ডেস্ক রিপোর্টারঃ
রাজশাহীর পুঠিয়ায় হাইওয়ে সড়কে ড্রামট্রাকচাপায় আক্কাস আলী নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। মঙ্গলবার ৫ মে সকাল ৭টার দিকে উপজেলার মাজার সংলগ্ন মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহত আক্কাস আলীর বাড়ি চারঘাট থানা পাড়া এলাকায় বলে জানা গেছে।
প্রত্যক্ষদর্শীরা জানান, দ্রুতগতিতে প্রতিযোগিতা করতে থাকা দুটি ড্রামট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা আক্কাস আলীকে চাপা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।এ ঘটনায় বিক্ষুব্ধ জনতা ড্রাম ট্রাক দুটিতে আগুন ধরিয়ে দেয়। খবর পেয়ে পবা হাইওয়ে থানা পুলিশের একটি গাড়ি ঘটনাস্থলে পৌঁছলে সেটিতেও ভাঙচুর চালানো হয়। এ সময় উপস্থিত দৈনিক যায়যায়দিন পত্রিকার সাংবাদিক মোহাম্মদ আলী ঘটনার ভিডিও ধারণ করতে গেলে তার মোবাইল ফোনসহ আরও কয়েকটি মোবাইল ভাঙচুর করে উত্তেজিত জনতা। পরে পুঠিয়া থানা পুলিশের একটি দল ঘটনাস্থলে পৌঁছলেও বিক্ষুব্ধ জনতার তোপের মুখে কার্যক্রম চালাতে পারেনি। পরবর্তীতে পুঠিয়া ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। এরপর ধীরে ধীরে পরিস্থিতি স্বাভাবিক হয় এবং মহাসড়কে পুনরায় যান চলাচল শুরু হয়। পবা হাইওয়ে থানার ইনচার্জ মোজাম্মেল হক কাজী জানান, সকালে জানার পরপরই আমরা ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করি। এ সময় আমাদের হাওয়ে থানার গাড়ি ভাঙচুর করে স্থানীয় জনতা।
সম্পাদক মন্ডলীর সভাপতি: কে এম মাসুদুর রহমান, সম্পাদক ও প্রকাশক: মোহাম্মদ মাসুদ।
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ২১/১ নয়াপল্টন (মসজিদ গলি),ঢাকা - ১০০০।
✆ ০১৫১১৯৬৩২৯৪, ০১৬১১৯৬৩২৯৪ 📧dailysobujbangladesh@gmail.com.
কপিরাইট © ২০২৫ দৈনিক সবুজ বাংলাদেশ সর্বস্বত্ব সংরক্ষিত