগ্রেস ও বিজেপি দুই শিবিরের মধ্যেই ব্যাপক উত্তেজনা বিরাজ করছে। দ্বিতীয় দফার ভোট শেষ হতেই বিভিন্ন সংস্থা যে বুথফেরত সমীক্ষা প্রকাশ করেছিল, তার বেশিরভাগেই ইঙ্গিত মিলেছিল রাজ্যে পরিবর্তন হতে চলেছে। ক্ষমতায় আসতে চলেছে বিজেপি। তবে, তৃণমূল দাবি করেছে, ২০২১ এবং ২০২৪ সালের ভোটেও বুথফেরত সমীক্ষা মেলেনি। এবারও মিলবে না। সরকারের তারাই আসছে।

Facebook
X
LinkedIn
Threads
WhatsApp
Telegram
Email

Leave a Comment

ফের রাজউকের প্রধান প্রকৌশলী হতে চান আওয়ামী দোসর উজ্জ্বল মল্লিক

ফের রাজউকের প্রধান প্রকৌশলী হতে চান আওয়ামী দোসর উজ্জ্বল মল্লিক

তিশা আক্তার: রাজউকের পূর্বাচল প্রকল্পে এক হাজার কোটি টাকার দুর্নীতির অভিযোগ রয়েছে উজ্জ্বল মল্লিকের বিরুদ্ধে। আওয়ামিলীগ সরকারের আমলে গণপূর্ত মন্ত্রণালয়ের সাবেক মন্ত্রী ও রাজউকের সাবেক চেয়ারম্যান আনিসুর রহমানকে মোটা অং টাকা নজরানা দিয়ে ৫ সিনিয়র কর্মকর্তাকে ডিঙিয়ে বসানো হয়েছিল প্রধান প্রকৌশলীর চেয়ারে। গোটা আওয়ামী লীগ আমলে দলীয় ক্ষমতার প্রভাব খাটিয়ে রাজউকের প্রকৌশল বিভাগকে বানিয়েছিলেন দুর্নীতির আখড়া। বিধিভংগ করে নিয়েছিলেন পদন্নোতি। বিভাগীয় তদন্তে দোষী সাব্যস্ত হওয়ার পরও তাকে পদবনতি দিয়ে বদলী করা হয় । তার বিরুদ্ধে ওঠা পূর্বাচল প্রকল্পে হাজার কোটি টাকার দুর্নীতির তদন্ত করছে দুর্নীতি দমন কমিশন। এতো কিছুর পরও তিনি পুর্নরায় রাজউকের প্রধান প্রকৌশলী হওয়ার স্বপ্ন দেখছেন।অসংখ্য অভিযোগে অভিযুক্ত উজ্জ্বল মল্লিক : ২০০৭-২০০৮ সময়ে বিজয় সরণির মুখে তেজগাঁও রেলক্রসিংয়ের উপর ওভারপাস নির্মাণ প্রকল্পের প্রকল্প ব্যবস্থাপক থাকাকালে নিরীহ ১৩ জন

আরও পড়ুন
language Change