তারিখ লোড হচ্ছে...

ই-পেপার

শিরোনাম
সরকারি চাকরিজীবীদের জন্য জরুরি নির্দেশনা কেশবপুরে সাজাপ্রাপ্ত আসামি পুলিশের হাতে ফের আটক অসহায় এক পরিবারের পাশে দাঁড়ালো ‘সাউথ লন্ডন ফাউন্ডেশন ১২ কেজি এলপিজির দাম একলাফে বাড়ল ৩৮৭ টাকা মোংলায় মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে মানববন্ধন কমফোর্ট হাউজিংয়ের ভবনে অনুমোদনবিহীন অতিরিক্ত ফ্ল্যাট নির্মাণ শেরপুরে তেল নিতে ব্যস্ত ট্যাগ অফিসার, ভোগান্তিতে বাইকাররা এসএসসি পরীক্ষা নিয়ে জরুরি নির্দেশনা আপনার কিডনি নীরবে নষ্ট হয়ে যাচ্ছে না তো লক্ষ্মীপুরে বিদ্যুৎস্পৃষ্টে দুই শ্রমিকের মৃত্যু নামাজের মাধ্যমে আল্লাহর সঙ্গে সম্পর্ক গড়ার ৫ উপায় ৯ম জাতীয় পে স্কেল বাস্তবায়নের দাবি এনসিপির ফটোশুটের নামে শ্লীলতাহানি গায়ক জাহিদ অন্তু কারাগারে ২ সাংবাদিককে হাতকড়া পরিয়ে থানায় পাঠালেন এসিল্যান্ড পহেলা বৈশাখ ঘিরে জাসাসের ব্যাপক প্রস্তুতি পেট্রোল পাম্পে তেল নিতে মোটরসাইকেলের ট্যাংক খুলে হাজির চালক রাত ৮টার মধ্যে দোকান-শপিংমল বন্ধের সিদ্ধান্ত যুক্তরাষ্ট্রে সিনেমার টিজার প্রকাশ করে বিতর্কে রণবীর রেলের সাগর চুরির কারিগর ফকির মো. মহিউদ্দীন! একইদিনে তিনটি অপমৃত্যুর ১৫ এপ্রিলের পর পোল্যান্ডের ভিসার আবেদন নেবে না সুইডিশ দূতাবাস বনদস্যু দমনে জোরালো অভিযানের ঘোষণা প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলামের ইরান যুদ্ধ নিয়ে যা বললেন ট্রাম্প কেশবপুরে ঘরের গ্রিল কেটে শিক্ষকের বাসায় চুরি আমিরাতের প্রেসিডেন্টের কাছে প্রধানমন্ত্রীর বার্তা লালবাগে নারীসহ মাদক ব্যবসায়ী আটক ঝিনাইগাতীতে পানি নিষ্কাশন বন্ধ, চরম দুর্ভোগে গ্রামবাসী আমতলীতে জমি বিরোধে বৃদ্ধা নিহত, অভিযুক্তরা পলাতক অনিয়ম ও মেয়াদোত্তীর্ণ ওষুধ: চাটখিলে দুই হাসপাতালকে অর্থদণ্ড শেরপুরে টাঙ্কে ভরা অজ্ঞাত নারীর অর্ধগলিত মরদেহ উদ্ধার শ্রীমঙ্গলের কিশোর হত্যা মামলায় দুই আসামি গ্রেফতার কয়রায় পৈতৃক সম্পত্তি দখলের অপচেষ্টা ও হয়রানির প্রতিবাদে মানববন্ধন সুন্দরবনে আজ থেকে শুরু হলো মৌয়ালরা টাঙ্গাইলে অনুমোদনহীন ৪ ইট ভাটায় সাড়ে ১২ লাখ টাকা জরিমানা কেশবপুরে কৃষকের মাঝে বীজ বিতরণ চাঁপাইনবাবগঞ্জে মাদকবিরোধী পথসভা ও লিফলেট বিতরণ বটিয়াঘাটায় অগ্নিকাণ্ডে ভস্মীভূত চায়ের দোকান চাঁপাইনবাবগঞ্জে স্কুলের চুরি হওয়া ৩টি টিভি উদ্ধার, গ্রেফতার ২ চাঁপাইনবাবগঞ্জে ফিলিং স্টেশন পরিদর্শনে  বিএসটিআই কর্মকর্তারা সিরাজগঞ্জে ফিটনেসবিহীন ও অননুমোদিত যান চলাচলে নিষেধাজ্ঞা ভোলাহাটে উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত শেরপুরে কফি চাষে আশার আলো দেখাচ্ছেন উদ্যোক্তা রংপুরে জাল ব্যান্ডরোল উদ্ধারের ঘটনায় ২ জনের ১৪ বছরের সশ্রম কারাদণ্ড সুন্দরবনের ডাকাত জোনাব বাহিনীর হাতে জিম্মি থাকা ১ জেলে উদ্ধার পাইকার সংকটে তরমুজ বাজার, চাষির চোখে লোকসানের শঙ্কা ইউকে চিং নামে পাড়ার নাম করণের দাবি সিএইচটির দুর্যোগ ঝুঁকি হ্রাস ও জলবায়ু পরিবর্তন ওরিয়েন্টেশন অনুষ্ঠিত খাগড়াছড়িতে তেল সংকটে পাম্পে দীর্ঘ লাইন উন্নয়নের মানচিত্রে যেন এক ‘বিচ্ছিন্ন দ্বীপ’ আজহারির ভিসা বাতিল, অস্ট্রেলিয়া ত্যাগের নির্দেশ

সংবাদ সংগ্রেহের জেরে সাংবাদিককে ঝুলিয়ে পেটানোর হুমকি

পাঠক সংখ্যা
638

এনামুল,পঞ্চগড়,প্রতিনিধি:

পঞ্চগড়ের দেবীগঞ্জে সংবাদ সংগ্রহের জেরে সাংবাদিককে ঝুলিয়ে পেটানোর হুমকি দিয়েছে কৃষকলীগ উপজেলা কমিটির সাধারণ সম্পাদক ও সদর ইউপি চেয়ারম্যান আশরাফুল আলম এমু। সোমবার (০৬ জুন) রাত ৮টায় দেবীগঞ্জ উপজেলা প্রেস ক্লাব কার্যালয়ের পার্শ্ববর্তী এক চায়ের দোকানে এই ঘটনা ঘটে। এই সময় তার সাথে আরো ১৫/২০ জন ব্যক্তিকে সাথে নিয়ে আসেন।

এই ঘটনায় সোমবার দিবাগত রাত ২টায় দেবীগঞ্জ থানায় জীবনের নিরাপত্তা চেয়ে সাধারণ ডায়েরী করেন সাংবাদিক নাজমুস সাকিব মুন। তিনি সময়ের কণ্ঠস্বর, সকালের সময় ও প্রবাসীর দিগন্তে স্থানীয় সংবাদ প্রতিনিধি হিসেবে কর্মরত আছেন।

জানা যায়, পৌর সদরের পোষ্ট অফিস মোড় থেকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পর্যন্ত ১৫ লাখ ১২ হাজার ৯৯৭ টাকা বরাদ্দে ৪৬১ মিটার রাস্তা সংস্কারের কাজ শুরু হয়। সোমবার (৫ জুন) বিকালে স্থানীয়দের উপস্থিতিতে সেখানে সংবাদ সংগ্রহে যান নাজমুস সাকিব মুন। এইসময় প্রাক্কলন অনুযায়ী রাস্তার প্রস্থ ৩.৭০ মিটার থাকার কথা থাকলেও সেখানে রাস্তার প্রস্থ ৩ মিটার পাওয়া যায়। ৩ ইঞ্চি আকারের খোয়া ব্যবহারের নিয়ম থাকলেও ৫-৭ ইঞ্চি আকারের খোয়া ব্যবহার করতে দেখা যায়। একই সাথে ব্লাকটপ অপসারণ করে সেগুলো রিসাইকেল করে পুনরায় ব্যবহারের পাঁয়তারা করছেন ঠিকাদার বলে স্থানীয়রা জানান। তবে এই ব্লাকটপ ব্যবহারের কোন নিয়ম নেই প্রাক্কলনে।

এই বিষয়ে সাব ঠিকাদার দেলোয়ার হোসেন দেলুকে ফোন করলে তিনি জানান, যতটুকু কাজ করব ততটুকু বিল পাব। ভাল হল বিষয়টি জেনে। নয়তো বিশ্ব ব্যাংকের বরাদ্দ হওয়ায় পরবর্তীতে অডিট এলে পুনরায় কাজ করতে হতো। এই সময় ব্লাকটপের বিষয়ে জানতে চাইলে তিনি রাগান্বিত হয়ে বলেন, ব্লাকটপ গিলে খেয়েছি। আপনি পৌর প্রৌকশলীর সাথে কথা বলেন। এই বলে তিনি ফোন কেটে দেন।

এর কিছুক্ষণ পর তার ব্যবসায়িক পার্টনার সদর ইউপি চেয়ারম্যান ও উপজেলা কৃষকলীগে সাধারণ সম্পাদক আশরাফুল আলম এমু ফোন করে বলেন, আমরা প্রাক্কলন অনুযায়ী কাজ করছি। আপনার কোন অভিযোগ থাকলে আমাদের ফোন না দিয়ে ডিসি, ইউএনও, নির্বাহী প্রকৌশলীকে জানান। আমাদের কোন কাজে ভবিষ্যতে কখনো কল করবেন না।

এর কিছুক্ষণ পর তিনি দেবীগঞ্জ উপজেলা প্রেস ক্লাব কার্যালয়ের পার্শ্ববর্তী চায়ের দোকানে ১০/১৫ জনকে নিয়ে আসেন। সেই সময় সাংবাদিক নাজমুস সাকিব মুন তার সংগঠনের ও স্থানীয় অন্যান্য সংবাদকর্মীদের সাথে চা পান করছিলেন।

এই সময় আশরাফুল আলম এমু বলেন, তোকে থাপড়াবো আমি। আগের এমু থাকলে এসে আগে পিটাতাম তারপর কথা বলতাম। তোকে মারার জন্য আমাকে লাগবে না। আমার যেসব টোকাই ছেলেপেলে আছে তাদের বললেই তোর কলার ধরবে। আমার রাজনীতি আবুর (মেয়র) রাজনীতি আলাদা। সম্পর্ক যদি নষ্ট করতে চাইস তাহলে সমস্যা নাই। আমিও চোখের পর্দা উল্টায় দিব।

এই ঘটনায় পঞ্চগড় জেলা প্রেস ক্লাবের সভাপতি আনিস প্রধান বলেন, সাংবাদিক তথ্য সংগ্রহ করে সংবাদ প্রকাশ করবে এটাই তার কাজ। কিন্তু এভাবে হুমকিধামকি স্বাধীন সাংবাদিকতায় বাধার শামিল। আমি এর তীব্র নিন্দা জানাচ্ছি। সেই সাথে দোষীদের আইনানুগ শাস্তি নিশ্চিতের দাবি জানাচ্ছি। নয়তো সামনে কঠোর কর্মসূচি ঘোষণা দেওয়া হবে।

সাংবাদিক নাজমুস সাকিব মুন বলেন, অনিয়মের সংবাদ সংগ্রহ করতে গিয়ে এমন হুমকির সম্মুখীন হব ভাবিনি। তবে এই হুমকি দিয়ে আমার কলমকে থামানো যাবে না। সত্য প্রকাশ চলবে। দুর্নীতিবাজদের মুখোশ উম্মোচন হবে।

দেবীগঞ্জ সার্কেলের সহকারী পুলিশ সুপার মোছা: রুনা লায়লা বলেন, বিষয়টি আমি শুনেছি। অভিযোগের সত্যতা থাকলে আমাদের পক্ষ থেকে আইনী সহয়তা দেওয়া হবে।

Facebook
X
LinkedIn
Threads
WhatsApp
Telegram
Email

Leave a Comment

এক ঘণ্টায় ৭ ককটেল বিস্ফোরণ

স্টাফ রিপোর্টার: রাজধানীর নিউমার্কেট সংলগ্ন ঢাকা কলেজ এলাকায় এক ঘণ্টায় সাতটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। তবে আবাসিক শিক্ষার্থী ও পথচারীদের মধ্যে আতঙ্ক বিরাজ করলেও এতে হতাহতের কোনো খবর পাওয়া যায়নি। মঙ্গলবার (২৪ ডিসেম্বর) রাত ১০টা থেকে ১১টার মধ্যে ঢাকা কলেজের মূল ফটক ও মিরপুর রোডের একাধিক স্থানে এসব বিস্ফোরণের ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, ছাত্রদলের পদবঞ্চিতদের বিক্ষোভ পরবর্তী সময়ে ঢাকা কলেজের মূল ফটকের সামনে দুইটি, নায়েমের গলি ও মিরপুর রোডে চারটি এবং তেল পাম্পের সামনে একটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। ককটেল বিস্ফোরণের সময় নায়েমের গলিতে অবস্থানরত ঢাকা কলেজ ছাত্রদলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক তারেক জামিল অভিযোগ করে বলেন, আমরা যারা পদবঞ্চিত, ত্যাগী, পরিশ্রমী তাদের উপর অতর্কিতভাবে বোমা হামলা করা হয়েছে। আমরা নিজ চোখে দেখেছি দুইটি মটরসাইকেল নিয়ে এসেছিল রাকিব-নাছিরের

আরও পড়ুন
language Change