ডেস্ক রিপোর্টারঃ
নারায়ণগঞ্জে মাদকবিরোধী অভিযানে র্যাবের তিন কর্মকর্তাকে কুপিয়ে গুরুতর জখম করেছে দুর্বৃত্তরা। মঙ্গলবার ৫ মে দুপুর ১টায় নারায়ণগঞ্জ শহরের মাসদাইর বাজার বয়ালিয়া খাল এলাকায় এ ঘটনা ঘটে। আহত র্যাব কর্মকর্তারা হলেন, মাহি, ইব্রাহিম ও নজিবুল। এদের মধ্যে গুরুতর আহত অবস্থায় র্যাব কর্মকর্তা নজিবুলকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা পাঠানো হয়েছে।
স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার দুপুরে র্যাব কর্মকর্তা মাহি, ইব্রাহিম ও নজিবুল মাদকবিরোধী অভিযানের তথ্য সংগ্রহের জন্য শহরের বয়ালিয়া খাল এলাকায় যান। এ সময় কয়েকজন সন্ত্রাসী র্যাব কর্মকর্তাদের ওপর ধারালো অস্ত্র দিয়ে অতর্কিত হামলা করে। এতে র্যাবের তিন কর্মকর্তা গুরুতর আহত হন। চিকিৎসার জন্য তাদের হাসপাতালে নেওয়া হয়েছে। খবর পেয়ে র্যাব-১১ ব্যাটালিয়ন অধিনায়ক লেফটেনেন্ট কর্নেল এইচ এম সাজ্জাদ হোসেন অতিরিক্ত ফোর্স নিয়ে সদর জেনারেল হাসপাতালে আহতদের দেখতে যান।নারায়ণগঞ্জ জেলা অতিরিক্ত পুলিশ সুপার হাসিনুজ্জামান জানান, র্যাবের তিন কর্মকর্তা তথ্য সংগ্রহের জন্য গেলে স্থানীয় সন্ত্রাসীরা তাদের ওপর হামলা করে।
সম্পাদক মন্ডলীর সভাপতি: কে এম মাসুদুর রহমান, সম্পাদক ও প্রকাশক: মোহাম্মদ মাসুদ।
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ২১/১ নয়াপল্টন (মসজিদ গলি),ঢাকা - ১০০০।
✆ ০১৫১১৯৬৩২৯৪, ০১৬১১৯৬৩২৯৪ 📧dailysobujbangladesh@gmail.com.
কপিরাইট © ২০২৫ দৈনিক সবুজ বাংলাদেশ সর্বস্বত্ব সংরক্ষিত